
দূরবীন সিংযের একটি বৈশিষ্ট্য হল উনি কখনও কারও ঘরে সিঁদ দিতেন না, সোজা পাঁচিল টপকে ঢুকতেন। উনি সুযোগ পেলে যেকোন রাজ্যে পোলভল্ট চ্যাম্পিয়ন হতে পারতেন। গোড়ার দিকে টাকাপয়সার টানাটানি হলে কালেভদ্রে পাঁচিল টপকাতে যেতেন। পরের দিকে এ’ধরণের কাজকম্মো কখনো সখনো শুধু নতুন চ্যালাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেবার জন্যে করতেন। সে যুগে চোর শুধু চোরই হত, আর ডাকাতেরা ডাকাত। ... ...

পায়ে শট ছিল না সেরকম। গায়েগতরে খেলা তো দূরের কথা। তবু গোলটা চিনতো। বক্সে বল পেলেই পায়ের ডগা দিয়ে টুক করে গোলে ঢুকিয়ে দিতো। মানস থাকলে বলতেন - সুযোগসন্ধানী স্ট্রাইকার। পল্লব থাকলে বলতেন - পরিভাষায় যাকে বলে, ফক্স ইন দ্য বক্স। ... ...

রুংলি রাংলিয়াটের পর জুলি টি এস্টেট। তারপরে তিস্তা ভ্যালি টি এস্টেট। পরপর তিনটি চা বাগান পার করে পাহাড়ে তিন চারটে বাঁক ঘুরে আমরা এসে পড়লাম তিস্তাপাড়ে। তিস্তা ব্যারেজের পাশ দিয়ে সেবক রোড - তিস্তা বাজার থেকে সেবকের দিকে চলে এসেছে। এতক্ষণ বেশ ভালই আসছিলাম - করোনেশন ব্রিজের কাছাকাছি আসতে শুরু হল যানজট। সামনে একটা দুর্ঘটনা ঘটেছে যথারীতি - একটা যাত্রীবাহী ল্যান্ড রোভার একটা মিলিটারি ট্রাকের সাথে ঘষে গেছে। তেমন গুরুতর জখম কেউ হননি, এটাই বাঁচোয়া। এসব ছাড়িয়ে আর কিলোমিটার চারেক যেতেই ডানদিকে, আমার চির পরিচিত করোনেশান ব্রিজ। চির প্রিয়। আমার যোগসূত্র। ডানদিকে ঘুরে ব্রীজ পেরোলেই মালবাজারের রাস্তায়। কিন্তু এ যাত্রা আমরা সেন্ট্রিফ্যুজাল। কেন্দ্রাতীগ। সেতু পেরোনোর অবকাশ নেই। সেবক কালিবাড়ি ছাড়িয়ে, রেলব্রীজ বাঁয়ে রেখে বৈকুন্ঠপুরের জঙ্গল। শালুগাড়া। শিলিগুড়ি। চম্পাহাটি। মাটিগাড়া। স্মৃতিরা ভীড় করে। কেন যে ভীড় করে? ... ...

খুব রোমহর্ষক দিনকাল চারপাশে। বনগাঁ লোকালে সিট পাবো তাই ডিটেনশন ক্যাম্প চাইছি, ‘মেয়েদের স্বাধীনতা এনে দেবো’ এই বলে তাদের প্রেমিকদের ক্যালাচ্ছি, মন্দিরের লুঙ্গি তুলে দেখছি আগে বানানো কোনো মসজিদ নিচে ছিল কিনা আর মসজিদের কাছা খুলে ভাইসি-ভার্সা, জাঙিয়ার ভেতরেও ট্যাগলাইন দিচ্ছি ‘হিন্দুরাষ্ট্র বানানোর দাবিতে গোরুমারা চলুন’, লোককে বলছি গোরুর মুত খান এদিকে কোষ্ঠকাঠিন্য সারাতে নিজের বিমানে চড়ে যাচ্ছি ক্যালিফোর্নিয়া অবশ্য বিমানের নাম দিয়েছি ‘পুষ্পক’ কিন্তু ভেতরে ঢুকে কুলকুচি করছি ব্ল্যু লেবলে। এই দুনিয়ায় ভাই সবই হয়। সব সত্যি! ... ...


ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ঢেন্ডুপ প্রাক্তন সৈন্য - গোর্খা রেজিমেন্টের হাবিলদার পদে ছিলেন। দশ বছর হল অবসর নিয়েছেন। ওঁর এক ছেলে, এক মেয়ে - ছেলে থাকে প্যারিসে, মেয়ে কলকাতায় ছিল, এখন পুনেতে। আগামী মাসে (মে) ওদের ছেলের কাছে যাবার কথা ছিল - সেটা সম্ভবতঃ বাতিল করতে হচ্ছে, প্যানডেমিক পরিস্থিতিতে। এসব কথা অবশ্য কিছু আগের শোনা, আর ওই যাওয়া ক্যান্সেলের ব্যাপারটা গত সপ্তাহে ফোনে জেনেছি। ডিকির সাথে মেঘের কথা হয় প্রায়ই, ভিডিও কলে ... ...

দুটো জিনিষ আবিষ্কার করলাম - ঠান্ডা বেশ ভালই আছে, আর নেট নেই। গেস্ট হাউসের একটা ওয়াই ফাই আছে বটে, কিন্তু সেটাও না থাকারই মত - মাঝে মধ্যে কোন কোন স্পটে দাঁড়িয়ে হয়তো একটু কানেক্ট হল - এরকম ব্যাপার। অগত্যা শুধু পাহাড় আর আমরা। স্নান টান সেরে ডাইনিং হলে লাঞ্চ সেরে একটু বিশ্রাম। তারপর বেরোলাম হাঁটতে। ক্যাশ টাকা সব শেষ, তাকদায় এটিএম পাব, তাই ঠিক হল, এখান থেকে হাঁটতে হাঁটতে তাকদা যাব, তারপর যদি দেখি পারছি, তাহলে হাঁটতে হাঁটতেই ফিরব, আর না পারলে কোন গাড়ি ধরে ... ...

শহরের বাইরে দাঁড়িয়ে শহরের দিকে তাকালে একটা অদ্ভুত আভা দেখা যায় রাত্রের দিকে, সেটা গাঢ় হয় ক্রমশঃ তারপর একসময় কেউ যেন ফুঁ দিয়ে নিভিয়ে দেয় একটা বিশাল মোমবাতি ...যাদের ঘুম নেই তারা বোঝে রাত গভীর হলো, এবং এই বিশাল অন্ধকারের নীচে তারা এই মুহুর্তে বোধহয় সম্পূর্ণ একা ... অথচ এক একটা রাত্রে জেগে থাকে একটা দূরের বারান্দা, আর এক এক রাত্রে কেউ জিগ্যেস করে ফেলে, "জেগে আছিস? একটা ফোন কর না !" ... ...

পাহাড়ের গা বেয়ে উঠে গেছে পাইন গাছের সারি। তার ফাঁক দিয়ে আঁকাবাঁকা নুড়ি বেছানো হাঁটা পথ। সেই পথ বেয়ে বেয়ে পাহাড়ের একদম চূড়ায় উঠে গেলে নির্জনতার কোলে এক ছোট্ট হ্রদ। এই হল লামাহাটা। মেঘ আর সন্দীপনের খুব ভাব হয়ে গেছে, কারণ সন্দীপন ওর অনর্গল বকবকানি মন দিয়ে শুনছে। হ্রদটার ডানদিকে পাহাড়টা আস্তে আস্তে অন্য ঢাল পেয়েছে - সেদিকটায় লোকজন বেশী আসে না - যদিও জঙ্গলের মাঝে হাঁটাপথের চিহ্ন বলে দেয় এদিকে স্থানীয় লোকেদের আনাগোনা আছে। জায়গাটা একদিকে একটা প্ল্যাটু মতন - তার মাঝামাঝি একটা চ্যাপটা পাথর। এখানে স্বভাবতই ছবি তুলতে আসে লোকজন। কিন্তু অন্যদিকটা নির্জন। আর গাছের ফাঁকে ফাঁকে জড়িয়ে থাকা মিস্ট। কেমন একটা সাররিয়াল পরিবেশ। যেন যে কোন মুহুর্তে ওই কুয়াশার ভিতর থেকে বেরিয়ে আসতে পারে এক ধবধবে সাদা ঘোড়া - অথবা নীল রঙের একটা আস্ত ড্রাগন ... ...

গত দুই বছরের আক্ষরিক অর্থেই ‘বাংলা দখলের’ প্রস্তুতি ও দুর্ভেদ্য পরিকল্পনা এখন ক্লাইম্যাক্সে। যেন তেন উপায়ে রাজ্যের বিরোধী দলের সরকারটিকে সরিয়ে দেওয়ার সঙ্গে দেশ দখলের নিগূঢ় যোগ। তাই গোটা দেশ থেকে নেতা নেত্রীরা উড়ে আসছেন বাংলায়। ... ...

ছাতের কামরাটি সংযুক্ত পরিবারের পাঠ্যপুস্তকের মত সবসময় খোলা পড়ে থাকে। ঘরের কো্নে একজোড়া মুগুর, মানে সরকারিভাবে ঘরটার মালিক বড়ছেলে বদ্রী পালোয়ান। তবে পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ইচ্ছেমত ঘরটার ব্যবহার করে থাকে। মহিলারা নানান কিসিমের কাঁচের বয়াম ও মাটির পাত্রে নানাধরণের আচার ভরে ছাতে রোদ খাইয়ে বিকেল হবার মুখে ঘরটার মধ্যে ভরে দেন। ছাতে শুকুতে দেয়া কাপড়চোপড়েরও একই হাল। ... ...

এই তিন সঙ্গীকে নিয়ে আমাদের বড়া মাঙ্গোয়া পরিদর্শন চলল। অন্য কুকুরেরা টাইসনের সামনাসামনি কিছু বলার সাহস পায় না, তবু মাঝে মধ্যেই লেগে যাচ্ছিল। পাহাড়ি কুকুরেরা মনে হয় এলাকা নিয়ে অতটাও পজেসিভ নয় আমাদের সমতলের কুকুরদের মত। এই নিয়ে পরেও অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, গ্রামটা হেঁটে হেঁটে দেখছিলাম - পাহাড়ের বাঁকে বাঁকে এদিকে সেদিকে ছড়ানো ছেটানো বাড়ি। জুমের ধাপ, বাঁশঝাড়, বাড়ির লাগোয়া ফুলের বাগান - সব মিলিয়ে বেশ একটা স্বপ্ন স্বপ্ন ব্যাপার। দূরে পেশক রোডের বাঁক দেখা যাচ্ছে, মাঝে জঙ্গল। ঢোলু দুষ্টুমি করে কাদাজলে বসে পড়ল একবার, খুশীর বকা খেয়ে আবার সুড়সুড় করে উঠে আমাদের সঙ্গে। ক্যামব্রে বেপাড়ার বন্ধুদের সাথে খানিক ছ্যাবলামো করে এল। গম্ভীর টাইসন আমাদের কাছাকাছিই ছিল। ফেরার পথে লাগল ঝামেলা -- ... ...


মেঘ ইতিমধ্যে প্রায় সব কর্মীদের সঙ্গেই ভাব জমিয়ে ফেলেছে, মাঝে মাঝেই গিয়ে আড্ডা মেরে আসছে। খেয়েদেয়ে বাইরে বেরোতে দেখি ঠান্ডা বেশ কম আজ, বাইরে বেশ ঝলমলে, যদিও কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। ওদিকটা একই রকম - মেঘাচ্ছন্ন। টাইগার হিল যাবার কোন মানেই হত না। বিকাশবাবু হাজির যথাসময়ে গাড়ি নিয়ে - রাজভবনের সামনেই। পটাপট উঠে পড়লাম। গাড়ি চলল আগের দিনের রাস্তা ধরেই ... ...

ম্যাল রোডে ঢোকার মুখেই, দা ওয়ান অ্যান্ড ওনলি - কেভেন্টারস। ছাদে বসে দার্জিলিং চা - ফলোড বাই দা গাবদা পর্ক প্ল্যাটার - অনেকদিনের টার্গেট। খুশীর স্বাস্থ্য বাতিক - সে চিকেন প্ল্যাটার। যতটা ক্যালোরি বার্ণ হল প্রায় ততটাই আবার ভরে গেল। মেঘের আবার ডেজার্টও চাই - কাজেই তার জন্য আইসক্রিম। আমি আইসক্রিমের ভক্ত নই, খুশী তো খাবেই না এসব (সিঙ্গল কান্না)। কেভ'স এ আর কোন ডেজার্ট ও নাই। ... ...

আমাকে যদি কেউ চট করে জিজ্ঞেস কর, ভাই বেড়াতে বেড়িয়ে তোমার অনুভূত এখনো পর্যন্ত সবচেয়ে ওভার-হাইপড জিনিস কি? খুব বেশী না ভেবে যে জিনিসটির কথা আমার মনে সর্বপ্রথম চলে আসবে তা হল – ভেনিসে গন্ডোলা চেপে ঘোরা!বেশ কিছু ইতালি বা মলটা দেশের বন্ধু বান্ধব থাকার জন্য গন্ডোলা নিয়ে আজকের দিনের ওভার-হাইপড ব্যাপারটা আগেই শুনেছিলাম। কিন্তু যা হয় আর কি – জেনেশুনেই বিষ পান করতে হয় আমাদের সবাইকেই মাঝে মাঝে। বিশেষ করে যেখানে এই গন্ডোলার সাথে কিভাবে যেন রোমান্টিকতা জুড়ে যায় – তার পর আর কিভাবে এ জিনিস চাপা থেকে নিজেকে এড়াতে পারেন যদি কেবল আপনারা দুটি-তে ঘুরতে যান! গন্ডোলা যার রোমান্টিক চাপে পড়ে চেপেছিলেন, নৌকাবিহার শেষে সে আপনাকে জিজ্ঞেস করবে – “কি দারুণ, না?” আপনি বুদ্ধিমান হলে শুধু “হুঁ” বলে চুপ করে যাবেন - ... ...

তৈরী হয়ে বেরিয়ে পড়া গেল ঘন্টা খানেকের মধ্যেই। রুমের বাইরে পা রাখতেই বোঝা গেল, ইট'স কুল। কুল মানে একেবারে মহাকুল।বিশ্বকুল। বাপ্রে কুল। একে তো ছয় ডিগ্রি, তায় আবার কুয়াশা। কনকনে ঠান্ডা হাওয়া। কয়েক মিনিটেই জ্যাকেট, সোয়েটার, উলিকটের গেঞ্জি ভেদ করে কাঁপিয়ে দিল একদম। ... ...


জেনেশুনেও ভুলে মেরেছি যে কোভিডকালের পর গাড়িতে বেডরোল দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা কম্বল, চাদর, বালিশ কিছুই আনিনি। এদিকে তিনজনেরই আপার বার্থ। কান্নার অজস্র ইমোজি। যত রাত বাড়ছে, তত কাঁপুনি বাড়ছে। ব্যাগ থেকে শীতের জ্যাকেট, মোজা, সব বের করে পরে ফেলেও সারারাত থরহরি কম্প। তিনজনেরই প্রায় নির্ঘুম রাত। ভোর পাঁচটা না বাজতেই সব উঠে পড়েছি। দাঁত ফাত মেজে চাতকের অপেক্ষা, কখন লোয়ার বার্থের ঘুম ভাঙবে, একটু নীচে গিয়ে বসা যাবে ... ...

ব্যাপার হচ্ছে এসব জানা বোঝা সত্ত্বেও আমার একটা দার্জিলিং প্রীতি জোরদার রয়ে গেছে। তার কারণ, ছোটবেলায় দুই বছর বাবার কর্মসূত্রে ছিলাম এই শহরে। গভর্নমেন্ট হাই স্কুলে ফাইভ, সিক্স। খাদের ধারের রেলিং টা, টুং সোনাদা ঘুম পেরিয়ে। স্মৃতির শহর - বিস্মৃতিরও শহর - কারণ সেই ১৯৮৩ তে দার্জিলিং ছাড়ার পর ফিরে এসেছিলাম ২০০৫ এ - বাইশ বছর পর। তারপর আবার কেটে গেছে পনেরো বছর। হয়তো আরো যেত। কিন্তু আমার পুত্র বাদ সাধিল। ... ...