এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • স্থানীয় সংবাদ

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১৮ জুন ২০২৬ | ২৯ বার পঠিত
  • প্রখ্যাত ডাক্তারবাবু নারায়ণ ব্যানার্জি বলেছেন, সাতদিন রেড রোড দখল করে একদিন যোগাভ্যাস করাটা উনি পছন্দ করছেন না। কিন্তু প্রথমবার বলে মাপ করে দিলেন। পরেরবার হলেই প্রতিবাদ করবেন।

    বিপ্লবী ডাক্তাররা হকার উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ আনার জন্য বিকাশ ভট্টাচার্য, শামীম আহমেদ এবং গার্গী চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন। এর আগে অবশ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, যিনি বিধাননগরে 'বে-আইনী' এবং 'জবরদখল' উচ্ছেদ করবেন বলে ঘুরে বেড়াচ্ছিলেন, তাঁকেও অভিনন্দন জানিয়েছিলেন।

    সমাজসচেতন মিডিয়া অরূপ বিশ্বাসের বাড়িতে নক করে মেসির হ্যাটট্রিকের খবর দিয়েছে। এছাড়াও জানিয়েছে, জাহাঙ্গীর খানকে কোমরে দড়ি বেঁধে কান ধরে রাস্তায় ঘোরানোর প্রতিবাদে যাঁরা পথে নেমেছিলেন, তাঁরা আসলে থানা দখল করতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন, এদের যতজনকে ভিডিওতে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার করবে। কোন আইনে করা হবে অবশ্য বলেননি।

    মমতা বন্দ্যোপাধ্যায় হকার-উচ্ছেদের বিরুদ্ধে ফ্যাতাড়ু মিছিল করেছেন। কোনো খবরাখবর ছাড়াই গুচ্ছের লোক হয়ে যাওয়ায় মিডিয়া খবর করেছে, 'হাতেগোনা নেতা-কর্মী ছাড়া আর কেউ নেই মমতার পাশে'। কতজন, কতগুলো হাতে গুণছিলেন বলেননি। অবস্থা নাকি এতই খারাপ, যে, ডেরেক ও ব্রায়ান নাকি মমতার বাড়ির মেন গেটে তালা মেরেছেন। ডেরেক অবশ্য বলেছেন, মিছিলে আতঙ্কিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পুরোনো সিকিউরিটিকে তুলে নেওয়া হয়েছে। নতুন 'অচেনা' কিছু লোককে পাঠানো হয়েছিল। সে বেচারারা রাত্রে কোথায় ঘুমোলেন জানা যায়নি।

    আর হ্যাঁ, হাইকোর্ট হকার উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে। এর আগেও দিয়েছে। ভবিষ্যতেও নিশ্চয়ই দেবে। আইন আইনের পথে চলবে, আর বুলডোজার বুলডোজারের পথে, এই মর্মে অবশ্য এখনও কেউ কোনো বিবৃতি দেননি।

    এই পর্যন্ত পড়ে কেউ যদি ভাবেন, স্ট্যান্ড-আপ কমেডির স্ক্রিপ্ট, তো ভুল ভাবছেন। এটা মাত্র একদিনের স্থানীয় সংবাদ। নমস্কার।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন