এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | ০৩ অক্টোবর ২০২০ ০৮:১৫97974
  • সৈকতবাবু "দায়ভারগ্রস্ত হয়ে থাকা" নিয়ে ঠিক কি বলতে চাইছেন সেটা বুঝতে পারিনি। দায়ভারগ্রস্ত কেই বা হচ্ছে? আর হাথরাসের ঘটনার দায় ইউপিরই বা কেন হতে যাবে বা হাথরাসেরই বা কেন হতে যাবে? ঘটনার দায়, যারা ঘটনা ঘটিয়েছে, তাদের। তার বেশী তো কিছু না। হ্যাঁ, সেখানকার পুলিশের দায়িত্ব (দায় না) হওয়া উচিত মিসম্যানেজ না করে দোষীদের ধরা। সেটা তারা করছে না, সে নিয়ে বাকিরা আন্দোলন টান্দোলন করতে পারে। দায়ভার ইত্যাদি আবার কোত্থেকে আসে? আমি তো দিব্যি সকালে উঠে কফি আর পাঁউরুটি সহযোগে ব্রেকফাস্ট করলাম, কোন দায়ভার বহন না করেই। এখন একটু গুরুতে পোস্ট করে দায়িত্ব সারছি, এর পর কাজে লেগে পড়বো :-)

  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৩ অক্টোবর ২০২০ ০৮:২৫97975
  • আপনি বোধহয় খেয়াল করেননি, এটা একটা লেখার নিচে কথা হচ্ছে। সেই লেখাটি প্রসঙ্গে কথা হচ্ছে। আপনি একেবারেই দায়ভারগ্রস্ত নন। মানে পড়ে তেমন মনে হয়নি। তাই আপনাকে তেমন কিছু বলাও হয়নি।


    তবে ইউপি সরকারের অবশ্যই দায় আছে। একটা রাজ্য যদি জঙ্গলের রাজত্ব হয়, জাতপাতের, অস্সৃশ্যতার আখড়া হয়, তার দায় তো সরকারকে নিতেই হবে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৩ অক্টোবর ২০২০ ০৮:২৭97976
  • তাইলে ডিসি কে কালকের দায়িত্ত্ব পালন করার সময় আরেকবার অমিত (কুমার দাস) বাবুর এর মূল প্রবন্ধ টা আরেকবার পড়ে নিতে হবে। কি ক্যাও টাইপের ছেলে মাইরি :-))))


    বোধিসত্ত্ব দাশগুপ্ত

  • r2h | ০৩ অক্টোবর ২০২০ ০৮:২৮97977
  • বং অবং নিয়ে কোন দাবি নেই। গৌরবে বহুবচন হয় তেমনি অগৌরবেও বহুবচন হয়। আমরা সবাই মিলে খারাপ, কিন্তু তাহলে অমর্ত্য সেন নোবেল পেলে বোলপুরের লোক কলার তুললেও হাসা যাবে না।

    দরিদ্র ভারতবাসী আমার ভাই সে ঠিক আছে, মূর্খ ভারতবাসীও নাহয় ভাইই হলো। কিন্তু চাড্ডি ভারতবাসী যে আমার ভাই নয়, বা জাতিবিদ্বেষী, ধর্ষক, গণহত্যাকারী ভারতবাসী যে আমার কেউ নয় বরং সেসব ভারতবাসীদের দেখলে আমি ভয়ে উল্টোবাগে দৌড়ে পালাই সেই দূরত্বটা স্পষ্ট করে দেওয়াও তো দরকারই।

  • r2h | ০৩ অক্টোবর ২০২০ ০৮:৩১97978
  • যাহ, একটা রাজ্যে একের পর এক বর্বরতা হচ্ছে, উন্নাও, আখলাক, কাফিল খান, হাতরাস - কিন্তু রাজ্যের কোন দায় নেই? মজার ব্যাপার তো।

  • dc | ০৩ অক্টোবর ২০২০ ০৮:৪৫97980
  • প্রবন্ধটা আগে একবার পড়েছিলাম বটে, তাও আরও একবার পড়লাম। দায় সংক্রান্ত এটা লেখা আছেঃ


    "আমরা যা করছি: মনীষা বাল্মীকির ধর্ষকরা মঙ্গলগ্রহ থেকে নেমে আসা রাক্ষস ভেবে নিজেদের প্রবোধ দিচ্ছি। সেই রাক্ষসরা যে প্রকৃত প্রস্তাবে আমাদের সামাজিক উদাসীনতার ফ্র্যাঙ্কেনস্টাইন, মনীষার মৃত্যুর পেছনে যে আমাদের দায় ও আছে, তা সযত্নে নিজেদের বিবেকের কাছে এড়িয়ে যাচ্ছি"


    এর সাথে ​​​​​​​আমি ​​​​​​​একমত। ​​​​​​​এখানে ​​​​​​​ইউপি, ​​​​​​​বিহার, পশ্চিম ​​​​​​​বঙ্গ ​​​​​​​ইত্যাদি ​​​​​​​আলাদা ​​​​​​​করে ​​​​​​​কিছু ​​​​​​​নেই, "কালেকটিভ" আমাদের সামগ্রিক দায়ের কথা বলা হয়েছে। এটা একেবারেই ঠিক মনে হলো। "আমাদের সামাজিক উদাসীনতা" তো আছেই। আমি কি খবরটা পড়েই সব কাজ ফেলে টিকিট কেটে হাথরাসে রওনা দিয়েছি? আমার তামিল পড়শী কি দিয়েছে? বম্বে থেকে কেউ কি গেছে? আমরা সকালে খবরের কাগজে খবরটা পড়েছি, তারপর নিজের নিজের কাজ করেছি, তারপর ডিনার টেবিলে অল্প একটু আলোচনা করেছি। আমাদের বেশীর ভাগই তাই করেছে, এতে তো কোন সন্দেহ নেই।

  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৩ অক্টোবর ২০২০ ০৮:৫৩97981
  • মনীষার মৃত্যুর পিছনে আমার কোনো দায় নেই। মাক্কালীর দিব্যি।


    আপনি স্বচ্ছন্দে আপনার দায় স্বীকার করে এবং একই সঙ্গে দায়ভার অস্বীকার করে পাঁউরুটি আর কফি দিয়ে ব্রেকফাস্ট করুন। এই যুগপৎ স্বীকার ও অস্বীকারের বৌদ্ধিক ব্যায়ামের ফলে যোগির পাপস্খালন হবে আশা করি।

  • dc | ০৩ অক্টোবর ২০২০ ০৯:৪৭97982
  • বোঝ, ওমনি যোগীর পাপের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিল :d

  • Amit | ০৩ অক্টোবর ২০২০ ১১:০১97984
  • মূল লেখাতে লেখক কাউকে নিজের ঘাড়ে দায় চাপাতে বলছেন, আদৌ অবশ্য আমার মনে হয়নি। জাস্ট একটা জঘন্য ঘটনা, তার রিঅ্যাকশন বলেই মনে হয়েছে . অবশ্য যে যার মতো ভাবতেই পারেন। সব ভাবনার দায় ও সবার নয়।


    তবে যারা এসব শুধু যোগিরাজ্যে বা বিজেপি শাসনে হয়, বাংলা বা বাঙালিরা এসব কস্মিনকালেও করেন না বা দ্যাখেন না করে বা বাঙালি দের কোনো দায় নেই বলে উদ্বাহু হচ্ছেন, একটা ছোট্ট ঘটনা দেওয়া থাকলো তাদের জন্যে . মধ্যমগ্রামে এক্কেবারে একভাবে একটি কিশোরী কে অত্যাচারের পর সুইসাইড করে। মমব্যানের পুলিশ ঠিক একইভাবে জোর করে বডি জ্বালিয়ে দেয় . সেই ঘটনা নিয়ে তথাকথিত সভ্য বাঙালি বুজিদের বিশেষ আওয়াজ শোনা যায়নি বা সব বাঙালিকে তার দায় নিতে বলা হয়নি. . তাই লেখক যখন লেখেন "কারো সরকারি পুরস্কার পাওয়া, কারো গ্র্যান্ট পাওয়া, কারো কোনো কমিটির প্রধান হওয়া, একটি মালা, একটি উত্তরীয় ",


    সেটা খুব সত্যি বলেই মনে হয়. তার জন্যে সেই এক ক্লিশে বলিউড বা ক্রিকেট র গরুর রচনা র বিশেষ দরকার পড়েনা.

  • S | ০৩ অক্টোবর ২০২০ ১১:১৯97986
  • "কিন্তু মুখ্যমন্ত্রীর বেটিকে ফার্সট করে দেওয়া অসম্ভব।"

    মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া নিয়ে আলোচনা করা যাবে?

  • S | ০৩ অক্টোবর ২০২০ ১১:৩১97987
  • "ইউরোপীয় ঐক্যের কারণে অ্যালজিরিয়ার অত্যাচারের দায় জার্মানরা কাঁধে তুলে নিল, আর হলোকাস্টের দায় সমানভাবে বইল ফরাসিরা, এ জিনিস হয়না।"

    যাহ। সৈকতদা, এইটা কি লিখলেন? হোয়াইট সুপ্রিমেসীর দায় তো সবাইকেই নিতে হচ্ছে। সেখানে নেটিভদের নিধন, স্লেভারি, কলোনিয়ালিজম, ডিসক্রিমিনেশান, থার্ড রাইখ, এমনকি ওয়েস্টার্ণ ইমপেরিয়ালিজমকে একসঙ্গে ধরা হয়েছে।

  • Amit | ০৩ অক্টোবর ২০২০ ১১:৪৪97989
  • আর এতো বার যার যার দোষ তার তার দায় এসব বলে আদৌ কি বলতে চাওয়া হচ্ছে ? একটি কমেন্ট ছিল "বিজেপির জানোয়ারগুলিকে দায় নিতে দেওয়া হোক। আর তাদের যারা নির্বাচন করেছে, সেই নির্বাচনমন্ডলীকেও দায়ী করা হোক। "


    তো বিজেপির 300+ সিটের ১৮ ​​​​​​​টার ​​​​​​​দায় ​​​​​​​তো ​​​​​​​পব ​​​​​​​র তথাকথিত ​​​​​​​সভ্য ​​​​​​​বাঙালির যারা নাকি এক্কেবারে "ওদের " ​​​​​​​মতো নয়। তো তারা ​​​​​​​ঠিক কিভাবে এর দায় নেবে আর নিয়ে কিকি করবে তাও বলা হোক .

  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৫ অক্টোবর ২০২০ ০৪:৪৭98066
  • বুঝলাম না। পশ্চিমবঙ্গে ২০১৯ সালে বিজেপি ১৮ টা আসন পেয়েছে। তার দায় পশ্চিমবঙ্গবাসীরই। এখনও বিজেপি জেতেনি যদিও।


    গোটা গোবলয়ে এর ৩০ বছর আগে থেকে বিজেপির রমরমা। এবং সেই সূত্রেই সর্বভারতীয় প্রভাব বৃদ্ধি। পথপ্রদর্শনের দায় গোবলয়কে নিতে হবে। ওই রবিশ বা যোগেন্দ্র বা কানাই এঁরা দায়টা নিয়ে নিন। আত্মদর্শন ও আত্মসমালোচনা করুন।

  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৫ অক্টোবর ২০২০ ০৪:৪৯98067
  • আর হোয়াইট সুপ্রিমেসি একটা বিরাট বড় বালতি। তাতে সমস্ত গরুরই অবদান আছে। নিঃসন্দেহে। কিন্তু কোনো ফরাসীকে গিয়ে বলুননা, "আপনি হলোকাস্টের দায় নিয়ে ক্ষমা চান শিগগির"। সে কী উত্তর দেয়, একটু এসে জানাবেন।

