এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ২২ মার্চ ২০২২ ১৩:১৫505174
  • নয়ের দশকে ওপারে ত্রিপুরায় চাকমা শরণার্থী শিবির ঘুরে অনেক সরেজমিন সংবাদ করেছি, এপারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে অসংখ্যবার।

    তো, ভেবেছিলাম, এই ধারাবাহিক নিয়ে দু কথা লিখবো। কিন্তু ঘুমন্ত শরণার্থী দেবশিশুদের সারি সারি পবিত্র মুখ দেখে সব ভাবনা এলোমেলো হয়ে গেল!

    ছবিটিতে কেবলই চোখ আটকে যায়, আর চশমার কাঁচ বাস্পাচ্ছন্ন হয়ে আসে!

    আরও লিখুন ভাই।
  • সে | 2001:*:*:*:*:*:*:* | ২২ মার্চ ২০২২ ১৪:৪৮505178
  • হীরেনবাবু,
     
    "মারিউপোল আজ এক ধ্বংসস্তূপ। সেখান থেকে রাশিয়ানরা বাসে করে বিপন্ন মানুষজনকে নিয়ে যাচ্ছেন পূর্ব দিকে। সরাসরি সাইবেরিয়া? সেখানে খেটে খাওয়া? "
    — সাইবেরিয়া তো একটা ভৌগলিক অঞ্চল। আপনি নিশ্চিত যে সেখানে পাঠাচ্ছে? সাইবেরিয়ায় গেছেন নিশ্চয় ধরে নিচ্ছি, অতএব জানবেন নিশ্চয় সাইবেরিয়া কেমন।
     

    "আরবাইট মাখট ফ্রাই (কর্মেই মুক্তি) কথাটা লেখা থাকতো কনসেনট্রেশান ক্যাম্পের দোর গোড়ায়।"
    — অর্থাৎ হলোকস্টের সঙ্গে তুলনা করলেন। জেলেন্সকিও হলোকস্টের সঙ্গে তুলনা করেছেন।
     
     
    আপনাদের সাহায্য দান ধ্যান অবশ্যই প্রশংসনীয়। তবে ওপরের দুটো কমেন্ট বিক্ষিপ্ত ও আরোপিত মনে হলো।
  • সে | 2001:*:*:*:*:*:*:* | ২২ মার্চ ২০২২ ১৪:৫০505180
  • বিপ্লববাবু,
     
    আপনিও চাকমা এবং রোহিঙ্গাদের কথা লিখুন। তাদের শিশুরাও দেবশিশু। সব শিশুই পবিত্র সুন্দর নিষ্পাপ। লিখুন। পড়ব।
  • dc | 122.*.*.* | ২২ মার্চ ২০২২ ১৫:০১505183
  • ঠিকই, মারিউপল আজ ধংসস্তূপ। পুটিন সারেন্ডার করতে বলেছে, কিন্তু ইউক্রেন সারেন্ডার করতে অস্বীকার করেছে। ফলে অবিরাম শেলিং হয়ে চলেছে, সমস্ত অকুপায়িং ফোর্সই যা করে আরকি। সেইজন্যেই কয়েক দিন আগে লিখেছিলাম, যাঁদের জন্য ত্রান সংগ্রহ হচ্ছে তাঁরা বেঁচে থাকবেন কিনা জানা নেই।
  • হীরেন সিংহরায় | ২২ মার্চ ২০২২ ১৫:২২505185
  • শ্রী সে
     
    আমি একটা প্রশ্ন করেছি। এঁরা কোথায় যাচ্ছেন ? অনুমান করছি সাইবেরিয়া, কারণ ইতিহাস তাই বলে ১৮৯৭ সালে লেনিনকে পাঠানো হয় শুশেন্সকায়া, তার চল্লিশ বছর বাদে লেনারট মেরিকে কামচাতকা, ১৯৫৩ সালে সলঝেনিতসিনকে বিরলিক। এঁরা বিখ্যাত পুরুষ পারিবারিক ও বন্ধু সূত্রে কিছু সাধারণ মানুষকে জানি যারা এই সব অঞ্চলের মাঝামাঝি নিক্ষিপ্ত হয়েছেন, কেউ কেউ বেঁচে ফেরার সৌভাগ্য অর্জন করেছেন। আপনি যথার্থ বলেছেন - সাইবেরিয়া এক বিশাল ভৌগোলিক এলাকা, এক কোটি তিরিশ লক্ষ স্কোয়ার মিটার ব্যাপী, গড় পড়তা তিন জন মানুষ বাস করেন এক বর্গ কিলো মিটারে।অতএব এই অনুমান।
     
    আরবাইট মাখট ফ্রাই কথাটার ব্যবহারে হলকষ্টের সঙ্গে একাত্মতা প্রমাণ করার প্রচেষ্টা হয়ে থাকে। বিতর্কে যেতে চাই না আমার তথ্য আরও অনেক কিছু বলে।
     
    আপনি ঠিকই বলেছেন। শ্রী পুতিন বলেছেন সাদা পতাকা দেখাতে কিন্তু এরা সেটা বুঝছে না। ফলত পুতিন একটি ধ্বংসস্তূপের রাজা হবেন।
     
    আমাদের ত্রাণ সামগ্রী কোথায় যাচ্ছে সেটা হয়তো আপনি অনুধাবন করেন নি। ত্রাণ যাচ্ছে সেই সব শিশু ও তাদের মাতাদের জন্য যারা ইউক্রেন থেকে পালাতে সক্ষম হয়েছেন, আপাতত পঞ্চাশ লক্ষ এরা এক বস্ত্রে গৃহ ত্যাগ করেছেন। তাঁদের প্রয়োজন সব কিছুরই।এঁরা যাতে বেঁচে থাকতে পারেন সেই চেষ্টাই করছে পশ্চিম ইউরোপ। অতএব নিশ্চিন্ত থাকতে পারেন ত্রাণ সামগ্রী বিফলে যাবে না।
  • dc | 122.*.*.* | ২২ মার্চ ২০২২ ১৫:২৮505186
  • হীরেনবাবু, অবশ্যই আপনাদের ত্রান সামগ্রী বিফলে যাবে না, কখনো যায়ও না। ডিক্টেটররা কোনদিন সফল হয়না, পুটিনও হবেনা। সাধারন মানুষই একে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অনেকবার দেখেছি। কাজেই আপনাদের এই উদ্যম যে ব্যর্থ হবে না, সে ব্যপারে আমার কোন সন্দেহ নেই।
  • Tapan Kumar SenGupta | ২৭ মার্চ ২০২২ ১৫:২৫505647
  • চোখে জল এসে যায়, ... কত অসহায় সাধারণ মানুষ।
  • sch | 115.*.*.* | ০৩ এপ্রিল ২০২২ ১৮:০১505974
  • আশা রাখি পৃথিবীতে সুইসাইড বোম্বার শেষ হয়ে যায় নি - আর ইউক্রেন দেশের মানুষের দেশপ্রেমও না। অনতি ভবিষ্যতে কোনো একদিন এক সুইসাইড বোম্বারে পুতিনের দেহ কয়েক টুকরো হবে। কেউ নিশ্চয় ভিডীও করবে তার একটা টুকরো হাত বা নিচের দিকের অংশ প্রতিবর্ত ক্রিয়ায় কাঁপছে - আর সারা পৃথিবীর মানুষ উল্লাস করছে
    রুশ মেয়েরা সেই ৯২ সাল থেকেই শুনি রুটির জন্যে দেহ দান করে - আশা করি এর পর এমন দিন আসবে যখন রাশিয়ার পুরুষরা কোথাও গিগলো সার্ভিস দিয়েও এক বেলার খাবার পাবে না।
  • Abhyu | 47.*.*.* | ০৪ এপ্রিল ২০২২ ০৮:৫১505985
  • schএর কমেন্টটা খুব খারাপ লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন