
আজ সারাটা দিন কেটেছে বুক ঢিপ ঢিপ উত্তেজনায়। স্যারের হুকুমে আমরা বসেছিলাম ফরেনসিক অফিসে। আমরা মানে আমি আর স্যার। আমাদের অফিসে সিমরনকে বলা ছিল আগামী দু’দিনের জন্য কাউকে কোন অ্যাপয়েন্টমেন্ট না দিতে। ... ...

পরে অবশ্য জানা যায়, যে, হেলিকপ্টারে আদৌ মৃতদেহ ঝুলছিলনা। কান্দাহারের প্রশাসক-ভবনের পাশে লম্বা কিছু পতাকার খুঁটি ছিল। হেলিকপ্টারে ঝুলে একজন তালিবান কর্মী তাতে তালিবান পতাকা লাগানোর চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় সাংবাদিকরা ব্যাপারটি জানান। পরে একটি ভিডিওও আসে। দুনিয়া জুড়ে সংবাদমাধ্যমের বিখ্যাত ব্যক্তিরা, যাঁরা খবরটি ছড়াচ্ছিলেন, তাঁদের কেউ-কেউ নিজেদের সামাজিক মাধ্যমে করা পোস্ট মুছেও দেন। কিন্তু সংবাদমাধ্যমগুলি, যারা সোৎসাহে খবরটি ছাপছিল, তাদের কাউকে সেভাবে ভুল স্বীকার করতে দেখা যায়নি। ... ...

অর্থমন্ত্রী অশোক মিত্র একবার ব্যক্তিগত স্মৃতিচারণায় লিখেছিলেন, যে, দিল্লির যোজনা কমিশনের সহসচিবকে তিনি বলেছিলেন, কলকাতা থেকে দিল্লি এলে তাঁর মনে হয়, গ্রাম থেকে শহরে এলেন। অস্যার্থঃ পশ্চিমবঙ্গ থেকে সম্পদ চুষে নিয়েই দিল্লি এবং পশ্চিমাঞ্চলের রমরমা। অশোক মিত্রের বর্ণনা অনুযায়ী সে বছর যোজনা কমিশনের অবশেষে পশ্চিমবঙ্গকে তার যথাযথ ভাগ দিতে সুপারিশ করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। প্রধানমন্ত্রী সেই সুপারিশ খারিজ করেন। এ কোনো রাজনৈতিক স্লোগান বা লাইন নয়, কিন্তু মূল ন্যারেটিভটি ছিল এইরকমই। যা লোকে বিশ্বাস করত। ... ...

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখার জনপ্রিয়তা অনেক বেড়েছে। কোভিড জনিত লকডাউন পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ওটিটি গুলি লাভবান হয়েছে। আগামী দিনে সিনেমা হল খুললেও দর্শক কতটা ফিরে আসবেন তা নিয়ে অনেকেই সন্দিহান। এর ফলাফল কী হবে, কারা লাভবান হবেন আর কাদের হবে ক্ষতি সেটা নিয়ে নানা ভাবনা মাথাচাড়া দিচ্ছে। এই লাভ ক্ষতির হিসেবটা সবসময়ই আপেক্ষিক। দর্শক হিসেবে আমাদের কি প্রাপ্তি, সিনেমার ইন্ডাস্ট্রি হিসেবে আর আর্ট হিসেবে বিকাশের পথে এই পরিস্থিতি কতটা সহায়ক তা নিয়ে নানা ভাবনার সমাবেশ দরকার। তার প্রাথমিক সূত্রপাত এই লেখাটি। ... ...

ব্যালকনিতে দাঁড়িয়ে বিতান দেখে চারপাশটা বৃষ্টিতে ঝাপসা হয়ে আসছে। নিচে, মাটিতে জল জমছে আস্তে আস্তে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, টানা। এরকম মেঘ ভাঙ্গা বৃষ্টি মুম্বইতে হয়েছে কয়েকবার, খবরে পড়েছে বিতান। এবার কী কলকাতার পালা? সে দাঁড়িয়ে আছে পাঁচ তলার ওপর। তার বাড়িও কি ভেসে যেতে পারে? বিতান ভয় পায় না। পাঁচতলা ভাসিয়ে নেওয়া বৃষ্টি কোথাও হয়েছে বলে জানা নেই বিতানের, তবু হলে ভাল হয়। কিছু একটা অন্তত হবে জীবনে। ... ...


সেই ঘনায়মান আঁধারে এক সময় বালুদা এসে বসে ছিল আমার পাশটিতে। নেশা মেশানো নীচু গলায় বলেছিল : দাদাবাবু, আমার বড় সপপন ছিলো লালন মুর্দাফরাশ হবে না। জিন্দা আদমি তুলবে... ইলাজের জন্য হাসপাতাল আনবে এম্বুলেন্স চাপিয়ে। .... হল না। শালা মর্গে ডিউটি পেল -- অ্যানাটমি ঘরেও নয়। সবাই বলে ওখানে পয়সা আছে। ডেড দের গায়ের আংটি-হার ঘুরিয়ে দিলেই হলো। আমি লেকিন হেরে গেলাম দাদাবাবু। ..... মুর্দাফরাশের বেটা ডাক্তার হবে তো ভাবলাম না -- এটেন্ড্যান হবে... এটা তো ভাবা যায় বলুন? লালন তো ইন্টার পাশ ভি করল! তবুও.... "। স্তোকবাক্য শুনিয়েছিলাম বালুদাকে। বলেছিলাম : আরে, লালনের বিয়ে হবে... ছেলেমেয়ে হবে...তাদের ভালোভাবে পড়িয়ো... হয়ত একদিন কেউ ডাক্তারই হবে ! সেদিন যেন জানাতে ভুলোনা দাদা! " বালুদা ম্লান হেসে বলেছিল : দাদাবাবু, আর একটু মানসু নিতেই হবে লেকিন। ... ...

এক ঘুম দিয়ে উঠলাম। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম, মাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি। ঘুমটা ভেঙেছে খিদের চোটে। কাল রাত জাগরণ, তায় পাঁচ ছ’ ঘন্টা জার্নি করে বুড়ার থেকে বিলাসপুর এসে চা খেয়ে বিছানায় ডাইভ মেরেছিলাম। কিন্তু উত্তেজনার চোটে ঘুম আসছিল না। বিশ্বাসই হচ্ছিল না যে আমার চোখের সামনে এতসব ঘটনা ঘটেছে। ... ...

এপ্রিল-মে মাস তখন। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সৌজন্যে প্রতিদিন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ভেসে উঠছে। আমরা অনেকেই সেই সময়টাকে ছবি দিয়েই মনে রেখেছি -- দিল্লির অস্থায়ী শ্মশানে একসঙ্গে চল্লিশটি দাহকুন্ডের উদ্বাহু নৃত্য; সাদা চাদরের উপর দিয়েই শবের কপালে এক বৃদ্ধ, শীর্ণ হাত টিপ পরিয়ে দিচ্ছে। স্বাধীন দেশের পঁচাত্তরে পা দেওয়ার কালে ভেঙে, মুখ থুবড়ে পড়লো স্বাস্থ্যব্যবস্থা। মানুষ, ডাক্তার হাহাকার করে গেল অক্সিজেনের জন্য, বেডের জন্য। অথচ নেতা-নেত্রীরা মেতে রইলেন ভোটক্রীড়ায়। রাজ্যের পর রাজ্য স্রেফ ছারখার হয়ে গেল জনসভা আর পথসভায় সমাগমের দাক্ষিণ্যে। অচেনা অতিমারীর ভয়ের চেয়েও ভয়াবহ, অবিশ্বাস্য এক সময়! ... ...

'ফাল্গুনী'তে চন্দ্রহাস আর তার দল হইহই করে বেরিয়ে পড়েছিল; 'ছেলেধরা' বুড়োকে ধরে আনবে বসন্তোৎসবে। কিন্তু বুড়োর টিকিটি কেউ কোনোদিন দৈবাৎ দেখে থাকলেও, তাকে পাওয়া কী আর অত সহজ! ... ...

রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ'র প্রয়োজনে স্কুল খোলা একান্ত প্রয়োজন। কিন্তু তাহলে সংক্রমণের ভয় থাকছেই। আমাদের টিকা করণ পরিকল্পনা কিছু বদল আনলে অনেকটা সহজেই কম সময়ে সুরক্ষা পাওয়া যাবে।... ... ...

শিক্ষাচার্য বিদ্যুৎকুমার মধ্যাহ্নের দিবাস্বপ্ন দেখছিলেন। এমন সময় প্রধানসেবক এসে কাঁচুমাচু মুখে জানালেন -- চারদিকে কি লেখা হচ্ছে জানেন স্যার? বিদ্যুতের বড্ড তেজ করে দেব লো ভোল্টেজ। শুনে বিদ্যুৎকুমারের স্থির ভ্রূ কিঞ্চিৎ কুঞ্চিত হল। তিনি দাঁত খিঁচিয়ে বললেন, লো-ভোল্টেজ? দেখাচ্ছি তোদের। যন্ত্রবিদ, ইধার আও। আজ থেকে গোটা বিশ্বভারতীতে সারা রাত গনগন করে আলো জ্বলবে। কোথাও কোনো আলো নিভলেই, তোমার চাকরি নট। ... ...

জীবনে চলার পথে কত কি না হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া জোনাকি খুঁজতে বেরিয়েছে আনন্দ। ... ...

কৃষক আন্দোলন সম্পর্কে মিডিয়া আর বেশি কিছু কথা বলেনা। মানুষকে ভুলিয়ে দেওয়ার খেলা, দৃষ্টি সরিয়ে দেওয়ার খেলা চলেছে নিরন্তর। এ এক নতুন ধরনের "জার্নালিজম অফ এক্সক্লুশন" -- সুকৌশলে বর্জন করার সাংবাদিকতা। আমার নতুন বই "আপনি কি দেশদ্রোহী?" (RBE, কলকাতা, ২০২১) থেকে এই বিষয়ে একটা ক্ষুদ্র অংশ এখানে পোস্ট করলাম। ... ...

মানুষটির গানের কোনও ঠিকঠিকানা নেই -- কখনও শিবের স্তোত্র, কখনও মীরার ভজন, গঙ্গাকে নিয়ে একটা ছোট্ট গান, কখনও আচার্য শঙ্করের 'ভজ গোবিন্দম', এমনকি রামপ্রসাদী সুরে একটা হিন্দি গানও শুনলাম তাঁর কণ্ঠে। তিনি সম্ভবত বিশেষ কোথাও ডাক না পাওয়া গায়ক; কিন্তু ডাক পাওয়া বা না পাওয়া নিয়ে তিনি খুব বিচলিত, এমনও মনে হলো না। নিজের গান নিজেকে শুনিয়েই মানুষটি কী খুশি! ... ...

অস্তমিত সূর্যদেব তখন আকাশ - বাটি ভরে পায়েস খাচ্ছেন, লাল, নীল, কমলা, হলুদ, গোলাপি, ফিরোজা.. তাতে হরেক রকমের সর। আজ 'তার' জন্মদিন। রাধারাণীর ঘরে 'ম' 'ম' করছে পরমান্নের গন্ধ। বাতাস আজ ক্ষীরের মতো নিগূঢ়। গাছেরা উথলে ওঠা ঘন। ... ...

বাবু বিলাসের মধ্যমণি রায় দিলেন : দোয়াতদানি বরফ জলে চুবিয়ে আনা হোক... তারপর সেই বিকচ স্ফটিক-সম দ্রাক্ষারিষ্ট ঢেলে দেওয়া হলো তাতে। যেন বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ জল-বারান্দায় বসা মানুষ জনের শহুরে বোধের মরম ছুঁয়ে গেল ! এলো ইলিশ-কেভিয়ার ! নাহ, সেই Royal Mother Of Pearl এর চামচ দিয়ে নয় -- দু আঙ্গুলের মধ্যে নিয়ে তাকে চেখে দেখার নিদান দিলেন সেই ঋজু-পুরুষ। স্বাদ কোরক গুলি বুঝি এক অজ্ঞাতপূর্ব আশ্লেষে... আবেশে অশেষ হয়ে উঠেছিল সেই প্রথম পরশনে... দরশনেও বটে ! ইলশে গুঁড়ির আনন্দে ততক্ষণে বারান্দার মেহগিনি কাঠের রেলিং সেজে উঠেছে - "রোদ্দুরে রিমঝিম"। সেই মাটির পাত্র যখন স্বাদে -আনন্দে - সুরে আর সুরায় উচ্ছল, লালাদা কেন জানি গেয়ে উঠেছিলেন -- : বেদনায় ভরে গিয়েছে পেয়ালা -- পিয়ো হে পিয়ো। : গান শেষে চোখ মুছে বললেন : : এটা কেন গাইলাম ? ইলিশ মাছের "এলিজি " ! এই মানুষ "কোয়েলের কাছে" লিখবেন না তো কে লিখবে ? ... ...

ঘটনা এখন এক্সপ্রেস নয়, রাজধানীর স্পীডে দৌড়ুচ্ছে। দু’দিনের পর আজ ফুরসৎ পেলাম, তাই লিখে রাখছি। আগেই বলেছি, গতকাল আমাদের বুড়ার যাওয়ার কথা ছিল। সেখানে বোম্বাগড়ের যুবরাজের শ্রাদ্ধ। ... ...

সেখানে কামাল পাশার সঙ্গে আনোয়ার পাশার নামও উল্লেখ করেছেন। এই আনোয়ার পাশা কামাল পাশার আগে তুরস্ক জয় করতে গিয়ে হেরে গিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান, তাঁর সংগ্রামের রাস্তা কামাল পাশার থেকে আলাদা ছিল। তবু তিনি আনোয়ার এর নাম রেখেছিলেন তাঁর কারণ তিনি দেশের জন্য লড়াই করেছেন যে বীরেরা, তাঁদের বন্দনা করেছেন, শুধু জয়ীদের নয়। এ কথাও সত্যি কবিতাটি তিনি যখন লেখেন তখনও কামাল পাশা জয়ী হয়ে উঠতে পারেন নি। জয়লাভ করেছিলেন পরে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে শুধু জয়ীকেই বন্দনা নয়, সংগ্রামীকে বন্দনা করা হবে। সংগ্রামী মানেই সম্ভাবনা। ... ...

সর্বজয়া ভৈরবী সুরের সেদিন যে কি সর্বগতা রূপ দেখেছিলাম -- আজ সকালে কেন জানি মনে পড়ে গেল। 'ফেড আউট' হতে চলা স্মৃতিকে অজস্র ধন্যবাদ তার জন্য। ... ...