
অনেক স্পয়লর আছে কিন্তু!***DISCLAIMERALL ANIMALS USED IN THE MOVIE WERE SHOT IN SOUTH AFRICA. NO ANIMALS WERE HARMED DURING THE PRODUCTION OF THE MOVIE.ডিস্ক্লেমর দেখে হাসলে হবে? এটা কমলেশ্বরবাবুর সেন্স অফ্ হিউমর। হেবি দিয়েছেন, আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে গেল।BASED ON A STORY BY BIBHUTIBHUSHAN BANDYOPADHYAYভাগ্যিস্ বলেননি কোন্ গল্প। "আদর্শ হিন্দু হোটেল" থেকে হলেও হতে পারে। "চাঁদের পাহাড়" থেকে নিশ্চিতভাবেই নয়।***সে ... ...

প্রিয় শাল্মলী,আজ অনেকটা পথ একসাথে হাঁটলাম আমরা l পায়ে পায়ে l তুমি সামনে, পরনে কটকি প্রিন্ট কুর্তা, কপালে বড় লাল টিপ l শ’তিনেক মানুষের মিছিলে তোমার পিছনে আমি, পশ্চিমি পোশাকে l আমদের বয়সের তফাত বিস্তর l আমাদের জন্মের জড়, বেড়ে ওঠার গল্প, শিক্ষার পরিসর, সবই বেশ পৃথক l আমরা পরস্পরের প্রেমিকাও নই l তবু আমরা গান গাই, হাত ধরে রাস্তা পেরোই, ছুটির সন্ধ্যেয় কফি খাই একসঙ্গে l তুমি আমার কথা ভেবে একা বেরিয়ে কিনে আনো গোলাপি নোটবই l আমি তোমার জন্য বেছে রাখি মল্লিকা সেনগুপ্তর কাব্যগ্রন্থ l তারপর য ... ...

এক. জীবনের অনেকটা বাঁক পেরিয়ে আমি আমার ছোট্ট বন্ধু মানিকের কথা ভুলতে বসেছিলাম। প্রায় এক যুগ আগে বিবিসির বাংলা বিভাগের (এখন দৈনিক প্রথম আলোতে ) কুররাতুল আইন তাহমিনা, আমাদের মিতি আপার টেলিফোনে এক লহমায় মনে পড়ে যায় হারিয়ে যাওয়া সেই কালো মানিকের মায়াময় মুখ।মিতি আপা জানতে চান, আপনার কী মানিকের কথা মনে আছে? আমার প্রথমেই সাংবাদিক মানিকের নাম মনে পড়ে।মিতি আপা বলেন, আরে না, আমি টোকাই মানিকের কথা বলছি, ওই যে সে নাকি এক সময় আপানাদের সাথে দল বেঁধে ঘুরতো। আর খুব সুন্দর গান করতো ... ...

কুলদা রায়১.ছেলেবেলা থেকেই রোগা পটকা ছিলাম। ঠাকুরদা এ কারণের খেলার মাঠে যেতে দেননি খুব বেশী। শহরের নজরুল পাবলিক লাইব্রেরীর সিঁড়িতে বসিয়ে নিজে খেলা দেখতে যেতেন। তখন আমার ক্লাশ টু। আমি নিতান্তই নিরীহ মানুষ। ভেতরে লাইব্রেরীয়ান ময়েন স্যার বসে আছেন। শাদা পা-জামা পাঞ্জাবী পরা। খুব গম্ভীর। আমার ভেতরে ঢোকার অনুমতি নেই। বারান্দায় একা বসে থাকি। পাশে পুলিশের ট্রেজারী। মাঝে মাঝে ঘণ্টা বাজে। শালগাছের পাতা ঝরে পড়ে। লাইব্রেরীর বাগানে ফুল ফোটে। কটা প্রজাপতি ঘুর ঘুর করে। মাঝে মাঝে ... ...

২২।শীতের দিনে সন্ধ্যেটা নামে বড় তাড়াতাড়ি; বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণের যে রঙটা - তা উপভোগ করবার সময়টুকু না দিয়েই। শুরু হয়েই যেন শেষ হয়ে যায়। একটু বেখেয়াল হলেই সেদিনের মতন উধাও হয় সেই রঙ। আবার প্রতীক্ষা আগামী দিনের জন্য। আজকে সেই রঙটা দেখা হল না সুবোধের। স্কুলের পর কয়েকজন ছাত্রকে নিয়ে বসেছিলেন পড়া দেখিয়ে দেওয়ার জন্য। এদের বাড়িতে পড়া বলে দেওয়ার মতন কেউ নেই। প্রাইভেট টুইশানির কথা তো স্বপ্নেও ভাবতে পারেনা এরা। অথচ এদের ইচ্ছে আছে। লেখাপড়ার প্রতি শ্রদ্ধা আছে। নিজে শিক্ষক হয়ে যদি এ ... ...

অপৌরুষেয়---------------শাড়ি মানে শাটী বা শাটিকা, একটি পরিধান বিশেষ, যা এদেশে গত পেরায় হাজার দুই বছর ধরে নারীর সৌন্দর্য ও ব্যক্তিত্ব ফুটিয়ে চলেছে। এই শব্দটির উল্লেখ প্রথম পাই বৌদ্ধ জাতক কথায়। তখন অবশ্য শাটী ছিলো অধোবস্ত্র, উত্তরাঙ্গে উত্তরীয় ব্যবহার করা হতো। আর্যযুগে পুরুষ ও নারী উভয়েরই পোষাক ছিলো একই রকম। পুরুষের অধোবস্ত্রে কাছা থাকতো, সহজভাবে কাজকম্মো করার জন্য আর নারীর শাটীতে থাকতো কোঁচা। তাও ছিলো অভিজাত নারীদের লক্ষণ। সাধারণ মানবীরা সচরাচর শাটীটি কটীদেশে জড়িয়ে পরতো ... ...

এই ভ্যাপ্সা গরমে বুকে কফ জমে গিয়ে চিত্তির! শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। পুরনো ব্রংকাইটিসের ধাত। শেষে দুগ্গা বলে প্রেডনিসোলোন নামের স্টেরয়েড দুই গুলি আর একটা বাজারচলতি ব্রংকোডায়ালেটর কফ সিরাপ দুই চুমুক খেয়ে গোঁফ মুছে টিভি চালিয়ে পিঠে বালিশ আর হাতে বই নিয়ে একটু আরামে শুয়েছি কি কখন চোখ লেগে গেছে! স্বপ্ন দেখলাম যে আমি একটা মহান আর্ট ফিলিম বানিয়েছি। মাত্র পাঁচ মিনিটের। তাতে নাচা-গানা নেই। নায়ক-নায়িকা নেই। ঢিসুম- ঢিসুম ... ...

সুপর্ণা থাক বা না থাক, হইহই করে এসে গেল শীতকাল। বইমেলা আসছে, আসছে ঝিলভর্তি পরিযায়ী পাখিদের দঙ্গল। আপনি আসছেন তো? গুরুর স্টল নং ৪১৫। ... ...

অটল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারেনি বলেমোদি ভেসে গেল অলকানন্দা জলেকরো আনন্দ আয়োজন করে পড়োলিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা গেরুয়া পদ্মফুলেযে আম আদমি, তাকে খুঁজে বার করোকরেছো, অটল; করেছিলে; ছেড়ে হাত থেকে দলখানিভেসে যাচ্ছিল–ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে;–‘হেরে যাচ্ছ যে!’ হেরেই থাকত–সে-দল উঠবে বলেলোক ডুবে মরে, লোক ভেসে যায় রাজনীতি বেনোজলে।। ... ...

সাগর–ছেঁচার দিনগুলো ( একে চন্দ্র, দুইয়ে পক্ষ। সমুদ্রমন্থনেও দুই দল, এ ধরেছে শেষনাগের মাথা তো ও মুড়ো। এদিকে বিষ্ঞুর মোহিনীমায়ায় সব লন্ডভন্ড।উঠল গরল, উঠল অমূত।ভাই–ভাই ঠাঁই–ঠাঁই হল। আজও সেই দায় বয়ে চলেছি আমরা।এটি তারই এক আখ্যান, এর ইতিহাস হওয়ার দায় নেই।) ‘কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে’ সেই সব দিন। সেই সব দিনকালে শহর কোলকাতায় ফ্লাইওভার–মাল্টিস্টোরিজ–হাইরাইজ– সুপারমল– আইনক্স কিস্যু ছিল না ... ...

রাস্তাঘাটে আলোর খেলা, কেক প্যাটিসের গন্ধ,ইস্কুল-পাঠ, কোর্ট কাছারি, আপিস-টাপিস বন্ধ।বড়দিনের হরেক মজা, যার যেটা পছন্দ,আমার যীশু ফুটপাথে শোয়, অসুখে চোখ অন্ধ!নতুন জামা, নতুন শাড়ী, কত্তো উপহার!সবুজ গাছে তারার মালা, সুন্দর বাহার!গানের সুরে বাজনাতে আজ বরন হলো কার!আমার যীশু পথকুড়ানি, ভিক্ষায় সংসার!তারিখ বুঝি পঁচিশ রে আজ? মাস কি ডিসেম্বর?আবার এমন আনন্দ কি আগামী বচ্ছর?ক্রিসমাস নয় অন্য হুজুগ আসবে ক’দিন পর।আমার যীশু কাতরে বলে, ‘ক্ষমা কোরো ... ...

