এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • ফেক নিউজ বনাম বাস্তবতা : ভারত-পাকিস্তান-বাংলাদেশ

    হাসান মোরশেদ
    আলোচনা | রাজনীতি | ১০ মে ২০২৫ | ১০৫১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ১. ভারতীয় নৌবাহিনীর আক্রমণে কি পাকিস্তানের করাচি বন্দর ধ্বংস? উত্তর হচ্ছে— না। গতকাল রাতজুড়ে যে ভিডিও প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটি গতবছর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বিমান দুর্ঘটনার। এমনকি ইরাক যুদ্ধের স্লাইডও ব্যবহৃত হয়েছে।
    ইসলামাবাদ আক্রমণ বা পাকিস্তানি সেনাপ্রধান গ্রেপ্তার— এসবও ফেক নিউজ, গতরাতজুড়ে যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ছিল।

    ২. গতকাল কি বালুচ লিবারেশন আর্মি স্বাধীনতার ঘোষণা দিয়েছে? উত্তর হচ্ছে— না। এটি ইয়ার বালুচ নামের একজন লেখকের এক্স টেক্সট, যেখানে তিনি এই ইচ্ছা প্রকাশ করেছেন। ইয়ার বালুচ সম্ভবত বেলুচিস্তান/পাকিস্তানের বাইরে কোথাও থাকেন। অফিসিয়ালি গত মার্চ মাসে বিএলএ এবং বিআরএ নামে বেলুচিস্তানের দুটি সশস্ত্র গ্রুপ একসাথে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে কাজ করার ঘোষণা দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু অতি সম্প্রতি আলাদাভাবে স্বাধীনতার ঘোষণা বা দু-এক দিনের মধ্যে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই।

    পাকিস্তান-ভারত বৃত্তের বাইরে গত ৭২ ঘণ্টায় বাংলাদেশে কী কী ঘটেছে?

    ১. “মানবিক করিডোর” নাম দিয়ে রাখাইনে সরবরাহের আশঙ্কাটি আরো প্রবল হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদবিধারী খলিলুর রহমান নামের ভদ্রলোক জানিয়েছেন— এই বিষয় নিয়ে সবার সাথে কথা বলা জরুরি না। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— শেখ মুজিবের জন্মদিন পালিত হবে কিনা সে নিয়েও মতামত জানতে চাওয়া হয়েছে, কিন্তু করিডোর দেওয়া নিয়ে কোনো মতামত চাওয়া হয়নি। বাংলাদেশ এর আগে এভাবে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সংঘাতে অফিসিয়ালি পক্ষ নেয়নি। এবার কোনো ম্যান্ডেট ছাড়াই নিচ্ছে। এটা খুবই সিরিয়াস একটা ইস্যু। এর মধ্যেই একটি নিউজ পোর্টালে জানা গেছে— রসদভর্তি মার্কিন একটি এয়ারক্রাফটও আসতে যাচ্ছে। বাংলাদেশ কি সশস্ত্র সংঘর্ষে অংশ নিচ্ছে? সেন্ট মার্টিনেরই কী অবস্থা? এসব নানা প্রশ্ন উঠছে।

    ২. চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বিদেশি প্রতিষ্ঠানকে। এর আগে কখনো এটি হয়নি। কয়েকবার আলাপ উঠলেও প্রতিবাদের মুখে বাতিল হয়েছে। এবার কোনো আলোচনা ছাড়াই ব্যাপারটি হয়ে যাচ্ছে।

    ৩. পার্বত্য চট্টগ্রামে একজন পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছেন, পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে। অপরদিকে সশস্ত্র আক্রমণে নিহত হয়েছেন একজন সেনা সদস্য।

    ৪. গতরাতে নারায়ণগঞ্জের একাধিকবার নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে বিপুল সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছে পুলিশ। আইভীর সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে গ্রেপ্তারের জন্য।

    ৫. সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও গতরাতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং আজ জুমার নামাজের পর সমাবেশ-বিক্ষোভ-মিছিলের ডাক দেওয়া হয়েছে।
    তথ্য উপদেষ্টা ও সরকারে থাকা ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমের পরপর দুটি ফেসবুক স্ট্যাটাস এক্ষেত্রে প্রাসঙ্গিক। ইন্টারিম সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ ও অভিযোগের ঘটনা ঘটছে।

    ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে আগ্রহ স্বাভাবিক, বিশেষ করে যখন আশঙ্কা আছে এর প্রতিক্রিয়া আরো সম্প্রসারিত হওয়ার। কিন্তু নিজেদের অভ্যন্তরীণ ইস্যুগুলোও যখন গুরুতর, তখন প্রাধান্য কোথায় থাকা দরকার? ভারত-পাকিস্তানের পক্ষ-বিপক্ষের নানা ফেক প্রচারণার অংশ হওয়া, নাকি নিজেদের ইস্যুকে গুরুত্ব দিয়ে ঠান্ডা মাথায় ঐ দিকের সঠিক তথ্য জানা?

    বাঙালি জনগোষ্ঠীর এই আচরণকে কি পাশের বাড়ির অতি উৎসাহী আন্টির সাথে তুলনা করা যায়? নিজের চুলার রান্না পুড়ে যাচ্ছে— সেদিকে খেয়াল না রেখে পাশের বাড়ির ঝগড়া দেখতে উঁকি দেওয়া।

    আমাদের আচরণ এমন কেন, সে নিয়ে আমার নিজের কিছু চিন্তাভাবনা আছে। সময় করে আলাদা লেখা যেতে পারে। তার আগে শোনা যেতে পারে অন্যদের মতামত।

    #mindyourownbusiness

    (প্রথম প্রকাশ: ফেসবুক, ৯-ই মে, ২০২৫ )
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ১০ মে ২০২৫ | ১০৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন