আজ সকালে সৈকতবাবুর কণ্ঠে ও আলোর পথযাত্রী গান টা শুনছিলাম, জানিনা কেনো এই গান টা শুনলেই কেঁদে ফেলি। .......তারপর আরো দুটো গান শুনলাম - কারার এই লৌহকপাট, আর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে . ও আলোর পথযাত্রী আর একলা চলো রে আমার বরাবরের জ্বালানি . আমাকে আবার উঠে দাঁড় করায় এই গানগুলোই .
Dekhun, কি অদ্ভুত, আজ আর ডেনভার, গিটার, বাঁশি কিছুই শুনতে ইচ্ছে করছিলো না, এক্কেবারেই না . আসলে প্রিয় গান, অপ্রিয় গান, ভালো গান, ভালো গান নয়, । .....এসব কিছুই হয় না জানেন .। ...চারপাশের পরিবেশ - পরিস্থিতি আমাদের মন ঠিক করে . আর সেই রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মন গান ঠিক করে। ।...এইটেই হয় ( আমার )
কোনো রোদ ঝলমলে দুপুরবেলা, বিশেষ করে শীতের দুপুরে আমাদের তিনজনের ( আমি এবং আমার দুই খুদে শাকরেদের ) বেলাফন্টের গান বিশেষ পছন্দের . Banana Boat একটানা চারপাঁচবার শুনবেন তারা . যেমন কোহেনের hallelujah ছেলের খুব পছন্দের . আর Jamaica farewell আমরা তিনজনে একসঙ্গে গাই। ....রোদ ঝলমলে নীল আকাশ, ঘন সবুজ গাছপালা, ছেলের কাঁচা হাতের মৃদুমন্দ গিটার বাজানো আর মেয়ের আদো আদো বুলি তে আমার গলা মেলানো ............
Down the way
Where the nights are gay
And the sun shines daily on the
Mountaintop
I took a trip on a sailing ship
And when I reached Jamaica I made a
Stop...............
.......................
কিন্তু কাল অবাক হলাম সারাদিন ধরেই খেলার ফাঁকে ফাঁকে তারা heal the world make it a better place শুনে গিয়েছে .। ...কি মনে হয়েছে ওদের ?। .....মা যা যা ঘটনা বললো, তারপরে কি এটাই কাম্য ? কি মনে হলো ওদের নিষ্পাপ মনে ?। .....ছেলের বয়সী অনেকেই যে প্রতিবাদে অংশগ্রহণ করেছে সে কথা ওদের জানিয়েছি । ......তাই
এখন বাজছে
" অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার ভালো
সকল দ্বন্দ্ববিরোধ - মাঝে জাগ্রত যে ভালো
সেই তো তোমার ভালো ! "
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।