এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • একুশে জুলাই, অ্যান্টিন্যাশনালদের মিছিল ও বাদামভাজা

    চাড্ডিকথা
    আলোচনা | রাজনীতি | ২১ জুলাই ২০২৬ | ৯২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • কী খোরাক মাইরি, একুশে জুলাই এসে গেল, অথচ পিসিমনি বাড়িতে লুকিয়ে, কই সেই লাখ লাখ লোক, কই রাত থেকে জমায়েত, কই বিরিয়ানির প্যাকেট, মুখখানা যে একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। উফ চৌঠা মের পর থেকে খবর দেখে এত মজা লাগছে কী বলব! প্রত্যেকটা চ্যানেল রসিয়ে রসিয়ে এমন টপ টপ গ্রাফিক্স দিচ্ছে। কীভাবে ভাইপো বাড়িতে লুকিয়ে আছে, কীভাবে ডিম থেরাপি দেওয়া হচ্ছে নেতাদের ধরে, কীভাবে উত্তর প্রদেশ থেকে বুলডোজার এনে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। ভাবলেও লজ্জা লাগে, কীভাবে একটা ছেলে দলের কোনো নেতাকে কাজ করতে দিত না, সবাইকে দাবিয়ে রেখে দিত। আরে ধর্মের কল বলেও তো একটা জিনিষ আছে নাকি, সবাই আজ ভালো দলে এসে প্রাণ খুলে কথা বলতে পারছে। ওই যে জোড়াসাঁকোর দাড়িওলা কবিটা একটা নাটক লিখেছিল না, ইস্কুলের বইতে ছিল, একজন এসে একটা জানলা খুলে দিল, আর আশ্রম শুদ্ধু সবাই শ্বাস নিয়ে বাঁচল, শমীকদা এসে অমনি দরজা খুলে দিয়েছে বলে তো আমরা আজ ভেতরের এত সব খবর জানতে পারছি, এতগুলো মানুষ শ্বাস নিতে পারছে বুক ভরে, নেতা বলে কী এরা মানুষ নয়। কিন্তু দাড়িওলা কবিটাও বিশেষ সুবিধার লোক নয়, আগে এসব জানতাম না তেমন, ইসকনের মহারাজ বললেন বলে জানলাম। আর ইসকনের কথায় মনে পড়ল এখনো কয়েকটা অ্যান্টি ন্যাশানাল পিস রয়ে গেছে বাংলায়, ইসকন বাচ্চাদের খাবার দিচ্ছে, তাতেও এদের সমস্যা। ডিম ডিম করে এদের কী যে কান্না, ইস্কুলে বসেই ডিম খেতে হবে হ্যাংলার মতো, ইস্কুল হলো মন্দির, ছোঁয়া লেগে যাবেনা? নির্লজ্জ যত্তোসব। বাড়ি গিয়ে খেলেই পারে।

