
বিসর্জনঝুমা সমাদ্দারপড়ে রইল রাফখাতার শেষ পৃষ্ঠার এলোমেলো আঁকিবুকি... হলুদ প্লাস্টিকের ঝুটো দুল... চুলের তেলের গন্ধওয়ালা মাথার বালিশ...বেলতলার লাল কাঁকুড়ে পথ ... পড়ে রইল স্কুল ... আমগাছের নীচের বাঁধানো বেদী... পড়ে রইল হাসি-গল্প- ঝগড়া- খুনসুটি... বেগুনী পুটুস ফুল-বনকলমী -হলুদ শিয়ালকাঁটার ফুল... আধ কাঁচা পেয়ারা …টিয়ার ঝাঁক... পড়ে রইল "উবু, দশ, কুড়ি "...পড়ে রইল, “ এ মা !সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই"... মিষ্টি গন্ধের সজনে ফুল ... পড়ে রইল 'টেস্ট পেপার' ...পড়ে রইল রেল লাইন...ধোঁয়া ওড়ানো ‘ ... ...

বারো তেরো বছর আগেকার কথা।তখন হৈ হৈ করে দুর্গা পুজো কালি পুজোর চাঁদা তুলতাম।একবার হয়েছে কি যে যে বাড়ির কোটাগুলো ছিল সেই সব কটা বাড়ির চাঁদা তোলা হয়ে গেছে।হাতে আরো কয়েকদিন সময়ও আছে।তো নতুন মার্কেট ধরার জন্য আমরা পাড়া থেকে একটু দূরে গেলাম।যদি কিছু চাঁদা আরো এক্সট্রা পাওয়া যায় তাহলে সেটা হবে ওভার টার্গেট অ্যাচিভ এর মত ব্যাপার।সেই অনুযায়ী একটা বাড়িতে ঢুকেছি।দরজায় নক করলাম, ভেতর থেকে একজন বলল কে? বললাম আমরা দুর্গা পুজোর চাঁদা নিতে এসেছিলাম এই ক্লাবের থেকে।দরজা খুলে গেল।তখনো লোকে চাঁদার নামে এখনকার মত এ ... ...

ওয়েবসাইটে জ্যামিতির বনিয়াদ নিয়ে আমার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে...এখানে লেখাটা একই ভাবেই দিলাম... আমার ব্যক্তিগত অনুরোধ, আমার লেখাটা না পোষালেও ওয়েবসাইট টায় ঘুরে আসতে ভুলবেন না...আজ দ্বিতীয় পর্ব, যা ২৮শে জানুয়ারী, ২০১৫ ( ইংরাজি সন) এ প্রকাশিত হয়েছিল... জ্যামিতির গোড়ার কথা : ইউক্লিড থেকে রীমান ( তৃতীয় পর্ব ) ... ...

ওয়েবসাইটে জ্যামিতির বনিয়াদ নিয়ে আমার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে...এখানে লেখাটা একই ভাবেই দিলাম... আমার ব্যক্তিগত অনুরোধ, আমার লেখাটা না পোষালেও ওয়েবসাইট টায় ঘুরে আসতে ভুলবেন না...আজ দ্বিতীয় পর্ব, যা ২৮শে জানুয়ারী, ২০১৫ ( ইংরাজি সন) এ প্রকাশিত হয়েছিল...জ্যামিতির গোড়ার কথা : ইউক্লিড থেকে রীমান ( দ্বিতীয় পর্ব ) ... ...

আটের দশকে এসএসসি পরীক্ষার পর আমার স্কুলের বন্ধুরা কেউ স্পোকেন ইংলিশ, কেউ বেসিক ইংলিশ, কেউ বা শর্টহ্যান্ড-টাইপরাইটিং বা কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে গেল। তখন আমেরিকা যাওয়ার খুব ক্রেজ। এবং মাইকেল জ্যাকসন।…আমি এ সব কিছুর কোনোটাই করিনি। একেবারে সিরিয়াস পরীক্ষার্থীর মতো সকাল বেলাতেই খাতা-কলম গুছিয়ে যেতে শুরু করি শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। তারপর একেবারে টানা চলতে থাকে গভীর অধ্যায়ন।সেই সময় আমি খুঁজে পাই আরেক সিরিয়াস পাঠককে। তার নাম জাহিদ হাসান পাপ্পু। সংক্ষেপে– জাহিদ। বয়সে আমার চেয়ে ... ...

আজকে তো বিশ্ব চড়াই দিবস। এই প্রসঙ্গে আমার ছোট বেলার চেনা চড়াইদের কথা মনে পড়ছে। অসমে তখন ব্রিটিশ আমলের বাংলো বাড়ী নেই নেই করে ও ছিলো। ঠান্ডা গরমে সমান আরামের হতো বলে সেগুলোর এবং অন্য অনেক বাড়ীর চাল হতো সোনালী খড়ের, আঞ্চলিক ভাষায় আমরা বলতাম ছনের চাল। এরকম মাঘ ফাল্গুনে চালগুলো নুতন করে ছাওয়া হোতো ঝড় বৃষ্টির দিন শুরুর আগে। কি সুন্দর লাগতো সোনালী চুল ওয়ালা বাড়ীদের। মেহেদীর কেয়ারী। বড় রঙ্গিন বোগানভ্যালিয়া, ব্লিডিং হার্ট আর সুগন্ধি জুঁই বেলি। স্বর্গের মাসতুতো বোন সেই জনপদ? না বোধহয় সহোদরাই। তা সেই খড়ে ... ...

পঁচিশ লক্ষ বছর আগে, দক্ষিণ আফ্রিকা, দিনালেদি নদীর উপত্যকামাহর প্রসবকাল আসন্ন, তাই তাকে আর খাদ্যসংগ্রহে যেতে হয়না। গোষ্ঠীবদ্ধ জীব হওয়ার এই একটা বড় সুবিধা, তার ওপর আবার মাহ দলপতির সঙ্গিনী, তাই আগত শিশু এবং শিশুর মায়ের খাদ্যাভাব হয়না। একটা পাথরের ছায়ায় ডিসেম্বরের অসহনীয় গরম থেকে তাই নিজেকে রক্ষা করছিল মাহ। গোষ্ঠীর প্রায় সকলেই খাদ্যসংগ্রহে গেছে, কিছু শিশু আর সদ্যমাতা ছাড়া কেউ নেই আশেপাশে। মাহরা যে রক আউটক্রপটার ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, তার ঠিক পেছনে আরেকজন মা তার বাচ্চাদের জন্য শি ... ...

হিন্দু মহাসভা আর এস এস জনসঙ্ঘ বিজেপি - হিন্দুত্ববাদ ও তার ইতিহাস------------৩ অক্টোবর ২০১৪, বিজয়া দশমীর দিনটাতে একটা বিশেষ ঘটনা ঘটল। সেদিন বেতারে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দূরদর্শনের মতো সরকারী প্রচারমাধ্যমে ‘জাতির উদ্দেশে’ বক্তব্য রাখার জন্য সসম্মানে জায়গা করে দেওয়া হল বর্তমান সঙ্ঘচালক মোহন ভাগবতকে। চিরাচরিত প্রথা অনুযায়ী প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই চিরাচরিত প্রথার সঙ্গে বিজয়া দশমীর দিনটাকে কেন জুড়ে নেও ... ...

গান-ভাষীঝুমা সমাদ্দারকানের পেছনে এক ঝলক ঠান্ডা ঠান্ডা মিষ্টি গন্ধের হাওয়ার ঝাপটা। হাল্কা …. শুকনো… মিহি ধুলো ওড়ানো। 'লছমনন্ ঝুউলা’... 'লছমনন্ ঝুউলা’... বলে গেল হাওয়াটা, তিন্নির কানে কানে, ফিস ফিস করে। কেমন সুন্দর নাম ! উচ্চারণ করলেই যেন বাজনা বাজে ! তিন্নিরা যাবে দিন কয়েক বাদে। বাবা বলেছে। শুনে অবধি তিন্নি বার বার উচ্চারণ করে নামটা মনে মনে। শুনেছে সেখানে পাহাড় আছে। পাহাড়ের সুরটা কি ওই রকম ? ঝিরর্ ! মাথায়, হাতে গোটা কতক হলদে রঙের নিমের পাতা ঝরে পড়ল। কতক আবার উ ... ...

এক ফেসবুক বন্ধু সদ্য তাজপুর গিয়ে এক অদ্ভুতদর্শন প্রাণী দেখেছিল, তারই কথায় এই লেখার অবতারনা।ছোটবেলায় ভ্যাকসিন নিয়েছেন তো? জানেন কি তার সাথে পঁয়তাল্লিশ কোটি বছরের ইতিহাস লুকিয়ে আছে। অবাক হচ্ছেন? অবাক হবেন না। চলুন আগে একটু তাজপুর ঘুরে আসি।একটু এলিট বাঙালী আজকাল আর দীঘা যায়না, একটু ফাঁক পেলেই দীঘার বদলে মন্দারমণি চলে যায়। তারপর আর কি, ফাঁকা বিচ, অনেক মদ, গাড়ির তুমুল গতি সব মিলিয়ে সে এক বিভৎস মজা। মন্দারমণি বিচ ধরে দীঘার দিকে এগোতে থাকুন, যাঃ, একটা নদীর মোহনা যে। ... ...

কালিকাপ্রসাদের প্রয়াণের পর প্রায় সপ্তাহ ঘুরে গেল, এখনও ঘটনার শক কাটছে না। এরকম নয় যে আমি তাঁকে ব্যক্তিগত ভাবে চিনতাম, কিন্তু শিল্পী, বিশেষতঃ একজন সঙ্গীত শিল্পী, যাঁর কন্ঠ আমাদের জীবনের বিভিন্ন ওঠাপড়ার মুহূর্তের সঙ্গে জড়িয়ে যায়, তাঁর চলে যাওয়ায় আত্মীয়বিয়োগের ব্যথা তো বাজবেই। আর তার সঙ্গেই ঘুরেফিরে আসছে, কালিকাপ্রসাদ ও তাঁর কর্মকাণ্ডের স্মৃতিগুলি। কালিকা সম্ভবতঃ ১৯৯৭-৯৮ নাগাদ কলকাতায় আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশুনো করতে। কিছুদিনের মধ্যেই দোহার গানের দলটি গড়ে ওঠে। নব্বইয়ের শেষভাগ ক ... ...

ট্রামে বসে সামনে দিকে তাকাতেই দেখি সামনের সীটের মাঝ বয়েসী ভদ্রলোক কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ট্যারা? ট্যারা না কি? না তো। আমি মুখ ফিরিয়ে নেই। আবার চোখাচোখি হয়। ভদ্রলোকও অপ্রতিভ ভাবে চোখ নামিয়ে নেয়। আমার অস্বস্তি হয়। আমি নিজেও তো ভুঁড়ো এক প্রবৃদ্ধ। কোনো সুকুমার বালক নই যে কোনো পেডোফিলিক আমার দিকে তাকাবে। চোখে চাটবে। আবার চোখাচোখি হয়। ঐ, সেই হাঁ করেই চেয়ে আছে। তাহলে হতে পারে আমাকে কোনো চেনা লোকের মতন লাগছে ... ...

বিধানসভায় কার্যত বিনা বাধায় গোটা ভবিষ্যৎ শিক্ষক সমাজের আনুগত্য আদায়ের এমন মারাত্মক একটা বিল পাস হয়ে গেল। আর সংবাদ মাধ্যম, একদা দাপুটে শিক্ষক সংগঠন, বিরোধী নেতাগণ নাকে তেল দিয়ে ঘুমালেন। ভবিষ্যতের শিক্ষকরা টের পাবেন, কী মারাত্মক একটা আইন তাঁদের জন্য তৈরি করা হয়েছে। কীভাবে তাঁদের পায়ে আনুগত্যের শিকল পরানো হয়েছে। হয় মাথা নত কর অথবা সুন্দরবন। ... ...

দশ বছরের জন্মদিন-এর কাছাকাছি সময়ে, অরুনাংশুদাদুর কাছ থেকে একবাক্স টিনের পুতুল পেয়েছিলো মিতুল। একটা মজবুত কাঠের বাক্সে এক একটা ইঞ্চি ছয়েক লম্বা, প্রায় কুড়িটা পুতুল। অরুনাংশুদাদু কাজের সূত্রে দেশ বিদেশ ঘুরতেন তখন। অতশত ভালো করে মনে নেই মিতুলের, তবে খুব সম্ভব পেশায় সাংবাদিক ছিলেন অরুনাংশুদাদু। তো পুতুলের বাক্সটা খুব সম্ভবত : জর্জিয়া, হাঙ্গেরী বা ইউক্রেন এরকম কোনো পূর্ব ইউরোপের দেশের হবে-ও বা। এটাও যে সেইসময় মিতুলের বোঝার কথা, তা নয়। ... ...

এই লেখাটা যখন লিখছি তখন প্রেক্ষাগৃহে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’ চলছে। ছবির ট্রেলারটি ইতিমধ্যেই বেশ কৌতুহল জাগিয়েছে। সুজিত সরকার প্রযোজিত এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবিটি দেখে মনে হতেই পারে যে পার্ক স্ট্রিটে সুজেট জরডানের হেনস্থার উপর আধারিত ছবিটি, বা অনুপ্রানিত। তাহলে ছবিটি বাংলায় হল না কেন? অনিরুদ্ধ চৌধুরী বাংলায় যে যে ছবি পরিচালনা করেছেন তা থেকে ছবিটি মেজাজে একদমই আলাদা। ‘অনুরণন’, ‘অপরাজিতা তুমি’ ইত্যাদি ‘সম্পর্কের ছবি’ তিনি করেন বাংলায়, এবং প্রায় নারীবাদী, বিতর্কিত একটি সামাজিক বিষয় নিয়ে ছবি কর ... ...

অধ্যাপকসকাল থেকে চলছে বটে! তবে শুধু সকাল থেকেই বা বলি কেন - গত এক সপ্তাহ ধরে যা চলছে! আজ কনভোকেশন| বেলা তিনটেতে শুরু‚ কিন্তু তার আগে ঊনকোটি চৌষট্টি কাজ রয়েছে| এডুকেশন মিনিস্টার আসছেন চিফ গেস্ট হয়ে| রাজ্যপাল তো রয়েইছেন| দুজনের সাথেই থাকবে গোটা পাঁচেক লেজুড়| আর এই সকলকে অভ্যর্থনার দায়িত্ব এই রামুর| এটা একটা চাকরি! শালা‚ এসেছিলাম ছাত্র পড়াতে আর করছিটা কি? লোকে শুনলে থুতু দেবে| দেয়ও| কিন্তু কিছু করার নেই| পনের বছর হতে চলল; এখন অন্য কোনো চাকরিও কেউ দেবে না| সারা বছর ধরে লেগেই রয ... ...

ভক্তিমূলক ভীমরতিঝুমা সমাদ্দারজমিয়ে তুলোধোনা চলছে। কে নাকি একজন এক ধর্মের লোক হয়ে অন্য ধর্মের ভক্তিগীতি গেয়ে ফেলেছে। ধর্মের মহামহিম ব্যবসায়ীগন বেশ ক্ষেপে উঠেছেন। গান গাওয়ার দোষে তাঁর সাত চৌদ্দং তিপ্পান্ন পুরুষের স্বর্গে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। তাই না দেখে বটু বড়ই বিচলিত। কিছুতেই বুঝে উঠতে পারছে না, ধর্মই বলো বা রাজনীতি, দেশই বলো আর মানুষ …. ভক্তি ব্যাপারটা কোন লেভেলের গোলমেলে চিজ ? বেশ গম্ভীর মতো মুখ করে চায়ের দোকানের আড্ডায় গিয়ে সে জিজ্ঞেস করে বসে পাড়ার বড়দা মনো ... ...

One who says 'hm' will be jailedOne who asks 'why'? will be exiled.লিখেছিলেন তামিল কবি ভারথী।আমাদের দেশের অবস্থা তো এখন এইরকমই। তবু না লিখে পারছি না কাল রন্ধন প্রতিযোগিতায় অংশ আপনি নিতেই পারেন, কিন্তু আমাকে দয়া করে ট্যাগ করবেন না। আলপনা দেওয়া খুব পছন্দ করি,বিশেষ করে আদিবাসী গ্রামের আলপনা। কিন্তু কাল সেরকম প্রতিযোগিতাতেও অংশ নেব না। কারণ কালকের দিনটা মেয়েদের ললিতকলায় পারদর্শিতা দেখাবার দিন নয়। রন্ধন বিদ্যায় নৈপুণ্য দেখাবারও নয়। হেভি ডিস্কাউন্টে জুয়েলারি, শাড়ি বা অন্য ভোগ্য খরি ... ...

গল্পটা ঠিক গুরমেহরকে নিয়ে শুরু হয় নি। শুরু হয়েছে তার দুদিন আগে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজে দুদিনব্যাপী ডিবেটের অনুষ্ঠান ছিল, বিষয় ছিল প্রতিবাদের সংস্কৃতি। তো, সেই ডিবেটের দ্বিতীয় দিনে আমন্ত্রিত বক্তা ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার, উমর খালিদ।এই অবধি পড়েই নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন কেন অচল সিকি আবার এক বছর বাদে বসে গেছে মন কি বাত লিখতে? বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রবিরোধী, আফজল গুরুর সমর্থক, “ভারত তেরে টুকরে হোঙ্গে” বলে স্লোগান দেওয়া “ভামপন্থী” উমর খালিদকে সেদিন ... ...

অণুগল্প # ১-‘এই লীলা, কাল ফোন করলি না তো ! রাতের দিকে একটা এস এম এস করলাম তোকে। পেন্ডিং দেখালো। মোবাইল অফ করে রেখেছিলি না কি?’-‘হুঁ। শুয়ে পড়েছিলাম আধখানা ভ্যালিয়াম খেয়ে।‘-‘মাথা ধরেছিল?’-‘সে তো আছেই। নিত্য সঙ্গী। আসলে কাল ও এমন অসভ্যতা করছিল-অসভ্যতাই আর কি বলব-‘-‘কেন কি হয়েছে?’-‘কিছুই না। কোনো ইস্যুই নয়। কোথায় কোন লকে চাবি লাগছে না, কোথায় কোন ক্যাবিনেটের হ্যান্ডেল খসে পড়ে গেছে, আমি তুলে রাখি নি তাই হারিয়ে গেছে-এই সব ফালতু ব্যাপার নিয়ে এমন বিশ্রী ভাবে বলল যে তু ... ...