
সহ-ব্লগার রাগিব হাসান সর্ম্পকে নতুন করে তেমন কিছু বলার নেই। বাংলাদেশের গৌরব ড. রাগিব হাসান পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। তাঁর গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং। ২০০৬ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়াতে কাজ করছেন।বছর দুয়েক আগে তারই উদ্যোগে আন্তর্জালে ছড়িয়ে পড়েছে বাংলা ভাষায় জ্ঞান-বিজ্ঞানের আলো। বিজ্ঞানের শিক্ষার্থী মাত্রই জানেন, উচ্চতর জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় বা ... ...

(জর্জদা'র জন্মদিনে যা মনে এসেছিলো) তোমারি দেশের আকাশ ও যে জানে,তোমার রাতের তারা,তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া-নাচে তোমারি কঙ্কণেরই তালে..... ---------------------------দুই বন্ধু বসে গান শুনছিলুম। দামোদর পালুসকর সাহেবের 'শ্রী', "হরি কে চরণকমল"। যাঁরা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে সামান্যতম খোঁজ রাখেন তাঁদের এই গানটি সম্পর্কে নতুন কিছু বলার নেই। শতবার শুনেছি, আবার শুনবো। বন্ধু বললেন এই স্তরের 'শ্রী' আর শুনিনি। আমি ভাবি একবার আমীর খান শোনা যাক। ... ...

এই কিছু বছর ধরে আমার স্বভাব এমন পল্লবগ্রাহী হয়েছে, একসাথে দুই তিনখানা বই, কখনও বা চার পাঁচখানাও একসাথে শুরু করি, তারপর তারা বিভিন্ন সময়ে পড়া শেষ হয়৷ হঠাৎই মনে হল প্রতি মাসের শেষে কোনগুলো শেষ হল আর কেমন লাগল তার একটা হিসাব রাখলে মন্দ হয় না৷ নিতান্তই আটপৌরে এই পড়ার ইতিহাস একেবারেই নিজের জন্য লিখে রাখা৷ ১) ‘বড়ো বাড়ির ছোটো স্মৃতি' - স্মৃতি মিত্র২) ‘আমার সংসার' - শরৎকুমারী দেব৩) স্মৃতির সৌরভ' - কল্যাণী সুর৪) 'আশকথা পাশকথা' - মন্দার মিত্র৫) 'ছড়াসমগ্র' - শঙ্ ... ...

সাঁঝবাতি আর রূপকথার মধ্যে নাড়ির টান। সন্ধেবেলায় যখন ঘরের আঙিনায় ছায়ারা গাঢ় হয়ে আসে, জ্বলে ওঠে সাঁঝবাতি, একের পর এক, তখনই জন্ম নেয় রূপকথারা। জন্ম নেয় ঠাকুরমার কাঁপা-কাঁপা গলার ওঠাপড়ায়। আর খোকাখুকুরা শোনে,চোখের পাতায় নেমে আসা ঘুমের ঢেউকে তাড়িয়ে দিয়ে। চোখের মণি বড় বড়, বেড়ে গেছে বুকের ধুকপুকুনি। রূপকথা ভয় পাওয়ায়। ঠাকুমা দেখেন নাতিনাতনির চোখে ভয় ঠাঁই করে নিয়েছে। রাক্ষস - খোক্কসের দল ঘিরে ফেলেছে বাড়ি। এবার ঠাকুমা গলার ... ...

নিয়ন রেখায় খুলছে রাত,নবীন সৃজন তুলছে হাত,মলের মায়ায় ভুলছে ধাতমান্ধাতার।থানায় থানায় পাড়ছে গাল,রাতপাহারাও মারছে চাল,হারছে সবুজ, হারছে লাল,ধান্দা কার?মৌমাছিদের পাকছে চাক,ত্রস্ত সধবা ঢাকছে শাক,সন্ধে হতেই ডাকছে নাকক্লান্তিতেই।সুশীল সমাজ কাটছে লোম,গিদিম গিদিম, ফাটছে বোম,শহর শ্মশান – খাটছে ডোম,শান্তি নেই।পানের পাতায় ঝরছে চুন,মলিন সত্ত্বা করছে খুন, হারমোনিকায় ধরছে ধুন,কান্না কার? ... ...

দেখা হয়নি কয়েক চান্দ্রমাস l দেখা হবে না, এমনটাই জানি এখন l অথচ কী আশ্চর্য – দেবলীনার এই ছবিটার মুখোমুখি হওয়ার পর থেকে তোমাকেই মনে পড়ছে কেন যে... ! বিচ্ছেদ অবশ্যম্ভাবী ছিল l আর পূর্বনির্ধারিত ছিল এই মনোলোগ যা তোমাকে লেখার অজুহাতে আরও একবার রামধনু হয়ে উঠতে পারে পরতে পরতে l ১.“আমাদের এই ভালোবাসাটা ওরা মেনে নেয়নি l সবসময় আমাদের খারাপ চোখে দেখেছে, সন্দেহ করেছে l তাই আমি ঠিক করেছি এই পৃথিবী ছেড়ে চলে যাব l” (স্বপ্নার চিঠি) পড়তে পড়তে স্বরূপের বাবার উচ্চারণ থেমে যায়, সুমিতার ট্যাক্সি থমকে ... ...

এটা দ্বিতীয় বার দিচ্ছি। আগের পোস্টটা ভুলভাল। এখানে ঠিক করে দিলাম।( আর একটি পূর্ব-প্রকাশিত গল্প। কমলাদি-র কথা বলতে গিয়ে বাস্তবের উপরে একটা আস্তরণ টেনেছিলাম। এই কাহিনীতে স্থান-কাল-পাত্রের নাম শুধু বদলানো হয়েছে। আর কিছু নয়। বাকি ঘটনা প্রায় অবিকৃত। আসুন, আমরা ভাবি, কেমন করে আমাদের সংস্পর্শে তথাকথিত “অপর”-গণকে কেমন করে পরিবর্তিত করে। যে সংস্কৃতি অন্তজ নয়, কেবল স্বতন্ত্র, তাকে বদলে দেবার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আছে কি আমাদের? জানি না। )একটি ছেলে আর একটি লোকের কথা লিখব এখানে। এদের ... ...

( আর একটি পূর্ব-প্রকাশিত গল্প। কমলাদি-র কথা বলতে গিয়ে বাস্তবের উপরে একটা আস্তরণ টেনেছিলাম। এই কাহিনীতে স্থান-কাল-পাত্রের নাম শুধু বদলানো হয়েছে। আর কিছু নয়। বাকি ঘটনা প্রায় অবিকৃত। আসুন, আমরা ভাবি, কেমন করে আমাদের সংস্পর্শে তথাকথিত “অপর”-গণকে কেমন করে পরিবর্তিত করে। যে সংস্কৃতি অন্তজ নয়, কেবল স্বতন্ত্র, তাকে বদলে দেবার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আছে কি আমাদের? জানি না। )একটি ছেলে আর একটি লোকের কথা লিখব এখানে। এদের দু’জনের কেউই গুরুত্বপূর্ণ মানুষ নয়। এদের কথা না জানলে কারো ... ...

রোববার সকাল।খুসি’র সকাল।খাসি’র সকাল।তাই কালামের কাছ থেকে কেজি খানেক খাসি’র মাংস কিনে এনেছিলাম।যদিও ডাক্তার রা আমায় রেড মিট খেতে বারণ করেছে।কিন্তু ডাক্তার রা যতই চক্রান্ত করুক,খাসির প্রতি আমার ভালোবাসা কমাতে পারবেনা। দুনিয়ার খাসীদের প্রতি এ আমার তীব্র অঙ্গীকার।যাই হোক,খাসির মাংস আনার পর থেকেই মনটা হেব্বি খুশ ছিল।আচমকা শুনতে পেলুম,আমার ভাগ্নে দুপুরে খেতে আসছে। খুব রাগ হল।হতভাগা জানিয়ে আসতে পারেনা।এক কেজি খাসির মাংসে চারজনের খাওয়া হয়?? যদিও আমি অ্যাখন বড্ড কম খাই।বছর তিনেক আগেও ভাতের সাথে কেজি খান ... ...

তসলিমা নাসরিনের কাছ থেকে আমার কিছু শেখার নেই। না জ্ঞান, না কবিতা, না লেখার স্টাইল। আমি কি লিখবো না, কি বলবো না, কি হতে চাইবো না, এমনকি কি ভাববো না, তা জানার জন্যই আমার কাছে তসলিমা নাসরিন জরুরি। তসলিমা সর্ম্পকে আমার খুব আগ্রহও নেই। কিছুটা কৌতুহল আছে। এর বেশী কিছু নয় [দেখেুন: সাম্প্রতিক টিভি সাক্ষাৎকার, ফারজানা রূপার এক্সক্লুসিভ fb.me/2JnpeEQT7 ]গুলি ফোটানো মানেই যেমন রাষ্ট্র বিপ্লব নয়, তেমন তসলিমা জাত নারী মুক্তির বোলচাল, আর তীব্র মৌলবাদের বিরোধীতা [শুধু মুসলিম মৌলবাদ] মানেই নারী মুক্তি ... ...

আসলে জানি রাষ্ট্রশক্তির একই রকম ভাষা,বয়ান সবই বদলে যায় উলটে গেলে পাশা।রাষ্ট্রশক্তি সরল শিশু, আসল দোষ তো ওদের,ওরাই শুধু জ্বালায় আগুন মিথ্যে প্রতিশোধের।রাষ্ট্র জানি আঘাত করে না, আত্মরক্ষা করে,অনিচ্ছেতে তার হাতে তাই কিছু মানুষ মরে।ওরাই বরং বানিয়ে রাখে নারী শিশুর ঢাল,সবই এক, হামাস কিংবা মাওবাদীদের চাল।রাষ্ট্র জানি নিরীহ ভীষণ, শুধুই চায় শান্তি,ওরাই বরং ছড়িয়ে দেয় লোকের মনে ভ্রান্তি।রাষ্ট্র কখনও রক্ত চায় না, আসলে সে শুদ্ধ,ওদের জন্যই বাধ্য হয়ে রাষ্ ... ...

বহরমপুরে বাস স্ট্যান্ডের কাছে ফেমাস সার্কাস এসেছে।তা নিয়েই সন্ধেবেলা সায়ন্তিকাদের বাড়িতে আলোচনা হচ্ছিল।সায়ন্তিকা’র বাবা অফিস থেকে ফিরলেন এবং আমাকে দেখে অ্যামন মুখ করলেন যেন বারাক ওবামার মেয়ের সাথে পুতিনের ছেলে ইলোপ করেছে।তারপর বললেন,‘আরে তুমি এখানে?’আর ঠিক কোথায় থাকা আমার উচিত ছিল তা কিন্তু সত্যিই জানা ছিল না( যদিও সুহৃদ দের মতে লুম্বিনী’ই আমার আসল জায়গা),তাই ভ্যাবাচ্যাকা খেয়ে জিজ্ঞেস করলুম,‘ক্ক্যানো বলুন তো?’‘না,বাইরে শুনলুম যে ফেমাস সার্কাসের হাতি’টাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ ... ...

সালোনি এবং খুমুকচাম সঞ্জিতা চানু। দুটো নাম লিখলাম। দুজনেই সম্প্রতি খবরের শিরোনামে। প্রথমজন এই কদিন আগে রাজধানীর রাজপথে খুন হওয়া এক যুবক। আর দ্বিতীয়জন এক যুবতী যিনি কমনওয়েল্থ গেমসে সোনা জিতে সবার উপরে তুলে ধরেছেন ভারতের পতাকা। দুজনেই মণিপুরের বাসিন্দা। প্রথমজন 'চিঙ্কি' আর দ্বিতীয়জন ভারতের গর্ব। প্রথমজন 'অপর' আর দ্বিতীয়জন 'আপন'। প্রথমজন 'অন্যরকম' দেখতে এবং 'অন্য রকম' সংস্কৃতির মানুষ বলে তাকে অবলীলায় রাস্তায় ফেলে মেরে খুন করে দেওয়া যায়। আর দ্বিতীয় জনের সাফল্যে ভারতীয় হিসেবে গর্ব ... ...

এটি একটি পূর্ব-প্রকাশিত গল্প। ‘নবান্ন’ পত্রিকায়। সনতারিখ মনে নেই। এই মুহূর্তে দরকারও নেই। অবশ্য এটাকে শুধু ‘গল্প’ বললে ভুল হবে হয়ত। যা ঘটেছিল (বা বলা ভালো, যা ঘটেছিল ত্তার যতটা আমার মনে আছে) তাই লিখেছিলাম। মাঝে মাঝে ফাঁকফোকর ভরে দিয়েছিলাম কল্পনা থেকে। নামগুলো পাল্টে নিয়েছিলাম। তাছাড়া, ঘটনা যেমন ঘটে তেমন লিখে ফেললে কেমন যেন ম্যাড়মেড়ে লাগে। ঘটনা তো শিল্প মেনে ঘটে না। তাই রংগুলোকে একটু চড়িয়ে নিতে হয়, একটু সীবনশিল্পের আশ্রয় নিতে হয়। এখানেও তাই করা হয়েছে। তবে তেমন বেশি নয় সেই মিশ্রণের পরিমাণ। আর একটা ... ...

মাতৃগর্ভেই মানুষের প্রথম সমুদ্রদর্শন। নোনাজলের স্বাদগন্ধ অনেকটা রক্তের মতো। অনঙ্গ অন্ধকারে হাত মেলে, পা ছড়িয়ে, অন্ধকারের মতো শীতল চোখ ছুঁয়ে ছুঁয়ে মায়ারুধির শ্যাওলা মেখে পৃথিবীতে নেমে আসা। ক্রমশঃ ট্রেনের বাঁশির স্বরে বেড়া ভাঙার আর্তকান্না, আমায় তুই আনলি কেন, ফিরিয়ে নে ... ...

আজ পড়ন্ত বিকেলে গড়িয়াহাট থেকে অটো করে যাদবপুর ফিরছি। বসেছিলাম সামনে, চালকের পাশে। গোলপার্কের কাছে যথারীতি আটকালাম ট্রাফিক সিগনালে। আমার সামনে একটি দামী চার চাকার গাড়ি দাঁড়িয়ে। দেখতে পাচ্ছিলাম সেই গাড়ির পেছনের সিটে দুজন। এক মহিলা এবং একটি দু-তিন বছরের শিশু। অনুমান করা যায় মা আর শিশু। শিশুটি গাড়ির খোলা জানালার পাশে দাঁড়িয়ে। মা ধরে আছে তাকে। শিশুটি অবাক বিষ্ময়ে তাকিয়ে দেখছে আমাদের প্রিয় শহর। তার ছটফটে দুটো ছোট ছোট হাত খেলে বেড়াচ্ছে খোলা জানালার কাছে। সে যেন প্রাণপনে আঁকড়ে ধরতে চাইছে পড়ন্ত ... ...

কাজ প্রায় শেষ।এর মধ্যে রায়পুর ও কোরবা থেকে সায়েবরা তিন দফায় এসে সরেজমিনে সব বুঝেসুঝে গিয়েছেন। আর দিন সাতেকের মধ্যে পাততাড়ি গোটাতে হবে। আগামী দিনের ডেরা? সম্ভবতঃ বাংগো নদীর পাড়ে সতরেঙ্গা অজগরবাহার প্রোজেক্ট এলাকায়।কাজটা নাকি বেশ বড়। তাই টিম বড় হবে, তবে আমি ও চ্যাটার্জি একসঙ্গেই থাকবো।তার আগে বাড়ি যাবো। কয়দিন হল রোজ রাত্তিরে বেড়াতে যাচ্ছি, চ্যাটার্জির কথামত পায়ে গামবুট, হাতে টর্চ। এ সময় নাকি সাপেদের ঘুম ভাঙে!চ্যাটার্জির হাতে আবার একটা বেঁটে লাঠি, অনেকটা এদেশের গয়লাদের মত।এতোল বেত ... ...

স্বাস্থ্য মানে কেবল চিকিৎসা-পরিষেবা নয়, কিন্তু রোগীর চিকিৎসা করে এমন একজন চিকিৎসক হিসাবে আমি পশ্চিমবঙ্গের চিকিৎসা-পরিষেবা, বিশেষত সরকারী চিকিৎসা পরিষেবাতেই আমার আলোচনা সীমিত রাখব। ২০১১-এ নতুন সরকার গঠনের পর থেকে স্বাস্থ্য দপ্তরের পূর্ণমন্ত্রীর দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে, তাই সরকারী নীতি-নির্ধারণে স্বাস্থ্য যথেষ্ট গুরুত্ব পাবে, এমনটাই আশা করা যায়। •২০১২-র ফেব্রুয়ারী মাসে সরকারী ডাক্তারদের জেনেরিক নামে ওষুধ লিখতে নির্দেশ দেওয়া হয়। প্রথম পর্যায়ে জেনেরিক প্রেসক্রিপশন শুরু করা হয় ... ...

এই তো কিছু দিন আগের কথা। পার্ক-স্ট্রিট ধর্ষণ কাণ্ডের পরের কথা। বিশিষ্ট নাট্যকার এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সাংসদ অর্পিতা ঘোষের ওই মন্তব্যটা মনে আছে আশা করি সকলের। তিনি সব ধর্ষণকে এক করে না দেখে তার প্রেক্ষিত দেখার কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গে তা নিয়ে অনেক হৈ-চৈ হয়েছিল। ক্ষোভে ফেটে পড়েছিলাম আমরা। কি ছিল আমাদের বক্তব্য? ধর্ষণ, ধর্ষণই। সে ক্ষেত্রে প্রেক্ষিতের প্রশ্ন আসাটাই নিরর্থক। এবং এই ঘটনার প্রতিবাদ করা যে কোনও মানুষেরই কর্তব্য। এখানে রাজনীতি খোঁজাটাও ঘৃণ্য। রাজনীতির পরিচয় দূরে ... ...

১পরিতোষের ধারণা ছবিটা বাতিঘরের। বাতিঘর আর লাইটহাউজ দুটো শব্দই ওর মনে এসেছিল ছবিটা প্রথম দেখার সময়। আসলে ছবিটা পরিতোষ রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। এদেশে আসার পরে, চেয়ার,টেবিল, সোফা, টিভি, খেলনা,বই সাইডওয়াকে ডাঁই করে ফেলে রাখতে দেখত পরিতোষ। কখনও একটা কাগজে খুব বড় করে লেখা থাকত ফ্রী, কখনও এমনিই পড়ে থাকতে দেখত। কাউন্সিলের গাড়ি তুলে নিয়ে যেত। একবার একটা আনকোরা নতুন প্যারাম্বুলেটর আর কট পড়ে থাকতে দেখেছিল পরিতোষ। সেটা ছিল প্রসন্নর বাড়ির গেস্ট পার্কিংএর পাশের ময়লা ফেলার জায়্গা। প্রসন্ন ওর স ... ...