
গ্রামবাংলার ছেলেমেয়েদের শিরদাঁড়ায় যতটা সহ্যশক্তি থাকে, তার অনেক বেশি থাকে পাল্টা লড়াইয়ের জেদ। লড়াইয়ের মাঠ প্রস্তুত, দেখা যাক কে শেষ কথা বলে…NEET নিয়ে প্রায় একমাসব্যপী টালবাহানার পরে মহামান্য সুপ্রীম কোর্ট গত 9 তারিখ শেষমেষ জানিয়ে দিল WBJEEM হচ্ছে না, তবে সবাই NEET2 দিতে পারবে। আমি গত 30 তারিখেই বলেছিলাম যে আর যাই হোক না-হোক, WBJEEM হচ্ছে না। এই ডিসিশানে সমস্ত পরীক্ষার্থী মাঝদরিয়ায় গিয়ে পড়লেও সবচেয়ে বেশি হাবুডুবু খাচ্ছে রাজ্যের অসংখ্য বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা। একদিকে কী পড়বে না-পড়ব ... ...

“The struggle of man against power is the struggle of memory against forgetting” Milan Kunderaআজ থেকে ৩৭ বছর পূর্বে ১৩ই মে ১৯৭৯ মরিচঝাঁপি অপারেশনের "ফাইনাল অ্যাসল্ট" শুরু হয় এবং ১৬ই মে ১৯৭৯ পশ্চিমবঙ্গ সরকার গর্বের সাথে ঘোষণা করেন -অবশেষে মরিচঝাঁপি উদ্বাস্তু শূন্য। বিদেশী শক্তির দালাল, ভারতের পবিত্র অখণ্ডতা ভঙ্গকারী এই সব হতচ্ছাড়া জবরদখল কারীদের উচ্ছেদের অবশেষে কোন বিজয় উৎসব অথবা পাচতারা হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল কিনা অজানা। তবে এই বিষয়টি এতোই ক্ষুদ্র ... ...

বলে লাভ নেই, ভদ্দোরলোকের কুঞ্জ দোষ ছিল। কথায় কথায় জোকার দিয়েছেন, কুঞ্জবন অযথা শিহরিত বা ফালতু হম্বি তম্বি কুঞ্জ সাজাও গো, কুঞ্জের মাঝে কে গো রাধে, কে গো রাধে/ ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে। তাই আমাদের কল্পনায় এই কুঞ্জ খুব নম নম ভাব করে করে ফেললে হবে না, লতা পাতা, ফুল, ফল, পাখি, ছোট্ট ছোট জীব ঘুরছে, উড়ছে এমনই এক দেশ তৈরি করা হবে, শ্রীরাধিকার বাড়ির গায়ে। এ যেন সঙ্গীত সাবানের বুদবুদে রং উড়িয়ে সুরের গায়ে চিনির দানার মত কথা সাজাচ্ছেন, খাঁটি জহুরি। সখি গো একা কুঞ্জে বসে আমি পথ পানে চাইয়া/ নড়িলে ... ...

মিং গা সি মো ? ঙ্গা গী সোনম ইন। খো গী ? দেব। গা তে লা মো ? ট্রাসিগাং ! ওহ তাই এত রূপ। টিকালো নাক আর জ লাইন দেখেই অবশ্য আন্দাজ পেয়েছিলুম ইনি লিম্বুনি নন। কিন্তু দু -চার কথার পরে আমার জংখার স্টক ফুরিয়ে আসে। একসেন্ট তুলে নেওয়া তো খুব সহজ কিন্তু ভাষা শিখে উঠতে পারিনি এত দ্রুত। শব্দভান্ডার খুবই সীমিত। সোনম বুঝতে পারে এবং ইংলিশে আলাপ চালিয়ে যায়। আলাপ বলতে অবশ্য হাসি বেশি কথা কম। ইউনিভার্সিটির পাট চুকিয়ে সে এখন থিম্পুর একটা সেকেন্ডারী ইস্কুলে পড়ায়। টি ... ...

যারা সাঁওতালী মুণ্ডারী প্রভৃতি ভাষা সম্পর্কে এবং বিস্তারিতভাবে অস্ট্রোনেশিয়ান ভাষাগুলি সম্পর্কে জানতে চান, তাদের জন্য ইন্টারনেট এ সহজলভ্য এই অসামান্য বইটি। অতি বিস্তারিত এবং আধুনিক গবেষণার সমস্ত ফসল এতে পাওয়া যাবে।সাম্প্রতিক বাংলা ভাষা নিয়ে যে সমস্ত গবেষণা হচ্ছে তাতে দেখা যাচ্ছে বাংলা ভাষার ওপর মুণ্ডা ভাষার প্রভাব (মুণ্ডারী, ... ...

বিভিন্ন জটিল বিমিশ্রনের মধ্য দিয়ে আমরা যখন অষ্ট্রিক থেকে ক্রমে ক্রমে প্রোটো বাঙ্গালি বা আদি বাঙ্গালিতে রুপান্তরিত হলাম, ততদিনে আমাদের অষ্ট্রিক ভাষায় ভোট-বর্মী, দ্রাবির ও সংস্কৃত-প্রাকৃত বহু শব্দ যুক্ত হয়ে গেছে। পরবর্তীতে যতই আমরা বাঙ্গালি হয়েছি, আমাদের বাংলা ভাষায় অষ্ট্রিক সাঁওতালি শব্দাবলী ততই সংখ্যালঘু হয়ে গেছে। তার পরও বহু শব্দ এখনও আমরা বাংলায় ব্যবহার করি, যা মূলগত ভাবে সাঁওতালি শব্দ। পরিহাসের বিষয় হলো সাঁওতাল শব্দটি নিজেই সংস্কৃতজাত, সাঁওতালদের নিজেদের আখ্যা হলো খেরওয়াল বা খেরওয়ার। বৃহত্তর ... ...

অস্ট্রিক – অস্ট্রিক ভাষাবংশের ভাষাগুলি পৃথিবীর একটি বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে প্রচলিত। এর বেশ কয়েকটি শাখা আছে। ভারতের আদিম অধিবাসী, যাদের আমরা আদিবাসী বলে জানি, তারা এরকম এক শাখার কয়েকটি ভাষায় কথা বলে। সাঁওতাল, মুণ্ডারী, হো, শবরদের ভাষা অস্ট্রিক ভাষাবংশের অন্তর্ভূক্ত।অস্ট্রিক ভাষাবংশের প্রধান দুই শাখা হল অস্ট্রোনেশীয় (বা মালয়ী-পলিনেশীয়) এবং অস্ট্রো এশিয়াটিক। বর্তমান ভাষাবিদদের অনেকে অবশ্য এই দুই শাখাকে আলাদা ভাষাবংশ বলেই গণ্য করতে চান। অস্ট্রোনেশীয় (বা মালয়ী পলিনেশীয়) শাখাটির ভাষাগুলির মধ্যে আছে ... ...

উত্তর পূর্ব ভারত বাঙালির ভ্রমণের অন্যতম গন্তব্যস্থল। সিকিম এর চিরকালীন টান, আসাম বা অমিত লাবণ্যর শেষের কবিতার শিলং/মেঘালয় এর নস্টালজিয়া ছাড়িয়ে অরুণাচল, মণিপুর, মিজোরামেও পাড়ি দিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। গোটা উত্তর পূর্ব ভারত জুড়েই প্রচলিত সিনো টিবেটান ভাষাবংশের বিভিন্ন ভাষা। আসুন সেগুলির বংশ গোত্র নিয়ে কিছু খবর জানা যাক।সিনো টিবেটান – সিনো টিবেটান ভাষাবংশের দুটি মূল শাখা হল তাই চীনা ও ভোট বর্মী। তাই চীনা শাখা থেকে চীনা, তাই (থাইল্যান্ড/শ্যামদেশের ভাষা), কারেন ইত্যাদি জন্ম নিয়েছে। এই শাখার কোনও ... ...

সে প্রায় গতজন্মের গপ্পো। চিন্টু তখন হাপপ্যান্টুলে। বিকেলগুলো পাড়ার লাইব্রেরিতে ঝুঁকে কাটিয়ে দ্যায় সে, যে সময় বাকিরা ফুটবল আর কোচিং পিটছে। কলকাতা থেকে আসতেন যে লাইব্রেরিয়ান যুবতী, ছিপছিপে শাড়ি ও চশমা; টয়লেটে যাতায়াতের পথে আশ্চর্য দেখতেন এক ব্রণওলা ক্যাবলা কিশোর, ফ্যালফেলিয়ে রয়েছে অন্ধকার হতে থাকা টেবিলের ওপর। চিন্টু কখনওই কোনও দেবতা ছিল না। পেট-পিঠ মিশে যাওয়া কোমরের খাঁজে সে সময় সে প্র্যাকটিস করত বই-ঝাড়া শিল্প। আর এমনই এক সোনালি গোধূলিতে সে ঝেড়েছিল একটা পত্রিকা। 'যষ্টিমধু' নাম; পাতায় পাতায় হ ... ...

সুন্দরবনের বাসিন্দা, বছর চল্লিশের এক ভদ্রমহিলা বুকের ব্যথায় ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের চিকিৎসায় মন্দ ছিলেননা। তার দুশ্চিন্তাগ্রস্ত পরিবারবর্গ তাদের প্রিয় আত্মীয়ার রোগমুক্তির জন্য অর্থ সংগ্রহ করতে বেশ কিছুটা সময় নিলো। মিডিয়া আর বিজ্ঞাপনের দৌলতে, আজকাল চিকিৎসা বিষয় উপদেশ কেবলমাত্র পারিবারিক চিকিৎসকের উপর নির্ভরশীল নয়। এঁরা কলকাতায় এলেন। কাগুজে বিজ্ঞাপনে আর রাস্তার মোড়ের হোর্ডিংয়ে রোগমুক্তির মূল্য দেওয়াই থাকে। বিজ্ঞাপনে এঁরা আরও জানতে পারলেন, দেরী মোটেই করা যাবেনা। নিজেদের এই প্র ... ...

ভারতের আদিবাসীদের ভাষা বা অ-ইন্দো ইউরোপীয় ভারতীয় ভাষা প্রসঙ্গেভারতে প্রচলিত ভাষাগুলি চারটি ভাষাবংশে ছড়ানো। সেগুলি হল - ১) অষ্ট্রিক ২) দ্রাবিড় ৩) ভোট চিনীয় বা সিনো টিবেটান ৪) ইন্দো ইউরোপীয়ান। এই ভাষাবংশগুলির মোট ভাষার সংখ্যা অবশ্য অসংখ্য, যার অধিকাংশই ভারতে প্রচলিত নয়।১) অস্ট্রিক – অস্ট্রিক ভাষাবংশের ভাষাগুলি পৃথিবীর একটি বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে প্রচলিত। এর বেশ কয়েকটি শাখা আছে। ভারতের আদিম অধিবাসী, যাদের আমরা আদিবাসী বলে জানি, তারা এরকম এক শাখার কয়েকটি ভাষায় কথা বলে। স ... ...

অধ্যাপক.....আজ সারাটা দিন প্রায় ফাঁকাই আছে| থার্ড পিরিয়ডে একটা ক্লাস আছে শুধু, তারপর একটি ছাত্রী আসবে| মেজর প্রজেক্টের টপিক নিয়ে কিছু আলোচনা আছে| টপিক ঠিকই করা আছে‚ শুধু কি ভাবে কাজটা এগোবে তার একটা আইডিয়া দিয়ে দিতে হবে মেয়েটিকে| মাস ছয়েক সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ| তাই খুব বেশি স্ক্র্যাচ থেকে কাজ করালে চলবে না| নিজের তৈরি যে প্রোটোকলটা আছে সেটাকেই একটু ইম্প্রোভাইজ করিয়ে দিলেই হবে| ব্যাচেলর লেভেলের কাজ‚ পি এইচ ডি তো নয়‚ ওতেই মোটামুটি চলে যাবে| কিছু স্টাডি মেটিরিয়ালের সাথে প্রোটোকলের ... ...

আজ কোনও বিশেষ তিথি নয়। তবু বিকেল হতে না হতেই চন্ডিকাপুরে রাধামাধবের মন্দিরপ্রাঙ্গণে বহিরাগত মানুষের ঢল। রিসর্টের গ্যারেজ গাড়িতে ভর্তি। কিন্তু কই, তারা তো এল না! কখন আসবে তারা? উত্তেজনা চাপতে না পেরে রাধারাণি স্বপ্নলোক রিয়েলটি এস্টেটমুখো হলেন। প্রত্যয়ী- জয়স্মিতা ওখানকার ফ্ল্যাটেই থাকে। মন্দির কর্তৃপক্ষ যেন আগে থেকেই এত অতিথির আগমনবার্তা জানতেন। তড়িঘড়ি মন্দিরপ্রাঙ্গণ বিশেষভাবে সাজানোর ব্যবস্থা করলেন। মূল সান্ধ্য অনুষ্ঠান ঠাকুরদালান থেকে সরিয়ে না ... ...

বছর ছয়েক আগে ‘কৌরব’ পত্রিকার পক্ষ থেকে একটি ‘যৌথকবিতা’ সংখ্যা প্রকাশ করা হবে ঠিক করা হয় এবং সেই সংখ্যায় লেখার জন্য আমিও ঘটনাচক্রে আমন্ত্রণ পাই। যৌথ কবিতা অর্থে, এক বা একাধিক কবি মিলে কোন এক কবিতা লেখা। যৌথ-কবিতা ব্যাপারটা খুব যুগান্তকারী কিছু না হলেও, নিদারুণ চর্চিতও নয় বাজারে। বিদেশী তাও কিছু কাজ হয়ে থাকলেও বাংলা কবিতায় আমার জানা মতে খুব একটা বিশাল কিছু চর্চা হয় নি। তো সেই অনুরোধ পেয়ে আমার এক প্রফেসরের কথা মনে পড়ে গেল – কারণ আমি ভাবতাম, প্রফেসরের সেই ব্যাখ্যার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভারতীয় হি ... ...

প্রতিবাদে ঢাকি সর্বাঙ্গ - শর্মিষ্ঠা নাহা রাধামাধবের মন্দিরে বিগ্রহের পায়ে মাথা রেখে বসে আছেন রাধারাণী দেবী। মনটা বড় খারাপ। পরণের কাপড়ে, চাদরে এখনও সেই আহত মেয়েটির রক্ত লেগে আছে।ধর্মস্থানে এত বড় একটা অনাচার ঘটে গেল, কেউ এতটুকু টুঁ শব্দটি করল না। প্রায় সত্তর বছর হল এই চন্ডিকাপুরের বাসিন্দা তিনি। সেই ছোট্টবেলায় অভাবের তাড়নায় বাবা মা এই মন্দিরের চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল ভগবানের ভরসায়। চন্ডিকাপুর তখন গন্ডগ্রাম। মন্দিরের পুরোহিত বিজয় গোস্বামী একাকী পিতা ... ...

"অবান্তর স্মৃতির ভিতর,আছেতোমার মুখ অশ্রু ঝলোমলোলিখিও, উহা ফিরত চাহো কিনা। " সকাল সকাল উঠে পড়তে পারে সে এইটুকুই যা ভালো। রাতের জমাট ভারি ধোঁয়াশা তখনো ঝুলে থাকে গলিগুলোর উপরে। হলুদ ভেপার আলোগুলোর ভিতরে মরা পোকাদের গাদা থেকে চুঁইয়ে আসা আলোর সাথে আকাশটা পরিষ্কার হতে থাকে। গলির পর গলি টপকে দ্রুতপায়ে বাসরাস্তায় উঠে আসতে চায় সে। খোলা ড্রেনের পাশে শুয়ে থাকা ঘুমন্ত কুকুরগুলোকে সাবধানে পেরিয়ে গলির মুখ থেকেই লক্ষ্য করে ধর্মতলা থেকে ছাড়া দিনের প্রথম বাসটি ফিরে চলে গেলো ... ...

সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে দুটি পোস্ট শিহরণ তুলেছে। দুটি স্ক্রিনশট বেসিক্যালি। দুজন ভদ্রমহিলার প্রোফাইল থেকে নেওয়া। দুটির মর্মার্থ মোটামুটি এক। তারা মনে করেন সত্যজিৎ রায় ওভাররেটেড ও বাজে সিনেমা বানান। তাদের মধ্যেই একজন আবার এই ধারণা পোষণ করেন যে অস্কারটা সত্যজিৎ রায়ের না পেয়ে দেবের পাওয়া উচিত ছিলো। কিন্ত কারোর তো মনে হতেই পারে, দেবকে ভালো লাগতেই পারে সত্যজিৎ রায়ের চেয়ে বেশি। তার পূর্ণ অধিকার আছে সেটা শেয়ার করবার নিজের দেওয়ালে। এতে কোনো অন্যায় নেই। হ্যাঁ আপনি অবাক হলেও নেই। এবা ... ...

সত্যজিৎকে নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। আমরা খুবই সামান্য মানুষ। উচ্চাকাঙ্ক্ষা-স্বপ্ন-পরিশ্রম-লক্ষ্য সবই ছোটমাপের করে গড়ে নিই আমরা, তাই চারপাশে কেউ একটা অসাধ্য-সাধন করে বসলে আমরা তাঁর মতো হওয়ার পরিশ্রম না করে পুজো করতে শুরু করে দিই তাঁকে। শর্টকাট। কিন্তু এই পোস্ট সেজন্য নয়, সেই পুজো-সমালোচনার বাইরে কয়েকটা কথা বলতে ইচ্ছে হল। যাদবপুরে শেষ সেমেস্টারে স্পেশাল পেপার ছিল 'গোয়েন্দা-সাহিত্য'। সেই ক্লাসগুলোয় আমরা কিছু আলোচনা করতাম শম্পাদি-কাফিদার সঙ্গে। সেই সময়ের আলোচনা আর নিজস্ব চিন্তা থেকে তুলে আনা কিছু ... ...

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে একটি আপ্তবাক্য স্মরনীয়ঃ- পাঁচটি সাদা বিষ থেকে দূরে থাকুন। (১)প্যাকেটবন্দি পরিশোধিত নুন, (২)চিনি, (৩)দুধ ও দুগ্ধজাত খাবার, (৪) সাদা সরু ও চকচকে পালিশ করা চাল এবং (৫) সাদা আটা,ময়দা ও তার থেকে ঘরে প্রস্তুত করা রুটি অথবা বাণিজ্যিকভাবে প্রস্তুত করা বিস্কুট, পাউরুটি, কেক, কুকিজ ইত্যাদি অসংখ্য বেকিং করা খাবার। দ্বিতীয় পর্বের আলোচনা চিনি নিয়ে। আমি চিনি গো চিনি তোমারে...দুঃখজনকভাবে চিনি আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।আত্মীয়ব ... ...

পাড়ায় তৃণমূলের দেওয়াল হয়েছে কয়েকবছর হল। তেরো বছর টানা প্রবাসে কাটিয়ে পাড়ায় ফিরে পাড়াটাকে কেমন অচেনা এবং অভিমানী লাগছে সৌম্যর। রাস্তাঘাট,দোকানপাটের চরিত্র পাল্টেছে। তবে মানুষজনের চরিত্র যে বিশেষ পাল্টেছে এমন নয়। রণেনজ্যাঠা আগের মতই কাঁটাপুকুরের রকে বসে ফুট কাটেন এবং লোকে আগের মতই তাকে পাত্তা দেয়না। ভদ্রলোকের বয়স বেড়েছে স্বাভাবিক নিয়মে,ফুট কাটার অভ্যেসটা যায়নি। দুনিয়াসুদ্ধু সকলেই ভুল,ঠিকের হদিশটা একমাত্র উনি জানেন-এই ভাবটা আর গেল না। কেউ পূর্বদিকে যেতে চাইলে উনি তাকে দক্ষিণ-পশ্চিমে যেতে উ ... ...