সাতসকালে হঠাত পেলাম ভগবানের দেখা।সঙ্গে কোনো ব্ল্যাক ক্যাট নেই, এক্কেবারে একা।চিনলো আমায়। ‘কেমন আছিস? বাদবাকিরা সব?’আমি শুধাই, ‘খবর রাখা তোমারই তো জব!সবজান্তা বলে বেড়াও নিজেকে, তার বেলা?’হাসল ভগা। ‘আমি বলি? না রে, আমার চেলা।ওরাই রটায় আমার নামে যত্ত বাজে কথা।সর্বশক্তি আমার কেন থাকবে রে অযথা!যাকগে, এবার ওসব ছেড়ে কাজের কথায় আসি।জানিসই তো, নতুন নতুন সৃষ্টি ভালবাসি,একটা নতুন ধর্ম এবার খুলব ইচ্ছা আছে।তুই হবি তার প্রচারক, তাই এসেছি তোর কাছে।ভগব ... ...

পায়ে পায়ে পথ চলেছি আমরা ক’জনদু’ধারে ধানজমি আর বসতভিটেগড়িয়ে দুপুর এবার বিকেল হবেআকাশের পচিমপারে আসকে পিঠে lচৈ চৈ খয়েরি হাঁসের পালক জুড়েসোনালি রোদের মতন ইচ্ছেডানাদলছুট চড়াই পাখির আসকারাতেখুঁটে খাই সবজি ক্ষেতের মটরদানা lদেখি এই কয়ালপাড়ার মধ্যেখানেখোড়ো ঘর আগলে রাখে ইন্দুমতী‘মেয়ের নাম কী রেখেছ মন্টুর মা?’শুধোলে আলতো জানায়- ‘সরস্বতী’ lস্বামী তার আরব গেল সোনার কাজে ছেলে তিন, তখন মাসিক বন্ধ দু’মাস,পৌষেই সরস্বতীর পাঁচ পেরোলোঘরে তা ... ...

১৮।সকাল হলে তোমার কাছে যাবো ভাবিদুপুর হলে তোমার কাছে যাবো ভাবিবিকেল হলে তোমার কাছে যাবো ভাবিরাত্রি হলে পলিয়ে আসি ভয়েসকাল হলে বকুল্গুলি গন্ধ ছড়ায়দুপুর বেলা রেলিং জুড়ে ডুরে শাড়িবিকেল হলে খোঁপায় শুধু জুঁই টগররাত্রিবেলা ফিরে আসি ভয়েসকাল দুপুর বিকেল জুড়ে ইচ্ছাগুলিরাত্রিবেলায় কঠিন সুরে কথা বলেভালোবাসায় স্মৃতিগুলি রৌদ্র মেখেরাত্রি হলে অন্ধকারে মুখ লুকোয়।বিকেলের রোদ পড়ে আসছে। চারদিকে সিঁদুরের ফিকে রঙ। ছাদ ... ...

---১।---দেবযানী খোবরাগাড়ের কেস নিয়ে কিঞ্চিৎ খোঁড়াখুঁড়ি হবার পরে, দেখা যাচ্ছে, যে, আমেরিকায় দেশ থেকে গৃহসহায়িকা নিয়ে যাওয়া ভারতীয় কূটনীতিকদের জন্য নতুন কিছু না। বরং এটা অভ্যাসেরই অংশ। বছর বছর ধরে এই নিয়ে মামলা মোকদ্দমাও হয়ে চলেছে। পরপর তিন বছরে এই নিয়ে মার্কিন আদালতে তিনটি মামলা দেখতে পাচ্ছিঃ২০১১ সালে নিউ ইয়র্কের ভারতীয় কনসাল জেনারাল প্রভু দয়ালের বিরুদ্ধে তাঁর প্রাক্তন গৃহকর্মী একটি মামলা করেন। অভিযোগ ছিল জোর করে এক বছর ধরে কাজ করানোর।২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় গৃহ ... ...

প্রজন্ম '৭১ এর সাইদুর রহমানের সঙ্গে আমার পরিচয় সাংবাদিকতার শুরুতে সেই ১৯৯২ - ৯৩ সালের দিকে। তখনও রায়ের বাজার বধ্যভূমিতে বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধটি গড়ে ওঠেনি। তবে সে সময় প্রজন্ম '৭১ নিজ উদ্যোগে একটি ছোট্ট স্মৃতিসৌধ গড়ে সেখানেই প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পাঞ্জলি দিয়ে আসছিলো। সরকারের কাছে এ নিয়ে তারা অনেক ধর্ণা দিয়েও সরকার পক্ষকে উদ্যোগি করতে পারেননি।সে সময় সাপ্তাহিক "খবরের কাগজ" এ অরক্ষিত রায়ের বাজার বধ্যভূমির ওপর একটি প্রচ্ছদ প্রতিবেদন করার জন্য আম ... ...

মুম্বাইয়ের জনতা কলোনির জকিন আরপুথাম বিগত ৪০ বছর ধরে কাজ করছেন ভারতের বিভিন্ন শহরে বস্তিবাসীদের পুনর্বাসন নিয়ে। ম্যাগসেসাই পুরস্কারও পেয়েছেন। নিজেও বস্তিবাসী তিনি। রাষ্ট্রের কর্তাদের কাছে জকিনের বিখ্যাত উক্তি - আমরা তোমার দাতব্য চাই না, আমাকে তোমার পরিকল্পনায় শামিল কর। কলকাতার জনসংখ্যার যে বিশাল অংশ নিম্ন আয়ের শ্রমজীবী বস্তিতে থাকেন, যে বিশাল অসংগঠিত শ্রমের স্রোত প্রতিদিন দূরদূরান্ত থেকে শহরে এসে ঢোকে, তার একটা বড় অংশই এই শহরের অতিকায় সচল যন্ত্রটির অবিছেদ্য নাটবল্টু। তাদের শস্তা শ্রম আমাদে ... ...

এক‘৯০ এর ছাত্র-গণআন্দোলনের শেষ প্রান্তে চরম দীনতার অনুসঙ্গে খানিকটা ঘটনাচক্রেই ছড়াকার সুকুমার বড়ুয়ার সঙ্গে আমার প্রথম পরিচয়। এর আগে নির্ঘাত কোনো না কোনো কাগজে বা সাময়িকপত্রে তার চমৎকার সব ছড়া পড়ে থাকবো।…সে সময় জেনারেল এরশাদ কবিকূলকে কিনতে শুরু করলে দেশের শীর্ষ কবিরা এর প্রতিবাদে গঠন করেন জাতীয় কবিতা পরিষদ। রাজকবিদের বিরুদ্ধ স্রোতের বাইরে পরিষদ আয়োজন করে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দুদিন টিএসসির সড়কে ‘জাতীয় কবিতা আন্দোলন’, পরে তা ‘জাতীয় কবিতা উৎসব’এ রূপ ... ...

বারো বছর পর মেট্রোর ভাড়া বেড়েছে, এক ধাক্কায় অনেকটাই। আর তার জেরে এই গণপরিবহণ থেকে রাতারাতি খসে গিয়েছেন ৮০ হাজার মানুষ (৭০ হাজার নয়), মোট যাত্রীর প্রায় ১৪ শতাংশ। যেভাবেই দেখা যাক না কেন, এটা নিঃসন্দেহে একটা খবর। আর এই খবরটা একটি দৈনিকে প্রকাশিত হয়েছে আনন্দসংবাদ হিসেবেই - Fare hike & footfall dip suit Metro fine।* সেই ৮০ হাজার মানুষ বিকল্প পরিবহণের এই আকালে কীভাবে যাতায়াত করছেন, সেই ভাবনার প্রতি কারোর কারোর দেখা যাচ্ছে এক তীব্র সোচ্চার নির্লিপ্তি। সোচ্চার নির্লিপ্তি সব সময়েই দাঁড়িয়ে থাকে ন ... ...

নগেনবাবু আর খগেনবাবু, দু'জনারই এখন ভারী ফুর্তি l নগেনবাবু, যিনি নেশায় নাইট্যকর্মী, দেয়াল লেখেন- সমকামীরা নিজের ইয়ে নিজে মারে l আর খগেনবাবু, যাঁর পেশা সাংবাদিকতা, আপদে বিপদে গর্জে ওঠেন- ক্যালা মগাদের ক্যালা, বলে l রাষ্ট্রের উচ্চতম আদালতের খবরদারিতে উভয়েই তাই যৎপরোনাস্তি পুলকিত l আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর এ মুহূর্তে অন্য কোনো রাস্তা নেই l গা কিরকির করছে l এসব ক্ষিপ্র-গতিশীল বাবুদের অসুস্থতার একটি নামকরণ করলাম তাই l শূকর (বা সু-কর, মানে যাদের মুখমন্ডলে মূত্রত্যাগের ইচ্ছে যায় আরকি) সিনড্রোম ... ...