এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • শ্রীজাত, বিতর্ক ও অন্যান্য

    Soumit Deb লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১২ মার্চ ২০১৬ | ১৬০৮২ বার পঠিত


  • শ্রীজাত শাসকদলের হয়ে লিখেছেন ও সেটাকে বলেছেন প্রোফেশনাল কাজ। এর ফলে যা যা হলো......

    বিতর্কলিস্টিঃ

    ১ স্বঘোষিত জ্যাক কেরোয়াকের দল বলতে শুরু করলেন - "দেখলে তো! সব আসলে স্টান্ট! আরি বাওয়া যেটা প্র‍্যাক্টিস করি সেইটেই লিখি, এ জিনিস রোইন্দোনাত ছাড়া আর কে আছে বল দিনি"

    ২ পাছা থেকে স্কুল বেঞ্চের দাগ না যাওয়ারা অব্দি অ্যানালিসিস করতে বসলেন "দূর শ্রীজাত নাকি আবার লেখক! তরল লেখা সমস্ত। খাপছাড়া ইমেজারি, আনন্দবাজার অব্দি ঠিক আছে, তার বেশি অ্যালাউ করা উচিত না।"

    ৩ আঁতেলরা চিরকালই শ্রীজাতকে কবি বলে মনে করতেন না, অবশ্য তারা কোনো কিছুকেই কোনো কিছু বলে মনে করেন না। এই ঘটনায় "হেঁহ" সহযোগে ঋত্বিক ঘটকের অন দা কালচারাল ফ্রণ্ট কোট করেছেন।

    ৪ চেনা বোদ্ধারা, মানে ধরুন যাদের মিষ্টির দোকান, বা গ্যারেজ, বা সরকারি পদ, বা ইয়েতি ট্রেনিং সেন্টার ইত্যাদি প্রভৃতিও আছে আবার লেখেন্টেখেন ও তারাও এক নম্বরের কথাই বলছে। শিপ্লী ও স্রষ্টার ফারাক ইত্যাদি, তারা টাক মাথা চশমা পরা ইত্যাদি বলে গালাগাল করে বলছেন, "ওমা, আমিতো স্যুরিয়েল নেতাজীর কথা বলছি"

    ৫ শিল্প না জীবিকা। ভাস্কর চক্রবর্তীর চিরকেলে দ্বন্দ্বও উঠে আসছে।

    ৬ পোঁদপাকারা মজা পেয়েছে সবচাইতে বেশি। তারা শিড়দাঁড়া কি ওয়ার্ডে যা নয় তাই লিমেরিক নামিয়ে ফুটেজ খাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

    ৭ নিজেদের আণ্ডার অ্যাচিভার ভাবা সাহিত্যিকরা অবশ্য মোটের ওপর খুশিই। তারা চান্স পাননি গান লেখার, এবার দ্যাখ সালা ক্যামন লাগে।

    এইবার আমার মত গ্র‍্যাজুয়েট ফেল, সাহিত্য নির্বোধ, লাথখোরদের গোষ্ঠি হইতে উপরিউক্ত পয়েন্টের প্রতি...

    কাউন্টার বিতর্কলিস্টিঃ

    ১ নাগরিক হয়ে যাওয়ার আগে অব্দি অ্যালেন জিন্সবার্গ, বিট জেনারেশন ছাড়া কারোর লেখা পড়বেন না। একমাত্র এনারাই যেটা প্র‍্যাকটিস করতেন সেটাই লিখতেন। পিকাসো, ছবি, হেমিংওয়ে, ফিৎসজেরাল্ডের বইয়ের দিকে তাকালেও পাপ লাগতে পারে। মিডনাইট ইন প্যারিসই দেখে নিতে বলতাম কিন্তু উডি অ্যালেন তো ইদিকে মেয়ে কে বিয়ে করে বসে আছেন।

    আপনাদের যুক্তি অনুযায়ী ডুবুরি ট্রেনিং না থাকলে সমুদ্রের গভীরতা নিয়ে ভাবাও পাপ। আর শ্রীজাত কিনা আবার লিখছে।

    ২ পড়োনা ভাই, আনবিয়ারেবল লাইটনেস ওফ বিয়িং পড়ো, কৃষ্ণ কুন্তী কৌন্তেয় পড়ো, আউটাসাইডার পড়ো, মান্টো, তুঘচাই, কার্ভার, ব্রেশটের সমোলচনা, ডা. জিভালগোর পর গৃহবন্দী হয়ে থাকা নিয়ে কার্টুনের পুরষ্কার প্রাপ্তির গল্প পড়ো, একাত্তরের যীশু পড়ো, এম্পিথ্রিতে লিওনার্ড বার্নস্টেইনের সিরিজ ওফ লেকচার শোনো, কেউ তো বারণ করেনি।

    তবে শ্রীজাতকে লেখা তুলে গালাগাল করবার আগে নিজে কিছু একটা লিখে দেখাও যেটা কাতিউশার গল্পের যে কোনো একটা কবিতার ধারে কাছেও পৌঁছতে পারে। গুলিয়ে ফেলোনা কিন্তু ভাই, লেখার কথা বলেছি, তোমাদের আর শ্রীজাত-র।

    ৩ আঁতেলদের কিছু বলার যোগ্যতা আমার নেই আর তারা এখন ব্যস্ত আছেন। শান্তিনিকেতনের হোটেল বুক করছেন। ব্যাস্ত আছেন। টিকিট কাটছেন। ব্যাস্ত আছেন। এবং ব্যাস্ত আছেন।

    ৪ শ্রীজাত লেখালিখি ছাড়াও অন্যকিছু করেন বলে তো শুনিনি। ও হ্যাঁ অভিনয় করবেন শুনতে পাওয়া যায়, তবে তার না আছে প্রোডাকশন হাউস, না আছে, উপরি।

    আপনারা তো নিজেদের লেখার প্রতি মারাত্মক ভাবে সৎ, ওসব ছেড়ে দিন দেকি। তারপর শুধু লিখুন।

    ৫ আবার সেই, বিট জেনারেশন প্রসঙ্গ চলে আসবে। বা হয়ত বলবো বিজ্ঞাপন পড়ুন।

    ৬ পোঁদপাকাদের কিছু বলা যা, ল্যাংচা হাব বা ঝালমুড়ি মার্ট নিয়ে ভাবাও তাই। দুটোতেই সময় নষ্ট বই অন্য কিছু হয়না।

    ৭ এঁরা পন্ডিত। আড়াইশো ধনে কেনবার প্রাক্কালেও মনে মনে দেরিদাকোটাবলী স্মরণ করে তবে খুচরো বের করেন।

    গান্টানকে বিশেষ পাত্তা দেননা। গুলজারের ফ্যান।

    অন্যান্য

    আমরা বাঙালীরা মানুষ দিয়ে কাজ বিচার করি। যদিও উল্টোটা হওয়াটাই কাম্য ছিলো। কিন্তু আমরা সেরকম নই।

    আমরা রবীন্দ্রনাথকে ঠাকুর করেছি, চ্যাপলিনকে কমেডিয়ান।

    শ্রীজাতর প্রোফালেই অকুপেশনের জায়গায় লেখা আছে সেল্ফ এম্পয়েড ক্রিয়েটিভ রাইটার। কবি-র মত কোনো পবিত্র শব্দ নয়।

    কলরবের সময়ের কবিতা বা অভিজিৎ রায় মারা যাওয়ার পর অন্ধকার কবিতাগুচ্ছ, লেখবার পর আমরা বসিয়েছি তাকে প্রতিবাদ মুখের সিংহাসনে। তিনি পুরষ্কার ফেরাচ্ছেন আর বালি সরিয়ে ফুটপাথে হাঁটা অমেরুদণ্ডী আমরাও সেই লেখা শেয়ার করে কিছুটা প্রতিবাদ চাখছি।

    আসলে আমরা খুঁজে বেড়াচ্ছি হীরো। একটা রিয়েল লাইফ হীরো। শ্রীজাতকে সেই জায়গাটা দেবো বলে হামলে পড়েছি।

    কিন্তু শ্রীজাত পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি এমন একজন যিনি যেটা ভালোবাসেন সেটা করেই পেট চালাচ্ছেন। আর বেশ ভালোভাবেই করছেন। ব্যাস! আমাদের বাস্তবে এনে ফ্যালা!! এইবার শ্রীজাত-র মাথায় সূর্যরশ্মির প্রতিফলিত হয়েই ওজোন স্তর ফূটো হচ্ছে বলে যদি দাবী তোলে কেউ, তাইতেও অবাক হবোনা।

    এবার তর্ক আসতেই পারে যে তাহলে তো যারা প্রোফেশানাল কিলার তারাও জাস্টিফায়েড। তার উত্তর হলো শ্রীজাত কোনো অপরাধ করেননি।

    যেটা করেছেন সেটা করতে আর স্বীকার করতে গাটস লাগে। শাসকের বিরদ্ধে যাওয়ার মতই এটাতেও, গাটস লাগে।

    কবি ও একজন মানুষ। আপনার ভাবতে অসোয়াস্তি হলেও এটাই সত্যি।

    শ্রীজাত-র কবিতা নিয়ে এই দলবদ্ধ ছেনালি কবে বন্ধ হবে জানিনা। তবে এটা জানি যে এরপর যখন আবার শ্রীজাত-র কোনো কাজে জাতির মেরুদণ্ড স্যাটিসফায়েড হবে, তখন এরাই আবার মাথায় তুলে নাচানাচি করবে।

    যারা একদম সামনের সারীতে নাচবে তাদের যদিও অনেকেরই সময়ের অভাবে কাতিউশার গল্প পড়া হয়নি, কার লেখা যেন??


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১২ মার্চ ২০১৬ | ১৬০৮২ বার পঠিত
  • আরও পড়ুন
    Lookআচুপি - Soumit Deb
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ মার্চ ২০১৬ ০১:০২56996
  • একটা পোস্টার দেখলাম, 'ঠাণ্ডা মাথা cool cool / আবার জিতবে তৃণমূল'

    এগুলোই কি শ্রীজাতর লেখা ?
  • cb | ১৩ মার্চ ২০১৬ ০১:১১56997
  • এই জিনিষ তো মাননীয়া আবালিকার ট্রেডমার্ক!!!

    শ্রীজাত যদি এই মাল নামায় তালে তো .....
  • T | ১৩ মার্চ ২০১৬ ০৩:২৫56977
  • সব ক্লাসিফিকেশনই তো হ'ল কিন্তু শ্রীজাত তৃণমূলের হয়ে লিখেছেন কি সেটার খোঁজ কেউ জানে?
  • | ১৩ মার্চ ২০১৬ ০৩:৪৮56978
  • ইসে হয়েছে, শ্রীজাত বা যে কোনো কারোর লেখা পড়ে সমালোচনা করতে গেলে লিখে দেখাতে হবে? বেশ বেশ ভাল কথ, খুবই ভাল কথা।
    তো রাস্তা ভাঙা থাকলে আগে একটা অন্তত রাস্তা বানিয়ে তবে ভাঙা রাস্তার সমালোচনা করেন আশা করি। ভাল লাগল জেনে।

    যাই হোক অরিজিনাল লেখা যেটি উনি লিখেছেন তৃণমূলের জন্য সেটি একটু দেখা যাবে?
  • sm | ১৩ মার্চ ২০১৬ ০৪:০৭56998
  • স্লোগান টা তো ভালই।আগের বারের চুপ চাপ, ফুলে ছাপ টাও ভালো ছিল।ক্যাচি।
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ০৪:১৩56999
  • আগেরবার বলতে?
  • Du | ১৩ মার্চ ২০১৬ ০৪:১৯57000
  • ট্রেডমার্ক টা ঠিক -- হয়তো বলেছে এইটা লেখো শ্রীজাতদা
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ০৪:২১57001
  • দা বলবে কেন?
  • রৌহিন | ১৩ মার্চ ২০১৬ ০৪:৩৩57003
  • না এই ঠান্ডা ঠান্ডাটা শ্রীজাতর না - এটা কথাঞ্জলী কবির অবদান। ওর এসাইনমেন্ট এখনো শুরু হয়নি বলেই আমিও জানি - শুধু কনসেন্ট দিয়েছে
  • Du | ১৩ মার্চ ২০১৬ ০৪:৩৩57002
  • ও সবাইকে দা বলে আবার সুবোধ ওকে দিদি বলেন।
  • S | ১৩ মার্চ ২০১৬ ০৪:৪৩56979
  • এই এক অদ্ভুত যুক্তি। কোনো কিছুর সমালোচনা করতে গেলে সেইটা আগে করে দেখাও।

    রেঁস্তোরায় গিয়ে খাওয়ার খারাপ পেয়ে যখন রাগ দেখান, তখন ওয়েটার এমন যুক্তি দিলে?
  • avi | ১৩ মার্চ ২০১৬ ০৫:০৭56980
  • বস্তুত এই যুক্তিটা একটু অন্য ফর্মে দিয়েছিলেন প্রফেট নিজে। ওনার রাজনৈতিক বোধকে প্রশ্ন করতে হলে আগে ওনার সাথে কবির লড়াইতে জিতে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন।
  • T | ১৩ মার্চ ২০১৬ ০৫:১১56981
  • আরে সেসব না হয় হ'ল। কিন্তু শ্রীজাত লিখেছে টা কি?
  • Rit | ১৩ মার্চ ২০১৬ ০৫:১৩56982
  • 'আপনাদের যুক্তি অনুযায়ী ডুবুরি ট্রেনিং না থাকলে সমুদ্রের গভীরতা নিয়ে ভাবাও পাপ। আর শ্রীজাত কিনা আবার লিখছে।'

    আর

    'তবে শ্রীজাতকে লেখা তুলে গালাগাল করবার আগে নিজে কিছু একটা লিখে দেখাও যেটা কাতিউশার গল্পের যে কোনো একটা কবিতার ধারে কাছেও পৌঁছতে পারে। গুলিয়ে ফেলোনা কিন্তু ভাই, লেখার কথা বলেছি, তোমাদের আর শ্রীজাত-র।'

    কন্ট্রাডিক্শন হচ্ছে না?
  • PM | ১৩ মার্চ ২০১৬ ০৫:২৭56984
  • শ্রীজাত, প্রফেসনলি তিনোর গান বেঁধেছেন বলে আমার কোনো সমস্যা নেই। বুজি নিয়ে আমার কাছে কোনো হ্যালো নেই। কোনো আলাদা এক্সপেকটেসন নেই, আলাদা সমালোচনাও নেই। সব বুজি সামনে বা আড়ালে পেট চালাবার জন্য-ঈ আমাদের মতই নানা কাজ Kঅরেন। তাতে কি?

    একটাই অনুরোধ/দাবী, মরাল হাই গ্রাউন্ড নেবার চেষ্টা থেকে বিরত থাকুন, জাতির বিবেক হবার দাবী ছাড়ুন।। বাকি সব ঠিক আছে,

    কিন্তু এই লেখাটা অত্যন্ত বোকা বোকা। অর্থ্হীন বাগরম্বর
  • Robu | ১৩ মার্চ ২০১৬ ০৫:২৭56983
  • আমি আজকাল অনেক নতুন জিনিস দেখছি চারদিকে।
    যথাঃ প্রফেটচাড্ডি, তফাতচাড্ডি ইঃ ইঃ।
    যত্তসব মোসায়েবের দল। কিছু বলতে গেলেই বলেন ওনার মত লিখে দেখান!!
  • | ১৩ মার্চ ২০১৬ ০৫:৩৩56985
  • আরে এইজন্যই আমি রাস্তার উদাহরণটা দিলাম। রাস্তা ভাঙলে সমালোচনা করা যাবে কি যাবে না? ওটাএকেবারে দৈনন্দিন সমস্যা আর শিবিল ইঞ্জিনিয়ারিঙের স'ও জানি না।

    কি চাপ বলুন দিকি।
  • sosen | ১৩ মার্চ ২০১৬ ০৫:৪১56986
  • শুধু শুধু বাগাড়ম্বর করেন। কলম বাগিয়ে একটু স্থির হয়ে চিন্তোলেও তো পারেন?
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ০৫:৫০56987
  • স্থির হয়ে চিন্তানো যায় না। মশা কামড়ায়।
  • de | ১৩ মার্চ ২০১৬ ০৭:৩৮56988
  • মশারি টানান -

    শ্রীজাত মুলোগন্ধী কি লিখেছেন কেউ কি একটু শেয়ার করবে?

    বড় আদর্শের কথা আউড়ে তারপরে নিজের জীবনে তা পালন না করলে কথা একটু উঠবেই। তবে ভাব্বেন্না - বড় জাহাজ, একটু বড়জোর হেলবে দুলবে, তাপ্পর যেমনি চলার তেমনি চলবে।
  • sinfaut | ১৩ মার্চ ২০১৬ ০৭:৫৯56989
  • সবাই পর্বন্ধ লেখে।
  • Soumit Deb | ১৩ মার্চ ২০১৬ ০৯:০৯56990
  • নিশ্চয়ই বলা যায়। আলবাত বলা যায়। কিন্তু সমালোচনা আর খিল্লি ওড়ানো এক জিনিস নয়। একটা লোক রাতারাতি শক্তিমান থেকে শক্তি কাপুর হয়ে গ্যালো? তার সব কাজ খারাপ হয়ে গ্যালো? বন্যমামনি ট্রোল পেজও তার নিয়ে ট্রোল করছে? আর এটা 'পর্বন্ধ' নয়। যা মনে হয় তাই বললাম।
  • cb | ১৩ মার্চ ২০১৬ ০৯:২৭56991
  • তো আমি খোঁজ নিলাম এই ব্যাপারে। রূপম ইসলামের সাথে আগে কাজ করেছে ছেলেটি (স্কুলের বন্ধু)। ও বলল ও যতদূর জানে, শ্রীজাত আর রূপম একটি অ্যাড এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, এজেন্সিটিকে এমপ্লয় করেছে টিএমসি। এখনো পর্যন্ত কোন প্রোডাকশনের কথা ও জানে না কিন্তু কাজ চলছে, সুতরাং উই শুড এক্সপেক্ট সামথিং সুন। তাইলে স্ট্যাটাস দাঁড়ায় উনি "লিখছেন", উনি "লিখেছেন" নয়
  • cb | ১৩ মার্চ ২০১৬ ০৯:২৮56992
  • এর পরে লেটেস্ট কিছু যদি জানা থাকে তালে ছাড়ুন কেউ :)
  • | ১৩ মার্চ ২০১৬ ১০:০৩56993
  • অ্যাই। সিবির থেকেই খানিক ঠিকঠাক ইনফো পাওয়া গেল।
  • b | ১৩ মার্চ ২০১৬ ১১:২২56994
  • দূর। কেউ খিল্লি ওড়াবে, কেউ সমালোচনা কর্বে, কেউ গদগদ হবে। আর মশাই আপনাদের বলি, সবাই বড্ড ফেসবুক অবসেসড। কে কার পেজে গিয়ে কি লাইক দিলো না দিলো কে ট্রোল কচ্ছে এসব নিয়ে চিন্তিত। কালসমুদ্রের বুদ্বুদিত্যাদি।
  • ranjan roy | ১৩ মার্চ ২০১৬ ১১:৫০57004
  • বি কে 'লাইক' দিলামঃ)))।

    দু,
    ও আমাকেও যদি 'দা' বলে আমি 'অবোধ' ওকে কী বলব?-- কাটারি??
  • Blank | ১৩ মার্চ ২০১৬ ১২:১৮56995
  • লেখাটা পড়ার ধৈর্য রাখতে পারিনি। আখাম্বা বকে যাওয়া ছারা কিস্যু হয় নি।
    সমালোচনা গুলো পড়ে সামারি বুঝলাম। তা উনি তিনোমুলোর জন্য গান লিখতে পারেন, আর লোকে ওনাকে নিয়ে দুটি খিল্লী করতে পারে না !!
  • Du | ১৪ মার্চ ২০১৬ ০১:৫৫57005
  • সম্ভাবনাটা ভেবেই ভয় পেয়ে গেলাম ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন