
ঝরনার ধারে ঘর আবছা স্বয়ম্বর ফেলেই এখানে আসা। বিষাদের যতো পাখিচোর কুঠুরিতে রাখিছিঁড়ে ফেলে দিই ভাষা৷ অরণ্যে আছে সাপ গিলে খায় সংলাপ হাওয়াতে ছড়ায় ধুলো। কুটিরে রেখেছি বই এবার তো পড়বোই আলোর কবিতাগুলো।শুঁড়িপথ ধরে হাঁটিফার্নে ঢেকেছে মাটিকুহকী লতার জাল ফিরে আসে স্বপ্নরা সাজায় আলতামিরাএকাকীর হরতাল। ... ...

খাওয়া-দাওয়া ছিল বটে স্বাধীনতার আগে। ভারতীয় খানার স্বর্ণযুগ বলতে মুঘল যুগ। শ্রীযুক্ত বাবর যখন ভারতের অধিপতি হয়েই পড়লেন, যে জিনিসটি তিনি সবথেকে বেশি আকাঙ্খা করতেন তা হল তার জন্মস্থানের খানা, বিশেষতঃ ফলমূল। মধ্য এশিয়ার খোবানি থেকে পারস্যের তরমুজের জন্যে তার প্রাণ কাঁদত। তাছাড়াও ভারতের মশলাদার খাবারও তাঁর বিশেষ পছন্দের ছিলনা। বাবর পছন্দ করতে মধ্য এশিয়ার ঝলসান মাংসর পদ। বাবরপুত্র হুমায়ুন কিন্তু ভক্ত ছিলে পারসিক পোলাও থেকে হালকা মশলাদার রান্নার। আকবরের সময়ে ভারতীয় রান্না, পারসিক রন্ধনপ্রণালী আর মধ্য এ ... ...

এটা ২০৩৭ সাল। এবং অামেরিকার গ্লোবাল ডমিনেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে।তবে সকলেই যে নিয়ন্ত্রণাধীন হয়ে গিয়েছে তা নয়। এ সম্পর্কে যথাসময়ে বলা যাবে। আপাতত শুধু এটুকু জানিয়ে রাখা যাচ্ছে যে আট দশক আগে গুয়াতেমালা-ফুয়াতেমালা, চিলি-ফিলি ও আরও যে কয়েকটি পোকামাকড়কে, যেমন কিউবা ও অ্যাঙ্গোলা, দু'আঙুলে ধরে টিপে ফাটিয়ে দেবার যে কর্মসূচী গ্রহণের মধ্যে দিয়ে ব্যাপারটা শুরু করা গেছিল তা এখন পরিপূর্ণ। এবং এই দীর্ঘ গুয়াতেমালা-পর্ব ও চিলি-পর্বের পরে অষ্টাদশ পর্ব সমাপ্ত করতে যথানিয়মেই আসে ইরাক ও আফগানিস্তান। এবং মা ... ...

সব খুচরো জটিলতা এড়িয়ে একদম সরল করে বললে সোজাসাপ্টা জিনিসটা এইরকম। এনআর সিঃ হিন্দু মুসলমান নির্বিশেষে 'অবৈধ' বাঙালিদের তালিকা বানানো হবে। এবং নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে। তালিকার বাঙালিদের ডিটেনশান ক্যাম্পে রাখা হবে, না লাথি মেরে বাংলাদেশে তাড়ানো হবে জানা যায়নি। ঝামেলায় পড়বেন কারাঃ কেবলমাত্র বাঙালিরা। এখনও পর্যন্ত, শোনা যাচ্ছে, অবৈধ তালিকায় আছেন হিন্দু ও মুসলমান ৪০ লক্ষ বাঙালি।পক্ষে-বিপক্ষেঃ এর পক্ষে আছেন ভারতের মূলধারার সমস্ত দল। অগপ, বিজেপি জোরালো সমর্থক। কংগ্রেস, বাম, ত ... ...

বেশ করেছে। হ্যাঁ মশাই, বেশ করেছে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে কিছু তথাকথিত বিজ্ঞানী এসে বলেছেন, প্রাচীন যুগে শ্রীলঙ্কায় এয়ারপোর্ট ছিল। কৌরবদের শতভাই আদি যুগেই স্টেম সেল থেরাপির প্রকৃষ্ট প্রমাণ। আর নিউটন আইনস্টাইন এঁরা সব ভুল -- ফক্কা। অতি শীঘ্রই গ্রাভিটেশনাল ওয়েভ আর লেন্সিং ইফেক্ট-এর নাম সংশোধন করে নাকি বিজ্ঞানের সাথে সম্পর্ক বহির্ভূত কোনো কোনো ব্যক্তির নামে হয়ে যাবে। তা মশাই, বেশ করেছে বলেছে। এরকম আকছারই তো শোনা যায় আজকাল। আগের সায়েন্স কংগ্রেসেও তো শোনা গেছিল আদি যুগে বিমান ব্যবহারের ... ...

বইমেলা বইমেলা▶️পরমেশ জোয়ারদারের আমাশা কোনোকালে ছিল না। কখনও কবিতা লেখেননি এবং দুই হাতের দশ আঙুলে সর্বসাকুল্যে আটটি জিএসআই সার্টিফায়েড মহার্ঘ পাথররাজি। পরমেশ বাবু কোল ইন্ডিয়ার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে অবসর নেওয়ার কিছুদিন আগে মরিয়া হয়ে ছত্রিশ বছরের বিবাহিত পত্নীর সঙ্গে সেক্স করার চেষ্টা করেছেন। চাহিদা ও জোগানের সূত্র ব্রেকডাউন করে একটু দরকচা টাইপ হলেও, আদতে খুব একটা মন্দ ছিল না কম্মোটি। যদিও পত্নী সংযুক্তা দেবী এর জন্য তাঁকে বিস্তর বকাঝকা করেছেন, 'বুড়ো ভামের ... ...

Tony Lip Vallelonga একজন নাইট ক্লাবের বাউন্সার।তিনি একজন অল্পশিক্ষিত ইটালিয়ান আমেরিকান।তার চরিত্রের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি এক রোখা, এগুয়ে, জেদি, দুনিয়ায় চলার তার সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, প্রচুর খেতে পারেন, সমস্যা সমাধানের অদ্ভুত দক্ষতা আছে, বাস্তববাদী, কালোদের প্রতি দৃষ্টিভঙ্গি ভাল না এবং নীতি ঠিক রেখে টাকার জন্য সব কিছুই করতে রাজি। নাইট ক্লাব সাময়িক ভাবে বন্ধের জন্য চাকরি খুঁজছেন তিনি। লোভনীয় অফার সহ চাকরি পেলেন D. Don Shirley নামের একজন পিয়ানিস্টের গাড়ি চালক এবং দেহরক্ষীর ক ... ...

প্রিয় ভিরাট, আমি জানি, এ চিঠি তোমার কাছে পৌঁছবে না... তবুও কিছু কথা আজ ভারি বলতে ইচ্ছে করছে... এখন তুমি খুব ব্যস্ত, তোমার প্রিয়তমা, টিম মেট আর কোচিং স্টাফ দের নিয়ে ...এক শৃঙ্গ জয়ের পর পরবর্তী শৃঙ্গ জয়ের জন্য সেনা প্রস্তুত করবে, এটাই তোমায় মানায়... বিশ্রাম নামের কোন শব্দ তোমার অভিধানে নেই... সবাই বলে তুমি আগ্রাসী, আমার মতে কোথাও গিয়ে যেন অচঞ্চল ধ্যানমগ্ন যুবক... যার কাছে ব্যাট শেষ কথা বলে, পরিসংখ্যান মনের আনন্দে তোমার সাজানো বাগানে খেলা করে ...আসলে, আজ বড় উত্তেজিত বোধ করছি... ... ...

হিলস্টেশনে সকাল সাতটায় গাড়ি আসার কথা থাকলে সাধারনতঃ আটটার আগে আসেনা। কিন্তু দেখা গেলো, অর্ণব ছেলেটি ভারি কাজের ছেলে। যা যা কমিট করেছিলো, মেটিকুলাসলি মেন্টেইন করছে। ঠিক সাতটায় একটায় টেম্পো ট্র্যাভেলার হোটেলের দরজায় এসে হাজির। গাড়িতে আমরা যাবো চিলিং পর্যন্ত। ঘন্টা তিনেকের জার্নি। সেখান থেকে প্রথম দিনের হাঁটা শুরু। সেজেগুজে টিম মোটামুটি তৈরিই ছিলো। মালপত্তর গাড়িতে তুলে রওনা দেওয়া হল সাড়ে সাতটায়। সব মিলিয়ে ... ...

শবরীমালা নিয়ে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি পোস্ট দিয়েছিলাম। তারপর অন্যত্রও দীর্ঘ আলোচনা হল। আমার মূল বক্তব্যগুলো এক জায়গায় জড়ো করে এই লেখা। প্রথমত, ভারতীয় সংবিধান অনুযায়ী সব হিন্দুর সব মন্দিরে প্রবেশাধিকার আছে। কাজেই সংবিধান অনুযায়ী মেয়েদের মন্দিরে প্রবেশাধিকার আটকানো যাবে না। কিন্তু এখানে সংবিধান নিয়ে একটি প্রশ্ন তোলা হয়ত অসঙ্গত হবে না। সংবিধান কেন শুধুমাত্র হিন্দুদের মন্দিরে প্রবেশাধিকার দিল? কেন ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নয়? তাহলে কি সংবিধান ধর্মীয় নিয়মকানুনকে নাগরিকের যথেচ্ছ বি ... ...

আমার বাড়ির কাছেই ছোট একটা বার আছে। আমরা বলি স্টিভের ভাঁটিখানা - স্টিভস ব্রিউয়ারি। যদিও স্টিভ মদ বানায় না, কিন্তু ওটাই আদরের নাম হয়ে গেছে। আমরা কজন আধবুড়ো লোক প্রতি শনিবার সকালে গলফ খেলে স্টিভের দোকানে ঢুকে দুয়েক পাত্র বিয়ার সেবন করে বাড়ির পথ ধরি। এ আমাদের অনেকদিনের অভ্যেস। স্টিভ ভিয়েতনামের যুদ্ধে লড়াই করেছে। এখানে যুদ্ধফেরতদের ভেটারেন বলে। স্টিভ হল ভিয়েতনাম ভেটারেন। যুদ্ধের পরে বীতশ্রদ্ধ হয়ে প্রায় পিসনিক হয়ে যায়। নিজে ওহায়োর ছেলে, কিন্তু ওর বেস ছিল স্যান্টা বারবারা। সেখানে থাকার সময়েই বারবারা বল ... ...

এ বছরের শুরুতে ভাবলাম জার্ণাল লিখে রাখি। কতদিন এ ভাবনা আর লেখা একসঙ্গে থাকবে জানি ন। তবু থাক, যতটুকু রাখা যায়, থাকে… এ লেখার সবটুকু তারই, যদি সে মনে রাখে। ২ জানুয়ারি ১৯১খানিক পুরনো হলে ঘটনার গায়ে মায়ার প্রলেপ লাগেসামান্য সুগন্ধ — ডালে হিং ফোড়ণের এলেবাধ্যতামূলক নিরামিষ দিন মনেও থাকে না। যেন পলি পড়া উর্বর মাঠ এতদিন কর্ষণবিহীনআচমকা উড়ে আসা বীজ বুকে ফলের বাগান ফলাতে চায়সামান্য চিঠির বাক্স খুলে প্রজাপতিগুলি উড়ে উড়েভিতর বাগানে ... ...

মন্দির টন্দির নিয়ে আমি বিশেষ কিছু জানিনা। সবরীমালা না শবরীমালা, স না শ, তাও জানতামনা, এখনও জানিনা। বাঙালি গড়পড়তা বাঙালি মধ্যবিত্তও আমার চেয়ে বেশি কিছু জানে বলে মনে হয়না। দক্ষিণের একটি মন্দিরে মানুষের মাথায় নারকেল ফাটানো হয় রিচুয়াল হিসেবে, এরকম একটা ভিডিও দেখে হেসেছিলাম মনে আছে। তারপর এই শবরীমালা। সেই মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের ঢোকা বারন, এরকম পড়লাম চারদিকে। তা নিয়ে দিগ্বিদিকে প্রবল হইচই, কোর্টের রায়, মানবীপ্রাচীর। অবশেষে দুজন অ্যাটিভিস্ট ঢুকে পড়লেন মন্দিরে। তারপর আরেকদফা হইচই। চতুর্দিক ... ...

তোমার সাথে আলাপের অনেক আগেই আমি তোমাকে নিয়ে কবিতা লিখে ফেলেছিলাম। তোমাকে নিয়ে কবিতা লিখেছি, কবিতা সকল লিখেছি – তুমি আসার পরে তারা প্রেমের কবিতা হয়ে গেছে অনেকে। আবার অনেকে থেকে গেছে কেবলই কবিতা হয়ে তোমার আসা দেখতে দেখতে – নিজেদেরকে নতুন করে চিনে নেবার অপেক্ষায়। তুমি হয়ত জানতে এগিয়ে আসছ কাছে, দেখার দূরত্বে, আরো একটু পরে শোনার দূরত্বে – কবিতারা অবাক হয়ে দেখছে সেই এসে যাওয়া। কবিতারা ভালোবেসে ফেলছে তোমাকে, তাদের গা বেয়ে চুঁইয়ে পড়ছে মুগ্ধতা, আড়চোখে দেখে নিচ্ছে তোমার গ্রীবা। কবিতারা আর ... ...

আমি আজ দেখলাম অশোক ধাওলেকে। অনেকক্ষণ তাঁর কথা শুনলাম, কি ক'রে নাসিক থেকে মুম্বাই অব্দি পদযাত্রায় রক্তমাখা ক্ষতবিক্ষত পা দুটোকে চলন্ত টেম্পোতে উঠে বিশ্রাম দেবার কথায় গর্জে উঠেছিলেন আদিবাসী কৃষক-নারী, বলেছিলেন, - নাসিক থেকে এতোদূর হেঁটে এলাম, সে কি গন্তব্যে পৌঁছবার আগেই বিশ্রাম নেব বলে ! - কেন এতো কষ্ট করছেন - এই দীর্ঘ পথ হাঁটা ? সহযাত্রীদের এই প্রশ্নের জবাবে তার উত্তর, --আমার সন্তানসন্ততিকে যাতে এতো দীর্ঘ হাঁটতে না হয় আর কোনদিন, সে কারণেই আমার এই কষ্ট কর ... ...

বেতাল পঞ্চবিংশতি বর্ষে পড়ল। বেতালের তবলচী বাবা তার মাথায় চাঁটি মেরে বললেন, "পঁচিশ বছরের দামড়া। এখনও ষষ্ঠী আর নবতালের ফারাক শিখলি না। তোর নাম আজ থেকে বে-তাল। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে ত্যজ্যপুত্র করলাম।" বেতাল তখন ক্ষোভে-দুঃখে তার যে বেগুনি ফুলহাতা-গেঞ্জি আর প্যান্ট ছিল, সেই পরে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে এল। খালি ক্ষোভের প্রকাশ হিসেবে প্যান্টের ওপর একটা কালো জাঙিয়া পরে নিল। লজ্জায় মুখ ঢাকতে বোনের হিজাবটা নিল আর বাবার শখের সানগ্লাসটা।বেতাল মনের দুঃখে এক জাহাজে চেপে বসল। জা ... ...

[বিপ্লবী সিরাজ সিকদারকে নিয়ে এ পর্যন্ত কম লেখা হয়নি। বেশীরভাগ লেখাই মনে হয়েছে, কোনো দলীয় স্বার্থ পূরণের জন্য। আবার ব্যক্তি সিরাজের জীবন নিয়ে ঘাঁটাঘাটি করে অনেকে তার বিপ্লবীত্বকে খাটো করেছেন। তারা আসলে তার আত্নত্যাগকেই কটাক্ষ করেছেন।প্রচলিত এই সব দৃষ্টিভঙ্গির বাইরে বলে লেখার শিরোনামে ‘অন্য আলোয় দেখা’ কথাটি যুক্ত করা হয়েছে। এটি মোটেই #এসএসের সংক্ষিপ্ত জীবনী বা তার কর্মকাণ্ডের সামগ্রীক মূল্যায়ন নয়। বরং এটি ভিন্ন দৃষ্টিকোন থেকে নির্মোহভাবে এই শহীদ দেশপ্রেমিক বিপ্লবীকে দেখার একটি ছোট্ট প্রয় ... ...

কুড়িদিন কলকাতা ঘুরে এলাম। কলকাতা গেলে অবধারিত আমার শরীর খারাপ হয়। হয় পেট নয় ফুসফুস। এবারে দুটোই হয়েছিল। পেট রোগা বাঙালির পেট পশ্চিমের হাওয়ায় বিলাসী হয়ে গেছে। তার মধ্যে-ই বোলপুর শান্তিনিকেতন, কোলাঘাট, ডায়মন্ডহারবার রোডের রিসর্টে ঘুরে এলাম।নস্টালজিক আদিখ্যেতা মনে করে ফুচকা আলুকাবলি খেলাম। প্রচুর মিষ্টি খেলাম। সোনাঝুরিতে বাউল আর সাঁওতালি নাচ দেখলাম। মাদলের তালে মন উড়ু উড়ু হলো। কোলাঘাটের রূপনারায়ণের পাশের পিকনিক স্পটে পিকনিক পার্টির ছেলেদের দিন দুপুরে মদ খেয়ে অদূর গায়ে উদ্দাম নাচ-ও দেখলাম। শক্তিগড় ... ...

আজকে ৩ জানুয়ারি। পীরেন স্নালের মৃত্যুবার্ষিকী। প্রশ্ন হচ্ছে পীরেন স্নাল কে? কোন দোষ নাই পীরেন স্নাল কে না চিনলে। কারন আমরা একটু বেভুলা জাতি আছি তা আমারা তো জানিই। পীরেন স্নালের কথা বলছি, আগে একটু দুইটা কথা বলে নেই।ধরুন আপনার বাড়ির উঠোনে কি হবে না হবে তার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার বাড়ি থেকে কয়েকশ মাইল দূরে। পরিকল্পনায় আপনার বাড়ি ভেঙ্গে তেঁতুল গাছ লাগানর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কোন পাসে হয়ত বলা হচ্ছে নাটকের জন্য মঞ্চ বানাবে, কেউ হয়ত বলছে একটা উন্নত মানের বাথরুম কিন্তু রাখবেন দয়া করে! সব ... ...

রোজকার মতোই আজকেও একটা প্রচন্ড মন খারাপ চুপচাপ বসে আছে। ঠিক গায়ে সাঁটা ব্রায়ের হুক এর মত। বাকি সবটাই বয়ে যায়। বয়ে যাওয়া সব কালেই ছিল। এখনো রয়েছে। গতি টা বেড়েছে কেবল। আরো বাড়বে বলেই বোধ হয়। বোধ? বোধ কি আর হয় আজকাল?! যাকগে!! বলছিলাম মন খারাপের কথা। বরের সাথে ঝগড়া থেকে বোনের সঙ্গে মন কষাকষি, ধুন্ধুমার চলতে থাকা মব লিঞ্চিং বা সামান্য একটু অন্য কথায় হাজার চোখের লাল টুকটুকে টমেটো হয়ে ওঠা এসব আগে জ্বালা ধরাত। মাথা তরতরিয়ে ভাবতো হ্যান করেঙ্গা ... ...