এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জমা খরচ

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ০৮ জুলাই ২০২৬ | ৩৫ বার পঠিত
  • তাহলে সব মিলিয়ে কী দাঁড়াল? তেমন কিছু না, ন্যায়বিচারের পরাকাষ্ঠা চলছে। যখন বিরোধীদের উপর ডিম ছোঁড়া হয়, ইট ছোঁড়া হয়, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখে। ন্যায়বিচার। যখন দিনের আলোয় বিরোধীদের কোমরে দড়ি দিয়ে ঘোরানো হয়, তখন পুলিশ শুধু দর্শক না, পুলিশই সেই কাজ করে, কেন্দ্রীয় বাহিনীর পাহারায়। ন্যায়বিচার। এই লেখা যখন লিখছি, ঠিক সেই মুহূর্তে ভিডিওতে দেখছি, কালীঘাটে তৃণমূলের মিছিলের আগে তৃণমূল কর্মীদের ফেলে ঠ্যাঙানো হচ্ছে। পুলিশ দর্শক। ন্যায়বিচার।

    যখন একের পর এক নারীনির্যাতনের ঘটনা সামনে আসে, তখন পুলিশের টিকি দেখা যায়না। এই মুহূর্তে সোদপুরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে এক নারীকে ছুরি মারা হচ্ছে। পুলিশ কোথায় ঘুমোচ্ছে কেউ জানেনা। বারুইপুরে যখন মেয়েটি খুন হয়ে গিয়েছিল, একদিন পুলিশ কোথায় ছিল কেউ জানেনা। স্থানীয় লোকেরা সিসিটিভি দেখে সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করেন, ধরেন, গণবিক্ষোভ শুরু হয়। প্রকাশ্যে এক অভিযুক্তকে দেখা যায় বেশ কিছু নাম ফাঁস করে দিচ্ছেন।

    যেই না এইসব বেফাঁস কথা, তারপরই পুলিশ ন্যায়বিচার দিতে উঠে পড়ে লাগে। দিনের বেলা যারা কোমরে দড়ি দিয়ে ঘোরাতে পারে, তারা ক্রাইম সিনে রাত একটায় নিয়ে যায়, যিনি ফাঁস করে দিচ্ছিলেন, তাঁকে। ক্রাইম সিন রিকনস্ট্রাকশানের কোনো ভিডিও এখনও দেখা যায়নি। যাবেই বা কীকরে, অন্ধকারে তো ভিডিও ওঠেনা। কিন্তু রাত একটায় ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করা যায়। তারপর সেই অভিযুক্ত নাকি পুলিশের অস্ত্র কেড়ে পালাতে যায়। তখন গুলি। পৃথিবীর বুকে ন্যায়বিচার নেমে আসে। আর কোনো বেফাঁস কথা, বেফাঁস নাম উঠে আসবেনা।

    ভিডিওতে প্রভাস নিজেকে নির্দোষ বলছিলেন। প্রত‍্যক্ষদর্শী বসেছিলেন। তাঁকে ভয় দেখানো হয়েছে বলছিলেন। কারা ওই জঘন্য কাজ করেছে তাদের নাম বলছিলেন। প্রভাস সত‍্যি বলছিলেন না মিথ‍্যে বলছিলেন, জানার আর কোনো উপায় নেই। আমার ধারণা ছিল প্রভাস রাজসাক্ষী হবেন। হয়তো ভুল ধারণা। তাও জানার কোনো উপায় নেই। কিন্তু যেটা স্পষ্ট দেখা যাচ্ছে, সেটা হল, মোট চারটি অস্বাভাবিক মৃত‍্যু ঘটে গেল এই ঘটনায়। একই পুকুর থেকে দুটি লাশ। একটি গণপিটুনি। একটি পুলিশের গুলিতে মৃত। সঙ্গে পুলিশের বিরুদ্ধে আসামীদের ছেড়ে দেবার অভিযোগ। বিজেপি নেতার নাম জড়িয়ে যাওয়া। তিনিও নাকি আটক। সব মিলিয়ে অজস্র প্রশ্নের জন্ম হল শুধু।

    ন্যাবিচারের অবশ্য এখানেই শেষ নয়, এরপর মানবাধিকার কর্মীরা এই তথাকথিত 'এনকাউন্টার'এর বিরুদ্ধে মিছিল করতে গেলে আটকে দেওয়া হয়। নানা জায়গায় আটকানো হচ্ছে। তৃণমূলের মিছিলের উপর ঘটমান হামলা তো এই মুহূর্তেও বোধহয় চলছে। সবই দুর্ধর্ষ চলছে। বাংলার বুকে একদম ইউপি নেমে এসেছে। খালি প্রশ্ন একটাই, এই যে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, এটাকে আর কী করলে চেপে রাখা যাবে? ন্যায়বিচারের মৃতদেহের উপর পারফিউম ছড়িয়ে কতদিন আর গন্ধ আটকে রাখা যায়? “খরচা” শব্দটা কয়েকদিন ধরেই শুনছি। ময়ূখরঞ্জন ফেসবুক পোস্টে লিখেছিলেন। কাদের স্বার্থে খরচা হল, কাদের স্বার্থে খরচা হয়, প্রশ্ন এইটাই।

    এই প্রশ্নগুলো জরুরি। এবং দাবী খুব পরিষ্কার। কোনো গণবিচার চাইনা। কোনো খাপ পঞ্চায়েত চাইনা। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শাস্তি চাই। যারা খুন-ধর্ষণ করেছে এবং যারা বেআইনী হত্যায় জড়িত, সক্কলের।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন