
স্টেশনে নেমেই জগ্দীশজিকে ফোন লাগালাম, ম্যাঁয় আ গয়া। উনি বললেন, আরে আরে, আপকো তো তিন বজে পহুঁচনা থা। স্টেশনকে বাহার গাড়ি খড়ি হ্যায়, ব্যায়ঠ যাইয়ে। গিয়ে দেখি সদাহাস্যময় শাহিদ সেই পরিচিত বীকন লাগানো এস ইউ ভি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, সালাম সাব। জগ্দীশ জটিয়াজির গাড়ির বীকন অবশ্য লাল নয়, অ্যাম্বার। আর সেটা দিবস বা রজনীতে কখনই ... ...

নগ্নতার সাক্ষী মেনে চারিদিকেই উড়ছে পতাকাদোকানে দোকানে রাখা হয়েছে মানবিকতা আর ভরপেট কুকুরেরা হয়ে উঠছে সজাগসামাজিক প্রাণী অথবা রাষ্ট্রীয় বোধকোনো দিকেই ভারী হয়ে উঠে না হৃদয়কেবল মিছিলের শব্দ ঘুম ভাঙিয়ে দেয় আর পথচারীর আক্ষেপপুরোনো ছায়ার মতোই হয়ে উঠে দুর্লভপ্রাচীরের এ পারে চলে এসেছি, আচমকাচারিদিকের অনুর্বর জমিতে গাছ লাগিয়ে বসে আছি অপেক্ষায়হঠাৎ জেগে উঠা মৃত্যু-চিন্তা অথবা কামনার পরসমকামিতা কিংবা ধর্ষণ আমাদের থেকে দূরে সরে যায় না আরসব কিছু পুনরায় দ্ ... ...

বাউল নিয়ে আমাদের সবারই কিছু না কিছু ভাবনা আছে – আর সেই ভাবনার শুরু বেশির ভাগ ক্ষেত্রেই তাদের গান দিয়ে। এমনকি এটাও বলা যেতে পারে বাউল দর্শন, বাউল ধর্ম এই সব কিছুর থেকে আগে আমাদের মনের কাছা কাছি থেকে যায় বাউল গান। বাউল দীর্ঘদিন ধরেই আমার প্রিয় বিষয়, তাই অনেক দিন যাবতই ভাবছি এই নিয়ে কিছু লিখলে কেমন হয়! কিন্তু প্রশ্ন হল কিভাবে শুরু করা যায়? একটা প্রবন্ধে তো আর সম্ভব নয় বাউলদের গান থেকে শুরু করে তাদের জীবন ধারা সব কিছু নিয়ে আলোচনা করা! তাই আমি চেষ্টা করব যতটা পারা যায় বাউল সম্পর্কীয় নানা দিকগুলো ছুঁয় ... ...

(ছাত্রজীবনে বরিস পলেভয়ের লেখা সোভিয়েত বৈমানিক আলেক্সেই মেরেসিয়েভের জীবনী ‘মানুষের মতো মানুষ’ পড়ে অনুপ্রাণিত হয়েছিলাম। আর কর্মজীবনে একজন মানুষের মতো মানুষ শংকর গুহ নিয়োগীর সান্নিধ্যে ছিলাম পাঁচটা বছর। শংকর গুহ নিয়োগীর জীবন ও সংগ্রাম নিয়ে এ লেখা ঝাড়গ্রামের ‘সুবর্ণরেখা’ প্রকাশ করে ১৯৯৬-এর ২৮শে সেপ্টেম্বর, নিয়োগী শহীদ হওয়ার ঠিক পাঁচ বছর পর।)আই এস সি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক ... ...

সায়ন্তিকা’র বাবা সম্প্রতি একটা বাড়ি কিনবেন ঠিক করেছেন,সেদিন আমাকে শুনিয়ে বললেন,‘ লেক এর ধারে বাড়ি।চোখ মেললেই নীল জলের সমুদ্দুর।আহা।ও বাড়ির নাম রাখবো ‘লেক ভিউ’।আর আজে বাজে লোকের ও বাড়িতে ঢুকতে দেবোনা’।এই ‘আজে-বাজে লোক’ মানে যে আমি সেতো জানিই।গতকাল আমার বাইকে সায়ন্তিকা আর আমি বাড়িটা দেখতে গেলাম।শহরের বাইরের দিকের বাড়ি।বাড়িটা খারাপ নয়,তবে বাড়ির পিছনে যেটাকে ‘লেক’ বলে সায়ন্তিকা’র বাবা চালাচ্ছিলেন,সেটা আদতে মজে যাওয়া একটা বড় পুকুরের অংশ,যেখানে আশে পাশের নর্দমার জল এসে পড়ে বিচ্ছিরি গন্ধযুক্ত ... ...

আজ থেকে তেত্রিশ চৌত্রিশ বছর আগে উমেরিয়ার একটা লোক আমার মাথায় মধ্যপ্রদেশ ঢুকিয়ে দিয়েছিল আর বুকে ঢুকিয়ে দিয়েছিল ভালবাসা। লোকটার নাম জানিনা, সে একজন ময়রা, অবশ্য মধ্যপ্রদেশের মিষ্টান্ন প্রস্তুতকারকদের ‘ময়রা’ বলে কিনা আমার জানা নেই। ... আমাদের বাংলার নিখুঁতি টাইপের একটা মিষ্টি খেয়েছিলাম তার দোকানে। খুব ভাল লেগেছিল। ভাবলাম জঙ্গল টঙ্গলে খাবার জিনিষ পাওয়া যাবেনা, কিলো ... ...

০১. সারা পৃথিবীতে ‘টারজান’ চরিত্রটি কমিক্স বই, উপন্যাস, সিনেমা ও কার্টুন ছবিতে প্রায় একশ বছর ধরে দাপটের সঙ্গে নিজস্ব জনপ্রিয়তা ধরে রেখেছে। ছোট বেলায় ’টারজান’ বা তার প্রেমিকা ’জেন’ হতে চায়নি, এমন বালক-বালিকা খুঁজে পাওয়া মুশকিল।টারজান একটি কাল্পনিক চরিত্র। এডগার রাইজ বারোজ এই কমিক্স চরিত্রের নির্মাতা। ’টারজান’ কথাটির অর্থ ‘শাদা মানুষ’। ‘টারজান অব দা এপস’ উপন্যাসে টারজান চরিত্রটি প্রথমে জনপ্রিয়তা পায়। মূল গল্পে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়ে সভ্য জগত থেকে একটি পশ্চিমা শিশু আফ্রিকার ... ...

দেবাংশুদাকে, কিছু বলতে হলে অনেক কিছু লেখার নেই। ডান হাত নেহাতই বিধির বামে। আজ পর্যন্ত কিছু কী ভেবেছি তাকে নিয়ে। আর ভাবার আছেই টা কী! মাতাল, পার্ভর্রট, যেমন আমরা হয়ে থাকি ডালে-পাতায়। নাহ, কিছু ভাবিনি। ৯০ এর শেষে মুকুদির সঙ্গে ঘনিষ্ঠতা। তাই শিবির প্রশ্নে, আলাদাই ছিলাম আমরা। তাই কাগজে দেখি, রুমকি -পোসেনিজিত ও অন্যান্য ঘটনা, উজ্জ্বলা যেভাবে চানাচুরে বেঁচে থাকে। অভ্র নেই, তাই সামাল কিছুতেই দিতে পারছি না, এখন। বসন্তে আহাজারি চলছে। লিখতে পারছি না ও অন্যান্য স্বাভাবিক গার্হস্থ ঝামেলা। আজ সকালে বিশ্বাস ... ...

আজ বিকেলে জামিন পেলেন ডা সমীর বিশ্বাস। মাওবাদীদের সহায়তার কথিত অভিযোগে তিনি বন্দী ছিলেন ৯০ দিন। পুলিশ আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি এখনও। সমীরদার জামিনের আবেদনের যখন শুনানি চলছে, সে সময় এম সি ডি এস এ-র ডাকে মেডিকাল কলেজের জেনেরাল লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হল তাঁর মুক্তির দাবীতে এক সভা। সভায় বক্তা ছিলেন আসানসোল সিভিল রাইটস এসোশিয়েসনের পক্ষে ডা মুক্তেশ ঘোষ, ডা সঞ্জীব মুখার্জী, এ পি ডি আর-এর তাপস চক্রবর্তী, বন্দীমুক্তি কমিটির ছোটন দাস, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ডা সৌম্যকান্তি ... ...

আগামী কাল, ১২ই মার্চ, ২০১৪ বেলা ৩টায় মেডিকাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস' এসোশিয়েসনের ডাকে ডা সমীর বিশ্বাসের মুক্তির দাবীতে সভা মেডি্কাল কলেজ জেনেরাল লেকচার থিয়েটারে।বক্তাঃ ডা সঞ্জীব মুখার্জী, ডা মুক্তেশ ঘোষ, সুজাত ভদ্র। সভায় যোগ দিন।১৭ই জানুয়ারী স্টুডেন্টস' হলে অনুষ্ঠিত গণ-কনভেনশনের আগে প্রকাশিত প্রচার-পত্র নীচে দেওয়া হলঃডা সমীর বিশ্বাসের মুক্তি চাই,অসুস্থ মানুষকে চিকিৎসা করার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা চাই। ডা বিনায়ক সেনের পর ডা সমীর বিশ্বাস—মাওবাদীদে ... ...

{কিছুটা মজা করে, কিছুটা অভিমানে বলতাম—আমি নিয়োগীর ‘বি’-টীমের লোক। ‘এ’-টীমে ছিলেন বিনায়কদা (সেন), আশীষদা (কুমার কুন্ডু)। শৈবালদা (জানা), চঞ্চলাদি (সমাজদার) আর আমি হাসপাতাল সামলাতাম। ওঁরা করতেন সংগঠনের কাজ—বিনায়কদা পূর্ণত, আশীষদা অংশত। ১৯৮৬-র ডিসেম্বরে আমি শহীদ হাসপাতালে যোগ দেওয়ার পারিবারিক দায়িত্ব সামলাতে আশীষদা বিদায় নিলেন, কয়েক মাস পর চঞ্চলাদি। ১৯৮৭-এর শেষদিকে দল্লী-রাজহরা ছাড়লেন বিনায়কদা-ইলিনাদি। হাসপাতালে ডাক্তার বলতে রইলাম আমি আর শৈবালদা। ছত্তিশগড় মুক্তি মোর্চার সঙ্গে যুক্ত বুদ্ধিজীবী বলতে ... ...

কুলদা রায়গোলরুটির চেয়ে গোলারুটিই বেশি মজার। বড় মামী এ ব্যাপারে ফার্স্টক্লাশ। নানারকমের গোলারুটি বানাতে তার জুড়ি নেই। আটা গুলে তার মধ্যে পিঁয়াজ কুচি দিয়ে পিয়াজ রুটি। কাঁচা মরিচ দিয়ে মরিচ রুটি। আর কালো জিরা দিলে বেশ টোস্ট টোস্ট ভাব আসে।আজিমার পছন্দ শুকনো মরিচ। এটা ছোটোদের জন্য একেবারে নো। তাদের জন্য গুড়ের ঢেলা। না পেলে ছেঁচকি শাক। কখনো পুঁই রুটি। পুঁইশাক কেটে গোলা রুটির মধ্যে ছেড়ে দেবেন। ভাপে সিদ্দ হবে। তার বর্ণ দেখে দেখে, ওগো মা, আঁখি না ফেরে।এ বাড়ির পুরন ... ...

এক...এই তো ভালো আছি দেয়ালে আলোছায়া, সেজেছি বেলোয়ারি কপালে টিপ,তুমিও ভালো থেকো পুরুষ পুঙ্গব আমার মৃতদেহে সরীসৃপ lকী হবে ভালোবেসে অযথা প্রত্যয় ! এভাবে বাঁচা যায়? বাঁচা উচিত?আপাদমস্তক মোড়কে ঢেকে থাকা, তার চেয়ে এই ভালো বরফ শীত lসু-ঘ্রাণ চিনিয়েছো জুঁই ও জাফরানে রেখেছো গালে ঠোঁট এই সেদিন,যদিও এও জানি গন্ধ অযাচিত মর্গে ফেলে রাখা ফর্মালিন lমনের কাটাছেঁড়া ফুরোলে অবশেষে ... ...

বইমেলাবিপুল দাসতখন প্রভু কহিলেন –- কলিযুগে একপ্রকার উৎসব অনুষ্ঠিত হইবে। ইহার নাম বইমেলা। প্রভু, এই মেলায় কি নাগরদোলা থাকিবে ?পৃথক কোনও ব্যবস্থা থাকিবে না। কিন্তু অজস্র নাগর ও অজস্র দোলা, বুলা, নীলা, পলা, লীলা, শিলা, ইলাগণ এই মেলায় পাকেচক্রে ঘুরিবে। প্রভু, এই মেলা সম্পর্কে বিশদে জ্ঞাপন করুন।তবে শ্রবণ কর। এই মেলায় ‘মোবাইল ফোন’ নামক এক প্রকার তারবিহীন দূরভাষণ যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে। প্রভু, উহা কী প্রকার বস্তু ?যখন দেখিবে কেহ একটি অনধিক দশ আঙুল ও ... ...

কলেজ লাইফ (এবং এখনও) অসম্ভব প্রিয় চন্দ্রবিন্দুর 'বন্ধু তোমায়' গানটা। কলেজ লাইফ আর নেই। বন্ধুরা প্রায় সকলেই এখন কর্পোরেট, এবং অখুশি, কিছুটা হতাশও বটে। আজকাল তাদের সঙ্গে দেখা হলে পুরনো প্রিয় গানটা নতুন করে শুনতে পাই। তাদের মতো করে। এবং তুমুল বিরক্ত হই মনে মনে তাদের ওই একঘেয়ে গল্প শুনে শুনে। কি সেই গল্প? প্রিয় গানটির প্যারোডি করে বলি-বড় ভুড়ি, রঙিন জল,এইটুকুই সম্বল।আর আছে boss-এর গালি,যে কোনও বেলায়।বাজে বকা রাত্রি-দিন,অফিস পলিটিক্স, ঘিনঘিন,এলোমেলো ট্যাক ... ...

হাভাতে বুড়িটি ভাতের সন্ধানেই কোনো এক আত্নীয় সঙ্গে ঢাকায় এসেছিলেন। তার জন্ম উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের মঙ্গা পীড়িত কোনো এক দূর্গম গ্রামে। তাই আমাদের বুঝতে অসুবিধা হয় না, অনিবার্য এক অচিন ক্ষুধা আজন্ম চিটচিটে ঘামের মতো লেপ্টে থাকে তার জঠরে, গতরে এবং সর্বাঙ্গে। বুড়ির জীবনের গল্পটিও তাই মঙ্গা উপদ্রুত অন্চলের অন্যান্য বুড়ির মতো অতি সংক্ষিপ্ত এবং স্যাঁতসেঁতে টাইপের পুরনো। তাই আসুন, এই পর্বটুকু আমরা বরং এক বাক্যেই সেরে নেই :১৫ বছর বয়সে এক ক্ষেতমজুরের সঙ্গে বিয়ে, বছর না ঘুরতেই বাচ্চা ... ...

জন্তুরা জ্যান্ত, জান তাই ভরপুর,জল পান করে তারা নিট – বিনা কর্পূর,তৃষ্ণা যতটা, ব্যাস – নয় অতিরিক্ত,ঠ্যাং তুলে করে ফের গাছতলা সিক্ত।জন্তুরা জানে –বেশি খেলে আই ঢাই – টান লাগে প্রাণে।জন্তুরা দল বেঁধে ঘোরে মাঠে ঘাটে,দিন জুড়ে বিশ্রাম, মাঝে মাঝে খাটে,খিদে পেলে খেয়ে নেয়, যার যেটা রুচি,ডাল ভাতে ভরপেট – কেন মিছে লুচি?জন্তুরা জানে –ফল গাছে ফল থাকে, চাল থাকে ধানে।জন্তুরা সারাদিন এটা সেটা সেরেসন্ধ্যায় সার বেঁধে ঘর বাড়ি ফেরে, ... ...

৩৩।কলকাতা থেকে ফিরে আসা ইস্তক মনটা ভীষণ ভালো হয়ে রয়েছে সুধার। এত দিনের স্বপ্ন এবার পূরন হতে চলল। এম.এ.-তে ভর্তি হতে গেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির চৌহদ্দির বাইরে পায়ে পায়ে বেড়িয়ে এসে হাতে ধরে থাকা মাইনে জমা দেওয়ার বইটার দিকে চেয়ে অদ্ভূত একটা শিহরণ খেলে গেছিল ওর সারা শরীরে। কলেজ স্ট্রীট দিয়ে শিয়ালদা স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে বাবা অনেক কথাই বলছিল কিন্তু সব কথা ওর কানে ঢুকছিল না। কলকাতায় থেকে পড়তে পারবে - এ সুখ চিন্তাটাই মাথায়-মনে খেলে বেড়াচ্ছিল সারাক্ষণ। দুটো একটা শব্দে ... ...

হারামজাদা দিল্লীর ট্র্যাফিক >:(একটা সিগনাল পেরোতে যে ৮বার লাল বাতি দেখতে হতে পারে সেটা হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম কল্লুম আজ >:( >:(না ... মানে ... দুইবার, তিনবার পর্যন্ত্য ধৈর্য ঠিক থাকে ... এমনকি চতুর্থবারেও "ধ্যার বাল"এর উপর দিয়েই যায় ...... কিন্তু আটবার??????? শালা ... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ...কি করি আজ ভেবে না পাই,পথ থেকে নেমে ফুটপাথে যাই?কার ঘাড়ে যে গাড়ি চড়াই?ধাক্কা মেরে কাটি?না না না না না ...এসব বিপজ্জনক আইডিয়া সমুহ সমূলে উৎপাটি ... ...

সেদিনও এমনি বূষ্টি পড়ছিল।জানলার বাইরে অশ্বত্থের পাতাগুলো এমনি করে ভিজছিল।স্প্রিংয়ের গদিওলা সেগুনের খাটে,যেটা এখন জানলার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একটি পাহাড়ি মেয়ে রণধীরের সঙ্গে লেপটে শুয়েছিল। জানলার বাইরে দুধসাদা অন্ধকারে অশ্বত্থের পাতাগুলো ঝুমকোর মত থরথরিয়ে কাঁপতে কাঁপতে নাইতে লেগেছিল।আর থরথর পাহাড়ি মেয়েটি রণধীরের গায়ে লেপটে শুয়েছি ... ...