    আর অ্যান্টি ন্যাশানালদের কথায়  মনে পড়ল, বাপিদা হোয়াটস্যাপ করল, এইসব অ্যান্টি ন্যাশনালরা নাকি বাইরে থেকে টাকা খেয়ে দিল্লিতে হামলা করতে আসছে দল বেঁধে। কী অবস্থা হয়েছে, কদ্দুর বার বেড়েছে এদের। চীন নাকি কিছুদিন আগে একটা লোককে পাঠিয়েছিল না খেয়ে বসে থাকার জন্য, সে নাকি বাথরুমে গিয়ে জলের মধ্যে মাঞ্চাও সুপ গুলে খেয়ে আসত, তার কারসাজি যেই দিল্লির পুলিশ ধরে ফেলে টানতে টানতে নিয়ে চলে গেছে, সেই রাগে সব কটা এন্টি ন্যাশনাল মিলে হামলা করতে ছুটে আসছে। তবে টেরোরিস্টদের ঠিক যেভাবে শায়েস্তা করতে হয়, ঠিক সেইভাবে পুলিশও রেডি ছিল, ব্যারিকেড করা আছে, সাঁজোয়া গাড়ি, টিয়ার গ্যাস আনা আছে, মিসাইল, মিলিটারি, মেশিনগান সব তাক করা আছে। সব টুকরে টুকরে গ্যাংকে টুকরো টুকরো করে দেবে পেঁদিয়ে। তবে দেশের নিরাপত্তার স্বার্থে সব গোপন খবর আমাদের মিডিয়ায় দেখানো হচ্ছে না। ব্ল্যাক আউট করে রাখা আছে। তাও লুকিয়ে চুরিয়ে একটা দুটো ভিডিও আমি দেখে ফেলেছি। কীভাবে ব্রেন ওয়াশ করে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও দলে টেনে নিয়েছে টেরোরিস্টগুলো। কী ইনোসেন্ট মুখ, মার খেয়ে কেঁদে ফেলেছে। ওদের বুঝিয়েছে এটা নাকি কী সব পরীক্ষার কোশ্চেন লিক হয়েছে, তাই নিয়ে বিক্ষোভ, তাই জন্য নাকি সেই সোনম না কে একজন না খেয়ে ছিল। আমি ভাবি এরা পাগল না পেট খারাপ, কোশ্চেন লিক হয়েছে বলে ভাত খাবোনা। এসব তো আমরা ছোটো বেলায় করতাম, বাবা ব্যাট কিনে দেয়নি, ভাত খাবোনা, তারপর ঠিক পিঠে দুটো কিল পড়লে বাপ বাপ বলে খেয়ে নিতাম। এরা আবার এখন নাকি বলছে শুধু শিক্ষামন্ত্রী ইস্তফা দিলে হবে না, প্রধান মন্ত্রীর ইস্তফা চাই। লজ্জা করেনা? এরকম প্রধান মন্ত্রী দেখেছিস আগে কোনোদিন? রোজ এক একটা দেশ থেকে পুরস্কার দিতে ডাকে। এতগুলো দেশ থেকে রোজ ডাকে, সেসব প্রাইজ নিতে গিয়ে দিল্লিতেই তো কতদিন পরে পরে আসেন উনি। আগে তো অ্যান্টি ন্যাশনাল গুলোর প্রিয় প্রধান মন্ত্রী ছিল, পেয়েছে সেশেলস থেকে পরিবেশ রক্ষার ফার্স্ট প্রাইজ? 

    এইসব অ্যান্টি ন্যাশনালগুলোর ওপর রাগে আমার সব কাজকর্ম গুবলেট হয়ে যাচ্ছে এদিকে। শ্বশুর মশাই এর গিফট করা গাড়িটা তো কিছুদিন আগে হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছিল রাস্তায়, এমনিতেই মাইলেজ কম দিচ্ছিল বেশ কদিন ধরে। বাপিদাকে বললাম কোন গ্যারেজে দেওয়া যায়? বাপিদা বলেছে সব গ্যারেজ নাকি আব্দুলদের খপ্পরে, গাড়ি গ্যারেজে দিলেই নাকি আখের রস টসের মিথ্যে গপ্পো ফেঁদে বেশি টাকা নিয়ে নিচ্ছে, তাছাড়া মাইলেজ মাপাও নাকি আলাদা ব্যাপার, একমাত্র গাড়ির ডিলার টেকনিশিয়ান দিয়ে মাপতে পারে। তবে উপায়ও ব্যাপিদা হোয়াটস্যাপে বলে দিয়েছে, ইসরো স্পেস টেকনোলজি দিয়ে একটা গাড়ি বানাচ্ছে, নাইট্রাস অক্সাইড দিয়ে চলবে। দু-হাজার সাতচল্লিশ সালে মধ্যেই রিলিজ করবে। এসেই গেল প্রায়, বেরোলেই কিনে নেব। তদ্দিন বাসে বসে বাদাম ভাজা খেতে খেতেই কাটিয়ে দেওয়া গেলেই নিশ্চিন্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ২১ জুলাই ২০২৬ ১১:২৯748071
  • বাপিদা কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন