
গতকাল ফেসবুকে এই লেখাটা লিখেছিলাম বেশ বিরক্ত হয়েই। এখানে অবিকৃত ভাবেই দিলাম। শুধু ফেসবুকেই একজন একটা জিনিস শুধরে দিয়েছিলেন, দশ মহাবিদ্যার অষ্টম জনের নাম আমি বগলামুখী লিখেছিলাম, ওখানেই একজন লিখলেন সেইটা সম্ভবত বগলা হবে। ------------- ধর্মবিশ্বাসী মানুষে নিজের ধর্ম নিয়ে আমার মত ঈশ্বরঅবিশ্বাসী লোকের থেকেও কত কম জানে দেখে খুবই আশ্চর্য ও অবাক হই।একে তো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর আগে মহা জুড়ে দেওয়া এখন প্রায় সার্বজনীন রোগের পর্যায়ে, তারপর কয়েকদিন আগে নবদুর্গা নিয়ে এক আলোচনায় দেখছ ... ...

#চলো এগিয়ে চলি #সুমন গাঙ্গুলী ভট্টাচার্যমন ভালো রাখতে কবিতা পড়ুন,গান শুনুন,নিজে বাগান করুন আমরা সবাই শুনে থাকি তাই না।কিন্তু আমরা যারা স্পেশাল মা তাঁদেরবোধহয় না থাকে মনখারাপ ভাবার সময় না তার থেকে মুক্তি। আমরা, স্পেশাল বাচ্চার মা তাঁদের জীবন টা একটু অন্যরকম ভাবে সাজাতে হবে, যেদিন থেকে বুঝবেন আপনিএকজন spl বাচ্চার মা।আমাদের অনুভূতি বোধকরি প্রথম থেকেই কন্ট্রোল করা ভালো।ধরুন আপনি এবং আপনার স্বামী দুজনেই বাচ্চার অটিজম মেনেনিয়েছেন, ভালো বোঝাপড়া।কিন্তু দিনের শেষে ... ...

#চলো এগিয়ে চলি(35)#সুমন গাঙ্গুলী ভট্টাচার্যআমরা যারা অটিস্টিক সন্তানের বাবা-মা আমাদের যুদ্ধ টা নিজের সাথে এবং বাইরে সমাজের সাথে প্রতিনিয়ত। অনেকে বলেন ঈশ্বর নাকি বেছে বেছে যারা কষ্ট সহ্য করতে পারেন তাঁদের এই ধরণের বাচ্চা "উপহার" দেন। ঈশ্বর বলে যদি কেউ থাকেন তার এ হেনরসিকতা আমার পোষায় নি।আমি সাধারণ পিঁপড়ে কামড়ে কেঁদে ভাসিয়ে বরফ ঘষে বসে থাকি, তাই আমি কষ্ট সহিষ্ণু নই ঈশ্বরের এটা জানা উচিৎ তবু আমার অটিস্টিক সন্তান।আমি যেচে স্পেশাল বাচ্চার মা যেমন হই নিতেমন ই বাচ্চা যখন অন্য ... ...

মেয়েটা বড় হয়ে গিয়ে বেশ সুবিধে হয়েছে। "চল মাম্মা, আজ সিনেমা" বলে দুজনেই দুজনকে বুঝিয়ে টুক করে ঘরের পাশের থিয়েটারে চলে যাওয়া যাচ্ছে।আজও গেলাম। বিশাল ভরদ্বাজের "পটাকা"। এবার আমি এই ভদ্রলোকের সিনেমাটিক ব্যাপারটার বেশ বড়সড় ফ্যান। এমনকি " মটরু কে বিজলী কা মনডোলা"ও আমার দারুণ লেগেছিল। একটা দেশি, স্ট্রীট থিয়েটার ব্যাপার থাকে।একটা "Willing suspension of disbelief" ঘিরে ফেলে। এই সিনেমাতেও তাই! প্রথমেই মনে হয়, দুই বোন এত লড়াই কেন করে। যত সিনেমা এগোয়, কেন করে ভুলে গিয়ে, এবার কি করবে ভাব ... ...

[মূল গল্প - Del rigor en la ciencia (স্প্যানিশ), ইংরিজি অনুবাদে কখনও ‘On Exactitude in Science’, কখনও বা ‘On Rigour in Science’। লেখক Jorge Luis Borges (বাংলা বানানে ‘হোর্হে লুই বোর্হেস’)। প্রথম প্রকাশ – ১৯৪৬। গল্পটি লেখা হয়েছে প্রাচীন কোনও গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়ার ভাণ করে, এবং সেহেতু শেষে একটি ভুয়ো সূত্রনির্দেশও দেওয়া আছে। সেই প্রাচীনগন্ধী মেজাজটি অক্ষুণ্ণ রাখতে অনুবাদের গদ্যটিকে কিঞ্চিৎ ‘আর্কায়িক’ রূপ দিতে হল। এ গল্পটি সেই অর্থে কল্পবিজ্ঞান নয়, তবে, হয়ত বা বিজ্ঞান নিয়ে। বাস্তবতা, বৈজ্ ... ...

এখন যেখানে সল্ট লেক সিটি সেন্টারের আইল্যান্ড - মানে যাকে গোলচক্করও বলা হয়, সাহেবরা বলে ট্র্যাফিক টার্ন-আউট, এবং এখন যার এক কোণে 'বল্লে বল্লে ধাবা', অন্য কোণে পি-এন্ড-টি কোয়ার্টার, তৃতীয় কোণে কল্যাণ জুয়েলার্স আর চতুর্থ কোণে গোল্ড'স জিম - সেই গোলচক্কর আশির দশকে ছিল আমাদের ঠেক। ৮৭-সালের ওয়ার্ল্ড কাপে পাকিস্তান হারবার পর এই অকুস্থলেই বাস থামিয়ে উদ্দাম নৃত্য প্রদর্শন করা হয়েছিল। 'সান্থাল টুইস্ট' না হলেও তার কাছাকাছি। তবে কেউই নেশা করেনি। এবং বাসে শর্মিলা ঠাকুরও ছিলনা, কাবেরী বোসও নয়।আজ থেকে ... ...

ফরাসী নৌ - স্থপতি ইভ মার একাই ছোট্ট একটি জাহাজ চালিয়ে এ দেশে এসেছিলেন প্রায় আড়াই দশক আগে। এর পর এ দেশের মানুষকে ভালোবেসে থেকে গেছেন এখানেই স্থায়ীভাবে। তার স্ত্রী রুনা খান মার টাঙ্গাইলের মেয়ে, অশোকা ফেলো। আশ্চর্য এই জুটি গত বছর পনের ধরে উত্তরের চরে চালিয়ে আসছেন একটি নিরখরচের জাহাজ হাসপাতাল 'লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল'। বৃহত্তর রংপুরের মঙ্গা পীড়িত চরাঞ্চলে এই জাহাজ - হাসপাতাল যমুনায় ভেসে ক্যাম্প করে গরীব মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে। তারা অনুসন্ধানে দেখেছেন, দরিদ্র বাংলাদেশের সবচেয়ে হত ... ...

#চলো এগিয়ে চলি #সুমন গাঙ্গুলী ভট্টাচার্যআমরা যখন ছোট তখন থেকেই দেখবেন মা -বাবা রা আমাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে শেখান।সাঁতার না জানলে পুকুরের ধারে যাবেনা,খোলা ইলেকট্রিক তার এ হাত দিতে নেই,ভিজে হাতে সুইচ বোর্ড ধরতে নেই, ইত্যাদি। আমাদের সন্তান রা যেহেতু একটু পিছিয়ে তাই এই বিপদের সম্ভবনা কিন্তু তাদেরঅনেক বেশি।আমাদের মধ্যে অনেকের সন্তানহয় তো বিপদের আন্দাজ করতে পারেন না সেই ভাবে তাই আমরা যারা স্পেশাল বাচ্চার বাবা-মা আমাদের যুদ্ধ টা হয় তো একটু বেশি।আমি বিশেষজ্ঞ নই আমার অভ ... ...

কেয়া শরম কি বাত!! ব্যভিচারও লীগাল হলো শেষে!!বিষাণ বসুরায় বেরোনোর পর থেকেই, বেজায় খিল্লি।বস, আর চাপ নেই। সুপ্রীম কোর্ট ব্যভিচারকে আইনী করে দিয়েছে।আরেক মহল, জ্যেঠামশাইয়েরা, বলছেন, দেশের কী হাল। একশো তিরিশ কোটি মানুষের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিলো কয়েকটা দায়িত্বজ্ঞানহীন বিচারপতি।বলি, এর পরেও সমাজ সংসার বলে কিছু আর বাকি থাকবে, নাকি?সত্যিই, দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম, হাতে গরম একটা পোস্ট করেই বসি।তারপর, মনে হলো, পুরোনো ব ... ...

#পার্টিশানের_অজানা_কাহিনী ৩ ১৯৪৭ এর ডিসেম্বর মাসে হুমায়ুনস টুম্ব রিফিউজি ক্যাম্পে একদিন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। ৫০০০ রিফিউজির একটি দল খাটিয়া, বড় বড় শস্যের বস্তা, টুকিটাকি ঘর গেরস্থালির জিনিষপত্র, মায় ছাঁকনি পর্যন্ত যাবতীয় গৃহস্থালির জিনিষপত্র সঙ্গে করে এসে ঢুকছে। যথেষ্ট সুস্থ ও স্বাস্থ্যবান এই দলটিতে মেয়েরাও বেশ পরিপাটি গয়নাগাঁটিতে সেজেগুজে এসে হাজির। এঁরা কেন রিফিউজি ক্যাম্পে এসেছেন বোঝা যাচ্ছে না, কারণ এঁরা লুন্ঠিত, দাঙ্গাবিধ্বস্ত যে নন সে তো দেখেই বোঝা যাচ্ছে। জিগ্যেস করে এক অভ ... ...

অ্যামেরিকায় যখন একটেরে বইয়ের দোকানগুলো উড়ে-পুড়ে খাক হয়ে যাচ্ছে, স্যান ফ্র্যানসিস্কো শহরে একটা পঁয়ষট্টি বছরের পুরোন বইয়ের দোকান শত্রুর মুখে ছাই দিয়ে রমরম করে চলছে। শত্রু বলতে আগে ছিল বার্নস-অ্যান্ড-নোবেল, বর্ডারস ধরণের চেন বুকস্টোরগুলো। এখন সবাইয়ের শত্রু অ্যামাজনের মতন অনলাইন বুকস্টোর। সে যুদ্ধে হেরে বর্ডারস শয্যা নিয়েছে। বার্নস-অ্যান্ড-নোবেল অনলাইন বিক্কিরিতে জোর দিয়েছে। এমতাবস্থায় এই পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দোকানটি যে কী যাদুতে এখনও হইহই করে চলছে, সেটা বুঝতে গেলে ইতিহাস জানতে হবে।কলাম্বা ... ...

ডিপ্রেশনসরিৎ চট্টোপাধ্যায়। ললিতা শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঠিক করল, তারও ডিপ্রেশন হবে। কেন হবে না? রাজাদার গতবছর হয়েছিল। মানসদার বউ মালতীও তো সেবার পুজোর পর বলেছিল, "মাত্র আটটা শাড়িতে কি লোকসমাজে বেরনো যায়! এত ডিপ্রেশন হচ্ছে জানিস? আজ দশদিন ওষুধ খাচ্ছি। মানসের মুখটা দেখলেই ইচ্ছে করছে ডাক ছেড়ে কাঁদি। দেখিস, একদিন ঠিক আমি সুইসাইড করব!"ললিতা অনিকেতকে ফোন করল। : এই শোনো না, আমার খুব ডিপ্রেশন হচ্ছে। : সেকী! কখন? কী করে? : আজ। এক্ষুনি। : আরে কী ... ...

[মূল গল্প - The End, লেখক – Fredric Brown, প্রথম প্রকাশ – ১৯৬১। লক্ষ্য করে দেখবেন, এটি একটি ‘প্যালিন্ড্রোম’ গল্প, আমি জানি না পৃথিবীর একমাত্র প্যালিন্ড্রোম গল্প কিনা। একমাত্র হোক বা না-ই হোক, আসল কথাটা হচ্ছে, একে প্যালিন্ড্রোম বানানোটা কিন্তু নিছকই এক ক্যারদানি নয়, গল্পের থিমের সঙ্গে তা ওতপ্রোতভাবে জড়িত। এর বেশি বললে গল্পের চেয়ে বড় হয়ে যাবে। ] ....................বছরের পর বছর ধরে সময় বিষয়ক তত্ত্ব নিয়ে গবেষণা করে আসছেন প্রোফেসর জোন্স্। একদিন তিনি মেয়েকে ডেকে বল ... ...

#চলো এগিয়ে চলি 2#সুমন গাঙ্গুলী ভট্টাচার্যবিবর্তনের ঠিক কোন জায়গায় মানুষ কথা বলতে শিখেছে আমার জানা নেই।তবে আগুনআবিষ্কারের চেয়ে এর গুরুত্ব কিছু কম নয়।মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম জায়গাকথা বলা।A person with Autism Spectrum দের অসংখ্য সমস্যার মধ্যে কথা বলা,বাসঠিকভাবে ভাব প্রকাশ এর সমস্যা দেখা যায়শতকরা আশি ভাগ ক্ষেত্রে। কথা বলতে শেখার প্রথম শর্ত শুনতে পাওয়া,স্বরযন্ত্রের সক্ষমতা,এবং কথা মাথার ভিতরে তৈরি করা।বোধ্যাঙ্ক বা IQ একটা মানুষের নির্দিষ্ট মানের ন ... ...

#চলো এগিয়ে চলি#সুমন গাঙ্গুলী ভট্টাচার্যদ্রোণাচার্য অর্জুনকে বললেন, "ওই গাছের ডালে কী দেখতে পাচ্ছ বলো,,"অর্জুন বলল, "আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি"।,,এর আগে তাঁর কোনও শিষ্যের উত্তর আচার্য দ্রোণের মনঃপূত হয় নি।অর্জুন শর সংযোজন করে শর নিক্ষেপ করলেন।পলকে চক্ষুবিদ্ধ সেই পাখি মাটিতে।মহাভারতের এই অংশ টি আমাদের মায়েদেরখুব প্রিয় বলুন।একটাই লক্ষ্য আমাদের বাচ্চা কে মানুষ করা, বড় করা। পাখির চোখ। কিন্তু একজন বিশেষ শিশুর মা -বাবা যাঁরা, ওই গল্প আমাদের ও জানা আমর ... ...

তামুক মাঙায়ে দিছি, প্রাণনাথ, এবার তো জাগো!শচীন খুড়ার গান বাজিতেছে, বিরহবিধুর।কে লইবে মোর কার্য, ছবিরাণী, সন্ধ্যা রায়, মা গো!এইক্ষণে ছাড়িয়াছি প্রিয়ঘুম, চেনা অন্তঃপুর।তুহু মম তথাগত, আমি আজ বাটিতে সুজাতা।জাগি উঠ, কুম্ভকর্ণ, আমি বধূ, ভগিনী ও মাতা।তামুক সাজায়ে দিছি, দুয়ারে তৈয়ার তব হুঁকা।তোমা লাগি সাজিয়াছে, দ্যাখো, দেওদাসী সুতনুকা।কপালে বিন্দিয়া, আর, কেশদামে রচিয়াছি ফুল।রবিমামা দেয় হামা, তুমি নাক ডাকিছ আকুল।আজু শুভ রবিবার, কুচুমনা, গিয়াছ কি ভুলে? ... ...

একটি বই, আর আমার সময়বিষাণ বসুএকটি আশ্চর্য বইয়ে বুঁদ হয়ে কাটলো কিছু সময়। দি রেড টেনডা অফ বোলোনা।প্রকাশক পেঙ্গুইন মডার্ন। দাম, পঞ্চাশ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মাত্র পঞ্চাশ টাকা।বোলোনা ইতালির এক ছোটো শহর। শহরের সব জানালার বাইরে সানশেডের মতো করে মোটা কাপড়ের ছাউনি। সেই ছাউনির রঙ লাল। সব বাড়িতেই। সময়ের প্রভাবে, কোনোটি উজ্জ্বল, কোনোটি বা ফিকে হয়ে আসা লাল। স্থানীয় ভাষায়, সেই ক্যানভাস কাপড়ের ছাউনির নাম টেনডা। টেন্ট শব্দটি কি একই সূত্র থেকে এসেছে? জানিনা। ... ...

গত ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে ‘শিক্ষা দিবস’ ছিল। না, অফিশিয়ালি এই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়নি বটে, কিন্তু দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। সেদিনই এটা নিয়ে কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু ১৭ আর ১৯ তারিখ পরপর দুটো পরীক্ষার জন্য কিছু লেখা হয়নি...১৯৬২ সালের এই সময়ে পূর্ব পাকিস্তানে চলছিল শিক্ষা আন্দোলন, সেই আন্দোলনে শরিফ শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বরে পুলিসের গুলিতে মারা যান নবকুমার স্কুলের ছাত্র বাবুল, বাস কন্ডাক্টর গোলাম মোস্তফা ও গৃহক ... ...

কেলেভূতকে (আমার কন্যা) ঘুড়ির কর (কল ও বলেন কেউ কেউ) কি করে বাঁধতে হয় দেখাচ্ছিলাম। প্রথম শেখার জন্য বেশ জটিল প্রক্রিয়া, কাঁপকাঠি আর পেটকাঠির ফুটোর সুতোটা থেকে কি ভাবে কতোটা মাপ হিসেবে করে ঘুড়ির ন্যাজের কাছের ফুটোটায় গিঁট বাঁধতে হবে - যাতে করে কর এর দুদিকের সুতো সখৎ সাম্যবাদী হয়ে উঠবে এবং আকাশে উঠে ঘুড়ি আচরণ করবে সুশীল সমাজের মতো মধ্যপন্থায় থেকে - সেই সূক্ষ্ম হিসেব অনেকটা রান্নায় নুন দেওয়ার মতোই।এখন তার বয়েস দশ হতে চললো, কিন্তু কেলে যখন নিতান্তই শিশুমাত্র তখন থেকেই আমার একটা চেষ্টা ছিল ... ...

এত্তো ভুলভাল শব্দ ব্যবহার করি আমরা যে তা আর বলার নয়। সর্বস্ব হারিয়ে বা যন্ত্রণা সহ্য করতে না পেরে যে প্রাণপণ চিৎকার করছে, তাকে সপাটে বলে বসি - নাটক করবেন না তো মশাই। বর্ধমান স্টেশনের ঘটনায় হাহাকার করি - উফ একেবারে পাশবিক। ভুলে যাই পশুদের মধ্যে মা বোনের বাছাবাছি আছে। মা বলে ডেকে ভুলিয়েভালিয়ে অন্ধকার কোণে ফুসলে নিয়ে যাওয়া নেই। বাগড়ি মার্কেটের সবহারা ব্যবসায়ীর কান্না দেখে আমাদের নিজস্ব মন্ত্রীমশাইয়ের প্রতিক্রিয়া শুধু নয়, উত্তর প্রদেশের সবার বড় মুখিয়াও একই কথা বলেছিলে ... ...