
দুর্গানবমীর প্রায় সব শব্দই বিয়োগান্তক। যে শব্দগুলো এতদিন উল্লাসের বাতাসে ভর করে আসছিল, এখন তারাই বিষাদের বাহন হয়ে ছড়িয়ে পড়ে দিকে দিকে। আজ দুপুরে নিয়োগী বাড়িতে মহাভোজ; সে উপলক্ষে সকাল থেকেই ঠাকুরদের কড়ায় ছ্যাঁকছোঁক – মাছের কালিয়া আর পাবদা-সর্ষে নামিয়ে বাড়ন্ত বেলায় বেগুনি আর ঝুরি আলুভাজার তোড়জোড়, খাবারের পাতে গরম গরম দেওয়া হবে। আরেকটা বড় কড়ায় মাছের মাথা দিয়ে মুগের ডাল সাঁতলানো, আর পাশের বড় ডেকচিতে কিছুটা কম গুরুত্ব পাওয়া ফুলকপির তরকারি। মশলার গন্ধে ঢেকে যাচ্ছে বাড়ি, পাড়া। তবু সেই সব গন্ধ, শব্দ, রঙ আজ যেন ফুরানের আগের উজ্জ্বলতা নিয়ে আসছে। তাতে আনন্দের চেয়ে বিষাদের ভার বেশি। ... ...

কথায় আছে, “অষ্টমীর পূজায় ফলে বিদায়ের আশ/ নবমী দশমী বাঁধে আর বারো মাস”। অষ্টমীর পুজোয় নাকি বিদায়ের আশা ফলে গেরস্থের বুকে – সে কেমন? অষ্টমীর পুজো-শেষে নবমীর দিকে পা দিলেই বিদায় বাদ্য বাজতে থাকে কোথাও, আর মাত্র দু’ দিন। এই ‘মাত্র দু’ দিন’-এর প্রহেলিকায় গেরস্থ-কন্যা গৌরীর আগের তিনটে আলো-ঝলমল দিন কোথায় যেন পালায়! তারা এসেছিল যেন এটুকু বোঝাতেই যে তারা থাকবে না। ... ...

পুজোবাড়িতে সপ্তমীসন্ধে এলেই এমন কিছু মানুষ থাকেন যারা সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করেন, "এই তো সপ্তমীও কেটে গেল, অষ্টমী-নবমী দুটো দিন কেটে গেলেই ভাসান! ব্যাস! এত আনন্দ-আয়োজন সব শেষ!" এটুকু শেষ করে তারপর অপেক্ষাকৃত ছোটদের দিকে তাকিয়ে জগতের এই প্রবহমানতার রহস্য ভেদ করার আনন্দে হ্যা হ্যা করেন। ... ...

ছোট পাড়ার এই রাস্তাটা আজ সন্ধেয় আলোয় সাজলো সম্পূর্ণ। দুটো গলি পেরিয়ে পাড়ার পুজো। আবছা সুরে সে পুজোর সূচনা ভেসে আসছে এত পথ। নিঝুম, হৈমন্তী রাস্তার উপর আলোর ঝালর, তারও উপরে কিছু বাড়ির বারান্দায় শৌখিন জ্বলা-নেভা আলো, আমাদের এই নিয়োগী বাড়ির গায়ে আলোর মালা, আর তারও অনেক, অনেক উপরে, হাল্কা হিমধরা আকাশে ইতস্তত তারাদের সংলাপ। বোধনের সময় হল। ... ...

নিয়োগীদের বাড়িতে দুর্গাপুজো হয়। পুজো বহুদিনের; খাতায় কলমে হিসেব পাওয়া যায় দুই শতকের, তবে তার আগেও যে হতো – সে কথা প্রায় সবাইই বলেন এ বাড়ির। কলকাতার এই বাড়ি রাধানাথ তৈরি করে থাকতে শুরু করেন বছর ষাটেক আগে, অর্থাৎ এই বসতে পুজোর বয়স সেরকমই। বাড়ির পুজোয় বাড়ির গাছের ফুল থাকুক অঞ্জলির পাত্রে – সেই ইচ্ছায় রাধানাথ তখনই লাগিয়েছিলেন দোলনচাঁপা আর শিউলি। ... ...


ছোটবেলায় মোটা বেতের ঝুড়ি মাথায় ফেরিওয়ালারা হেঁকে যেত “হরেএএএক মাল পাঁসসিকে”, এখন যায় তাদেরই আধুনিক সংস্করনরা, রেকর্ড করা গলায় বলে “আমাদের প্রচার গাড়িতে পাবেন নানা ধরনের জিনিস”। ‘প্রচার গাড়ি’ শব্দগুচ্ছ অনেকটা ‘সৌন্দর্য সাবান’-এর মত, কী যে তার মানে কেউ জানে না। যাই হোক, সেই পায়ে চালানো গাড়িতে যা যা থাকে তার প্রায় সবই ভেসে যেতে দেখলাম বারান্দা থেকে - ছোট গামলা, বাটি, খেলার বল, বোতল, ক্যারি ব্যাগ, দড়ি ইত্যাদি। গাড়িতে যা থাকে না তাও দেখলাম - ধবধবে সাদা টগর ফুল, সবুজ রঙের বাঁশ, গাছের পাতা, এমনকি এক পাটি জুতোও। ... ...

আমাদের পরিবারের সাথে এখন খুব ঘুলেমিলে গেছে সোনামণি। ইচকি পিচকিও খুব খুশি তাদের নতুন মামি পেয়ে। এদিকে আমিও ওর হাতে দুজনকে সঁপে দিয়ে নিশ্চিন্ত। মা এখন হরিপদবাবুদের পুরনো কুলারে আমাদের থাকার জায়গা করে দিয়েছেন, আর মেয়েটাও অল্প কদিনে ঐ খুপচিটাকে কেমন ঘর বানিয়ে ফেলেছে। ... ...

দুটো রোমান মিথকে একসঙ্গে করে, দু'বছর আগে লিখেছিলাম গল্পটা। এই গল্পে ব্যবহৃত ঘরবাড়ি, খাবার, জীবনযাত্রা, কবিতা সবই ইতিহাস থেকে নেওয়া। বানাইনি। এমনকি, পাস্তুমিয়ার চুটকিটাও দু'হাজার বছর আগেকার! যাঁর কবিতা অনুবাদ করেছি, সেই অসামান্য ক্ষমতাশালিনী, সাফো সমপ্রেমী ছিলেন। ... ...

যদুনাথ সরকারের লেখা থেকে উপাদান নিয়ে, ইতিহাসের কিছু ঘটনা আর কল্পনা মিশিয়ে লেখা গল্প। শাজাহানের সময় নগ্ন সাধক সারমাদ সত্যিই গান আর কবিতার মাধ্যমে, তাঁর নিজস্ব দর্শন (যার খানিকটা গল্পে বলা আছে) প্রচার করতেন। তবে, এই গল্পে সারমাদের গানটা আমার লেখা। দশম শতকের পারসিক মনীষী মনসুর আল হাল্লাজের আনাল হক (সো অহং) বাণী সারমাদ ব্যবহার করতেন বলে জানা যায় না। আবার করতেন না, সেটাও জোর দিয়ে বলা সম্ভব নয়। ... ...

ইতিহাস আশ্রিত এই গল্পটায়, যেটুকু কল্পনা মিশেছে, তাতে মানুষের নিজের পরিচিতি খোঁজাকে বুঝতে চেয়েছিলাম। খুব উঁচুদরের সাহিত্যকর্ম নয়। একটা প্রচেষ্টা মাত্র। ... ...

১৬৭৯ সালের ১৮ অক্টোবর শিবাজির নৌবাহিনীর হাতে বম্বের ইংরেজরা সত্যিই শোচনীয়ভাবে হেরে যায়। শম্ভাজির নৌবলাধ্যক্ষ কনহজি শঙ্খপালের বাবা বিঘ্নেশ কাল্পনিক চরিত্র। কিন্তু দৌলত খান,জর্জ কোল, থ্রপ, ব্র্যাডবেরি আর ওয়েলশ্ এর নাম ইতিহাসে পাওয়া যায়। মারাঠা গ্রামীণ শাসনের রূপ, আর নারী স্বাধীনতা ঐতিহাসিক সত্যি। এছাড়া বাকিটার পুরোটাই কাল্পনিক গল্প। ... ...

সারাদিন জঙ্গ লড়ার পর খুনখারাপিতে আকাশ ছিঁড়ে ফালা ফালা করে আফতাব আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমে ঢলে পড়বে। এই রঙ্গীন আকাশটা ঢেকে যাবে হিজাবে। সুর্মা পরা চোখের মতো আসমানে তখন ঝিকমিক করবে সিতারার চুমকি। তখন এই ঘাসের উপর বসে কারোর চোখে কী চিকচিক করবে আতর? ... ...

ব্যালকনিতে দাঁড়িয়ে বিতান দেখে চারপাশটা বৃষ্টিতে ঝাপসা হয়ে আসছে। নিচে, মাটিতে জল জমছে আস্তে আস্তে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, টানা। এরকম মেঘ ভাঙ্গা বৃষ্টি মুম্বইতে হয়েছে কয়েকবার, খবরে পড়েছে বিতান। এবার কী কলকাতার পালা? সে দাঁড়িয়ে আছে পাঁচ তলার ওপর। তার বাড়িও কি ভেসে যেতে পারে? বিতান ভয় পায় না। পাঁচতলা ভাসিয়ে নেওয়া বৃষ্টি কোথাও হয়েছে বলে জানা নেই বিতানের, তবু হলে ভাল হয়। কিছু একটা অন্তত হবে জীবনে। ... ...

জীবনে চলার পথে কত কি না হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া জোনাকি খুঁজতে বেরিয়েছে আনন্দ। ... ...

অস্তমিত সূর্যদেব তখন আকাশ - বাটি ভরে পায়েস খাচ্ছেন, লাল, নীল, কমলা, হলুদ, গোলাপি, ফিরোজা.. তাতে হরেক রকমের সর। আজ 'তার' জন্মদিন। রাধারাণীর ঘরে 'ম' 'ম' করছে পরমান্নের গন্ধ। বাতাস আজ ক্ষীরের মতো নিগূঢ়। গাছেরা উথলে ওঠা ঘন। ... ...

একাকীত্বে জীবন কাটান বহু মানুষ এই কলকাতার বুকে৷ তাদেরই কারুর গল্পকথা ৷ ... ...

দ্রৌপদীর চিত্তহরণ করাটা কি মুখের কথা? অতবড় শালপ্রাংশু মহাভুজ বৃষস্কন্ধ পরম রূপবান মানুষটা? একহাতে বৃক্ষ উপড়ে ফেলতে পারেন এরকম চণ্ড মানুষটাও দ্রৌপদীর কাছ থেকে এক কণা ভালবাসা পাবার জন্য কেমন শিশু হয়ে যেতেন। ... ...

গরম লাগছিল প্রচন্ড। কিভাবে এই জ্বালা থেকে মুক্তি পাই, সাজেশন চাওয়ায় বিল্লি তৎক্ষণাৎ বললো, তিব্বত গেলেই পারো। আমরা হাঁ হাঁ করে উঠলাম, "বলে কী! তিব্বত? যাওয়ার জোগাড় করতে করতেই তো ঘেমে নেয়ে মরে যাব!" বিল্লি একটুও না দমে বললো, "সে মরতে পারো, কিন্তু একবার চেষ্টা চরিত্তির করে যদি পৌঁছে যাও তিব্বতে, দেখবে এ জীবনের মতো গরম উধাও হয়ে গেছে! তাপ্পর যতই যাও বীরভূম বা আফ্রিকা, গরম আর লাগবে না। এমনকি বরাত থাকলে পরের জন্মে গ্রিনল্যান্ডেও জন্ম হতে পারে।" ... ...

সুজিত ডাক্তার চোঁয়া ঢেঁকুরের রুগী দেখতে এসে আধঘন্টার মধ্যে লিভার ক্যান্সার প্রেডিক্ট করে "খুবই ভয়ের ব্যাপার" বলে শেষ করেছেন। সেই থেকে ভিড় জমে গেছে সান্যালের আঙিনায়; গুমরে-ডুকরে বিলাপ উঠছে -- ডাক্তারবুড়োর সহজ কালমেঘের অঙ্কে যে সমস্যা মিটতে পারতো, এখন মনে হচ্ছে অঙ্কলজিস্ট ছাড়া গতি নেই। মুড়িমাসিও নাকিসুরে কেঁদে বললো, তার মুড়ির ধুলো চোখে ঢুকে করকর করছিল, সুজিত ডাক্তার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ঝলক দেখে নাকি বলেছে, রেটিনা ফেটে গেছে। ... ...