
আলী সায়েব বিশ্বাস করতেন, তাঁর জীবনে –“এমন কোনো বাণী নেই, এমন কোনো message নেই, যা না বললে- এই সোনার বঙ্গভূমি ক্ষতিগ্রস্ত হবে। সর্বোপরি আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে কোনো কিছু বলতে বড়ই লজ্জা বোধ করি। হয়, সত্য গোপন করতে হয়-নয় ডাহা মিথ্যে কথা কইতে হয়। ”মুজতবা আলীপ্রচার বিমুখ আলী সায়েব কেন এইরকম লিখেছিলেন- সেটা এখন আর জানার উপায় নেই। হতে পারে, তিনি নিজের সম্বন্ধে জানাতে চান নি বা কিছু একটা অভিমান ছিল – যেটা আমরা জানি না। এই জ্ঞান সমৃদ ... ...

“দেশে বিদেশে”+++++++রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল ++++++++++বাংলা সাহিত্যে খোশগল্প, মজলিসী এবং আড্ডা রসের একটি ধারা ছিল, কিন্তু খোশগল্প, আলী সাহেবের রচনায় শিল্পসুষমামণ্ডিত হয়ে দিল্ তর্ করা যে খুশবাই এনে দিয়েছিলেন- বাংলা সাহিত্যের কুতুব মিনার “ দেশে বিদেশে” র মাধ্যমে, তা ভগীরথের শিবের জটার থেকে গঙ্গা আনার মতই তুলনীয়।মুজতবা আলীরসসাহিত্যের ধারা যখন ধীরে ধীরে শুকিয়ে আসছে- ঠিক তখনই “দেশ” পত্রিকায় ধারাবাহিক ভাবে এই লেখাটির আবির্ভাব। সাহিত ... ...

পিনপিসি খুব নিন্দনীয় জিনিস, পিএনপিসি যে করে তার পেছনে আমরা পিএনপিসি করে থাকি যে ওমুক খুব পিএনপিসি করে। ভারতীয় সোপ অপেরাগুলি মূলত পিএনপিসির আখড়া বলে শিক্ষিত সমাজের চক্ষুশূল ( যদিও দুর্জনে ও টিআরপি বলে যে অনেকেই আড়ালে দেখে থাকেন)। পিএনপিসি না থাকলে, পরচর্চা না হলে আদর্শ সমাজ গড়ে উঠতে বেশি সময় লাগবেনা এই দাবী অনেকেই করেন। কিন্তু, পিএনপিসি কি সত্যিই এত খারাপ? ১৯৯৬ সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ রবিন ডানবারের একটি বই প্রকাশিত হয়, নাম "Grooming, Gossip and the Evolution of Language"। তাঁর মতে শিম্ ... ...

'.... আমাদের সময়কার কথা আলাদা। তখন কে ছিলো? ঐ তো গুণে গুণে চারজন। জর্জ, কণিকা, হেমন্ত, আমি। কম্পিটিশনের কোনও প্রশ্নই নেই। ' (একটি সাক্ষাৎকারে সুচিত্রা মিত্র) ---------------------------বাবার কাছে গল্প শুনেছি। সাতচল্লিশ-আটচল্লিশে সেন্ট পলস কলেজে পড়াকালীন তিনি সেখানে ছাত্রসংগঠনের সাংস্কৃতিক সচিব ছিলেন। সেই সময় ভবানীপুরের দীর্ঘ সুদর্শন ছেলেটি, যে গল্প লেখে ( দেশ পত্রিকাতে ইতোমধ্যে তাঁর গল্প প্রকাশিত হয়ে গেছে) আর আবাল্য বন্ধু 'গায়ক' সুভাষ মুখোপাধ্যায়ের চাপে এদিকওদিক গান গেয়ে বেড়ায়, তার কাছ ... ...

ভীষ্ম বধ (শেষ পাঁচ দিন)*******************************কী হল গত পাঁচ দিনে? নামকরা রথীদের মধ্যে নিহত হলেন পান্ডব পক্ষের বিরাটপুত্র উত্তর ও শংখ, সাত্যকির দশ পুত্র আর কৌরব পক্ষে দুর্য্যোধনের সাত ভাই এবং নিষদ রাজ কেতুমান। কলিংগরাজ শ্রুতায়ুর দুই ছেলেও। শংখ আর কেতুমান বাদ দিলে বাকী সবাই শুধু পিতৃ/ভ্রাতৃ পরিচয়েই বিখ্যাত - যোদ্ধা হিসেবে নন। প্রথম দিনে কৌরবপক্ষের সার্বিক জয় হলেও আরো তিনদিন পান্ডবেরাই বেশী শত্রুক্ষয়ে সমর্থ হয়েছিলেন।আর একদিন বলা যায় সমান সমান। কিন্তু অনেক বেশী ... ...

ডঃ শৈবাল জানা, শ্রী নিবাসন আর মেরিনা বিচের অলিভ রিডলেরা। এক বন্ধু চড়ুইপাখি হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়ে পোস্ট করেছিলেন। আমি মন্তব্য করি যে এত আলো আর দূষণের জন্য জানালার পাশের দেবদারু গাছে চড়ুই কলোনির দখল নিয়েছে দাঁড়কাকেরা। অনেক নির্ঘুম রাতের শেষে ঠিক ঝরণার মত বাজতে শুনেছি চড়ুইএর কলস্বর, এখন শুধুই কর্কশতা।অমনি ভেসে এল একটি তির্যক মন্তব্য ----ডঃ শৈবাল জানা গ্রেপ্তার হয়েছেন জানেন ? তার প্রতিবাদ করেছেন তো ?আমি লিখলাম----গ্রেপ্তারের খবর পাবার সঙ্গে সঙ্গেই করেছি। উনি ----অ, তাহলে ত ... ...

".... Film is not made, film is built. আমি চিত্রপরিচালক নই, আমি চিত্রস্রষ্টা। চিত্র সৃষ্টি করে একজন-সত্যজিৎ রায়, মৃণাল সেন চিত্র সৃষ্টি করে, তাঁরা (নিছক) চিত্রপরিচালক নন।" (ঋত্বিক ঘটক)----------------------তিনি যতোদিন বেঁচে ছিলেন, ততোদিন ব্যক্তি ঋত্বিক বিতর্কের কেন্দ্রে থাকলেও স্রষ্টা ঋত্বিক সেভাবে আগ্রহীদের উপযুক্ত মনস্কতা আকর্ষণ করেননি। ঋত্বিককে কেন্দ্র করে মনস্তত্ত্ব, নন্দনতত্ত্ব, চিত্রনির্মাণ ইত্যাদি নানা বিষয়ের উদ্দীপক চর্চা শুরু হয়েছে একটু ধীরে। কিন্তু যখন তা শুরু হয়েছে, তখন থে ... ...

কিছুদিন আগে যখন অনির্দিষ্টকাল যাবত স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি চলছিল তখন আমার পরিচিত শিক্ষক শুভময় দা একটি শিক্ষকদের বৃত্তে পোস্ট করেছিলেন যে যেহেতু শিক্ষকদের আসতেই হচ্ছে অতএব মর্নিং এও যদি ক্লাস করানোর অনুমতি দেওয়া হয় তাহলে পড়াশুনোটা হয়। বেশ কিছু ‘শিক্ষক’ শুভময় দা কে কার্যত ‘বুলি’ করেন। ব্যঙ্গ-বিদ্রূপে ভরিয়ে দেওয়া হয়। আরও দু-একজন এই সকালে ক্লাস করানোর কথা তুলেছিলেন, তারাও বাকি শিক্ষকদের বিদ্রূপ এবং তাচ্ছিল্যের শিকার হোন।সরকারী সাহায্যপোষিত স্কুলগুলোতে গড়পড়তা স্কুল হয় ২২০-২৩০ দিন। ... ...

বাঙালি হিসেে্বে পরিচয় দিতে গর্ববোধ করি। বাংলা ভাষা নিয়ে গভীর আবেগ রয়েছে আমার। আগাম এটুকু বলে রাখাটা জরুরী।কদিন আগে একটি প্রিন্ট মিডিয়াতে জনৈক বাঙালি শিশুশিল্পীর সাক্ষাৎকার পড়ছিলাম। সেখানে তার মা জানাচ্ছেন যে তার কন্যাটি বাংলা পড়তে পারেনা। আমার জ্ঞানলাভ হল যে কলকেতাতে অ্যামন ইস্কুলও আছে যেখানে পড়লে বাঙ্গালির ছেলে মেয়েরা বাংলা পড়তে পারেনা।এখন আমি সেকেলে লোক। বাংলা মাধ্যম ইস্কুলে পড়ে পাশ করা। কাজেই আমার চোখে বাঙালি হয়ে বাংলা পড়তে না পারাটা খুব গর্বের বিষয় নয় আর কি। যাদের কাছে গর্বের বিষয় ... ...

শহীদ হলেন প্রবাদপ্রতিম কুর্দ কম্যান্ডার ‘ আবু লয়লা ‘ । সিরিয়ায় আইসিসের রাজধানী ‘ রাক্কা ‘ প্রদেশ মুক্ত করার লড়াই শুরু হয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে। প্রায় ৩০০০০ কুর্দ এবং বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে গড়া SDF ২০১৪ সাল থেকে দখল করে রাখা ‘ রাক্কা ‘ শহর আইসিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার নির্ণায়ক লড়াই শুরু করেছে বিভিন্ন দিক থেকে। এই লড়াইয়ে সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ “ মানবিজ “ শহর থেকে আইসিস নির্মূল করার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন 'প্রবাদ প্রতিম 'কুর্দ কম্যান্ডার ‘ আবু ল ... ...

যা নিশ্চয় হাতে থাকে, তাই যদি পেন্সিল হয়, রাতভোর দাপাদাপিওন্তে পেন্সিলকেই এখন মনে হচ্ছে পার্টিশন। ১৯০০- ১৯৪৭। এই লেখার তাই শুরু নেই সেই অর্থে যদিও একটি সংক্ষিপ্ত ফোনে মাহবুবুর রহমান জানায় সে কলকাতায়, চাঁদের হাটে এসে উঠেছে। আর মোল্লা এখনও ভিসা পায় নাই। আমি বোধহয় ভোরবেলাতেই এসে ঘুমিয়েছি। ফোন তো ঘুমধ্যেই এসেছে। তাই ঘুমঘোর জিপিএস বর্জিত অজ্ঞাত চাঁদের হাটটি সরসুনা বাজার পেরিয়ে কোন এক ক্ষুদিরাম পল্লীতে বুঝতেই আমি বেশ কিছু গাড়িঘোড়া বদল করে ফেলি, আমি পৌঁছলাম সেখানে সাড়ে সাতটায়, সামনে মৌসুমিদি। বলে চলেছেন ... ...

মণিদাকে আমার মাঝে মাঝে মনে হত living Encyclopedia, এক অসামান্য গুরু, যার সংস্পর্শে আসা ভাগ্যের কথা। সেই সময় আমি প্রায়ই মণিদার সঙ্গে Beethoven এর বিখ্যাত Trio for violin, viola & cello শুনতাম। একদিন শোনার পর হঠাৎ মণিদা guitar নিয়ে একটা সুর ভাঁজতে লাগল আর আমি তা শুনে manuscript এ সুরটা scoring করতে লাগলাম। সৃষ্টি হল string orchestra র পরিবেশনায় সেই অবিস্মরণীয় মহীনের ঘোড়াগুলির গান 'ভালবাসি জোৎস্নায়' এর অসামান্য prelude, মণিদার magic voice, বুলাদার হাতের ছোঁয়ায় অনবদ্য guitar bass, তার সাথে বিশুর drumming-এর perfect sense of tempo, যা অবশ্যই আন্তর্জাতিক মানের বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্য “সংবিগ্ন পাখিকুল ও কলকাতা” বিষয়ক নিয়ে আমাদের struggle চলছে। লোকজন বলতে শুরু করেছে আমরা নাকি উন্মাদের দল। ... ...

ভীষ্ম পর্বপ্রাককথন********************ভীষ্মকে সেনাপতি করেই তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু। তবে শুরুর আগেও কিছু শুরু থাকে। যেমন ভীষ্ম পর্বের আগে উদ্যোগ পর্ব। রাজনৈতিক অবস্থান কেমন ছিলো দুই যুযুধান শিবিরে সে নিয়ে আর বিশদে লিখছি না। তবে খুব গোদা ভাবে লিখতে গেলে সমস্ত পুর্ব, উত্তর,আর উত্তর পশ্চিম ভারত ছিলো কৌরব পক্ষে। আর মোটামুটি ভাবে মধ্য আর পশ্চিম ভারত ছিলো পান্ডব পক্ষে। মহাভারতের যুদ্ধে দক্ষিন ভারতের ভূমিকা খুব গুরুত্বপুর্ণ ছিলো না। এক পান্ড্য রাজ(বর্তমানের মাদুর ... ...

সাড়ে পাঁচ ঘণ্টা ডাক্তারের চেম্বারে গাদাগাদি করে বসে থেকে, কড়কড়ে পাঁচশ টাকা খসিয়ে হাতে রইলো একখানা কাগজ। এ কাগজ যেমন তেমন কাগজ নয়, স্পেশালিষ্ট ডাক্তারের প্রেসক্রিপশন, অ্যাবস্ট্রাকট আর্ট। কিছুটি বোঝার উপায় নেই। বোঝার দরকারও নেই। বুঝিয়ে দেবে ওষুধের দোকানের সেলসম্যান। ডাক্তারের দুর্বোধ্য লেখা কেমন অবলীলায় পাঠোদ্ধার করে ফেলে এ দেশের ওষুধের দোকানের সেলসম্যানরা। একবিংশ শতাব্দীতে আমরা মুঠিফোন দিয়ে শ্যামনগর থেকে সিঙ্গাপুরের সমুদ্রতরণীর শয়নকক্ষে থাকার ব্যাবস্থ্যা পাকা করে ফেলছি, কিন্তু প্রেসক্ ... ...

শব্দটা হঠাৎ কানে যেতেই বাবুসোনা বুঝে গেছিল ব্যাপারটা। আর তাই অন্য সবাই চমকে উঠলেও সে চমকায়নি। ছুঁচে সুতো পরাতে পরাতে কাজ না থামিয়েই জিভ দিয়ে চুকচুক করে একটা আওয়াজ করে কেবল বলেছিল, 'আবার গেল একটা!'অবশ্য ঠিক করে বিশ্লেষণ করে দেখলে বোঝা যায় এই শব্দে বাবুসোনার আশ্চর্য হবার মত কিছুই ছিল না। শোক পাবার তো নয়ই। এর আগে জীবনে আরো তিন-তিনবার শব্দটা শুনেছে সে। ঠিক এই এক প্রাবল্য, এক কম্পাঙ্ক, একই স্থায়িত্ব। সেই একই উৎস থেকে সেই একইভাবে ভেসে এল ক্লান্তিহীন সেই একঘেয়ে শব্দ। কিছুটা যেন চাপা বিস্ফোরণের মত। ... ...

বেশ কিছু বছর আগে Dateline NBC কতৃপক্ষ তাদের প্রতিবেদক যোস ম্যানকিউিজ ডেকে বলল, খুড়ো, একটা স্টোরী যে তোমাকে বানাতে হবে – এবং এমন ভাবে বানাতে হবে যাতে পাবলিক হালকা চমকে বলে ওঠে তাই তো, তাইতো এবং আলতো করে বলে কি দিলে গুরু! যোস খুড়ো ভাবছেন এবং ভাবছেন কি স্টোরী করা যায় – একদিন সন্ধ্যাবেলা বাড়িতে টিভিতে সিনেমা দেখতে বসে ইউরেকা বলে চিৎকার করে উঠলেন। গিন্নী ‘ইউরেকা’ শব্দ শুনে ছুটে এসে প্রথমেই এসশিওর করে নিলেন যোসে দিগম্বর কিনা – তারপর বাতচিৎ করে বুঝতে পারলেন এই ইউরেকার কারণ তিনি টপিক খুঁজে পেয়েছেন স্টোর ... ...

ভাগ্যের ফেরে জলধরবাবু আবার পরভূমে নিজবাসী। সেও নয়-নয় করে আজ তিন বছর হতে চলল। আবার সেই সিলিকন ভ্যালি। আবার সেই হাঁপ-ধরানো ঊর্ধশ্বাস। আবার সেই জিনিসের দাম দেখে খাবি। আবার সেই চাকরি নট হবার ভয়। সাড়ে তিন বছর যে সময় দিয়ে ... ...

এখন, মানে ঠিক এখনই, এই মুহূর্তে, এই সাবলীল দিবসাবসানে, তোমার পাশে কিছুক্ষণ বসতে ইচ্ছে করল l যদিও তুমি জানো এই ইচ্ছেটা সাময়িক l অথবা দীর্ঘমেয়াদী কোনও বিপর্যয়ের পূর্বাভাস l যেমন জানো, গন্তব্যগামী বড় রাস্তা পেরোতে গিয়ে কাল পটাং করে ছিঁড়ে যাবে প্রিয় হলুদ কালো স্লিপারের স্ট্র্যাপ l দাঁড়িয়ে পড়ব, বিড়ম্বিত হবো, মুহূর্তকাল, অথবা গোটা ব্যাপারটা খুব স্মার্টলি হ্যান্ডল করে সেফটিপিনওয়ালা চটিসমেত চড়ে বসব ওলা-মিনির সবজেটে সিটে l সবটাই নির্ভর করবে সেইদিন, সেই মুহূর্তটার ওপর l ওই কেব্লে যাওয়া, ওই স্মার্টনেস – সব ... ...

কিরে অনন্যা, তোকে তো চেনাই যাচ্ছেনা, চোখে লেন্স, চুলে রঙ।- হ্যাঁ রে, চুলটা করালাম কাল পার্লারে, লেন্সটা কদিন আগে কিনেছি, কয়েকদিন প্র্যাকটিস করার পরে আজই প্রথম পরলাম।- -- কিন্তু তোর গায়ের রঙের সাথে চুলটা তাও ঠিক আছে, কিন্তু কটা চোখটা ঠিক মানাচ্ছেনা, যতই হোক, শ্যামবর্ণ রঙের সাথে কটা চোখটা ঠিক....- - ন্যাচারাল নয় বলছিস?- - হ্যাঁ রে- - কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, যাদের কটা চোখ, তারা কিন্তু মনুষ্যইতিহাসের অধিকাংশ সময় তারা কিন্তু কালোই ছিল।- - ধুস, কি যে বলিস, নী ... ...

স্বচ্ছ ভারত ----১"দিল্লি তেরা উজারনা,আউর ফির উজারকে বসনাওহ দিল হ্যায় তুনে পায়া,সানি নেহি হ্যায় যিসকা"।"নষ্ট থেকে সৃষ্টি শহর আবার আবারতুলনাহীন এমন হৃদয় আর বলো কার !"দুটো ভাষায় যে শায়েরিটি সিংহ হৃদয় দিল্লী শহরের কথা বলে, সেই শহরটি রাজধানী হবার সুবাদে স্বচ্ছ ভারতের পীঠস্থান। স্বচ্ছতা তো শুধু রাস্তাঘাট পরিষ্কার, আলো অথবা আকাশ-ফোঁড়া কংক্রিট পিলার নয়, মানুষে মানুষে ভালোবাসা আর সদ্ভাবনাও বটে। সেই স্বচ্ছতায় কি পিছিয়ে পড়লো দিল্লি ? এই উর্দু শায়েরিটির সৌজন্যে ? ... ...