এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভালো তৃণমূল

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১০ জুন ২০২৬ | ৪২ বার পঠিত
  • কে ভালো তৃণমূল হবে, এই নিয়ে তো দিল্লিতে শুনছি প্রতিযোগিতা লেগে গেছে। প্রথমে শুনলাম ২০ জন হচ্ছেন। তারপর দেখা গেল, না, ১২ জন। এখন শুনছি দেব নাকি উল্টো সুর গাইছেন। মুখ্যমন্ত্রী নাকি তাঁর গাল টিপে দিয়েছিলেন। তার পরেও কেন ঘুরে গেলেন কে জানে। যা বোঝা যাচ্ছে, আজকাল কেউই আর স্নেহের মর্যাদা দেয়না।

    ওদিকে স্নেহাস্পদ বুলডোজাররা নাকি দিকে দিকে তৈরি, কোন্নগরে, বাঘাযতীনে। যেকোনোদিন ভাঙচুর হবে। বামরা কিছুটা প্রতিরোধ করছেন। কিন্তু সেসব একটু আধটু সোশাল মিডিয়ার বাইরে কোত্থাও দেখবেন না। কারণ গোদি মিডিয়ায় অন্য জিনিস চলছে। রীতিমতো ডিমের ফেস্টিভ্যাল। ভালো তৃণমূলরা দিল্লিতে বিজেপি নেতার বাড়িতে জামাই আদর খাচ্ছেন, আর খারাপরা পাচ্ছেন পচা ডিম। সঙ্গে একটু মারধোর ফাউ। সর্বত্র পাওয়া যাচ্ছে কন্ডোম, বোতল আর খাট। কোথাও কোথাও কম্বল। কিছু লোক জুটে একটু হাতের সুখ করছে, সবই নাকি জনরোষ। এগুলো নিয়ে কেউ আর বিব্রতও না। বিজেপিবন্ধু বঙ্গটিভিতে ভিডিও দেখলাম, এক মহিলাকে ঠ্যাঙানো হচ্ছে, তিনি নাকি কোনো তৃণমূল নেতার স্ত্রী। নেতার স্ত্রী কেন বিরোধীপক্ষের হাতে মার খাবেন, এমনকি নেতাও যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলেও আইনী তদন্ত না হয়ে কেন গণপিটুনি হবে, বোঝা দুষ্কর। গোদি মিডিয়ার আনন্দ দেখলে মনে হয়, আগে এগুলোকে জঙ্গলের রাজত্ব বলা হত, এখন বোধহয় একেই আইনের শাসন বলে। কোনো কোনো ঘোষিত বামও দেখলাম এতে খুব আনন্দিত। ঘুঁটে পুড়লে গোবর কেন হাসে, তাতেও অবশ্য এই ধাঁধাটা পরিষ্কার হলনা।

    এর মধ্যে নদীয়ার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস ডিম খেয়েছেন, গ্রেপ্তারও হয়েছেন। তাঁর কাছে নাকি ত্রাণসামগ্রী পাওয়া গেছে। এইটা জানলাম মহুয়া মৈত্রর লাইভ থেকে। তিনি ফেসবুক লাইভে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। বর্ষার আগে ত্রাণসামগ্রী বিধায়কদের কাছে পাঠানো হয় সরকারের তরফে। এটা আমার জানা ছিল না, তবে টাকা যে পাঠানো হয়, শুনেছি। জায়গায় জায়গায় সেই টাকায় অ্যামবুলেন্স কেনা হয়, এবং পিছনে লেখা থাকে, তাও দেখেছি। যাহোক, নতুন সরকার এসে নির্দেশ দেয়, যে, এগুলো ফেরত দিতে হবে। কিন্তু ফেরত দিতে গেলে বিডিও আপিসের গাড়ির সঙ্গে হাতে ডিম নিয়ে নাকি বিজেপির কর্মীরা হাজির হচ্ছেন। এবং তারপর যিনি ফেরত দিচ্ছেন, তাঁকেই গ্রেপ্তার করা হচ্ছে।

    তৃণমূলের বিধায়করা সব্বাই ধোওয়া তুলসিপাতা নিশ্চয়ই নয়। কিন্তু কিছু জায়গায়ও এরকম হলে, এ খুবই মারাত্মক অভিযোগ। যদি সত্যি হয়, তো আইনের শাসনের সংজ্ঞা বদলে গেছে বলে ধরে নিতে হবে। আর যদি মহুয়া মৈত্র বানিয়ে বলে থাকেন, এবং আগে আইনের শাসন বলতে যা বুঝতাম, তার ছিটেফোঁটাও টিকে থাকে, তো সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে ভদ্রমহিলার একদম মুখোশ খুলে দেওয়া হোক।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Saikater Maer Bhatar | 2401:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ১৯:২৫741132
  • সৈকত, একটু দেখে শুনে রাস্তা পেরোবি | আজকাল দুর্ঘটনা অনেক বেড়ে গেছে | আর ছাদের কার্নিশে ফুলের টব নেই তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন