এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সোনাম ওয়াংচুকের লড়াই কি আদৌ সফল হবে?

    Prithwiraj Roy লেখকের গ্রাহক হোন
    ২১ জুলাই ২০২৬ | ৮৫ বার পঠিত
  • পট্টি শ্রী রামালু, ইরম শর্মিলা চানু, সোনম ওয়াংচুক.....

    আমরা নিজেদের World's largest democracy বলে গর্ব করি। কিন্তু যখনই এই নাম গুলো আমাদের সামনে আসে, মনে হয় সেই গণতান্ত্রিক অহমিকার গালে যেন সপাটে চড় মেরে দিয়েছে। আমরা সেই Democracy-র বাসিন্দা যেখানে কেউ সিস্টেমের ভুল দেখাতে চাইলে তাকে দেশের শত্রু দাগিয়ে দেওয়া হয়। আমরা সেই দেশে আছি, যেখানে রাস্তায় কাউকে গালাগালি করলে তাকে Uneducated বলা হয়,অথচ Highly educated বিচারপতিরা বলতে পারেন,বুকে ওড়না সরালে সেটা ধর্ষণ নয়। না, সেইবেলা তাদের প্রশ্ন করার কেউ নেই। তারা সব আলোচনার ঊর্ধ্বে। নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী(বর্তমানে প্রাক্তন) প্রকাশ্য সভায় দাঙ্গায় উস্কানি দিলেও,তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়ান,অথচ মধ্যবিত্তের বাইকের টায়ার যদি একচুল জেব্রা ক্রসিং স্পর্শ করে তাহলে পুলিশ কেস দিয়ে দেয়! আর এই সিস্টেমে থেকে মিস্টার ওয়াংচুক,আপনি আশা করছেন,যে আপনি অনশন করলে শিক্ষামন্ত্রী ইস্তফা দেবে?

    সত্যি বলুন দুদিন আগে পর্যন্তও কি একবারও আমরা সোনম কে নিয়ে ভেবেছি? ২৮ জুন তিনি যখন যন্তর মন্তরে দেশের failed education নিয়ে সোচ্চার হচ্ছেন,তখন আমরা ব্যস্ত ছিলাম ব্রাজিল বা আর্জেন্টিনা কারা এবার ফাইনালে উঠবে সেটা নিয়ে! আজকে মেসি বা হ্যারি কেন যেই ট্রফি জিতুন, তাতে কিন্তু কেবল আমাদের মানসিক শান্তি মিটবে। কোপা আর বিশ্বকাপ বাদ দিয়ে কজন খবর রাখেন আর্জেন্টিনায় কি ঘটছে? আদৌ কি তাতে আমাদের কিছু যায় আসে?

    দেশের ক্ষমতাসীনরা একটা জিনিস খুব ভালো করে জানেন,যে,ভারতীয়রা গেলানো খাবার খেতে ভালোবাসে বেশি। অন্যদের কথা জানিনা তবে আমরা বাঙালিরা এই বিষয়ে একেবারে PHD করে বসে আছি। তাই তো আজ যখন রাতে বাড়ি গিয়ে নিউস চালাই,সেখানে হয় বিশ্বকাপ, নয়তো পিসি-ভাইপোর দুর্নীতির পাঁচালীগান। সোনম সেখানে চিরব্রাত্য। মিডিয়ার এই প্রেজেন্টেশনের কারণেই গত দুই সপ্তাহ আমরা জানতেই পারিনি, সোনম কেমন আছেন!নাকি বলব জানতে চাইনি?

    বাইরের রাজ্যে কি হচ্ছে জানা নেই। তবে যেভাবে সোনমের সিস্টেম বিরোধী আন্দোলন এর গতিপথ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আপডেটের মাধ্যমে জানা যাচ্ছে, তাতে বোঝা যায় সেখানেও মেনস্ট্রিম মিডিয়া সচেতনভাবে এই মুভমেন্ট কে বর্জন করছে। আরে সরকারপক্ষ ছেড়ে দিন,ফেসবুক স্ট্যাটাসের বাইরে কটা রাজনীতিক কে আপনি নিরপেক্ষভাবে যন্তর মন্তরে যেতে দেখেছেন? এখন তারা নাটক শুরু করেছেন "সোনাম মরে যাবে,অনশন বন্ধ করুন",যখন জিনিসটা শুরু হয়েছিল তখন আসেননি কেন? নাকি আসলে আপনারাও তার মারা যাবার অপেক্ষা করছেন,যাতে সেই মৃত্যুকে একটা simpathy gain করে নিজেদের পকেটে কিছু ভোট টানা যায়!

    যারা ছিলেন,তারাও দুর্নীতি কে প্রশ্রয় দিয়েছেন,যারা আছেন তারাও দিচ্ছেন। বোকা হয় জনগণ যারা প্রলোভন দেখে ভাবে,হয়ত এই নেতা আসলে সিস্টেম চেঞ্জ হবে। রামধনুর সাতটা রং হয়,কিন্তু জিনিসটা তো একই তাই না?

    সোনম স্যার,আমি চাই না আপনি আর অনশন করুন। এর থেকে ভালো আপনি অন্য কোনো প্রথম বিশ্বের দেশে চলে যান। ভারতের সিস্টেম আপনার জন্য নয়।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ জুলাই ২০২৬ ১৩:০২741916
  • সোনম ওয়াংচুকের এটা প্রথম অনশন নয়। এর আগেও অনশন করেছেন। কোনবারই খুব সফল হয়েছেন দাবী আদায়ে এটা বলা যাবে না। তবু হোপলেসলি আশাবাদী যে এই ফ্যাসিস্ট রেজিম অ্যাকাউন্টেবিলিটি স্বীকার করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন