এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যে কথা না-বললেই নয় : ৮ 

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২০ জুলাই ২০২৬ | ১৭০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • দিল্লির যন্তরমন্তরে অভিজিৎ দিপকে-এর নেতৃত্বে ককরোচ জনতা পার্টি নিট দুর্নীতির বিরুদ্ধে হ্যাঙ্গার স্ট্রাইক চলছে। সোনম ওয়াংচুর মতো ব্যক্তিত্ব ও সেই আন্দোলনে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন। আদালত সরকারকে তাঁর স্বাস্থ্যের দিকে যত্ন নিতে বলেন। সরকার পুলিশ দিয়ে সোনমকে হাসপাতালে তুলে নিয়ে যায়। অভিজিৎ দিকপে মুখে কালি ছিটিয়ে দেয় এক মহিলা। না অনশনকে ব্রতকে ভাঙতে পারেনি বিজেপি সরকার। উল্টে অসংখ্য যুবক-যুবতী অনশনে বসে পড়েন। অতঃপর ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে।
     
    বিজেপি কখনো আন্দোলন, ধর্না, বিক্ষোভ পছন্দ করে না। মানে গণতান্ত্রিক এই ব্যবস্থাটাই ওদের পছন্দ নয়। এটা মোদি বলে নয়। বাজপেয়ীজিও এমন ছিলেন। ওনার সময়ে সারা দেশজুড়ে পোস্ট অফিসের ইডি কর্মচারীরা অনির্দিষ্টকালীন ধর্মঘট বা কর্মবিরতি ডেকেছিল। এভাবে মাস খানিক চলল। তাদের সঙ্গে একদিনের জন্যে কথা বলতে বসলেন না বাজপেয়ী সরকার। একদিন বাজপেয়িজির সরকার ঘোষণা করল, আপনারা কাজে ফিরে না গেলে সেনা দিয়ে পোস্ট অফিস চালাব। ইডি কর্মচারীরা কর্মবিরতি থেকে সরে এলেন বটে, কিন্তু সেদিন থেকে ডাকবিভাগের মৃত্যু হল। শুরু হল ক্যুরিয়ার সার্ভিস নামে এক নতুন বেসরকারি ডাকব্যবস্থা। ভারতীয় ডাকবিভাগে এখন স্পিড পোস্ট ছাড়া কিছু নেই। "ডাক ও তার বিভাগ" এখন শুধুই আমানত কেন্দ্র। পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটারে চিঠি লেখার দিন শেষ হয়ে গেল। আর মোদিজি এনআরসি আন্দোলনকে কীভাবে ভেঙেছিল আমরা সবাই জানি। নাগরিকত্ব সংশোধন আইন, জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধক (এনপিআর) সম্পর্কিত বিষয়গুলির বিরুদ্ধে যখন কিছু মানুষের বিক্ষোভ চলছিল, সেই সময়ে এক বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক কপিল মিশ্র বিক্ষোভকারীদের বিক্ষোভ বন্ধ করার জন্য একটি চূড়ান্ত সময় সীমা জারি করে বলেন যে বিক্ষোভ বন্ধ করা না হলে তিনি বিষয়টি নিজের হাতে তুলে নেবেন। বিজেপির নেতা অনুরাগ ঠাকুর বললেন, "দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো" পরদিনই প্রায় ৫২ জনের গণহত্যা হয়ে গেল। কৃষক আন্দোলনে কী হয়েছিল সেটাও জানি। সরকার কৃষক আন্দোলনকে বানচাল করতে বুলডোজারের আশ্রয় নিয়েছিল। মারা গিয়েছিল সাতশোর বেশি কৃষক। বিজেপির মুখ্যমন্ত্রী কল‍্যাণ সিংহ উত্তরপ্রদেশের ধর্মঘটরত বিদ‍্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারদের বরখাস্ত করার হুমকি দিয়ে এক পাতা নতুন পদের আবেদন সহ বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই ধর্মঘটও বানচাল হয়ে যায়। এখন দেখার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে কী হয়!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২০ জুলাই ২০২৬ ১৬:২০741866
  • কৃষক আন্দোলন বানচাল হয় কিরকম? ওটাই তো একমাত্র আন্দোলন যেখানে সরকার বাধ্য হয়েছিল কৃষি আইন প্রত্যাহার করতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন