
১ফ্যাচাংটা তুলেছিল বাপি, ২০১৩-র নভেম্বরের গোড়ায়। মল্লাগাওানা-য় ত্রেপনজীর বাড়িতে, বারান্দায় পা দোলাতে দোলাতে। এ সব ক্ষেত্রে যেটা ও করে, ছাঁটা-গোঁফে লুকিয়ে রাখা ফিচেল একটা হাসি দ্যায় আর একদম শিশুর মতো প্রস্তাবটা ছোঁড়ে। সামনেই একমাস ওর পাহাড়-প্রবাস, মাউন্টেনিয়ারিং-এর অ্যাডভান্স কোর্স, চড়বে দ্রৌপদী-কা-দাঁড়া। সঙ্গে জুটিয়েছে বাবাই আর দেবুদাকে, বেসিক কোর্স-এর জন্যে। বাপির ফন্দি, প্রাক-কোর্সে প্র্যাকটিসের জন্যে সান্দাকফু ট্রেক, ২০১৪-র ফেব্রুয়ারির মাঝামাঝি। গত পনেরো বছরে বার সাতেক ও সেখানে ... ...

নিম্নবিত্ত পরিবারে জন্মালেও ক্লাইডের উচ্চাকাংখা ছিল দেখার মতন। চার্চের কাজে নিযুক্ত ধর্মভীরু বাবা মা কে সে অপছন্দ করত মন থেকে। সে চাইত ঝকঝকে গাড়ি, চোখজুড়নো ভিলা, অঢেল টাকা আর চারপাশে সুন্দরী নারীদের ভিড়। বিশের শতকের গোড়ার দিকের আমেরিকাতে, যুদ্ধোত্তর ফাটকা বাজারে শেয়ার খাটিয়ে হঠাৎ বড়লোকদের এবং পুঁজীর দর্পে রক্তচক্ষু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের চারণভূমি আমেরিকাতে অথবা মধ্য ও নিম্নবিত্তের লাগামছাড়া অ্যাসপিরেশনের স্বর্গরাজ্য আমেরিকাতে দাঁড়িয়ে ক্লাইড বুঝেছিল এই এনিথিং-ক্যান-হ্যাপেন-এর রাজ্যে তাকে লড়ে নিতে ... ...

-অন্য মেয়েটা'কে সবাই ভিলেন কেন মনে করে? সে তো অনেক রিস্ক নিয়ে ভালোবাসতে চেয়েছিলো। অনেক বেশি আবেগ নিয়ে তার আঁকড়ে ধরা.....বিয়ে করতে কী লাগে? একটা নোটিস, দু'চারশো টাকা, একটা সইকরা কাগজ....-বড্ডো উত্তেজিত হয়ে পড়েছো... কফি খাবে? আরেকটা?-তুমি এড়িয়ে যাচ্ছো....-কে জানে... কাছে আসার জন্য দূরে যেতে হয় বোধ হয়...-ঐ সব শেষের কবিতা টাইপ ডায়ালগ দিও না... অসহ্য লাগে...-অসহ্য কী লাগে? কাকে লাগে? মানুষ'কে? বিয়ে'কে? না নিজেকে....?-তোমাকে.... তোমার এই সো কল্ড দায়িত্ব, দায়িত্ব মার্কা ম ... ...

ধড়মড় করে উঠে বসলো অজয়। ভয়ার্ত চিৎকার করে উঠলো। নিমেষে ঘুম ভেঙে গেলো দীপার।"ক্কি ?" উৎকন্ঠায় গলা বসে গেছে দীপার "কি হোলো?" "শুনতে পাচ্ছো?""পাচ্ছি" দীপা বলে। একটা শব্দ। ঠিক চেনা যাচ্ছে না। কারুর আওয়াজ। কোনো দুর্বোধ্য ভাষায় কেউ বিড় বিড় করছে। না, মনে হচ্ছে গান গাইছে। কান পেতে শোনে দীপা। কেউ যেন অনেক দুরে চেঁচিয়ে উঠলো। অজয়ের বুকে কান পাতে। হৃতপিন্ডের ধুকধুক আওয়াজের সাথেই অস্ফুট একটা হাসি। শুনতে পায়।"আমার বুকের মধ্য থেকে। কেউ। কিছু। কথা বলছে।"দীপা উত্তর দেয় না ... ...

[কেন 'নারী-ধর্ষণ' তাই নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই প্রথমেই শিরোনাম সম্পর্কে আত্মপক্ষ সমর্থনে বলে রাখি, যেহেতু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ধর্ষণ ব্যাপারটা জেন্ডার-নিউট্রাল একটা ইস্যু, যেহেতু ভারতে ধর্ষণের সংজ্ঞার আরও আরও পরিমার্জন কাম্য বলে মনে করি, আর এই লেখাটা কেবলমাত্র মহিলাদের ধর্ষণ প্রসঙ্গেই একটা ওভারভিউ, তাই এ হেন নাম lলেখাটা প্রাথমিকভাবে লিখেছিলাম মার্চ মাসে, রাণাঘাট কাণ্ড ও সুজেটের মৃত্যুর অব্যবহিত পর l একটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিকাল প্রবলেমের কারণে শেষমেষ হ ... ...

শাক্যদার মত খণ্ডন করার কথা অনেকদিন ধরেই বলেছি। শাক্যদার এতাবধি সবচেয়ে বিতর্কিত পোস্ট ছিল অভিজিৎ রায়ের হত্যার কিছুদিন পরে করা। সেখানে মূল অভিযোগ ছিল নিজের রচনায় পশ্চিমের নিও-এথিজমকে অবিকৃতভাবে কার্যত অনুবাদ করেছেন অভিজিৎ সহ নানাজন, সেটি তাঁদের দেশের পক্ষে উপযুক্ত কিনা তা না ভেবেই, এবং পশ্চিমের এই নিও-এথিজমের তল্পিবাহক হয়ে তাঁরা আদতে সাম্রাজ্যবাদীদের স্বার্থই রক্ষা করছেন, নিজেদের জ্ঞানত বা অজান্তে যাই হোক না কেন। আমি বরাবর বলে এসেছি শাক্যদা যে সমস্যা প্রসঙ্গ তুলছেন সেটি একটি তাত্ত্বিক সমস্যা, তাকে ... ...

প্রেসিডেন্সীর আন্দোলন এবং ব্রা কেসে মজা লাগল লোকজনের প্রতিক্রিয়া দেখে। কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডল করতে হয় জানেই না। এইখানে আমাদের দেখার চোখ এখনো যে পরিণত হয়নি তার আবার প্রমাণ পাচ্ছি। তিনখানা কমন রিঅ্যাকশন দেখলাম।১। এই সব ফালতু কাজ করে আন্দোলনের মেইন ইস্যু থেকে চোখ ঘুরিয়ে দেওয়া হল।উত্তরে বলার, এই কাজটা হল বলেই আন্দোলনটা সর্ব-ভারতীয় মিডিয়াতে খবর হল। নাহলে মমতা ব্যানার্জীর রাজ্যে পুলিশ এবং/অথবা তৃণমূলের গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর সংস্কৃতি এতই গা-সওয়া হয়ে যাচ্ছিল যে আর কেউ মাথাই ঘামাত ... ...

“The group's early productions were mainly adaptations of non-Indian plays… In the late 1970s, first Asit Bandopadhyay and then Ajitesh Bandopadhyay left the group. With Rudraprasad Sengupta as the main director, a new era started, and Nandikar turned from a pure performance-oriented theatre group to an organisation with a wide range of projects…” (Nandikar: Wikipedia) পৃথিবীর কোনও ইতিহাস পক্ষপাতহীন নয় l হতে পারেনা l যে বা যারা সেই ... ...

আমি নিজের দিক থেকে কিছু বেশ পুরানো এবং বহুল প্রচলিত কথা ভাবছিলাম – এই যে ‘আর্ট’ (এখানে ধরা যাক কবিতা) তার সফলতা ঠিক কতটা বা কিভাবে নির্ভর করা উচিত যে পড়ছেন (বা যে দেখছেন) তাঁর উপর? এই প্রসঙ্গে V.S. Ramachandran এর লেখা “The Tell-Tale Brain” বইটির সপ্তম পরিচ্ছদে খুব সুন্দর আলোচনা আছে – “Beauty and The Brain – The Emergence of Aesthetics”. একটি বিখ্যাত উদাহরণ আছে, যেখানে বলা হচ্ছে শিল্পী Marcel Duchamp আর্ট গ্যালারীতে একটি প্রসাব করার চিনামাটির পাত্রগুলি ঝুলিয়ে রেখেছিলেন এই দাবী করে যে, “আমি বল ... ...

চাকরি করার সময়, অফিসে ফ্ল্যাগ তুলে একটু সিঙ্গাড়া মিষ্টি খেয়েই প্রশাসক হিসেবে দেশভক্তির যথেষ্ট প্রমান দেওয়া যেত। চাকরির একটা নির্দিষ্ট ধাপের পর থেকে স্বাধীনতা দিবসে বিকেলে মাননীয় রাজ্যপাল চা পানের নিমন্ত্রণের একটা কার্ড পাঠাতেন, তবে ঐ অত আমলার ভীড়ে এক আধজন কে দেখা না গেলে বুঝতে পারবেন না বলে অনেক সময়েই…বুঝলেন না ……হে…… হে। বছর ষোল আগে হঠাৎ নেমন্তন্য করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা, ওঁদের আচার্য পল্লীর আবাসনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। এটা এড়ানো মুশকিল, আমার পুত্র তখনো মিশ ... ...

মৃত্যুদন্ড থাকা উচিৎ কি উচিৎ নয় এ নিয়ে বিভিন্ন থ্রেডে আলোচনা চলছে। কিছু ধর্মান্ধ লোক স্বভাবতঃই কোন যুক্তি তর্কের ধার ধারেন না শুধু ভাবাবেগের বেগ আর গলার (প্রয়োজন হলে কবজি বা অস্ত্রেরও) জোরে সব কিছু প্রমাণ হয়ে গেছে মার্কা স্টেটমেন্ট ছাড়েন। তাদের কিছু বোঝাতে আর বিরক্ত লাগছে। কিন্তু সবাই তা নন। কিছু মানুষ যুক্তি দিয়েছেন – এবং তাদের সঙ্গে এই আলোচনাটা হওয়া জরুরী মনে করি। আলোচনায় ঢোকার আগে আমার বায়াসটুকু জানিয়ে রাখা জরুরী – আমি সামগ্রিকভাবে মৃত্যুদন্ডের বিরোধী – সে ধনঞ্জয় চ্যাটার্জী হোক বা ইয়াকুব মেমন ... ...

ডিসক্লেমারঃ দৃশ্যম আর্গুএবলি টাবুর সবচেয়ে খারাপ অভিনয়ের সিনেমা। এত্ত চান্স পেয়ে এত্ত ঝুল – চোখে দেখা যায় না মাইরি! কী খারাপ ভাবে ঘুরছিল, ঘোরাচ্ছিল চোখ। -----------------------------------------------------------------------------------------------------------সিনেমার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কথা ছিল টাব্বুর জবানিতেই। ভিস্যুয়াল কেন এবং কী ভাবে মস্তিষ্কে এবং মননে তার ট্রেস রেখে যায়, এ নিয়ে একটা মোটা ডায়ালগ আমরা শুনতে পাই। যেটা খুব জরুরি – এমনি তত্ত্ব হিসেবেও এবং ফিল্ম ... ...

গণহত্যার ফলে যখন মানুষ মারা যায়, তখন ‘সন্তান মোর মার’ গোছের ভাবনার একটা দাম আছে। কিন্তু কত মানুষ মরলো, সেই সংখ্যার বিচার-ও একদম ফেলনা নয়। তাই তো চোরাগোপ্তা হাজারো হত্যার মাঝেও জ্বলজ্বল করে কলকাতা ৪৬, নোয়াখালি ৪৬, পাঞ্জাব ৪৭, বরিশাল ৫০, দিল্লী ৮৪, গুজরাট ২০০২। গণহত্যা বা জেনোসাইড কথাটিও ঠিক যত্রতত্র ব্যবহারের জিনিস নয়। পৃথিবীর বুকে থাকার অধিকার আছে সকলের। একটি বিশেষ জনগোষ্ঠী নিকেষ হবার উপক্রম হলে শুধু কটা মানুষ হারিয়ে যায় না। হারিয়ে যায়ে পৃথিবীকে ও জীবনকে দেখার একটি প্রণালী। হারিয়ে যা ... ...

[ অনেক জায়গায়তেই দেখি ‘কবিতা কেন লিখি?’-র ওপর কাঁড়ি কাঁড়ি পাতা খরচ। যদি এটাই কাউন্টার হয়ে যায়? যদি বলা হয় ‘কেন পড়ি?’ সত্যিই তো, আমি কেন পড়ি কবিতা? ]এই যে চারপাশে তাপ্পি-মারা জীবন – ওই যে লোকটা, প্রচুর তেল মেরেও প্রোমোশনের গুড়টা পিঁপড়ে চেটে নিল বলে, মুখ গোঁজ করে আছে অফিসে; ওই যে ছেলেটা, টিউশনির টাকায় মাসে একদিন মুরগির মুরোদ হয় না বলে, প্রেমিকা বলেছে ‘ধুত্তোর’; ওই যে বুড়োটা, উদাস ব্যালকনিতে অপেক্ষা করছে ছেলের বউ কখন সিরিয়াল-শেষে এক কাপ চা বানিয়ে দেবে; ওই যে বউটা, লেডিস স্পেশালে ঝুলত ... ...

বাংলাদেশ নিয়ে, কেন জানিনা, চিরকালই মনের মধ্যে একটা ফ্যান্টাসি ছিল। তার একটা কারণ সম্ভবত ছোটবেলা থেকে পাড়ায় ক্লাবে বা আড্ডায় ওই বাঙ্গাল-ঘটি, ইস্টবেঙ্গল-মোহনবাগান, ইলিশ-চিংড়ি বা পদ্মা-গঙ্গা (প্রাকৃতিক সৌন্দর্য নয়, ইলিশের স্বাদ বিষয়ক) নিয়ে নিয়মিত খুনসুটি আর ঝগড়াঝাঁটি। আর তাছাড়া বয়স্ক লোকজন কখনো জিগ্যেস করলে নিয়মমাফিক চেনা উত্তরটা দিয়ে দেওয়া, যে হ্যাঁ, আমার বাবা মা দু'পক্ষই আদতে ও'দেশের, আর অতঃপর "ওদেশের কোথায়?"-এর উত্তরে হেথায় ও সেথায়, ইত্যাদি।বাংলাদেশ ছুঁয়ে দেখিনি কোনদিন। টাকি থেকে নদীর ... ...

জন আমাদের হিরো ছিল।জনের ব্যাপার সাপারই আলাদা ছিলো। জন কাউকে ভয় পেতনা, গ্রাহ্যও করত না বিশেষ। ওর হাঁটাচলার ভঙ্গিই ছিল সবার থেকে আলাদা। মানে, ওর চলার রাস্তায় ধরুন যদি কেউ এসে পড়ে, রাস্তা ছেড়ে সরে দাঁড়ানোর দায়টা অবশ্যই তার; জন বড়জোর দেরি দেখলে ঘাড় তুলে একটা শীতল দৃষ্টি নিক্ষেপ করে অসন্তোষ প্রকাশ করবে মাত্র।জনের জীবনে তাড়াহুড়ো, টেনশন, ইন্সিকিউরিটি, এসবের কন্সেপ্ট একেবারেই ছিল না। ওর হাবভাব, চলার গতি, তাকানো ধরন, বসার পোজ, সবই ছিল সুস্থির, আত্মবিশ্বাসী। ও ঘরে ঢুকে একবার ঘাড় ঘুরিয়ে ... ...

- তুমি সুখ উপলব্ধি করেছ?- করেছি তো।- সত্যি বলছ?- সত্যিই!- তাহলে বলো, কেমন সে অনুভূতি? কেমন, সুখ?- সে বড় অদ্ভুত। বলে বোঝাব কি করে?- না, তবু বলো আমায়।- বেশ। ওই যে বললাম, অদ্ভুত? তাইই। কোন গন্ধ- বর্ণ - স্বাদ হয়না সুখের। না বিন্দুর মতো স্থির, না নদীর মতো বহমান। আবার, না ঝর্নার মতো চঞ্চল! না এঁদো পুকুরের জলের মতো বদ্ধ। বরং, বলতে পারো, দিঘীর মতো! গভীর, ভিতরে গিয়ে বাজে। তল পাওয়া যায়না!- আরও বলো আমায়, আরও বলো! ... ...

এই বিতর্কটা চলবেই, কারণ আমাদের ভারতীয় উপমহাদেশে আর যারই অভাব থাক অপরাধীর কোনও অভাব নেই আর মাঝে মাঝেই তাদের ফাঁসীকাঠের দিকে পাঠাতেই হয়। তখনই আমাদের এই অনিবার্য তক্কাতক্কিতে ঢুকে পড়তে হয়। এখানে আপনাকে একটা পক্ষ নিতেই হবে, দিনের শেষ আপনি মৃত্যুদন্ডের পক্ষে অথবা বিপক্ষে, কোনো মাঝামাঝি অবস্থান নেই। আমরা সদ্য একটা ফাঁসিচক্র সামলে উঠলাম, ঘুলিয়ে উঠল আমাদের থিতিয়ে পড়া মতামত গুলো। আপাততঃ আমাদের সামনে কেউ নেই, তাই আসুন এই সুযোগে নিজেদের যুক্তি ও আবেগগুলো নিরপেক্ষভাবে তুলে ধরি। এখানে নিরপেক্ষ মানে পক্ষবিহীন ... ...

আমার শিক্ষকবেলা... ছবিটা দেখতে দেখতে সেই কতোদিন আগে ফিরে যাচ্ছি। ওই ছোট্ট ছোট্ট দুষ্টুমিষ্টি মুখগুলো আমার আর শর্বাণীদির চারপাশে ...... আচ্ছা, ওদের মধ্যে কি আমিও আছি? একই সংগে আমার শৈশব আর যৌবন পাশাপাশি?...... কেমন যেন ধাঁধা লেগে যাচ্ছে। আসলে স্কুলের ওই মাঠটা যেখানে ছবি তোলা হয়েছে, যে গাছটার নিচে, ঠিক ওইখানেই যে আমিও ছোটবেলায় খেলে বেড়িয়েছি! ওই গাছটার নিচে হত আমাদের প্রার্থনা, একদিন গাছের ডাল থেকে টুপ করে আমার মাথায় খসে পড়েছিল শুঁয়োপোকা আমারই ... ...

ছোটো ছোটো পানের মতো পাতাওলা ওই গাছটার ভেতরে অল্প একটু দিদুন থাকে l রাত্তিরবেলা বলে মিষ্টি খাবো, বিকেলবেলায় কোল্ডড্রিংক দিতে গেলে বলে বড্ড বেশি ঠাণ্ডা l ছোটো ছোটো পানের মতো পাতাওলা ওই বাহারে গাছটার মধ্যে এখন দিদুন থাকে l আপাতত এই সপ্তাহখানেকের ট্রানজিশন l গুছিয়ে নেওয়ার অবসরটুকুন...বাবা আর তাপস ঘাটের সিঁড়ি বেয়ে বেশ কিছুটা এগিয়ে গেল l ছেলেটা এক্কেবারে গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে lহেই মা, খিদে পেয়েছে lকী খাবি?চা খাবো, চা lকোথায়?হই তো দোকান lতোর নাম কী?আমার... ... ...