এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath mukhopadhyay | ০৫ নভেম্বর ২০২৫ ১২:০৭735536
  • সুসমীর বাবু কি অবাক হলেন? বাতাবরণ বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কোনো বিশ্বাসের ভিত্তি ভূমিতেই আর থিতু হয়ে থাকতে চায়না কেউ। সমান্তরাল রেখার মতো, সু আর কু এর মতো দুই ধারাতেই অভ্যস্ত হতে শিখে গেছি আমরা। এও এক আত্মরক্ষার প্রকৌশল।
  • Debasis Bhattacharya | ১৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৯735825
  • দুঃখিত, লেখাটি আগে চোখে পড়েনি। কলকাতায় সদ্য অনুষ্ঠিত নাস্তিক সভার প্রেক্ষিতে আপনার এই ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ, সেই সভার সঙ্গে কোনও একভাবে জড়িত এক ব্যক্তি-নাস্তিক হিসেবে, এবং কলকাতার নাস্তিকতাবাদী আন্দোলনের এক ক্ষুদ্র অংশীদার হিসেবেও।
     
    তবে, লেখাটিতে একটা হতাশা এবং সংশয়ের সুর আছে। পৃথিবী জুড়ে চলছে অন্ধত্ব ও অযুক্তির রমরমা, যুক্তিবাদিতা ও নাস্তিকতার পরিসর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে, তার মধ্যে এ ধরনের একটি সভা কাম্য বটে, কিন্তু তাতে আর পরিস্থিতি কতটুকুই বা বদলাবে --- এই রকম একটা হতাশা এবং সংশয়। সেটা অস্বাভাবিক না, যদিও। বরং, বর্তমানে ভারত সহ গোটা উপমহাদেশে সমাজ সংস্কৃতি রাষ্ট্র প্রশাসনের যা দশা, তার প্রেক্ষিতে অতিমাত্রায় স্বাভাবিক। তবু তা সত্ত্বেও, কিম্বা হয়ত তার জন্যই আরও বেশি করে, কয়েকটি কথা আছে।
     
    প্রথমত, পৃথিবী জুড়ে গণমাধ্যমে প্রবলভাবে দৃশ্যমান মৌলবাদী দাপাদাপির মধ্যেই, এবং তার সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি ও নির্বাচনগুলোতে সংরক্ষণশীল দক্ষিণপন্থীদের আধিপত্যের মধ্যেই, প্রতিটি ধর্মীয় গোষ্ঠী থেকে এক বিপুল সংখ্যক মানুষ নিঃশব্দে ধর্মহীন হয়ে যাচ্ছেন। এ নিয়ে মিডিয়াতে তেমন হইচই হয়না বলে আমরা বেশি কিছু জানতে পারিনা, কিন্তু বিভিন্ন প্রামাণ্য সংস্থার বহুসংখ্যক সমীক্ষায় বিষয়টি আজ সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত, এবং সমাজতাত্ত্বিকরা এ নিয়ে দারুণভাবে বিশ্লেষণ ও চর্চা করে চলেছেন। এই ধর্মমুক্তরা বিভিন্ন সমাজ রাষ্ট্র ধর্ম ভাষাগোষ্ঠীর মধ্যে আলাদা আলাদাভাবে রয়েছেন বলে তাঁদের সোচ্চার গোষ্ঠীগত অস্তিত্ব টের পাওয়া যায় না, কিন্তু আসলে তাঁদের সংখ্যা বিপুল। এই মুহূর্তে সংখ্যায় সবচেয়ে বেশি খ্রিস্টানরা, তার পরে মুসলমানরা, এবং তার পরেই তৃতীয় স্থানে আছে ধর্মমুক্তেরা --- হিন্দুরা চতুর্থ স্থানে।
     
    এইসব সমীক্ষার ফলাফল বিশ্লেষণে আরও যা প্রমাণিত তা হচ্ছে এই যে, কোনও নির্দিষ্ট দেশ/সমাজ/রাষ্ট্রে মাথাপিছু আয় যত বেশি হয়, অর্থনৈতিক অসাম্য যত কমে, শিক্ষা স্বাস্থ্য আইনশৃঙ্খলার দশা যত মজবুত হয়, ততই বেশি বেশি করে সেখানে মানুষ ধর্ম ছেড়ে বেরোতে থাকে। তার সঙ্গে আরও একটি জিনিস অত্যন্ত স্পষ্ট --- রাষ্ট্র যদি ধর্মকে মদত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে মাত্র দু-তিন প্রজন্মেই ধর্ম শুকিয়ে এতটুকু হয়ে যায়।
     
    আর, এরই উল্টোপিঠে থাকছে এই সত্যিটা যে, অর্থনীতি আইন স্বাস্থ্য শিক্ষার হাঁড়ির হাল হলে এবং অসাম্য বেড়ে উঠলে ধর্ম কুসংস্কার অন্ধত্ব অযুক্তি বিভেদ বিদ্বেষ বেড়ে উঠবে, এই উপমহাদেশে যা আমরা এই মুহূর্তে স্বচক্ষেই দেখছি।
     
    ফলত, আমাদের তরফে সচেতনতা সক্রিয়তা সতর্কতা যতটা জরুরি, হতাশাটি বোধহয় ততটা নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন