এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫০537907
  • কদিন বাদে অর্পিতা পার্থ ও জামিন পাবে। দুর্নীতির টাকা যেটুকু বাজেয়াপ্ত হল ওদের লোকসান। মোদি বলেছে এইসব টাকা বঙ্গের জনগণ কে দিয়ে দেবে। রোজভ্যালির টাকা সারদার টাকা যারা ক্ষতিগ্রস্ত তারা পেয়েছেন কিনা জানিনা। তবে কাজের মেয়েদের সূত্রে শুনলাম ওদের থেকে আধার কার্ড চাওয়া হয়েছে। ওরা অনেকে টাকা রেখেছিল!
  • বিপ্লব রহমান | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২০537923
  • মুক্ত গণতন্ত্র
    শঙ্খ ঘোষ

    সবাই শুধু মিথ্যে রটায়।
    পথগুলি সব দেদার খোলা-
    যার খুশি আয় বিরুদ্ধতায়।

    যথার্থ এই বীরভূমি-
    উত্তাল ঢেউ পেরিয়ে এসে
    পেয়েছি শেষ তীরভূমি।

    দেখ্ খুলে তোর তিন নয়ন
    রাস্তা জুড়ে খড়্গ হাতে
    দাঁড়িয়ে আছে উন্নয়ন।

    সবাই আমায় কর্ তোয়াজ-
    ছড়িয়ে যাবে দিগ্ বিদিকে
    মুক্ত গণতন্ত্র আজ।
     
  • :|: | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৩537928
  • ১৫:৫০ -- "মোদি বলেছে এইসব টাকা বঙ্গের জনগণ কে দিয়ে দেবে।"
    সেই যে সুইসব্যাংকের কালো টাকা নিয়ে এসে সব ভারতীয়কে ১৫ লাখ দেবার মতো?
  • PRABIRJIT SARKAR | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪১537931
  • হতে পারে। তবে ১৫ লাখ দেবে আমিও জানতাম। পরে ভিডিও দেখলাম (হতে পারে ফেব্রিকেটেড) তাতে ঠিক দেবার প্রতিশ্রুতি ছিল না। আমাদের এত টাকা সুইস ব্যাংকে আছে সেটা উদ্ধার করতে পারলে মাথা পিছু ১৫ লাখ হবে।
  • b | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৬537933
  • অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি চার্জশিট জমা পড়েছে ? চার্জশীট দাখিল হলে তো জামিন দেওয়া দস্তুর।
  • সিএস  | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৭537934
  • কোর্ট কী বলেছে।

    তথ্য প্রমাণ খুবই দুর্বল, সবই সহ- অভিযুক্তদের বয়ান।

    আর এইসব খবরে, ছাপা আবাপ মনে হয় এখনো আয় দেয়।

  • PRABIRJIT SARKAR | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১১537936
  • কেউ অপরাধী হতে পারে। শেষ পর্যন্ত জেল হতে পারে।জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে আর উপযুক্ত মূল্যের বন্ড দিয়ে তার পালানো ইন্সুরড।তাকে জামিন মঞ্জুর করা যেতে পারে। পাসপোর্ট জমা রাখতে হয়। অনুব্রত তার মেয়ে এর আগে সারদা কান্ডতে যাদের ধরেছে সবাই এই ভাবে জামিনে মুক্ত। কেস চলছে। তারা দোষী না নির্দোষ বলা যাবে না। খুনের আসামী দের জামিন দেয় না।
  • PRABIRJIT SARKAR | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮537938
  • অনেক সময় যদি দেখা যায় কারোর অপরাধে সর্বোচ্চ সাজা 5 বছর সে বিচার প্রক্রিয়ার দেরি হওয়ায় 5 বছর বা তার বেশি আটকে আছে জেলে তাহলে শুনেছি ছেড়ে দেয়।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৪537991
  • 'সারা ভারতের মতো এটাও সম্পূর্ণ 'ফাঁসানো'র কেস'
     
    'অনুব্রত এমন একটা মামলায় জামিন পেলেন, যেটা বস্তুত ভুয়ো'
     
    - ওপরের কথা গুলো, ফাঁসানো, ভুয়ো মামলা ইঃ, এগুলো কি তথ্য না গুজব ? smiley
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৩537995
  • ওগুলো আমার ধারণা। তখন ছিল। এখনও খুব কিছু বদলায়নি। প্রমাণ নেই, তবে পারিপার্শ্বিক সাক্ষ্য আছে। আরও বছর তিনেক পরে রায় বেরোলে তখন বোঝা যাবে, ধারণা ঠিক না বেঠিক।
     
    পারিপার্শ্বিক সাক্ষ্য কী? অনুব্রত তো একা না, কেজরি, মনীশ, মানিক, সুকন্যা, লাইন দিয়ে সবাই ছাড়া পাচ্ছেন দুর্বল প্রমাণের কারণে। ঘটনাচক্রে সবাই অবিজেপি। এই আর কি।
  • a | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩২537996
  • মোদী সবাইকে পনের লাখ করে টাকা দেবে এটাও কাগুজে গুল। গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকার মতো। কাগজে সব প্রমাণিত, বাস্তবে ঘণ্টা।
  • dc | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৬537997
  • তবে মোদী যে করণ থাপারের ইন্টারভিউ থেকে পালিয়ে গেছিল, সেটা গুল না।
  • রঞ্জন | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮537999
  • যেগুলো গুল নয়:
    উনিজী উবাচ:
    1. বিদেশের ব্যাংকে যত কালোটাকা রয়েছে তা উদ্ধার করলে সব গরীবের অ্যাকাউন্টে 15 লাখ করে দেয়া যায়।
    মোটাভাই পরে সেটাকে নির্বাচনী জুমলা আখ্যা দিয়েছেন।
    2. পরীক্ষার হলে প্রথমে সবচে কঠিন প্রশ্নের উত্তর লেখা উচিত। সহজগুলো পরে।
    3. উনি প্রাইভেটে পরীক্ষা দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে স্নাতক হয়েছেন।
    4 গুজরাত থেকে এম এ পাশ করেন প্রথম বিভাগে। বিষয়: Entire Political Science!
    অনলাইনে সার্টিফিকেট দ্রষ্টব্য।
    5 উনি দ্রুত একটা বই পড়ে ফেলেন --বিশেষ ক্ষমতায়। এক একটা পাতা বাঁ থেকে ডাইনে নয়, উপর থেকে নীচে মাথা ঝাঁকিয়ে স্ক্যান করেন। ফটোগ্রাফিক মেমরি।
    6. উনিই এদেশে প্রথম ডিজিটাল ক্যামেরায় ছবি তোলেন এবং আড়বাণীজিকে ই-মেল করে অবাক করে দেন। ওদুটো তখন এদেশে ছিল না।
    7. নর্দমার গ্যাস থেকে স্টোভ জ্বালিয়ে চা বানানোর পরামর্শ দিয়ে অনেক চাওলাকে অনুপ্রাণিত করেন।
    8. বালাকোটের সময় বিমান বাহিনীকে পরামর্শ দেন মেঘের আড়াল থেকে বোম ফেলতে। তাহলে পাকিস্তানের রাডার দেখতে পাবে না।
    9 2022 নাগাদ কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
    10. গণেশের শুঁড় হল পৌরাণিক যুগে প্লাস্টিক সার্জারির অকাট্য প্রমাণ।
    11 উনি পিতামাতার বায়োলজিক্যাল সন্তান নন, পরমাত্মার।
    আর গুজরাত দাঙ্গার সময় উনি রাজধর্ম পালন করেন নি-- অটলজীর তিরস্কার।
  • dc | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৩538000
  • ৭। ইনক্লুডিং জুহি চাওলা
  • রঞ্জন | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪১538005
  • যেগুলো গুল নয়:
    12. উনিজী বলেছেন-ডলারেৱ তুলনায় টাকার দাম যত পড়বে, দেশের সম্মান তত কমবে।
     
    বাবা রামদেব
    ========///
    1. উনি চীনে রক্তচন্দনের কাঠ বে-আইনি ভাবে পাচারের প্রচেষ্টায় অভিযুক্ত।
    ওনার পারমিট সি-গ্রেডের। DRT যে কনসাইনমেন্ট বাজেয়াপ্ত করেছে তাতে সি লেবেল লাগিয়ে এ এবং বি সাপ্লাই হচ্ছিল বলে অভিযোগ।
    মামলা ধীর গতিতে DRT কোর্টে চলছে।
    2. অনেক আগে এক আদালত তাঁকে 11 টি নিম্ন মানের প্রোডাক্টের জন্য 11 লক্ষ টাকা ফাইন করে।
    3 কোভিড সারানোর ওষুধ আবিষ্কারের মিথ্যে প্রচার করেন।
    4
    সাজানো ঘটনার জোরে জেড প্লাস সুরক্ষা পেয়েছেন।
    5 বিজেপি সরকার এলে পেট্রল 35 টাকা লিটার হবে-- দাবি করেছেন।
  • :|: | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৭538006
  • ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১১ -- "অনুব্রত তার মেয়ে এর আগে সারদা কান্ডতে যাদের ধরেছে সবাই এই ভাবে জামিনে মুক্ত।"
    সুদীপ্ত দেবযানীরা জেলের বাইরে? মানে জামিনে হলেও মুক্ত? সত্যিই জান্তুমনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন