এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | unknown.*** | ২৫ অক্টোবর ২০১৮ ০৮:০৪65694
  • মাল্টিপ্লেক্ষে অসম্ভব দাম টিকিটের - আমার বাড়ির কাছে সাউথ সিটি আইনক্স - তিনটি ছানাপোনা নিয়ে আমি গেলাম - ষষ্ঠীর দিন সন্ধ্যায় টিকিটের মিনিমাম দাম ৩৪০/- করে। বম্বেতে এতো দাম নয় কিন্তু!

    কফি-পপকর্ণের দাম ধরলে এক সন্ধেয় সিনিমা দেখতেই সাড়ে তিন বেরিয়ে যায় -

    এতো দাম করলে তো সব ছবিই কোটি টাকার ব্যাবসা দেবে - আমি যা দেখেছি হল হাউসফুল ছিলো -
  • বঙ্গসন্তান | unknown.*** | ২৫ অক্টোবর ২০১৮ ০৮:৩৯65695
  • মাল্টিপ্লেক্সে টিকিটের দামের কত শতাংশ প্রযোজকদের পকেটে ঢোকে? অনেকটা তো মাল্টিপ্লেক্স নিয়ে নেয়।
  • S | unknown.*** | ২৫ অক্টোবর ২০১৮ ০৮:৪০65696
  • হিন্দি সিনেমাতে বক্স অফিসের ৮০-৮৫% প্রোডিউসার পায়।
  • sm | unknown.*** | ২৭ অক্টোবর ২০১৮ ০৫:১১65699
  • এটা খুব ই ভালো ও কাজের লিংক।কিন্তু এমাজন অভিযান দেখলাম প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করেছে!
    এটা কি সম্ভব? আমার জানাশোনা কেউ সিনেমাটি দেখেছে বলে তো জানি না।
  • S | unknown.*** | ২৭ অক্টোবর ২০১৮ ০৫:১৮65700
  • আমি দেখেছিলাম। প্রতিবার কোলকাতায় গিয়ে অন্তত একটা বাংলা সিনেমা দেখার চেস্টা করি। কিন্তু তারপরেও প্রথম দুটো সিনেমার বক্স অফিস কালেক্শনই খুব অবাস্তব লাগলো।
  • S | unknown.*** | ২৭ অক্টোবর ২০১৮ ০৫:২৪65701
  • কমলেশ্বরবাবুর আরেকটা সিনেমা ককপীটও আছে দেখলাম লিস্টে। সেতো নামকরা ফ্লপ সিনেমা।অরিজিতকে দিয়ে গাইয়েও গানগুলো পর্যন্ত্য সেভাবে হিট করাতে পারেনি।। ইউটিউবের ভিউজ সামন্যই।
  • modi | unknown.*** | ২৭ অক্টোবর ২০১৮ ০৬:৪০65702
  • সে তো আমার জানাশোনা কেউ মমতার ছবিও কেনে নি। তাই বলে কি সেগুলো কোটি টাকার ব্যবসা করে নি?

    ওয়েট, হতেই পারে কিনেছে, কিন্তু লজ্জায় স্বীকার করছে না।
  • pi | unknown.*** | ১২ নভেম্বর ২০১৮ ০৬:৩৩65703
  • বললে সবাই তেড়ে আসবেন নিগঘাত, আসা যাওয়ার মাঝে আশাহত করল। অনেকগুলো কারণে।
  • r2h | unknown.*** | ১২ নভেম্বর ২০১৮ ০৭:২৯65704
  • আসা যাওয়ার মাঝে আমারও গোলমেলে লেগেছে। ঘুমের সময় নিয়ে একটুখানি আপোস করলেই অনেক ঝামেলা মিটে যেত। ছবি টবি, মিউজিক ওসব খুব সুন্দর।

    একটু জোর করে বানানো টাইপ।

    আমার এক তেলুগু বন্ধু অবশ্য আসা যাওয়ার মাঝে দেখে একেবারে উলুতপ্লুত হয়ে গিয়ে বাংলা সিনেমা দেখতে শুরু করেছিল।
  • Tim | unknown.*** | ১২ নভেম্বর ২০১৮ ০৯:২৩65705
  • অ্যায় অ্যায় এতদিনে আরো দুটো লোক পাওয়া গেছে! কবেই এসব বলে আঁতেল বলে খিস্তি খেইচি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন