
সুস্থ বলতে যদি নীরোগ শরীরে দীর্ঘকাল বেঁচে থাকার কথা ভাবেন, তো তার জন্য ব্যায়াম একরকম। আবার যদি আটচল্লিশ ইঞ্চি বুকের ছাতি আর তেত্রিশ ইঞ্চি বাইসেপস বাগানোর তাল করেন, তাহলে অন্যরকম। রোগবালাই দূরে রেখে বহুদিন বাঁচার বৈজ্ঞানিক ফর্মূলা …অমলবাবুর হার্টের রোগ, আর সেই সুবাদে তিনি বছর-পাঁচেক ধরে আমার চিকিৎসায় আছেন। রোগী হিসেবে তিনি বেশ ভালো। ডাক্তারের কাছে ‘ভালো রোগী’ মানে জানেন তো? ‘ভালো রোগী’ হলেন তিনি যিনি ডাক্তারের পরামর্শ মেনে চলেন। অমলবাবু তাঁর ওষুধ ঠিকমতো খান, সময়ে দেখিয়ে যান, খাবার-দাবার ... ...

সময়টা ছিল ২০০৩-এর ডিসেম্বর অথবা ২০০৪-এর জানুয়ারি। আমি তখন একুশ এবং কলেজের ফাইনাল ইয়ার। কলেজ থেকে পিকনিকে গেলাম আমরা ডিপার্টমেন্টের বন্ধুরা দল বেঁধে। জায়গাটা ছিল বাটানগর ছাড়িয়ে গংগার ধারে এক মরে যাওয়া টাউনশিপ, যেখানে কোনো এক সময়ে একটা কারখানা ছিল এবং তাকে ঘিরে লোকালয়। এখন শীতকাল, এখানে সন্ধ্যে নেমে যায় সকাল হতে না হতেই, এবং সারা অঞ্চল জুড়ে একটা কালচে কুয়াশার চাদর।সেই মৃত জনপদ আসলে গোটা কারখানা জুড়েই। তার বড় রাস্তার পাশে বন্ধ কোয়ার্টারের সারি, তার ভাংগা দেওয়াল জুড়ে বর্ষার ড্যাম্প, নিঃঝুম পানে ... ...

১৯৪৫,ফেব্রুয়ারী মাস –যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। ফেব্রুয়ারী মাস।আর তিন মাস পরেই ইওরোপে যুদ্ধের পালা সাংগ হবে। যা কিছু উৎসাহ আর উদ্দীপনা, তা শুধু ঐ রাশানদের মধ্যেই। তারা লড়াই করে ছিনিয়ে নেবে বার্লিন। রক্তঋণ শোধ করবে। স্বজন হারানোর শ্মশানে শেষ লড়াইটা তাদেরই।তুলনায় মিত্রপক্ষের সেনাদের একটু ঢিলে ঢালা ভাব। তারা জানেন বার্লিন দখল তাদের লক্ষ্য নয়। ওটা রাশানরাই করবে। কিছু কিছু যায়গায় জার্মান সেনাদের মরনপণ লড়াই দেখে তারা খুবই অবাক। কী করতে এরা এখনো লড়ে যাচ্ছেন ?তবে হিটলার যে ... ...

রোপ (১৯৪৮) ফিল্ম শুরু হয় একটি খুনের মাধ্যমে। ব্র্যান্ডন শ এবং ফিলিপ মর্গান নামের দুই যুবক তাদের সাবেক এক সহপাঠীকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তাদের এই খুনের কারণ একটাই। তারা মনে করে তারা আলাদা। পৃথিবীর সব নৈতিকতার বাইরে। এবং তারা এই খুনকে মনে করে পারফেক্ট মার্ডার এবং তাদের খুনের উদ্দেশ্য পারফেক্ট মার্ডার সম্পন্ন করে পার পেয়ে যাওয়া। ব্র্যান্ডনের মতে মার্ডার একটা আর্ট তাদের জন্য, তারা অন্যদের চাইতে সুপিরিয়র এবং ইনফিরিয়রদের তারা এভাবে খুন করতেই পারে ... ...

“We will not be a party to this crime”.বুদ্ধিজীবীদের হাওয়া বুঝে সুবিধাজনক অবস্থান গ্রহণ। গিরগিটির মত রংবদলানো। কায়দা করে ডি-লিট হাতানো। বিভিন্ন সরকারী সংস্থায় অভিভাবকত্বের চেয়ার দখল যখন আমাদের গা সওয়া এবং অত্যন্ত স্বাভাবিক বলে প্রায় প্রতিপন্ন তখন তুরস্কে জীবনের বাজী রেখে ৮৯ টি ইউনিভার্সিটির ১১২৮ জন শিক্ষাবিদ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৬৫ জন গবেষক এবং শিক্ষাবিদ গত জুলাই মাস থেকে তুরস্কের কুর্দ জনতার ওপর ধারাবাহিক রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে “We will not be a party ... ...

লাইক ছাড়া আর কোনও সিস্টেম নাই রে, চমকে উঠি। কথা হচ্ছিল মোল্লা সাগরের সঙ্গে পিঠে পার্বণ, অনাহার ও ডায়াবেটিস নিয়ে। পিঠে নিয়ে কথা বলার আজ একমাত্র দিন। রোজ হয়না, আজ সংক্রান্তি। মাকে মনে পড়ে, বাংলাদেশকেও। সকাল থেকে চারপাশে খুলনা খুলনা গন্ধ। বাসেরা এখন নিরুদ্দেশে যাবে, মহাভারত এখন গঙ্গাসাগরে। সেঁকা খোলায় পিঠে পুড়ছে। মফস্বলের এই নরম রোদে বড়ি শুকোচ্ছে শাড়িময়। এখানে স্নান ওখানে টুসু। পাপিয়াদি ফেবুতে পোষ্ট দিয়েছে আকণ্ঠ শিলাবতী, মাইক, হট্টগোল। তবু মন নাচে, পাহাড়ের গা দিয়ে আমি যেন কোথাও যাই ... ...

অতলান্তিকের যুদ্ধ********************************৩ সেপ্টেম্বর,১৯৩৯, সকাল এগারোটা। বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো। ব্রিটেইন আর ফ্রান্স, দুই দেশই একসাথে জর্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন। আর সেই ঘোষনার ঠিক আট ঘন্টা পরেই প্রথম সাবমেরিন আক্রমন ঘটলো। পরিষ্কার নিষেধ থাকা স্বত্তেও এক জার্মান ইউ বোট এক ব্রিটীশ যাত্রীবাহী জাহাজ "এথেনিয়া"কে টর্পেডো মেরে ডুবিয়ে দিলো। জার্মানীর মাথা হেঁট। যুদ্ধ তখনো বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। আর তারই মধ্যে প্রথম আক্রমনই এক প্যা ... ...

সাইফুর রহমানের স্ত্রী সুদীপ্তা বসু সকালে গিয়ে দেখল সেই বিশেষ ঘটনা এবং এসে সাইফুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে বলল, “যাও তোমার মাকে গিয়ে দেখে আসো।”সাইফুর রহমান জিজ্ঞেস করল, “কি হয়েছে?”তার স্ত্রী বলল, “কি আর হবে। উনার স্বভাব চরিত্র ছিল তেলাপোকার মত। এখন হয়েছেনও তাই।”সাইফুর রহমান হাই তুলতে তুলতে বিছানা থেকে নেমে তার মায়ের রুমে গেল। গিয়ে দেখল তার মা বিছানায় পড়ে আছেন। তার শরীর তেলাপোকার শরীরে রূপান্তরিত হয়েছে। মানুষের এরকম পোকায় রূপান্তরিত হওয়া পৃথিবীর ইতিহাসে সম্ভবত একবারই হ ... ...

আজ থেকে ঠিক ৩বছর পূর্বে আজকের দিনে ৯ই জানুয়ারি ২০১৩ সালের কাক ভোরে 'প্যারিসে' কুর্দিস্তান ইনফরমেসান সেন্টারের মেঝেতে শায়িত তিনজন মহিলার গুলীবিদ্ধ দেহ উদ্ধার করে ফ্রান্সের পুলিস -মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে লোক মুখে, টিভির পর্দায়। ঘটনার আকস্মিতায় হতভম্ভ হাজারে হাজারে জনতা জমা হতে শুরু করে’'কুর্দিস্তান ইনফরমেসান সেন্টার ‘এর সামনে। তিন জনা মহিলার মধ্যে দুইজনাকে মাথায় এবং বাকি একজনাকে মাথায় এবং পেটে খুব কাছ থেকে সাইলেন্সার লাগানো বন্দুক থেকে গুলী করা হয়েছিল বলে খবর প্রকাশিত হয় -গ ... ...

সোজা রিভিউয়ে ডাইভ মারার আগে দু-একটা কথা বলে নেওয়া আবশ্যক। অর্থাৎ কিনা – আরশিনগর – চারিদিকে এতো সব শোনার পরেও – আদৌ দেখলাম কেন। দেখলাম, তার কারণটা ওই... বাঙালি রক্তদোষ। সবাই খারাপ বলছে, আমি আমি ততই ভাবছি – আর আপামর প্রত্যেকটা ভেতো বাঙালির মতন করেই, যে – ছ্যাঃ, ওই ব্যাটারা নিশ্চয়ই বোঝেনি... আমি তো ইয়ে, যাকে বলে গিয়ে... আমি, মানে, নিশ্চয়ই বুঝবো! অপর্ণা সেন আফটার অল, যিনি কিনা পরমা, পারমিতা, শনকা ভেবেছেন একদা, তিনি কি করেই বা কতই বা... ভুল, ভুল! আমি বুঝিনি!! সত্যি বলতে কি, এখন দেখার পর থেকে একটা অন্ ... ...

সোহরাব চাচার কাছেই প্রথম মধুশ্রীর কথা শুনেছিলাম। তখন তার বয়স অল্প। আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতেন। কোনো কোনো রবিবারে মুরগির ঝোল মাংস রাঁধতেন। তিনি ছিলেন এলাকার বিখ্যাত বাবুর্চি। নানা জায়গায় বিয়ে বা জেয়াফতের রান্নার ‘খ্যাপে’ যেতেন।সেদিন সোহরাব চাচা মুরগি নয়—তিনটি দেশি হাঁস রান্না করছিলেন। আর মা রান্না করছিল পাবদা মাছ দিয়ে চুকাই শাকের শুক্তো। সোহরাব চাচা খেতে বায়না ধরেছেন। তিনি সেদিন বাগেরহাটের কচুয়া থেকে ফিরেছেন। খুব ক্লান্ত। রাঁধতে রাঁধতে মাকে বলছিলেন, জানেন বৌদি, কচুয়া থানার পুবদিকে আন ... ...

হলদিঘাটের লড়াইশুরুর আগে ***************************বেশী পিছিয়ে গেলে তো মুষ্কিল। ঐ ১৫৬৮ সাল। প্রায় পুরো রাজপুতেরাই আকবরের বশ্যতা স্বীকার করে নিয়েছে। আর সেই বিশ্ববন্দিত কমিক্সের বিখ্যাত গলের মতন শুধু মেওয়ার হাতের মুঠোর বাইরে। আর এক ভয়ানক লড়াইএ চিতোর দুর্গের পতনের পর মেওয়ারের রাজা উদয় সিং,আশ্রয় নিলেন পাশের জংগলে। বছর চারেক পর তার মৃত্যু হলে,তার ছেলে রানা প্রতাপ ইন এক্সাইল মেওয়ারের রাজা হলেন। প্রথমটায় কিন্তু রানা প্রতাপ, আকবরের সাথে টক্কর নিতে যান নি।তার নিজের ছেলে অম ... ...

গত শনিবার একজনের সাথে বেজায় তর্ক হয়েছে। বিষয় নেট নিউট্রালিটি। তর্ক বলা ভুল কারন আমি কোনো কথা বলবার সুযোগ পাইনি। প্রথমেই আমায় জিজ্ঞেস করা হলো বল ব্যান্ডউইথ কি? আমি তার উত্তরে একটা চা চাইলাম। কারন আমার কাছে ইন্টারনেট মানে ফ্যালো কড়ি মাখো থ্রিজি। নেটওয়ার্ক স্লো থাকলে খিস্তি, কল ড্রপ হলে আরও খিস্তি। সালা ইয়ের নেটওয়ার্ক বলা ছাড়া এগুলো ক্যানো হচ্ছে তার কোনো কারন আমার জানা নেই। কখনও রুচিও হয়নি জানার। তো যা বলছিলাম, সেই তর্ক থেকে এই সিদ্ধান্তে আসি যে এতদিন শুধু পড়েছি, জেনেছি, বোঝার চেষ্টা করেছি বিপ ... ...

পাওলো ফ্রেইরি-র শিক্ষাতত্ত্ব নিয়ে কাজ করার আগে একটা ভয় দেখানোর দরকার আছে। আপনি কাজ করবেন কিন্তু সীমিত সময়ে জীবিত মানুষ নিয়ে, যাদের জীবনের অনেকটা সময় কিন্তু আপনার হাতে থাকবে। দায় কিন্তু অনেকটাই আপনার উপর বর্তাবে। পাওলো ফ্রেইরি-র শিক্ষাতত্ত্ব আমি যেটুকু বুঝেছি তা মূলত কাজ করতে করতে, যে বোঝাটা আজও প্রতি পদে পাল্টাচ্ছে, আশা করি, উন্নততর হচ্ছে। পদ্ধতি যতটা বুঝছি, তা থেকেই বুঝতে পারছি যে তার প্রয়োগ অনেক সময়েই ত্রুটিপূর্ণ হচ্ছে। একটা কারণ হয়ত এটা বুঝতে না পারা (বা আত্মতুষ্টিও হতে পারে) যে প্রত্যেক ... ...

“History books will write how the Kurds without a state fought ISIS and fascist Turkey together. “তুরস্কের ২কোটির অধিক কুর্দ জনজাতি এবং দক্ষিণ তুরস্কের বাসিন্দাদের এই বছরে অন্তত কোন ক্রিসমাস নেই। কেক কাটা বা টার্কি ভোজনের পরম্পরাও অনুপস্থিত, ইংরাজি নববর্ষ পালনের উন্মাদনা নেই, পারস্পরিক উপহার বিনিময় নেই, বরং রাতের পর রাত সদর দরজায় সামরিক বাহিনীর কড়া নাড়ার আশঙ্কায় বিনিদ্র রাত্রি যাপনের বাস্তবতা আছে। শহরের রাস্তায়, গলিপথে ট্রেঞ্চ খননের, ব্যারিকেড তৈরি করার, মলোটভ ককটেল বানা ... ...

পুরো দুনিয়া জুড়ে ব্যবসার একটা প্রাথমিক নিয়ম আছে। ইংরেজিতে এই নিয়ম-কে বলে ‘কাস্টমার ইজ কিং’ অথবা ‘কাস্টমার ইজ অলওয়েজ রাইট’। এর ভাবার্থ হলো, কোন পরিষেবা দানের ক্ষেত্রে, গ্রাহকের সুবিধে-অসুবিধে, সেইটাই আসল। যে পরিষেবা দিচ্ছে, যেহেতু যে গ্রাহকের থেকে টাকা নিচ্ছে, তাই তার দায়িত্ব হলো গ্রাহক-কে তার সুবিধে মত পরিসেবা দেওয়া। গ্রাহকের কাজ নয় পরিষেবা-দাতার সুবিধে মত ছাঁচে নিজেকে তৈরী করা। দুঃখের বিষয় হলো, নিখিল বাংলাদেশের সর্ববৃহৎ শহর আমাদের এই কলকাতায় এই নিয়মটি বাঙালিদের ক্ষেত্রে খাটে না। এক ... ...

কয়েকদিন ধরে বাজারী মিডিয়াতে ছত্তিসগড়ে মাওবাদীদের নৃশংসতা নিয়ে বেশ কিছু প্রতিবেদন বেরোচ্ছিলো। কোথায় নাকি মাওবাদীরা শিশুকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে আবার কোথাও ইস্কুল পড়ুয়াদের গুলি করে মেরেছে। মাওবাদীরা যে প্রয়োজনে নৃশংস হতে পারে তা আমরা জানি, পশ্চিমবঙ্গে তারা কি ভাবে নিরস্ত্র ইস্কুল মাস্টার থেকে বৃদ্ধ ক্ষেতমজুর খুন করেছে তা আমরা দেখেছি। কিন্তু তবুও একটা খটকা ছিলো কারণ ছত্তিসগড়ের দুটো ঘটনাতেই সংবাদপত্রগুলো যাকে উদ্ধৃত করেছিলো সে হলো বস্তার জেলার পুলিশ প্রধান এসআরপি কাল্লুরি। এই কাল্লুরি এক ইন্টার ... ...

প্রতিবছর শীতকাল পড়লেই অবধারিতভাবে চোখে ভেসে ওঠে আমার পাড়া থেকে এক কিলোমিটার দুরের সিরিটি শ্মশানের ছবি। মনে পড়ে যায় তার কারণ এখানে এক ডিসেম্বরের সন্ধেবেলায় আমি প্রথম লাশ দেখেছিলাম। পুড়তে নয়, ভেসে যাচ্ছিল আদি গংগার গা বেয়ে। তখন কুয়াশা জড়ানো সন্ধ্যে। দুই পাশের মেয়ে বউরা মুখে আঁচল চাপা দিয়ে বলছিল “আহা গো, কার বডি?” লাশ “আমি স্বেচ্ছাচারী” বলেছিল কি না খবরে প্রকাশ নেই।বস্তুত আমাদের পাড়ায় এই জীবিত মৃতের কথোপকথন, কুয়াশার মনোরম মনোটনাস ম্যাজিক মোমেন্ট, রহস্য কথকতা প্রবাদ এসব জিনিস শুরু হয়ে যায় সত্তর ... ...

লাল ইস্কুলের খাতাগুলো বড্ড মায়াময় হালকা গোলাপী আর হালকা সবুজ রঙের। তা সে হার্ড-বাউন্ড হান্ড্রেড পেজ প্লেন, রেজিস্টার, ফিফটিটু প্লেন, রেজিস্টার, নাইন্টিটু প্লেন আর রেজিস্টার যাই হোক না কেন। তাতে কীসব আশ্রমবালকদের কালো কালো স্কেচ কিংবা কেমন অদ্ভুত টাইপ সরস্বতীর কালো কালো ছবি... বয়েজ স্টোরে কাজলদার কাছ থেকে শুনে শুনে নামগুলো মুখস্ত হয়ে গেছে তদ্দিনে। এই লোকটা কেমন অদ্ভুত, বেশি পেন কিনলেই বকে। বা রে, আমি কিনলে তো তোমাদেরই ভালো...!হান্ড্রেড পেজ রেজিস্টারটাকে আমি সহ্য করতে পারি না একদম। ছোট ক ... ...

সুজেট জর্ডনের ধর্ষণ মামলায় নিম্ন আদালত রায় দিয়েছেন সকলেই সমান দোষী। তিনজনকে পুলিশ ধরতে পেরেছে আর মূল অভিযুক্ত ফেরার। যে তিনজনকে ধরা হয়েছে তাদের জন্য সরকারী কৌঁসুলী ন্যুনতম সাজা চেয়েছেন। নিম্ন আদালত ও এঁদের দশ বছর করে জেলহাজতের নির্দেশ দিয়েছেন। তাই নিয়ে কলকাতা জুড়ে শুরু হয়েছে তোলপাড়। 'রাজ্য জুড়ে' বললাম না কারণ এই নিয়ে শিলিগুড়ি বা পুরুলিয়ায় কতটা বিতর্ক হচ্ছে তার কোনও খবর আমার কাছে নেই।যাই হোক যে কতগুলো ব্যপার অদ্ভুত লাগছে সেগুলো একটু লিখে রাখি।১) মূল অভিযুক্ত কাদের খান ছাড়া বাকী তিন ... ...