  • Amit | ০৫ অক্টোবর ২০২০ ১৩:৩৫98076
  • কারোর ইচ্ছে বা সময় থাকলে সে কোনো ফরাসি কে হলোকাস্ট সম্মন্ধে জিগাতেই পারেন। আমার ওসবে বিন্দুমাত্তর ইন্টারেস্ট নেই বা কিছু এসেও যায়না. আমার এই কটি বক্তব্য এক্কেবারে সোজা গোদা ভাষায় লিখে দিলাম নিচে (বেশি গোল গোল না ঘুরে বা বলিউড আর ক্রিকেট এর গরুর রচনায় না ঢুকে):


    1. যেটা ঘটেছে বা আরো ঘটছে সেটা বা সেগুলো জঘন্য ঘটনা। একজন সাধারণ মানুষ হিসেবে তার জন্যে যেকেউ দুঃখবোধ করতেই পারেন, তাদের আত্মীয় না হলেও। দুঃখবোধ করা মানে কিভাবে নিজের কাঁধে দায় নেওয়া হয় সেটা পরিষ্কার নয়। ২০১২ তে দিল্লিতে মিছিলে হাঁটার সুযোগ হয়েছিল ওই সময় থাকার সুবাদে, সেটা দুঃখবোধ থেকেই হাটা, তার জন্যে নিজেকে রেপিস্ট মনে করতে হয়নি। দরকার পরলে আবার হাটবো কোনো দায় কাঁধে না নিয়েই। তবে হাটতে যেন নাহয় কোনোদিন এই স্বপ্ন নিয়ে থাকি যতই ভুলভাল স্বপ্ন হোকনা.


    তার জন্যে মেয়েটির বা নিজের জাতপাত দেখার ইন্টারেস্ট সক্কলের থাকার দরকার নেই। অবশ্য কারোর কারোর হয়তো নিজেদের ভাষা বা অন্য এজেন্ডা হাইলাইট করার দরকার পরে। তাদের ইন্টারেস্ট ও অন্য হতেই পারে.


    ২। অপরাধ যারা করে দায় তাদেরই। আইন মেনে শাস্তি তাদের হোক . তাদের প্রতিবেশী বা গ্রামের সক্কলে অপরাধী নয়. সেই কারণেই আমি হটাৎ করে আমার জার্মান প্রতিবেশী কে হলোকাস্ট নিয়ে জিগাই না। যদি তার নিজের বাপ্ বা ঠাকুরদা ও নাত্সি ও থাকে, তবু তার দায় ওনার নিজের নয়। তেমনই আমার উল্টোদিকের আফগান প্রতিবেশী কেও তালিবান কেন মূর্তি ভেঙেছিল জিগাইনা। কেও জিগাতে চাইলে সেসব জিগিয়ে বেড়ান না যেখানে ইচ্ছে। সেসব তার নিজের ইন্টারেস্ট, আমার তাতে কিস্যু আসে যায়না।


    ৩। আমি মনে করি যাই ঘটে থাকুক, তার পেছনে গোবলয় হোক বা উত্তর ভারত এর প্রতিটা লোক দায়ী নন। মানসিকতা অবশ্যই একটা মেজর সমস্যা . সেটা রাজনৈতিক ভাবে লড়তে হবে। সমস্ত নর্থ বা বাকি ইন্ডিয়াকে এক ব্রাকেট এ ফেলে ব্লাঙ্কেট গালাগাল দিয়ে বা "বাঙালি ভারত ছাড়ো" - নেট এ এসব ফাঁকা আওয়াজ তুলে নয়।


    অবশ্যই এটা আমার নিজের চয়েস, অন্যের চয়েস নিয়ে কুনো বক্তব্য নেই। আমি যতটা বাঙালি ততটাই ভারতীয় . তার জন্যে আমার নিজেকে গোবলয়ি ভাবার দরকার পড়েনা বা গোবলয় সংস্কৃতি আমাদের গিলে নিলো বলিউড দিয়ে বা ক্রিকেট সবকিছু মিশিয়ে সমসত্ত্ব বা আমসত্ত্ব বা কাঁঠালসত্ব বানিয়ে দিচ্ছে সেসব ও মনে করিনা।


    ৪। যেমন বানতলা বা পার্ক স্ট্রিট বা মধ্যমগ্রামের দায় আমার নয়। আমার পাশের বাড়ির লোক বা আমার নিজের ভাই ও যদি কোনো অপরাধ করে থাকে তার দায়িত্ব আমার ঘাড়ে চাপেনা. অপরাধের বিচার আইন অনুসারে হোক এটাই সভ্য দেশের চাহিদা সিম্পল কোনো ঘটনার জন্যে একটা অঞ্চলের সবাইকে ব্ল্যাঙ্কেট দায়ী করা আর তার জন্যে তার জন্যে বেছে বেছে সম্পূর্ণ অকারণে রবিশ বা যোগেন্দ্র বা কানাই দের কে ​​​​​​​দায় ​​​​​​​নিতে ​​​​​​​বলা ​​​​​​​এক্সাক্টলি জাস্ট দা ​​​​​​​সেম ​​​​​​​খাপ ​​​​​​​মেন্টালিটি।


    ৫ । আর আশা করি যারা এতো বার বার করে রবিশ বা যোগেন্দ্র বা কানাই দেরকে ​​​​​​​এই ​​​​​​​ঘটনার ​​​​​​​দায় ​​​​​​​নিতে ​​​​​​​বলছেন ​​​​​​​জাস্ট ​​​​​​​তারা ​​​​​​​এক ​​​​​​​অঞ্চলের ​​​​​​​লোক ​​​​​​​হবার ​​​​​​​সুবাদে ​​​​​​​(যদিও ​​​​​​​এই ​​​​​​​দায় ​​​​​​​নিয়ে তারা ​​​​​​​ভেজে খাবেন ​​​​​​​না ​​​​​​​মাথায় ​​​​​​​দেবেন ​​​​​​​সেটা ​​​​​​​বোঝা ​​​​​​​যাচ্ছেনা এখনো ), তারা ​​​​​​​নিজেরা ​​​​​​​পার্ক ​​​​​​​স্ট্রিট মধ্যম গ্রাম, সারদা নারোদা ​​​​​​​- ইত্যাদি যাবতীয় ​​​​​​​কুকীর্তির ​​​​​​​দায় নিজেদের ​​​​​​​বিশাল ​​​​​​​কাঁধে ​​​​​​​স্বেচ্ছায় ​​​​​​​তুলে নিয়েছেন- ?? নিয়ে তেনারা ​​​​​​​ঠিক ​​​​​​​কি ​​​​​​​কি ​​​​​​​করেছেন ​​​​​​​জানলে ​​​​​​​বড়ো ​​​​​​​উপকার ​​​​​​​হয়।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৫ অক্টোবর ২০২০ ১৪:১৬98078

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৫ অক্টোবর ২০২০ ১৪:১৮98079
  • কেরালা সিপিএম আমাদের পাশে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০৫ অক্টোবর ২০২০ ১৪:১৯98080
  • কানহাইয়া কে কানাই বললে হবেনা।

  • r2h | ০৬ অক্টোবর ২০২০ ২১:০৮98140
  • https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=95113

    "...পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার চার সদস্যকে আটক করেছে পুলিশ। কারণ তাঁরা দিল্লি থেকে হাথরাসের দিকে আসছিলেন। এই চারজন হলেন– আতিক–উর–রহমান, সিদ্দিকি, মাসুদ আহমেদ এবং আলম। তাঁদের কাছ থেকে কিছু বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এঁদেরকেও পুলিশ সন্দেহ করছে যে, সরকারের বদনাম ও ষড়যন্ত্র করতেই তাঁরা এখানে এসেছিল। তাদের আদালতে তোলা হলে চোদ্দা দিনের হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়।..."

  • π | ০৬ অক্টোবর ২০২০ ২৩:২২98148
  • ধুরর। এত বড় পোস্ট করে দুম করে সব গেল। সেভ অপশন কবে আসবে!

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন