এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বালিশি সভা

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ২১ জুলাই ২০২৬ | ২১১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)


  • এই ছবিটা সকাল ১১ টার বালিশি সভার। একটাও লোক নেই। পরে দেখলাম জনাপনেরো হয়েছিল। অনেকেই জিজ্ঞাসা করছেন, এই পনেরোটা লোকই বা কোথা থেকে এল? আমার আন্দাজ, ওরা খুব সম্ভবত ডেকরেটারের লোক। এত বড় প্যান্ডেল, এত চেয়ার। তুলে নিয়ে যেতে জনাচারেক লোক, দুটো ট্রাকের ড্রইভার, খালাসি। সব মিলিয়ে আটজন। ইলেকট্রিকের দুজন, মাইকের দুজন। যোগ করে বারো। এছাড়া টাকা আদায়ের জন্য খানতিনেক। এদের যা রেপুটেশন, তার চেয়ে কমে টাকা আদায় সম্ভব না।

    মোদ্দা কথা হল, একজন ৭১ বছরের মহিলা, ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁকে কলকাতা শহরে সভা না করার অনুমতি না দেওয়ার মতো ন্যক্করজনক ঘটনা ঘটানো যেতেই পারে, হাইকোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হতে পারে, রাত্রে সভামঞ্চ ভেঙে দেওয়া যেতে পারে, ফুলিয়ে ফাঁপিয়ে ডিম্মিডিয়া আর পেশিশক্তি দিয়ে 'আসল তৃণমূল' খাড়া করা যেতেই পারে, কিন্তু তারা শেষমেশ হারাধনের ওই দশটি ছেলেই। জনসমর্থন, কর্মী কিছুই ওইভাবে দখল করা যায়নি, যাবেও না। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝড় উঠেছে, এখন বাংলা নিজের প্রকৃত বিরোধী চায়, খড়ের বাছুর না।

    এগুলো সবই আশাব্যঞ্জক। কিন্তু তার মধ্যেও একটা কথা না বলে পারা যাচ্ছেনা। এখন এই বালিশ-দল বা এনসিপিআইকে সবাই গদ্দার-টদ্দার বলছে, ঠিকই বলছে। এরাই কিন্তু তৃণমূলের শাসনকালে মাথায় বসে ছিল, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর তোল্লাই পেয়েছে। অ্যাই দেব নাচো তো, বললেই যদি দেব নেচে ওঠে, বা রচনা দাঁড়াও তো, বললেই রচনা খাড়া হয়ে যায়, -- এই যদি রাজনীতিতে নিয়োগের মাপকাঠি হয়, তবে এ বস্তু ঘটবেই। সবাই জানত, তৃণমূলের কিছু লোক পাঁচিলে বসে আছে, জমানা বদলালেই উল্টো দিকে ঝাঁপ মারবে, কিন্তু তাদের সংখ্যাটা যে এত বেশি, আমি অন্তত আন্দাজ করিনি। এত কর্মী নিয়েও নেতা-বাছাইয়ের এই ভয়ানক ব্যর্থতার দায় কিন্তু কোনো বালিশ-তোশকের না। বিভীষণদের অন্তিম পরিণতি সম্পূর্ণ ছেঁড়া বালিশে পরিণত হয়ে পরিত্যক্ত ডাস্টবিনে বসবাস করা, সেটা এদের হবেই, কিন্তু কোনো অপোগন্ডোকে তুলে এনে সংসদে পাঠানো, সেটার কৃতিত্ব সেই অপোগন্ডের না। এইটা চলতে থাকলে কিন্তু সেটা বিজেপির পক্ষেই যাবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | ২১ জুলাই ২০২৬ ২২:০৯741909
  • সমস্যা হচ্ছে ভবিষ্যতে যদি মমতার জনসমরথন আরও বাড়ে, তখন এইসব গদ্দার নেতারা সুড়সুড় করে মমতার দলে ভিড়বে আর মমতাও এখনকার কর্মীদের চৌকাঠে শুইয়ে রেখে তাদেরই পদ দেবে। এইসব গদ্দারদের দিনের পর দিন মমতাই প্রশ্রয় দিয়ে এসেছেন।
  • :|: | ২২ জুলাই ২০২৬ ০৪:০৬741912
  • ওদের বালিশ বলে কেন?
  • Ranjan Roy | ২২ জুলাই ২০২৬ ০৬:০৩741913
  • মমতা নিজেই ওদের বিজেপির পাশ-বালিশ বলেছেন। হয়ত সেইজন্যেই।
     
    কৌতুহলী
    মনে হয় না। কারণ আগের বার মমতা ক্ষমতায় ছিলেন। তখন ফিরে আসাইস্বাভাবিক।
    এবার ওনার কোন চান্স ণেই।
    কাজেই যারা গেছে আর আসবে--সে সম্ভাবনা?
     
    বঙ্গে সিপিএম ছেড়ে যারা তিনো বা বিজেপি হয়েছে তারা কেউ ফেরে নি। কারণ আজ সিপিএমের হাত শূন্য, ওদের বিলোবার মত কিছু নেই।
    এই 'ত্যাগী'রা পেছনের ব্রীজ পুড়িয়ে ফেলেছে। এদের রাজনৈতিক ক্যারিয়ারও। এখন এই উপদলের মুখ হয়েছেন একদা সিপিএমের পোস্টার বয়। ভাল বইয়ে কইয়ে --ব্যস্‌। ওকে দেখে ওদের ভবিষ্যত বুঝে নিন।
  • :|: | ২২ জুলাই ২০২৬ ১০:৫৭741914
  • কে বলেছেন সেটা প্রশ্ন না। কেন বলেছেন? মমতা বা জনতা যেই নামকরণ করুননা কেন আমি এই নামকরণের কারণটি জানতে চাই। বালিশ যেমন পিছন থেকে সাপোর্ট এরাও তেমনি চাড্ডি সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে বলে?
  • বালিশ | ২২ জুলাই ২০২৬ ১২:৪০741915
  • আচ্ছা আপনি সত্যিই কি জানেন না বিষয়টা?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন