
দুর্গাপুজোর মাঝে কিছু অদ্ভুত পোস্ট চোখে পড়ল ফেসবুকে... এক ধরণের কাউন্টার-প্রোপাগ্যান্ডা... মহিষাসুর 'অসুর' নামের কোন আদিবাসী উপজাতির লোককথার এক রাজা... যাকে সাদাচামড়ার ( implying, depending on the context, উচ্চবর্ণের বা ইন্দো-ইউরোপীয় ) দুর্গা কৌশলে হত্যা করে... আর তাই দুর্গাপুজো তাদের কাছে শোকের দিন...এমন পোস্ট অবশ্য এবছরই প্রথম নয়, এর আগেও 'হুদুর-দুর্গা' ইত্যাদি নিয়ে লেখালিখি চোখে পড়েছে...যাই হোক, ইতিহাস বিকৃতি এই হনুমানদের ভারতবর্ষে একরকম গা-সওয়া হয়ে যাচ্ছে বা গেছে বলা চলে. ... ...

১)এখনসকাল থেকেই বাড়িটায় হুলুস্থুলু, কি না কাজের লোক হার চুরি করে ধরা পড়েছে। "গত দুবছর ধরে তোকে খেতে পরতে দিচ্ছি, কাজ করতেও শিখিয়েছি, তার এই প্রতিদান?"ঘোষগিন্নীর গলাটা প্রায় পাড়ার মুখ থেকে শোনা যাচ্ছিল।"আসলে বৌদি, ছেলেটার অপারেশন করতে হবে, তোমাকে তো বলেছি, ডাক্তার বলেছে প্রায় একলাখ টাকা লাগবে, কিছুতেই জোগাড় করতে পারছিলামনা। আজ বাথরুমে বারটা পড়ে থাকতে দেখো ঈমান নড়ে গেছিল""ঈমান? তুই কি মুসলমান নাকিরে? তোর নাম তো জয়া, ও, বুঝতে পেরেছি, সেজন্যই তো নেমকহারামী করলি""আম ... ...

"মানুষ যে মাটিকে কাঁদাল | লুট করে মাটির জীবন | সে মাটি শুভেচ্ছা পাঠাল | ঘাসের সবুজে প্রাণপণ" - কবীর সুমন | টি এস এলিয়ট এপ্রিলকে বলেছিলেন ক্রুয়েলেস্ট মান্থ,আর নাসার সাম্প্রতিক গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাস হল 'হটেস্ট মান্থ এভার', অর্থাৎ এখনও পর্যন্ত উষ্ণতম মাস। এরকম একটি ঘটনায় চমকে গেছেন তাবৎ বিজ্ঞানীকুল। জার্মান আবহাওয়াবিদ স্টেফান রাহমস্টর্ফ বলেছেন এইমুহূর্তে আমরা সকলেই রয়েছ ... ...

এক যে ছিল দেশ, যদিও দেশের শাসক বিদেশী, তবুও দেশের বাসিন্দারা বেশ মিলেমিশে থাকত। হঠাৎ কি হল, বিদেশীর যখন সরাসরি হস্তক্ষেপ করা বন্ধ করে দিল, তখনই কিছু বাসিন্দার মনে হল তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেনা। ব্যস আর কি চাই, তারা নতুন দেশ দাবি করে ফেলল। নতুন দলের সবাই মিলে দেশের একটা অংশকে আলাদা দেশ হিসেবে পরিচালনা করতে লাগল। কিন্তু মুশকিল হল সীমান্ত নিয়ে, তুমুল ঝগড়া লাগল সীমান্তের লাইনটা ঠিক কোথায় হবে তা নিয়ে, ব্যস যুদ্ধ শুরু। প্রথমেই নতুন দেশের সৈন্যরা পুরনো দেশের একজন নিরীহ বাসিন্দাকে মেরে ফেলল, পুর ... ...

অ্যান এপিকিউরিয়ান ট্র্যাজেডিসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্প - আপনি যা ঠিক করার তা তো করেই ফেলেছেন; তবু বলতে বলেছেন যখন তখন দু'কথা বলেই ফেলি, কী বলেন স্যর? কিন্তু নিখাদ সত্য সহ্য করার মতো বুকের পাটা আপনার আছে তো, ধর্মাবতার? মৃত্যুকে আমি ভয় করি না। মৃত্যু মানেই তো - সব কিছুর ইতি, শেষ। আর সত্যি বলতে কী, জীবনকে আমি খুবই ভালোবাসি। ভালো লাগার কত কী আছে এই পৃথিবীতে, তাকিয়ে দেখুন একবার। যেমন ধরুন, ফুল। কুঁড়ি থেকে ফুল ফোটার সময় ... ...

ইস্টবেঙ্গল, ব্রাজিল আর যখন ক্রিকেট-এ উৎসাহ ছিল, তখনকার ভারতের জাতীয় ক্রিকেট দল ছাড়া, কোনো খেলোয়াড়ি যুদ্ধে, আমি সব সময় দুর্বল দলের পক্ষে। ইস্টবেঙ্গল ছাড়া আমি সব সময় মহমেডান স্পোর্টিং কে সাপোর্ট করে এসেছি, কলকাতার ফুটবল-এ। অথবা টালিগঞ্জ অগ্রগামী, বা খিদিরপুর স্পোর্টিং। কোনো এক ফিফা বিশ্বকাপে, ক্যামেরুন কে খুব সাপোর্ট দিয়েছিলাম। নাদাল বা ফেডেরার কোনো অনামী দুর্বল, ৱ্যাঙ্কিন-এ যোজন দুরে-র কোনো প্রতিপক্ষের বিপক্ষে কোর্টে নামলে, মনে প্রাণে চাই দুর্বল অনামী খেলুড়ে-ই জিতুক। এই ব্যাপারটা সুধু ... ...

“এই এক আশ্চর্য সময়।যখন আশ্চর্য বলে কোন কিছু নেই।যখন নদীতে জল আছে কি না আছেকেউ তা জানে না।পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি।যখন আকাশে আলো নেই,যখন মাটিতে আলো নেই,যখন সন্দেহ জাগে, যাবতীয় আলোকিত ইচ্ছার উপরেরেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ – এই ভয়। ”হ্যাঁ ভয়। আমার সন্ততির জন্য। আমার নিজের জন্য। প্রিয়জনদের জন্য। অপ্রিয়জনদের জন্যও। ভয় ছাড়া আর কী অনুভব করতে বা পারি? যখন আমার চারিদিকে পরিচিত অপরিচিত অসংখ্য মানুষ, বন্ধু-স্বজন সকলকে দেখি এক অদ্ভুত উন্ম ... ...

সামাজিকতা মেটার পরে, যে ঘরটায় কোনোদিন থাকতে চাইনি সেখানেই জায়গা হলো। একটামাত্র খুপরি জানলা। দেয়ালের দিকে মুখ করে ছবির দিকে তাকিয়ে বাবা দাঁড়িয়ে। এই জামাটাই। ছবিতেও। সেই ধর্মতলার দোকান থেকে এনেছিলুম, ঠিকঠাক ফিটিং হতো তখন, কিন্তু দিনদিন শুকিয়ে কেমন হাড়সর্বস্ব হয়ে গেলেন মানুষটা। এখনো দেখছি সেইরকম। জেগে আছে পিঠের ডানা দুটো। পাশে গিয়ে দাঁড়াতে একবার দেখে বললেন : খাওয়া শেষ করতে পেরেছিলে ? বললুম : না। গলায় আটকে গেলো তো। হাসলেন : আমার ও তো তাই, জলের গেলাস অবধি হাত ... ...

ভিজে ঝাপসা হয়ে জ্যোতি ঘরে ঢোকে। ভুক্তান ইশারায় জুতো খুলতে বলে। জ্যোতি হেঁটে যায় সোফা অবধি। সাদা বেডকভার জড়ানো সোফায় থেবড়ে বসে টেনে টেনে চামড়ার মত জুতো ও মোজাজোড়া খুলে ঘরের মেঝেতে ছুঁড়ে দেয়। ভুক্তান নিজের চেয়ারে গিয়ে বসে। লেখাটা শেষ করতে হবে। কালকেই জমা দেওয়ার শেষ দিন। অগ্রীম টাকা নিয়েছে তারওপর। পিরিয়ড ড্রামার বরাত বলে কথা। "মনময়ের ক্ষুধা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছিল অথচ ঘরে দুইটি বাসী রুটি ভিন্ন কিছুই নাই " - এই অবধি লিখে ভুক্তান থেমে যায়। ফিরে তাকিয়ে জিজ্ঞেস করে : রু ... ...

- হু ওয়াজ নজরুল মামমাম?- সাচ অ্যা শেম তাতাই! ইউ ডোন্ট ইভেন নো নজরুল তাতাই? হি ওয়াজে গ্রেট বেঙ্গলি পোয়েট, রাইটার অ্যান্ড মিউজিসিয়ান। উই অল রেড হিস পোয়েম ইন আওয়ার চাইল্ডহুড। দিল্লী মেট্রো তে আড়ি পেতে শোনা এই কথোপকথনের মত, গত পাঁচ বছরে আরও গণ্ডা খানেক উদাহরণে ঋদ্ধ হয়ে নিশ্চিত হয়েছি যে, দিল্লীর কনটেম্পোরারি বাঙালি বাপ-মা’রা কদাচিৎ ব্যতিক্রম ছাড়া আর ছেলে-মেয়েদের সঙ্গে বাংলায় কথা বলেন না। আজকাল তো শুনছি কলকাতাতেও বলেন না। গ্লোবালাইজেশনের দুনিয়ায় ক্লাস টু’র বাচ্চা'দের ইংরেজিতে ঢেকুর তোলাটাও ন ... ...

ঢেঁকি সরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্প সামনের বাড়িটার জানলা দিয়ে টিভিটা দেখা যাওয়ায় ওর খুব সুবিধা হয়েছে। সাড়ে সাতটা বাজলেই 'গোয়েন্দা গিন্নি'র জন্য ছটফট করে ওঠে ওর মনটা। আহা! রবার্ট ব্লেক বা ফেলু মিত্তির কোথায় লাগে এই পরমা মিত্তিরের কাছে! আজও সবে ও বেশ আয়েশ করে জাঁতি আর সুপুরিক'টা নিয়ে বসেছিল; হঠাৎ নাকে অগুরু সেন্ট-এর গন্ধটা ধক করে এসে লাগল। ভুরুজোড়া অনিচ্ছা সত্তেও কুঁচকে উঠল ওর। যা সন্দেহ করেছিল ঠিক তাই! গায়ে আদ্দিরের গিলে করা ফিনফিনে পাঞ্জাবি, কোঁচানো ধুতির কোঁচার ফুল হ ... ...

কবিরা খড়া বজার মেঁ, মাঁগে সবকা খ্যয়ের। না কাহুসে দোস্তি, না কাহুসে ব্যয়ের। ।('বজার' মানে মানে এই সমাজবিশ্ব। কবির সেখানে দাঁড়িয়ে সবার মঙ্গল কামনা করছে। তার সঙ্গে কারও বন্ধুতা নেই, শত্রুতাও নেই কারও সঙ্গে।)ছোটবেলায় পড়া কবিরের অনেক দোহার থেকে এই দোহাটি আলাদা করে মনে থেকে গিয়েছিলো। নির্গুণ ভূমাদর্শনের সব কথা এই কটা শব্দের মধ্যে ধরে ফেলা কবিরের পক্ষেই সম্ভব। বয়সের বিভিন্ন স্তরে এই শব্দনির্মাণটি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্ম দেয়। ... ...

আনন্দবাজারের খবর অনুযায়ী, শ্যামের নাম ‘ কানাই ‘ রেখে রেজ্জাক মোল্লার নেতৃত্বে রাজ্যে চুক্তি চাষ শুরু হতে চলেছে। চুক্তি চাষ কথাটি যেহেতু সিঙ্গুর, নন্দীগ্রাম পরবর্তী পশ্চিমবঙ্গে বিপদজনক সেহেতু এই প্রকল্পটির নাম রাখা হয়েছে পার্টিসিপেটারি ফার্মিং - অংশগ্রহণ মূলক চাষ। আনন্দবাজারের এই খবর যদি সত্য হয় তাহলে শাসকের পালটি খাওয়া শুরু, তাও এমন এক ভদ্রলোকের হাত ধরে যিনি বিগত সরকারের সময়ে সমস্ত কৃষক বিরোধী কাজকর্মের পাণ্ডা ছিলেন। আদিবাসি জমি, খাস জমির চরিত্র বদল করে হাজার হাজার একর জমি উনি উত্তর ... ...

( ইস্যু অনেক, কিছু গুরুত্বপুর্ন, কিছু অত্যন্ত গুরুত্বপুর্ন তবে যে ইস্যুর সাথে কোটী কোটি মানুষের জীবন জীবিকা জড়িত আমার মতে সেই ইস্যুর থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া এক ধরনের জ্ঞাত অজ্ঞাত চক্রান্ত, নিচের প্রবন্ধটি সেই রকমের একটি ইস্যু বিষয়ক। আমাদের রাজ্যের কৃষি বিপণন কে পুঁজিবাদী বৃহৎ কর্পোরেট দুনিয়ার কাছে উন্মুক্ত করে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত বিষয়ে। পড়ুন, পড়ান জনমত সৃষ্টি করুন অবশ্যই যদি গুরুত্বপুর্ন ইস্যু বলে মনে হয় )আনন্দবাজারের খবর অনুযায়ী, শ্যামের নাম ‘ কানাই ‘ রেখে রে ... ...

আনন্দবাজারের খবর অনুযায়ী, শ্যামের নাম ‘ কানাই ‘ রেখে রেজ্জাক মোল্লার নেতৃত্বে রাজ্যে চুক্তি চাষ শুরু হতে চলেছে। চুক্তি চাষ কথাটি যেহেতু সিঙ্গুর, নন্দীগ্রাম পরবর্তী পশ্চিমবঙ্গে বিপদজনক সেহেতু এই প্রকল্পটির নাম রাখা হয়েছে পার্টিসিপেটারি ফার্মিং - অংশগ্রহণ মূলক চাষ। আনন্দবাজারের এই খবর যদি সত্য হয় তাহলে শাসকের পালটি খাওয়া শুরু, তাও এমন এক ভদ্রলোকের হাত ধরে যিনি বিগত সরকারের সময়ে সমস্ত কৃষক বিরোধী কাজকর্মের পাণ্ডা ছিলেন। আদিবাসি জমি, খাস জমির চরিত্র বদল করে হাজার হাজার একর জমি উনি উত্তর ... ...

আজ অটোর জানালা দিয়ে রাজাবাজারের মোড়ে দেখি আকাশের অনেক উঁচুতে চৌকো গোল নানা রঙিন ছোপ।ঘুড়ি !নাকি হৃদয়ের কথা যা কোনদিন কেউ শুধোল না! সে যাই হোক, ছোটবেলাটা ছুট্টে এলো কোথা থেকে এই ঘিঞ্জি ভিড় ঠেলেও! তার মাথায় এখনো রিবন বাঁধা, হাঁটু ঝুল ফ্রক। মনে করিয়ে দিল ডানপিটে মেয়েটাকে যে একগাদা ছেলের সঙ্গে পাশাপাশি দুটো বড় গাছে ঘুড়ির সুতো পেঁচাচ্ছে। ঘুরিয়েই যাচ্ছে।তেতলার হাতে এরারুট বা গদের আঠা। ওই আঠা ন্যাকরায় নিয়ে পেঁচানো সুতোয় লাগাতে হবে। আর সাগরের হাতে হামানদিস্তায় পেষা ফটো ... ...

সিঙ্গুরের ঘটনাপুঞ্জ তার বৃত্ত সম্পূর্ণ করলো এই সপ্তাহে। এইখানে বৃত্ত লিখতে তবুও একটু বাঁধছে, কারণ, গত দশ বছর আগে কোনও ভাবেই ভাবতে পারিনি যে শেষটা এইখানে হবে। প্রথমে তো বেশ ভালোই লাগছিল, অফিসে কম্পিউটার আর প্রাথমিকে ইংরেজি বর্জনকারী সিপিএম অবশেষে রাজ্যে ইন্ডাস্ট্রি আনা নিয়ে সিরিয়াসলি কিছুটা এগোচ্ছে দেখে। চাকরি বাকরি বাড়বে, ক্যাশ ফ্লো বাড়বে, অর্গানাইজড লেবার ক্লাস তৈরি হবে--- ইত্যাদি মিলিয়ে সে বেশ ভালো ব্যাপার মনে হচ্ছিল। তারপর সেই ফোর্থ ইয়ার থেকে জেনেছি কোর জব করতে হলে বাড়ি ছাড়তে হবে, এই শিল্পা ... ...

মৃত্যুভয়, পাপক্ষয়সরিৎ চট্টোপাধ্যায় কাপালিকের তন্ত্রে মেশে রক্তের নেশা, তার খড়্গ আর ভালমহাডামরির জিভের মতো লাল; অপেক্ষায়হাড়িকাঠে পিছমোড়া করে বাঁধা মানব-শিশু। শিশু হত্যা, হালাল। অষ্টমীর অঞ্জলি দিচ্ছে পেট-মোটা ডাক্তারসেই সুগারটা দিলি তো মা, দেখিস হার্ট কিডনি দুটো যেন ভালো থাকেমাইরি বলছি, পুষিয়ে দেব, এই ডেঙ্গুর সিজনটুকু যাক। আমলা মন্ত্রী শিল্পপতি মরিয়া হয়ে এক সারিতে খাড়া তদন্তের হাত থেকে জাস্ট এবারটা বাঁচিয়ে দাও, ট্রিনিটি বাপেরা!নিখাদ ... ...

উগ্র জাতিয়তাবাদের বিপদ ইতিহাস আমাদের দেখিয়েছে। দুটো বিশ্বযুদ্ধ, ফ্যাসিবাদ নাৎসীবাদের উত্থানের মধ্যে এই উগ্রতার সমস্যা আমরা দেখেছি। উগ্র প্রাদেশিকতাবাদও যে কতটা সমস্যাজনক হতে পারে কর্ণাটক ও তামিলনাড়ুর পরিস্থিতি তা আমাদের দেখাচ্ছে। এর আগে মহারাষ্ট্রে আমরা শিবসেনা বা মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার দ্বারা এরকম ঘটনা দেখেছি। সেখানে বিহার থেকে চাকরীর পরীক্ষা দিতে যাওয়া যুবকদের মারাত্মক হেনস্থার কথা অনেকেই মনে করতে পারবেন। রাজনৈতিকভাবে উগ্র প্রাদেশিকতাকে ব্যবহার করার একটা প্রবণতা, সহজে গরম বক্তৃতা দিয়ে রা ... ...

বেশ। মৃত্যু এখন তাড়া করেছে। তার খেয়ে দেয়ে কাজ নেই। তাই আমার পিছনে, আর সে কেবল দৌড়ে বেড়ায়। হোঁচট খায়, আমি ঘাড় না ঘুরিয়ে টের পাই। ইচ্ছে হলে আমানবিক হাসি। মৃত্যুর ব্যপারে আমি নিষ্ঠুর, হয়ত আরও নিষ্ঠুর হতে চাই। আমি আবার পালিয়ে বাঁচি। ধর্মের জল গাইয়ে না লাগিয়ে আমি হাঁটি মত্যুর পেতে রাখা ইঁটের ওপর, টালমাটাল সীমান্ত গান্ধী, যেমন সন্ধ্যার সহজাত আখ্যান। এখনও সময় পেলে ভাবি, মৃত্যু কেন দৌড়ায়, এই যে অকিঞ্চিৎকর, এই অনবরত দীর্ঘশ্বাস ক্লান্তিকর মনে হয়। বাতি লাল হলে জেব্রা বরাবর মৃত্যুকে রাস্তা পেরতে দেখি। আমি দ ... ...