এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নাম জেনে কি হবে | ১৪ আগস্ট ২০২৩ ১২:৪৬522455
  • সিপিএমএর বিবৃতি পড়ে তার এমন ভূল মানে করলেন কি করে? সিপিএম তো ভার্মা কমিটির সঙ্গে একমত: "The ordinance rejects the Verma Committee recommendations on issues like making rape a gender specific crime in the law...." সিপিএম ভার্মা কমিটির বিরোধিতা করছে না, বরঞ্চ ভারত সরকারের অর্ডিনান্সের সমালোচনা করছে।
  • | ১৪ আগস্ট ২০২৩ ১৮:৩৭522464
  • প্রথম লিনকটা ৪০৪ দিচ্ছে খুলছে না।
  • Ranjan Roy | ১৪ আগস্ট ২০২৩ ২৩:০৪522482
  • সৈকত
    আপনার দেওয়া লিংক থেকে সিপিএম পলিট ব্যুরোর বিবৃতি তুলে দিচ্ছিঃ
     
    Ordinance: Uncalled For
    Date:
    Saturday, February 2, 2013
    The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
    Ordinance: Uncalled For
    The Polit Bureau of the CPI(M) disapproves of the ordinance issued by the Central Government on the issue of sexual violence against women, on both procedural as well as substantive grounds. When Parliament is scheduled to meet in three weeks, it is against democratic norms to issue such an ordinance. The ordinance rejects the Verma Committee recommendations on issues like making rape a gender specific crime in the law, on increasing the punishment to public servants guilty of dereliction of duty, of increasing the punishment and also guaranteed compensation for victims of acid attacks and is highly selective about the other recommendations. The ordinance has thus done injustice to the Verma Committee report and appears to be a diversion from the serious issues raised of State culpability including on issues such as inclusion of armed forces in the ambit of criminal law with a suggested amendment in the law.
    As far as the death penalty is concerned, the category of rarest of the rare cases is already part of the legal framework and would include cases of rape and murder also, which has been reiterated by Justice Verma.
    Tags:
    ordinance
    Rape
    Sexual assault
     
    স্পষ্টতঃ সিপিএম পলিটব্যুরো অর্ডিনান্সের নিন্দা করছে এবং বর্মা কমিটির রেকমেন্ডেশনের সমর্থন করছে।
    আপনার কোট এ rejects the Verma Committee recommendations এর আগে The ordinance কথাটি না থাকায় মনে হচ্ছে যে অর্ডিনান্স নয়, পলিটব্যুরোই reject করছে।
    কিন্তু কাফিলা এবং অন্য "প্রগতিশীল" নারী সংগঠনের বিবৃতি একদম জেন্ডার নিউট্রাল আইনের বিরোধী--যেমন আপনি বলেছেন।
    মূল লেখাটির যুক্তি ও ভাবনার সঙ্গে সহমত।
  • দীমু | ১৫ আগস্ট ২০২৩ ০০:৫৯522490
  • জিনিসটা কিছুটা আটকানোর উপায় ওই যদুবাবু বা তার অনুজ যেমন বলেছেন, বারবার রিপোর্ট করা। গার্হস্থ্য হিংসার মতই ৱ্যাগিংও আন্ডার রিপোর্টেড। একটা ব্যাচ সবাই মিলে সিদ্ধান্ত নিল পরের ব্যাচকে ৱ্যাগিং করবে না। তার মানে এটা নয় ৱ্যাগিং মুছে গেল চিরতরে। দু তিন বছর বাদেই আবার সদলবলে ফিরে আসার সমূহ সম্ভাবনা থেকে যায়। তাই রিপোর্টিংয়ের সচেতনতা বাড়ানো উচিত। বাবা মা দেরও উচিত ছেলেমেয়েরা তাদের ফোনে কিছু বললেই রিপোর্ট করা। কুড়ি বছর আগের থেকে এখন রিপোর্টিংয়ের চ্যানেল অনেক বেশি। এবং মিটু অথবা শিক্ষাক্ষেত্রে যৌন হেনস্থার কমিটির থেকে এন্টি ৱ্যাগিং কমিটি অনেক তাড়াতাড়ি কাজ করে। অভিযোগ পেলে খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেয়।
     
    প্রসঙ্গত, অন্য অনেকে এখন ৱ্যাগিং নিয়ে লিখলেও নিজের ওপর কি হয়েছিল সেই বর্ণনা দিচ্ছেন। নিজে ৱ্যাগিং পিরিয়ড ওভার হবার পরে জুনিয়রদের সঙ্গে বাকি সময় কি করেছিলেন ক্ল্যারিফাই করেছেন না। তারা নিজেদের পোস্টে 'এক সিনিয়র দাদা /দিদি' লিখছেন, অজ্ঞাত কারণে তাদের কারুর নাম নিচ্ছেন না। এখানেই ৱ্যাগিং বুলিয়িং, গার্হস্থ্য হিংসা, কাজের জায়গায় হেনস্থার থেকে আলাদা। আপনাকে কেউ স্কুলে বুলি করলে, কাজের জায়গায় ম্যানেজার আপনাকে খিস্তি করলে তাদের নাম আপনার সারা জীবন মনে থেকে যাবে। তারা কোনওদিন আপনার বন্ধু হবে না। আপনি সুযোগ পেলেই তাদের মুখ দেখা বন্ধ করে দেবেন। ৱ্যাগিং আলাদা। ওটা একটা কাল্টে ঢোকার প্রবেশাধিকার। একমাস একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে দৌড়ে যাবার পর ফ্রেশার্স ওয়েলকামের যে সাদা আলোটা দেখা যায়, তা আসলে আরেকটা ট্রেনের আলো, বাইরের পৃথিবী নয়। সেই ট্রেন এবার দৌড়বে পরের বছরের জুনিয়রদের দিকে।
     
    সবাই যে ফ্রেশার্স শেষ হলেই ৱ্যাগিংয়ের জন্য উন্মুখ হয়ে থাকে তা নয়। অনেকেই প্যাসিভ হয়ে যান। নিজেরা করেন না। চোখের সামনে হলে খেয়াল ও করেননা। রিপোর্টও করেননা, নিজেদেরই বন্ধুরাই ৱ্যাগিং করছে। খেয়ে দেয়ে কাজ নেই, একমাসের তো ব্যাপার। তারপর আপনি জানেন আপনার বন্ধু আর জুনিয়র ছেলেটার 'ব্রো কোড' মেনে গলায় গলায় ভাব হবে। জুনিয়রের জ্বরে রাত জাগবে আপনার বন্ধু। পরীক্ষার আগের রাতে মাইক্রো জেরক্স হাতবদল হবে।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৫ আগস্ট ২০২৩ ০১:৩২522491
  • হ্যাঁ সিপিএমের পলিটব্যুরো জেন্ডার নিউট্রালিটির বিরোধিতা করেছে। একই গ্রাউন্ডে, যেটা বাকিরা করেছেন। কোটটা আরেকটু লম্বা দিলে ভাল হত। এই নিয়ে মহিলা সমিতিরও স্টেটমেন্টে বিশদ লেখা আছে। সেটাও দিয়ে দিই।
     
    One crucial aspect on which the Verma Committee took a gender sensitive position was in recommending that rape and sexual assault should be a gender specific crime, with provisions for same sex sexual crimes being given separately. The Govt. ordinance has done great injustice by retaining gender neutrality, which is a dilution of the reality that rape is a heinous offence being committed against women.

    https://www.aidwaonline.org/aidwa-objects-selective-and-arbitrary-approach-government-verma-committee-recommendations
     
    এটা লোকজন একেবারেই জানেন না, দেখে আমি আশ্চর্য হচ্ছি। এগুলো তো ঘোষিত অবস্থান। এবং নতুন আইন চালু হবার সময় আর কেউ না লিখুক, আমি লিখেছিলাম। কেউ কান দেননি, বোঝাই যাচ্ছে।
     
     
  • &/ | ১৫ আগস্ট ২০২৩ ০৩:১৩522492
  • দী মু, অনেকেই জিনিসটা নর্মালাইজ করেন, বিপদ সেইখানেই। এই সাইটেই বছর পনেরো আগে এই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অনেকেই রীতিমতন জোর গলায় র‌্যাগিং সমর্থন করত। র‌্যাগিং এর বিরুদ্ধে যারা বলত তাদের নানাভাবে হ্যারাসও করত। আপনারা হয়তো বলবেন কাল্ট। কালচক্র ঘুরে এসে কাল্টের খাঁড়া নিজের সন্তানের উপরে যদি পড়ে, তখন কী হয়?
    অথচ নগ্ন হয়ে দাঁড়িয়ে নিজের মায়ের দেহবর্ণনা করে স্মার্ট হতে হবে এমন কাল্ট আসলে কীরকম মানুষ তৈরী করে ভেবে দেখেছেন কী? আপাদমস্তক মিসোজিনিস্ট তৈরী করে। আরও ভয়ঙ্কর কিছুও তৈরী করে।
  • দীমু | ১৫ আগস্ট ২০২৩ ১৪:০৯522503
  • হ্যাঁ, সে সতীদাহও এককালে নর্মালাইজড ছিল। রিপোর্টিং আরো বাড়ুক, এটুকুই চাই। কারণ কাল্টের সদস্যদের শুভবুদ্ধির উদয়ের আশা করে তো লাভ নেই। ওসব হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন