এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১২ এপ্রিল ২০২১ ০৭:০৬104681
  • খুব ভালো লেগেছে। আরও লিখুন।

  • যদুবাবু | ১২ এপ্রিল ২০২১ ০৭:১৩104683
  • অবশ্যই লিখবো রঞ্জন-দা ! প্রিয় লেখক-দের প্রশ্রয় পাওয়ার আনন্দ-ই আলাদা।

  • সোমনাথ | ১৩ জুলাই ২০২৬ ০৭:১৩741723
  • আহা,এই লেখাটা মিস হয়ে গেছিল। মনে পড়ল একজনের ফোন নাম্বার পেয়ে এত উত্তেজিত হয়েছিলাম (কেল্লা মার দিয়া) যে নম্বরটা পঞ্চাশ টাকার নোটে লিখে ফেলেছিলাম,সেই নোট বহুদিন খরচ করতে পারিনি।
    আর কী আশ্চর্য! নম্বরটা এখনও মনে আছে!!!
  • kk | ১৩ জুলাই ২০২৬ ০৭:৪৯741724
  • তাই তো, আমারও যে মিস হয়ে গেছিলো! অপূর্ব লেখা! অনেক চেনা দৃশ্য হুড়মুড়িয়ে মনে ছুটে এলো।
  • r2h | ১৩ জুলাই ২০২৬ ০৮:১১741725
  • আহা।

    সময়ের গতি খুবই আশ্চর্য লাগে। স্কুলের বেশ উঁচু ক্লাসে বাড়িতে ফোন আসার পরেও ফোন বইয়ের অধিকাংশ পাতা ফাঁকাই থাকতো, এত চেনা লোকের ফোন কই; তবে তখন টেলিকম বিপ্লব আসিতেছে। তারপর এসটিডি বুথগুলি, বাড়ি থেকে দূরে টিপে টিপে খরচা করা ছেলে মেয়েদের ভিড়। স্মৃতি সতত সুখের, ব্যথা সুখের মত, নাকি বেদনাই, স্থির করা মুশকিল হয়।

    প্রতীক্ষাতে প্রতীক্ষাতে রক্তপাতে সূর্য ডোবা, নাকি হাতের মুঠোতে যোগাযোগ - কোনটা বেশি কাম্য তা স্থির করাও মুশকিল হয়।
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৬ ০৮:৩৫741726
  • আজ সকালে ফেসবুকে সোমনাথদা পিসিও নিয়ে ফেসবুকে কয়েক লাইন লিখেছিল, সেইটা দেখে এই লেখাটার কথা মনে পড়ল। :)

    বাই দি ওয়ে, আমার-ও ঠিক ঐরকম একজনের নম্বর হুবহু মনে আছে, নম্বরটাই শুধু মনে আছে অবশ্য, রাস্তাঘাটে হঠাৎ দেখা হলে একে-অপরকে চিনতে পারবো কি না সন্দেহ। কী অদ্ভুত ব্যাপার।

    আর হুতোদার মন্তব্যের শেষ লাইনের আক্ষেপ এ জি গার্ডিনারের 'অন লেটার রাইটিং'-এর সেই প্যারার মত। এই আক্ষেপ আমার-ও। সেই প্যারাটা টুকে দিই। বোধহয় ক্লাস ইলেভেনের পাঠ্যে ছিল।

    "Now when you can send a letter half round the globe for a penny, and when the postman calls half a dozen times a day, few of us take letter-writing seriously. Carlyle saw that the advent of the penny post would kill the letter by making it cheap. "I shall send a penny letter next time," he wrote to his mother when the cheap postage was about to come in, and he foretold that people would not bother to write good letters when they could send them for next to nothing. He was right, and the telegraph, the telephone, and the postcard have completed the destruction of the art of letter-writing. It is the difficulty or the scarcity of a thing that makes it treasured. If diamonds were as plentiful as pebbles we shouldn't stoop to pick them up."

    এই শেষ লাইনটা আমি বোল্ড করলাম - এইটে আমার এ্যাই-সর্বস্ব কালচার সম্পর্কেও মনে হয়, মনে হয় যে আমরা প্রোডাক্টিভিটিকে এতদূর ফেটিশাইজ করেছি যে সব-ই নুড়িপাথর, আর হিরেমানিক নাই।
  • সোমনাথ | ১৩ জুলাই ২০২৬ ১৮:১২741728
  • টেলিকম বিপ্লব- শব্দবন্ধে ওয়াই টুকে মনে পড়ে- মেসের ঠেকের মধ্যে রবীন্দ্রনাথের ফোন এসেছে। অনিন্দ্য ফোন নামানোর পর বলছে - টেলিকম ফেলিকম করে কী হল মাইরি!
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৩ জুলাই ২০২৬ ২৩:৫৫741731
  • আমাদের অমন দিনে এস টি ডি বুথের জমানা এসে পৌঁছয়নি। তোমার এই অনবদ্য লেখায় তোমার সাথেই ঘুরে আসা তোমাদের সেই দিনগুলোয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন