এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ডিম্মিডিয়া

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ০৫ জুলাই ২০২৬ | ৯৬ বার পঠিত
  • কিছু জিনিস ​​​​​​​আপনি ​​​​​​​হাড়ে-হাড়ে ​​​​​​​টের ​​​​​​​পাচ্ছেন, কিন্তু ​​​​​​​ডিম্মিডিয়ায় ​​​​​​​পাবেন ​​​​​​​না। ডিম্মিডিয়া দেখলে মনে হয়, পৃথিবীতে রামরাজ্য নেমে নেমে এসেছে, কিন্তু আসলে যেটা হচ্ছে, সেটা হল হিন্দুত্বের জিগির তুলে দিনে-ডাকাতি। খোদ রাম মন্দিরে সিসিটিভি বন্ধ করে সোনা-দানা-টাকা সরানো হত। বদ্রীনাথেও একই অভিযোগ এসেছে। আর পানিহাটির খ্যাতনামা কাকুর বিরুদ্ধে অভিযোগ তো সকলেই জানেন, কিন্তু সেসব ডিম্ম্মিডিয়ায় পাবেন না। যেমন ​​​​​​​পাবেন ​​​​​​​না, ​​​​​​​শিল্পপতিদের ​​​​​​​কত ​​​​​​​টাকায় ​​​​​​​জনতার ​​​​​​​সম্পত্তি ​​​​​​​তুলে ​​​​​​​দেওয়া ​​​​​​​হচ্ছে। ​​​​​​​পাবেন ​​​​​​​না ​​​​​​​কত ​​​​​​​টাকা ​​​​​​​মকুব ​​​​​​​করে ​​​​​​​দেওয়া ​​​​​​​হল, ​​​​​​​আর ​​​​​​​কতজন ​​​​​​​কত ​​​​​​​টাকা ​​​​​​​মেরে ​​​​​​​আনন্দে ​​​​​​​বিদেশে পালালেন।

    অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন না, নানা জায়গায় মহিলারা হাড়ে-হাড়ে টের পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সে খবর ডিম্মিডিয়ায় পাবেন না। বাজেটে যা বরাদ্দ, তাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অন্তত ৬০% বাদ যাবারই কথা, কিন্তু ডিম্মিডিয়া সেখবর দেয়নি। দোষের কিছু নেই। ওদের যা আইকিউ, তাতে তারা অঙ্ক পারে, এ অপবাদ কেউ দেবেনা।

    নিট বা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা যাঁরা দেন, তাঁরা হাড়ে-হাড়ে জানেন, কেলোর কীর্তি কতদূর বিস্তৃত। কিন্তু সেসবও ডিম্মিডায় পাবেন না। নিট বা অন্যান্য সরকারী পরীক্ষা মনে হয় পশ্চিমবঙ্গে হয়না, আর কেন্দ্রীয় বোর্ডে মনে হয় মঙ্গলগ্রহের ছেলেমেয়েরা পড়ে। খড়গপুর আইআইটির কনভোকেশনে দেখলাম, প্রায় গোটা রাজ্য মন্ত্রীসভাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ওঁরা নিশ্চয়ই উত্তরীয় বাগিয়ে যাবেন। সে খবরও পাবেন। আগে কখনও এ জিনিস শুনিনি। শিক্ষায় ডবল-ইঞ্জিন বলতে এইটুকুই।

    এগুলো আপনি হাড়ে-হাড়ে ইথানলের মতো টের পাচ্ছেন। তবুও মিডিয়ায় নেই। জনতা যে ক্ষোভে ফুঁসছে, এ খবর তো পাবেনই না। দিল্লির যন্তরমন্তরে চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং অন্যান্য দাবীতে টানা ধর্ণা। অনশন করছেন সোনম ওয়াংচুক, আইসার জনাসাতেক নেতৃস্থানীয় কর্মী এবং আরও কেউ কেউ, যাঁদের পরিচয় আমি জানিনা। অনশন ৭ দিনে পড়ল। সকলেরই অবস্থার অবনতি হয়েছে। একটি মেয়েকে কাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বদলীয় ঐক্য গড়ে উঠেছে একরকম করে। বামরা গেছেন মঞ্চে, মহুয়া মৈত্র গেছেন। বক্তব্য রেখেছেন।
    আপাতত ডিম্মিডিয়া না দেখালেও, যশস্বী মোদির অবস্থা মোটেও ভালো না। বিরোধীদের ঐক্যের এই চিত্র পশ্চিমবঙ্গে এসআইআরের আগে দেখা গেলে কাজ দিত। অন্তত ৩৫ লাখ মানুষকে বাদ দিয়ে এই প্রহসনটা অন্তত হতনা। সে ঐক্য হয়নি, মূলত গোদি-মিডিয়ার লাগাতার প্রচারে, আর শাইনিং মধ্যবিত্তের চাপে। ডিম্মিডিয়াকে আর পাত্তা দেবেন না, কোনোভাবেই। ডিম্মধ্যবিত্তকেও। দুইই একসঙ্গে গোল্লায় যাক।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কেউ না | ০৫ জুলাই ২০২৬ ১২:৫২741630
  • কারো কিছু যায় আসে না। অদ্ভুত অন্ধকার চারদিকে, তবু সব চাঙ্গা সি !
  • দীপ | ০৫ জুলাই ২০২৬ ১৭:১২741632
  • তোলাবাজি ও দুর্নীতি-সহ একাধিক অভিযোগে এবার কাঠগড়ায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ। বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই তাঁদের ঘনিষ্ঠ পানশালা মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। ধৃতকে জেরা করতেই উঠে আসে এই প্রভাবশালী বাবা-ছেলের নাম।
     
    এরপর থেকেই পুলিশি গ্রেপ্তারির এড়াতে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন নির্মল ও তীর্থঙ্কর। খড়দহ থানা সূত্রে খবর, শনিবার থেকেই বাড়িছাড়া প্রাক্তন বিধায়ক। বর্তমানে পলাতক বাবা-ছেলের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং তাঁদের মোবাইল লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে।
     
    -সংবাদসূত্র
     
    চতুর্দিকে রত্নের ছড়াছড়ি!
    কোথায় যাবে সাধারণ মানুষ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন