এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভয় আউট ভক্তি ইন

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১৭ জুলাই ২০২৬ | ৮৫ বার পঠিত
  • নিটের প্রশ্নপত্র ফাঁস একরকম ছিল। এবার একদম পরমাণু কেন্দ্রের খবর ফাঁস। রয়টার রিপোর্ট করেছে, ভারতের সর্ববৃহৎ পরমাণুকেন্দ্র কোদানকালামের তথ্য ডার্কওয়েবে ফাঁস হয়ে গেছে। সব মিলিয়ে সাড়ে আট লাখ ফাইল, তার মধ্যে ১৯০০০ 'সেন্সিটিভ', ১৪ জিবি ডেটা। পুরোটাই নাকি ডার্ক ওয়েবে।

    আপনারা জানেন, বেসরকারি হলেই পরিষেবা ভালো হবে। এনটিএ নাকি প্রচুর প্রাইভেট ভেন্ডরকে অনেক কিছু আউটসোর্স করেছিল। তাদের দু পয়সা আসত। তার সঙ্গে উপর থেকে নিচ পর্যন্ত খুব "কর্মদক্ষ" সরকারি ব্যাপার তো ছিলই। এই ভেন্ডররা ছিল খুচরো। কিন্তু পরমাণুকেন্দ্র বলে কথা। এর নতুন ইউনিট তৈরি বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল খোদ নীল রক্তের রিলায়েন্সের উপরে। তাদের খপ্পর থেকেই এইসব ফাঁস হয়েছে।

    এই খবরটা ডিম্মিডিয়ায় পাবেন না। কারণ ওরা ডার্ক ওয়েব বা রয়টার দেখে না। শুধু ডিম ছোঁড়ার খবর পায়। তবে নিশ্চিন্ত থাকুন, বেওসার উন্নতির জন্য সরকার সবকিছু করছে। আপনার প্রশ্নপত্র টেলিগ্রামে উড়ছে তো কি, দুচাট্টি বেসরকারি কনট্রাক্টর তো পয়সা কামাচ্ছে। ইথানলে গাড়ি গোলমাল করছে তো কি, কিছু কোম্পানির তো আকাশছোঁয়া মুনাফা হচ্ছে। পরমাণুকেন্দ্রের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে তো কি, রিলায়েন্সকে তো দেখতে হবে। বেসরকারি হলে শুধু পরিষেবা ভালো হবে না, বেওসায়িরা দুচার পয়সা কামাবে, দেশ জুড়ে কর্মসংস্থানের বন্যা হবে। তার জন্য একটু আত্মত্যাগ তো করতেই হবে। এই জন্যই রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে নরেন সবকিছু বেচে দিয়ে সন্নিসি হয়ে যা।

    ওদিকে উত্তরপ্রদেশের মাননীয় স্পিকার বলেছেন, যাঁরা যথেষ্ট ভক্তিভরে রামমন্দিরে প্রণামী দেননি তাঁদেরই প্রণামী চুরি হয়ে থাকবে। একদম ঠিক কথা। এই যুক্তিকে একটু টেনে লম্বা করলে পাই, যে, যাঁরা যথেষ্ট ভক্তি সহকারে ফর্ম ফিলআপ করেননি, তাঁদেরই অন্নপূর্ণায় গোলমাল হচ্ছে। যাঁরা স্রেফ পড়াশুনো করে, নিট বা সিবিএসই পরীক্ষা দিয়েছেন, তাঁদের ভক্তির অভাবেই প্রশ্নপত্রই ফাঁস হয়ে থাকবে। যাঁরা যথেষ্ট ভক্তিসহ গাড়ি চালাচ্ছেন না, কেবল তাঁদের গাড়িই ই২০ তে ঝামেলা পাকাচ্ছে। যে অর্থনীতিবিদরা ভক্তি আউট অর্থনীতি ইন করে পেপার লিখছেন, তাঁদেরই পাপে ডলার একশ ছুঁই ছুঁই। যে পরমাণু বিজ্ঞানীরা ভক্তি বাদ দিয়ে স্রেফ বিজ্ঞানের ভরসায় কোদাইকালাম চালাচ্ছিলেন, তাঁদের আহাম্মকিতেই তথ্য ফাঁস হয়েছে।

    উল্টোদিকে দেখুন, প্রবল ভক্তি থাকায় ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বেড়েই চলেছে। এতই বাড়ছে, যে, ভারতের উপরের ১০% লোকই রাষ্ট্রীয় আয়ের ৫৮% পকেটস্থ করছে। প্রচন্ড ভক্তি থাকায় অনেক বড়লোকেরই ঋন মকুব হচ্ছে। এমনকি চুরি-টুরি করলেও পাওয়া যাচ্ছে, বিদেশে আরামপ্রদ বসবাসের স্থায়ী পারমিট। কোনো সংগঠন না থাকা সত্ত্বেও, স্রেফ ভক্তির জোরেই, পশ্চিমবঙ্গে হিন্দুবীররা ক্ষমতা দখল করেছেন। স্রেফ ভক্তি আছে বলেই দলে দলে বিরোধী সাংসদ এবং বিধায়ক ভালো হয়ে যাচ্ছেন। ডিম মাথায় না পড়ে এখন বৃষ্টির মতো পাতে এসে পড়ছে।

    মোদ্দা কথা হল, ভয় আউট ভক্তি ইন। অনশন-টনশন করে ভয় দেখাবেন না। কী হয়ে যাবে বলা কঠিন। প্রণামী চুরি হতে পারে, গাড়ির চাকা বসে যেতে পারে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে পারে। পাপ করার জন্য পুলিশে ধরতে পারে। কে জানে হয়তো জীবনটাই চুরি হয়ে গেল। তার চেয়ে ভক্তিতে আসুন। জীবন ফুলে ফলে পল্লবিত হবে। তবে হ্যাঁ, অফারটি সীমিত সময়ের জন্য এবং নানা শর্তসাপেক্ষে। নিচে খুদে অক্ষরে লেখা আছে, কোন গোত্রে, কোন গোষ্ঠীতে, কোন রাজ্যে থাকলে তবেও ওয়েস্ট ইন্ডিয়ার সুখের ইডেনে ঢুকতে পাবেন। বাকিরাও ভক্তি করতেই পারেন, কিন্তু হাতে-হাতে ফল না পেলে কর্তৃপক্ষ দায়ী না।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | ১৭ জুলাই ২০২৬ ১১:০৮741778
  • কেহ গোমাতার শিশু, কেহ চটিচাটা
    নেচে চলে দুজনেই, বুঝি বটে সেটা।
  • ধুসস্লা | ১৭ জুলাই ২০২৬ ১৩:৪৭741780
  • কিরে বাপশার পোষ্য তোর প্যারের ইস্কনের সাধু ত তোর ভক্তির রবিঠাকুরকে দিব্বি কটুক্তি করে দিল। এখুন নবদ্বারে ছিপি এঁটে গেছে ত? এখুন আর রবিঠাকুরের সম্মানের বোঝা কাঁধে নিয়ে ইস্কনের সাধুকে খিস্তানোর মুরোদ হচ্ছে না তাই ত? আয়নায় মুখ দেখিস কী করে নিঘিন্নে চাড্ডি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন