এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাস্তার নামকরণে বিভ্রাট

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৪ জুন ২০২৬ | ১৫ বার পঠিত
  • সম্প্রতি কলকাতার একটি রাস্তার নাম পরিবর্তন নিয়ে খুব বিতর্ক হচ্ছে। রাস্তাটির নাম সোহরাওয়ার্দি অ্যাভিনিউ। রাস্তাটি পার্ক স্ট্রিটের কাছে একটি রাস্তা। এই রাস্তার পাশে আছে লেফটেন্যান্ট কর্নেল স্যার হাসান সোহরাওয়ার্দির একটি অট্টালিকা। এটা থেকে অনেকে মনে করেন রাস্তাটি স্যার হাসান সোহরাওয়ার্দির নামেই। আবার অনেকেই মনে করেন রাস্তাটি তৎকালীন বঙ্গপ্রদেশের শাসক হোসেন শহিদ সোহরাওয়ার্দির নামে হয়েছে। ক্যালকাটা গ্রেট কিলিংয়ের নায়ক এই হোসেন শহিদ সোহরাওয়ার্দির নামে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে কোথাও কোনো স্মৃতিফলক নেই। থাকার কথাও নয়। তবে আমাদের প্রতিবেশী বাংলদেশে "গণহত্যাকারী" হোসেন শহিদ সোহরাওয়ার্দির নামাঙ্কনে হাসপাতাল, স্কুল-কলেজ, উদ্যান, রাজপথ ইত্যাদি অনেক কিছু আছে। সেটাই স্বাভাবিক। ভারতে তথা পশ্চিমবঙ্গে সোহরাওয়ার্দিকে সুরাবর্দি নামে ডাকা হয়। সুরাবর্দি নামেই সবাই চেনে। তিনি ক্যালকাটা গ্রেট কিলিংয়ের কারণেই কুখ্যাত। অনুরূপ এই রাস্তার নাম পরিবর্তন করে যার নামে করা হচ্ছে, তিনিও ক্যালকাটা গ্রেট কিলিংয়ের কারণেই কুখ্যাত, তিনি হলেন গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঁঠা নামেই সর্বাধিক পরিচিত। বিজেপির সমর্থক ছাড়া তাঁকে নিয়ে কেউ সুখ্যাতি করে না।

    যাই হোক, "সোহরাওয়ার্দি অ্যাভিনিউ" রাস্তাটার নামকরণ না হয়েছে ক্যালকাটা গ্রেট কিলিংয়ের নায়ক হোসেন শহিদ সোহরাওয়ার্দির নামে, না হয়েছে স্বাধীনতা সংগ্রামী বীণা দাসকে ব্রিটিশশাসকের হাতে তুলে দেওয়া লেফটেন্যান্ট স্যার হাসান সোহরাওয়ার্দির নামে। রেকর্ড বলছে, এই রাস্তাটির নামকরণ করা হয়েছে মাওলানা ওবায়দুল্লাহ আল-ওবায়দি সোহরাওয়ার্দির নামে। এই নামটির প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন কাউন্সিলর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সময়টা ছিল ১৯৩৩ খ্রিস্টাব্দের ৮ মার্চ। কে ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ আল-ওবায়দি সোহরাওয়ার্দি? তিনি ছিলেন ব্রিটিশ ভারতের বাংলার একজন অসামান্য শিক্ষাবিদ, লেখক ও সমাজসংস্কারক। আধুনিক ইসলামী শিক্ষার প্রসারে এবং তৎকালীন মুসলিম সমাজে শিক্ষার আলো ছড়াতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তাঁর অগাধ পান্ডিত্যের জন্য "বাহর উল উলুম" (জ্ঞানের সমুদ্র) উপাধিতে ভূষিত হয়েছিলেন। যার নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করা হচ্ছে, তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন আমি বলব না। তাঁর বিষয়ে বিস্তারিত লিখেছেন সৌরভ গুহ। তাঁর দুটি বইয়ে গোপাল পাঁঠার সারাজীবনের কর্মকাণ্ড নিয়ে লিখেছেন। এখনো পর্যন্ত এই বইদুটিই অথেনটিক বলে মনে করি। (১) কলকাতার তলপেট : মস্তানির একাল সেকাল, (২) আলো আঁধারির গোপাল পাঁঠা। এখন আপনারাই ঠিক করুন রাস্তাটির নাম পরিবর্তন করে যাঁর নামে হল, তাঁর জন্য গর্বিত বোধ করবেন, না লজ্জিত বোধ করবেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন