এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাজধর্ম

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ২০ জুন ২০২৬ | ৮১ বার পঠিত
  • গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের ছোটোখাটো একটা সংঘর্ষ হয়েছে দমদম বিমানবন্দরে। অভিষেক দিল্লি থেকে সেই বহু আলোচিত চার্টার্ড বিমানে ফিরছিলেন। তাঁর সমর্থকরা মজুদ ছিলেন। তাঁরা অভিযোগ করেছেন, ডিম এবং অস্ত্র নিয়ে উল্টোদিকে বিজেপি সমর্থকরাও উপস্থিত ছিলেন।

    এর সত্যমিথ্যা যাচাই করার কোনো উপায় নেই। ফুটেজ খুঁজতেই ভেসে উঠল গোদি-মিডিয়া। সেটা দেখে জানা গেল, অভিষেকের সমর্থকদের নাম 'ভাইপো-গ্যাং' আর ডিমধারীদের নাম হল জনতা। 'ডিম-থেরাপি' হল 'নিউ-নর্মাল' আর 'জনরোষ'। সত্যি, এগুলোই হেডিং। 'দরিদ্র ডিম-বিক্রেতাকে মারল ভাইপো-গ্যাং' কিংবা 'ডিম ছুঁড়তে বাধা, পুলিশ কোথায়?' এই রকম হেডিং দেয়নি এই ঢের। কোন জনতা চার্টার্ড বিমানের সময় জেনে গভীর রাতে হাতে ডিম নিয়ে বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকে সেটা অবশ্য আমি ঠিক জানিনা। হতে পারে ভারতীয় জনতা পার্টিকে শুধু জনতা বলে ডাকা হচ্ছে।

    এখানেই শেষ নয়, তারপর দেখলাম স্থানীয় বিধায়ক বাইট দিচ্ছেন। তিনি বললেন, 'চোর-ভাইপো' দমদমে অনেক ক্রিমিনালকে জড়ো করে এনেছিলেন, এবং ওখানে অত লোক কী করছিল। নেতাদের অভ্যর্থনায় লোক জড়ো হওয়াটা নতুন না, এয়ারপোর্টে মাঝেমধ্যেই দেখি। উনি হয়তো জানেন না, অবাধে ডিম ছুঁড়তে না পারলেই ক্রিমিনাল আখ্যা দেন হতে পারে। এছাড়াও ভিডিও ফুটেজে অনেক মহিলা দেখলাম, ক্রিমিনাল মনে হয়নি। কিন্তু সে তো ফলতাতেও মহিলাদের ক্রিমিনাল বলে ইউএপিএ দেওয়া হচ্ছে। ফলে শিবঠাকুরের আপন দেশে এটাও হতেই পারে। কিন্তু যেটা চমৎকার, সেটা হল, 'চোর-ভাইপো' সম্বোধন। একজন বিধায়ক তাঁর বিপক্ষ দলের একজন সাংসদকে 'চোর-ভাইপো' বলে ডাকছেন, এ কখনও শুনিনি। গণতন্ত্রের একটা ডেকোরাম থাকে। একজন মুখ্যমন্ত্রীকে অন-ক্যামেরা টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁকেও টিভিতে সম্বোধন করার সময় কেউ চোর বলেন না। পৃথিবীর কোথাও এটা কল্পনা করতে পারবেন না। কিন্তু বাংলায় এই বিশেষ কালচারটা এসেছে গোদি মিডিয়ার হাত ধরে। অনেক নেতাও মাচো-পনা দেখানোর উপায় হিসেবে রাজনীতির বদলে এইসব ডায়লগকেই বেছে নিয়েছিলেন। সেটাই চলছে।

    এবং এইটাই ক্রমশ সংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়া হবে, তার অন্য একটা সম্ভাব্য কারণও থাকতে পারে। এই যে শাসক দল, এঁরা রাজধর্ম বস্তুটা কী জানেন না। জানার দরকারও পড়েনি, কারণ ক্ষমতায় আসবেন নিজেরাও ভাবেননি। এন্তার হইচই করেছেন, আইনী রক্ষাকবচ পেয়েছেন, গোদি মিডিয়ার অকুণ্ঠ সমর্থন পেয়েছেন, ভেবেছেন, ওই একই জিনিস এখনও চলবে। নইলে, দক্ষিণবঙ্গ প্রবল বৃষ্টিতে জলমগ্ন হবার উপক্রম, আর নেতাকর্মীরা বুলডোজারে উল্লাস করছেন আর ডিম ছুঁড়ে চলেছেন, এ জিনিস হওয়া সম্ভব না। নানা আপিস থেকে বৃষ্টির জন্য রাখা ত্রিপল দখল করার জন্য ডিম ছোঁড়ায় এঁদের যা উৎসাহ, তারপর সেই ত্রিপলগুলোর কী হবে, তাতে সেই উৎসাহের কণামাত্রও নেই। রাজ্যব্যাপী কল্যাণশিবির গুলো মুখ থুবড়ে পড়ছে, ওদিকে এক মন্ত্রী পচা-ডিমের দরদাম করছেন, আরেকজন বিক্ষোভ দেখলেই ইউএপিএর দাওয়াই দিচ্ছেন, আরেকজন ব্রান্ডিং নিয়ে ব্যস্ত। একটা ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে থানায় ওসির চেয়ারে বিজেপি নেতা। আরেকটা ভিডিওয় দেখা যাচ্ছে, ডিএমকে ধমকানো চমকানো হচ্ছে। কাজের মধ্যে পুরসভাগুলো অকর্মক্ষম করে দেওয়া হয়েছে, ওদিকে বৃষ্টির মধ্যে রাস্তা আটকে যোগ মহোৎসব। গোদি-মিডিয়ার ঢাক আর কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই জিনিসগুলো সামলে দেবেনা। সেটা যে সামলাতে পারবেন, তার লক্ষণমাত্রও দেখা যাচ্ছেনা। অতি-দক্ষিণপন্থীদের একটা গুণ সকলেই স্বীকার করেন, সেটা হল মেশিনের মতো কর্মক্ষমতা। এঁদের সেটাও নেই। অতি-দক্ষিণদের যেটা সবচেয়ে বড় দোষ, সেটাও কিন্তু চোখে দেখা যাচ্ছে। আইনের শাসনের নামে প্রহসন চলছে। এই যে ধরুন, ভোটের আগে অমিত শাহ বলেছিলেন তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে দেবেন, রত্না দেবনাথ বলেছিলেন মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে ড্রেনের জলে চুবিয়ে মারবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডি-জে বাজাবেন। সবকটাই একই গোত্রের, বরং শেষজনেরটা তুলনায় নির্দোষ, কিন্তু এফ-আই-আর সিআইডি-হাজিরা শুধু তাঁরই হচ্ছে, বাকিরা সাধু। আমি কস্মিনকালেও অভিষেকের সমর্থক না, কিন্তু আইনের শাসনের কঙ্কালটা এর থেকেই দেখা যাচ্ছে। সাধে কি আর স্রেফ এক মাসের মধ্যে একটা সরকার এত অ-জনপ্রিয় হয়ে গেছে? গোদি-মিডিয়ার হাজার ঢাক-পেটানো সত্ত্বেও?


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ২০ জুন ২০২৬ ১১:১১741316
  • "হতে পারে ভারতীয় জনতা পার্টিকে শুধু জনতা বলে ডাকা হচ্ছে।" -- এই দিকটা আগে ভাবিনি। শুধু "হতে পারে" নয়, হচ্ছে এবং সেটা মেকস সেন্স!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন