এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ জুলাই ২০২৬ ১১:১৬741748
  • থ্রি ইডিয়টসের গল্প চেতন ভগতের ফাইভ পয়েন্ট সামওয়ান বেস করে বানানো (চেতনের এই একটা বইই তবু কোনমতে পড়া যায়)। এরমধ্যে সোনমের চরিত্র পরিচালক গুঁজে দিয়েছিল ফায়দা ওঠাতে। ফায়দা উঠেছে ব্যাসস আবার কি?
     
    সোনম যেটা কিছুতেই বুঝতে চাইছেন না সেটা হল গান্ধিবাদী আমরণ অনশনের ব্যপার গান্ধী হত্যাকারী দল পাত্তা দেবে না। ওরা চাইবেই গান্ধীর মতাদর্শ রিডিকিউল করে মেরে সম্পূর্ণ শেষ করতে। ঠিক এই কারণেই জি ডি আগরওয়ালের ১১১ দিন অনশন করে মৃত্যুতে এই গান্ধী হত্যাকারীদের কিস্যু যায় আসে নি। কোনোভাবে সোনমকে এটা বোঝানো গেলে ভাল হত।
  • | ১৫ জুলাই ২০২৬ ১১:১৯741749
  • এবং আন্না হাজারের ক্ষেত্রে র দল বা গান্ধী ফলোয়ারের দল ( অন্তত খাতায় কলমে) ক্ষমতায় ছিল। তাই ১২ দিনের মাথায় মনমোহন সিংহ মেনে নেন। মোদীর কাছে ওইসব আশা করা নিতান্তই ইসে।
  • Amit Chatterjee | ১৫ জুলাই ২০২৬ ১১:৪৬741750
  • সোনমকে বুঝিয়ে সত্যিই অনশন তোলানো দরকার। কালার সামনে বাঁশি বাজিয়ে কোনো লাভ নেই। আজকে উনি চলে গেলে অনেক বড় ক্ষতি ভারতের। গোদি মিডিয়া তো জনগণকে কিছু একটা ভুলভাল বুঝিয়ে দেবে, চীনের দালাল, টুকরে টুকরে, ডিপ স্টেট এইসব। যারা ফ্রিজের মধ্যে বরফ জমেছে দেখে পুজো শুরু করে দেয়, সেইসব জনগণের ওপরও কোনো ভরসা নেই।
  • টিকটিকি | ১৫ জুলাই ২০২৬ ১২:০৮741751
  • বয়স ৫৯, ১৭ দিন হল একটা অসম লড়াই লড়ছেন একটা মানুষ।। নোংরামো চলছে, এক মহিলা সাংবাদিক দেখলাম সন্দেহ প্রকাশ করেছেন বাথরুমে যাবার সময় কিছু খেয়ে আসছেন। যে কোন মুহূর্তে মরে যেতে পারেন। ওনাকে বাঁচানো দরকার।
  • | ১৫ জুলাই ২০২৬ ২০:২১741759
  • মানবাধিকার কর্মী রাকেশ সাইনি দিল্লি কোর্টে আবেদন জানিয়েছেন সোনমের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, মৃত্যু হলে তা জাতির পক্ষে লজ্জার তাই তাঁকে ফোর্স ফীড করার অনুমতি দিক আদালত।
    সরকারের তরফে বক্তব্য রাখতে কোন আইনজীবিই আসেন নি কোর্টে, ফলে কোর্ট কিছু রায় দিতে পারে নি। কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে কাল সকালে যেন অতি অবশ্য সরকারপক্ষীয় আইনজীবি উপস্থিত থাকে।
     
    আমার ধারণা ইচ্ছা করেই ডিলে করছে যাতে চরম কিছু হয়েই যায়।
  • সনাতনী | ১৬ জুলাই ২০২৬ ০০:০০741763
  • সোনম ওয়াংচুক, নিঃসন্দেহে একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি-একজন প্রকৌশলী, উদ্ভাবক এবং 'থ্রি ইডিয়টস' সিনেমার 'রাঞ্চো' চরিত্রের বাস্তব অনুপ্রেরণা।
    তবে তিনি সম্ভবত মহোপনিষদের এই শ্লোকটি পড়েননি, বোঝেননি অথবা উপেক্ষা করেছেন:
    অয়ং বন্ধুরয়ং নেতি গণনা লঘুচেতসাং উদারচরিতানাং তু বসুধৈব কুটুম্বকম ॥
    (সংকীর্ণমনা ব্যক্তি, কে আপন আর কে পর-এই ভেদাভেদ করে; উদারমনা মানুষের কাছে তো সমগ্র বিশ্বই একটি পরিবার।)
    যদি তিনি এই চেতনাকে পুরোপুরি ধারণ করতেন, তাহলে হয়তো পৃথিবীর এক কোণের অল্প কিছু মানুষের চাহিদাকে সামনে আনার জন্য অনশনের নামে নিজের মূল্যবান সময় অপচয় ও স্বাস্থ্যের ক্ষতি না করে বরং, সমগ্র বিশ্বের কল্যাণে আরও বড় অবদান রাখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসা চমৎকার প্রস্তাবগুলোর কোনো একটি গ্রহণ করে স্থানীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে তাঁর এই অসাধারণ মেধা ও শক্তিকে আরও বৃহত্তর পরিসরে কাজে লাগাতেন।
    সর্বোপরি, বিশ্ব যদি সত্যই এক পরিবার হয়, তবে নিজেকে কেবল একটি নির্দিষ্ট কোণে সীমাবদ্ধ রাখা কেন?
  • Tathagata Mahintamani | ১৬ জুলাই ২০২৬ ১৮:০৪741767
  • @সনাতনী, সোনম ওয়াংচুক এটা বুঝেছে বলেই এই আন্দোলনে অংশ নিয়েছেন। না বুঝলে উনি লাদাখে নিজের ঘরে বসে থাকতেন।
  • Ranjan Roy | ১৬ জুলাই ২০২৬ ২২:১৯741768
  • "পৃথিবীর এক কোণের অল্প কিছু মানুষের চাহিদাকে সামনে আনার জন্য"?
     
    পারেনও বটে। ছেলেমেয়েগুলোর বয়েস ১০ বছর বেড়ে যাচ্ছে। কয়েক বছরে ৮০র বেশি পরীক্ষা ও রেজাল্টে ফ্রড হয়েছে। ১৭ জনের মত নতুন প্রজন্ম আত্মহত্যা করেছে।
    এগুলো সামান্য ব্যাপার?
     
  • অরিন | ১৭ জুলাই ২০২৬ ০৫:০১741772
  • জানিনা এইসব অনলাইন পিটিশনে কতটা কি কাজ হয়, কেউ যদি চান, পিটিশনটায় সই করলে করতে পারেন
     
     
    এতে ভারত সরকারকে আর্জি করা হয়েছে সোনমের সঙ্গে আলাপ আলোচনা করার জন‍্য এবং অনশন তুলে নেবার জন‍্য।
  • অরিন | ১৭ জুলাই ২০২৬ ০৫:০৮741773
  • এটাও থাক,
     
    ভদ্রলোকের নিজের কথা। শোনার মত।
    ইনি ২০শে জুলাই সকলকে সংসদে যেতে বলছেন আপিল করার জন্য। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন‍্য।
    দেখা যাক।
  • | ১৭ জুলাই ২০২৬ ০৮:৫৯741775
  • কোর্ট গতকাল রায় দিয়েছে সোনমের স্বাস্থ্যের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারদের টিম গিয়ে পরীক্ষা করবে বারবার এবং যে কোন এমার্জেন্সির ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেবে।
  • | ১৮ জুলাই ২০২৬ ০৯:১২741793
  • আজ সকালে দিল্লি পুলিশ এসে সোনমকে তুলে নিয়ে গেছে। ওদের বিবৃতি অনুযায়ী কোন হাসপাতালে। যন্তর মন্তর চত্বরে ব্যপক লাঠি চালিয়েছে।
     
    এইখানে উল্লেখ থাকুক সোনম ওয়াংচুকের বাবা সোনম ইয়্যাঙ্গল ১৯৮৪ সালে লাদাখকে শিডিউল্ড ট্রাইব স্ট্যাটাসের দাবীতে আমরণ অনশনে বসেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লাদাখ গিয়ে ওঁর বাবার অনশন ভাঙান এবং দাবী মেনে নেন। লাদাখ ফাইনালি ওই স্ট্যাটাস পায় ১৯৮৯তে।
  • | ১৮ জুলাই ২০২৬ ১৬:৪১741808
  • কোর্টের রায়কে যে ব্যবহার করবে সেটা ভাবছিলাম কিন্তু দুদিনের মধ্যে এরকম নিঘিন্নের মত কাজ করবে, সে বিজেপিই পারে।
  • ar | ১৯ জুলাই ২০২৬ ০৬:৩৯741843
  • এটা থাক! সোনম ওয়াংচুককে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে।

    https://www.youtube.com/shorts/BygGkYh-nlU
  • দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম - হাসপাতাল থেকে সোনম | ১৯ জুলাই ২০২৬ ১৩:২৫741846
  • Message from Sonam :

    20th JULY

    आज़ादी का दूसरा आन्दोलन
    भय मुक्त भारत, अन्याय मुक्त भारत

    Freedom from injustice (Like paper leaks)
    Freedom from Fear (my illegal detention)

    India’s 2nd FREEDOM MOVEMENT
    March to the Parliament
    Please make it a big success

    Sent through Gitanjali
    from my illegal detention at Safdarjung
  • Sara Man | ২০ জুলাই ২০২৬ ১২:২০741862
  • সৈকতবাবু, বিনয়ের সঙ্গে একটি কথা বলতে চাই। আমি আপনার লেখার কদর করি, বেশিরভাগ ক্ষেত্রেই সহমত হই। সোনম ওয়াংচুককে শ্রদ্ধা করি। মন্তব্য করতে দেরি হল, আসলে ভাবছিলাম লিখব কিনা। সোনম ওয়াংচুকের পর্বতপ্রমাণ ইমেজের বিষয়ে এবং এই মুহূর্তে দেশের গম্ভীর পরিস্থিতির খেয়াল রেখে এখানে সিনেমার প্রসঙ্গ না টেনে আনলেই বোধহয় ভালো হত। থ্রি ইডিয়টস সিনেমাটি মোটেও শ্রী ওয়াংচুকের সরাসরি জীবনী নয়। এক্ষেত্রে দময়ন্তী দি একদম ঠিক কথা বলেছেন। সিনেমাটি ভারতীয় সমাজে পেরেন্টিং এবং ইস্কুল শেষ করে সঠিক কেরিয়ার বেছে নেবার বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং জোরালো বার্তা রাখে। আমি ছোটদের সঙ্গে বসে থ্রি ইডিয়টস দেখতে খুব ভালোবাসি। বরঞ্চ অবাক হয়েছিলাম এই জেনে যে র‌্যাঞ্চোর ইস্কুলের মত সত্যি সত্যি দেশে এমন একটা ইস্কুল আছে।
  • যা চলছে | ২০ জুলাই ২০২৬ ১৫:১৬741863
  • গোদী মিডিয়া দেখাবেনা।

    পাথর ভর্তি গাড়ি রেডি
    ভেতরে মানুষ কিন্তু মেট্রো এর দরজা বন্ধ
    ব্যারিকেড
    জল কামান
    ৫০০০ পুলিশ ও ৱ্যাফ বীনা name প্লেট
    লাঠিচার্জ
    আর লাঠির সামনে দাঁড়িয়ে মানুষ চেচাচ্ছে।

    মারো মুঝে স্যার, মারো...

    আর পুলিশ এই প্রতিক্রিয়া দেখে দাঁড়িয়ে যাচ্ছে হতবাক হয়ে।।

    মেইনস্ট্রিম মিডিয়ার ক্যামেরায় চার্জ শেষ হয়ে যাওয়ায় দিল্লীর এই রূপ দেখতে পাবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে শুধু হোয়াটস্যাপ করলে হয়? সার্চটা মারুন।।

    https://www.facebook.com/share/v/1GGy77ePS2/
  • ছি:! | ২০ জুলাই ২০২৬ ১৫:৩২741864

  •  
  • ar | ২০ জুলাই ২০২৬ ১৬:২২741867
  • মারো মারো স্যার!!
  • অরিন | ২১ জুলাই ২০২৬ ০৬:০০741889
  • দ এর দেওয়া রিপোর্ট বলছে,
    "However, another Minister said: “There will be discussions within the party and between the Government and officials to see to what extent we can go in meeting their demands.”
    মানে কিছুই হবে না।
    দেখা যাক।
    প্রতিবাদ জারি আছে,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন