এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শিক্ষার বিনির্মাণ

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১৪ জুন ২০২৬ | ৭০ বার পঠিত
  • নতুন সরকারের মন্ত্রীসভার মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনলাম টিভি নাইনে। অনেক ভালো-ভালো নতুন কথা বললেন। যে কথাটা প্রথমেই আমার কানে আলাদা করে লাগল, সেটা হল ওঁরা নাকি এখন ডিকনস্ট্রাশন করছেন। এরপর কনস্ট্রাকশন হবে। এটা বলছিলেন বাংলার সমস্ত কলেজের গভর্নিং বডি ভেঙে দেবার প্রসঙ্গে। বাংলায়ও বললেন, বিনির্মাণ।

    এবার, আমার কানে খট করে লাগল, কারণ বিনির্মাণ একটা চালু শব্দ। মহামতি দেরিদা ফরাসিতে কিছু একটা লিখেছিলেন, তার ইংরিজি হল ডিকনস্ট্রাকশন, আর বাংলা বিনির্মাণ। শব্দটার অর্থ আদৌ ভেঙে-চুরে-খান-খান-করে-দেব, এরকম না। ওটা স্রেফ একটা পড়ার কায়দা। আপনি যদি ডিম ছুঁড়ে তৃণমূল ভেঙে ফেলেন, আর বলেন, আমি তৃণমূলের বিনির্মাণ করলাম, তাহলে সেটা হাসির খোরাক ছাড়া আর কিছু হবে না। কিন্তু অনেক বাঙালি আঁতেলই একদা নিজেকে পণ্ডিত প্রমাণের জন্য ধ্বংস বা অন্তর্ঘাতের প্রতিশব্দ হিসেবে হরবখৎ বিনির্মাণ ব্যবহার করতে শুরু করেছিলেন। আমার মনে আছে, দীপেশ চক্রবর্তী, বোধহয় হতাশ হয়েই, একদা আনন্দবাজারের সম্পাদকীয় পাতায় ১০০০-১২০০ শব্দে জিনিসটা প্রাঞ্জল করে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি মাস্টারমশাই হিসেবে চূড়ান্ত ব্যর্থ, বোঝাই যাচ্ছে। কারণ, স্বয়ং উচ্চশিক্ষামন্ত্রী এখন বলছেন, প্রথমে ডিকনস্ট্রাকশন, পরে কনস্ট্রাকশন। ফলে, যেমন এলাহাবাদ এখন প্রয়াগরাজ, বিনির্মাণ মানে ধ্বংস, আর অতি অবশ্যই উচ্চশিক্ষা মানে হোয়াটস্যাপ ইউনিভার্সিটি।

    কিন্তু এখানেই শেষ না। উনি খুব কড়া ভাষায় সকলেরই নিন্দা করছেন দেখলাম। চতুর্দিকে পুরোনো সব একদম "ডিকনস্ট্রাক্ট" করে দেবেন্, এরকম হাবভাব। সেই জরুরি অবস্থার সময় এক মন্ত্রী যেমন সব "সেন্সাস" করে দেবেন বলতেন বলে গল্প আছে, সেই রকম। তা, উনি খুব জোর দিয়ে বললেন, "পুষ্পা এখন ফুষ্পা হয়ে হাপ্প্যান্ট পরে হাঁটছেন, দেখেছেন তো?" তারপর আরও স্পষ্ট করে বললেন, "জাহাঙ্গীরকে তবু একটা পোলো টিশার্ট পরে ঘোরানো হয়েছে. কিন্তু এই ধরণের ছেলে, যারা শিক্ষা বেচতে ক্যাম্পাসে পৌঁছবে, তাদের চাড্ডিতে খালি গায়েই ঘোরানো হবে"। এইটা শুনে, আমি একটু ফাঁপরে পড়েছিলাম। কারণ দুদিন আগেই কাগজে পড়েছি, যে, কোর্ট বলেছে, এইভাবে চাড্ডি পরিয়ে ঘোরানো মোটেই ভালো জিনিস না। তাহলে কি উচ্চশিক্ষামন্ত্রী ভুল বলছেন? সেটা কীকরে সম্ভব? কিন্তু পরের কথাটা শুনেই ভুল ভেঙে গেল। শুধু চাড্ডি পরিয়ে ঘোরানো না, উনি খুব স্পষ্ট করে বললেন, একদম "স্যাটা গরম করে দেওয়া হবে"। মানে, ব্যাপার খুব সোজা। আইন আইনের পথে চলবে, উচ্চশিক্ষা উচ্চশিক্ষার পথে। আর বাংলায় "শিক্ষা দিতে হবে" কথাটার মানে কি? "স্যাটা গরম করে দিতে হবে" ছাড়া আর কিছু না। ফলে ওটা অতি অবশ্যই উচ্চশিক্ষার আন্ডারেই পড়ে।

    যদিও পুরোটা এইভাবে ভাবতে একটু সময় লাগল। কিন্তু তা লাগুক, এইভাবেই ওই ৩১ মিনিটের সাক্ষাৎকার শুনে আমার চোখ খুলে গেল। জগৎ সংসার এবং উচ্চশিক্ষা সম্পর্কে। আশা করা যায় শিক্ষা উপদেষ্টা অর্জুন সিং এরও একটা সাক্ষাৎকার নেওয়া হবে এর পরে। আরও ভালো ভালো জিনিস জানতে পারব।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Deepto | 47.*.*.* | ১৪ জুন ২০২৬ ২০:৩১741215
  • স্যাটা গরম করা মানে কি? আগে তো কখনো শুনি নি। অশ্লীল কিছু এটা আন্দাজ করছি, আজকাল কলেজের কমন স্ল্যাং কি? গা* মেরে দেওয়া শুনেছি।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২৬ ২০:৫৫741218
  • আহারে, কনস্ট্রাকশনের বিপরীত শব্দ যে ডিস্ট্রাকশন সেটা বেচারী জানেনা। নির্ঘাৎ অই ৩৪ বছরের সময় প্রাথমিকে ইংরিজি পড়েছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন