এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৪:৫৭740601
  • বর্ণহিন্দু সমজের রিয়াকশন, যা অনেকদিন ধরে তৈরী করা হচ্ছিল। ২০২৪ র লোকসভা ভোটে সেই যূথবদ্ধতা ঘা খেয়েছিল, সারা দেশেই খেয়েছিল, দলিত ও নীচের জাতের ভোট বিজেপি থেকে সরে যাওয়ার কারণে। কিন্তু এ রাজ্যে, শহুরে জায়গায় টিএমসির ক্ষতি হয়েছিল। তিন মাসের মধ্যে ঘটে যাওয়া আরজিকরের ঘটনা সেই যূথবদ্ধতা বা রিয়াকশন মানুষকে মূলতঃ শহুরে যায়গায় পথে নামিয়ে দেয়। এরকম একটা সংখ্যা পাওয়া যায় যে, এ রাজ্যে উঁচু জাতের ৬০% ভোট বিজেপি পেত, দেশের অন্য জায়গাতেও উঁচু জাতের ভোট যে বিজেপি পায় তার সঙ্গে তাল মিলিয়ে। আমার ধারণ্ন এবারের ভোটে ঐ % আরো বেড়েছে, রিয়াকশনের সঙ্গে সংগতি রেখে।কিন্তু যে উঁচু জাতের কনসলিডেশন তার পেছনে হোয়া আর টেকনলজির ভূমিকাকে ধরতে হবে, যাবতীয় করাপ্শনের ঘটনাকে তারা চাতুর্যের সাথে মুসলিম তোষনের সঙ্গে মিলিয়ে দিতে পেরেছে, অনেকদিন ধরেই চেষ্টা চলছিল, এবার পুরো সফল হল।হোয়ার এই ভূমিকা এতই গভীরে ছিল, এতই তার দ্বারা চালিত ছিল যে ভোট দিয়ে দেওয়ার পরে, লোকের মনে একটু আধটু প্রশ্ন জাগছে, যা হল ঠিক হল তো ? যেন, সেই প্রশ্ন যেহেতু তাদেরকে তাদের ভেতরের বায়াসগুলোর দিকে নিয়ে যাবে, ব্রেনওয়াশিং হওয়ার দিকে নিয়ে যাবে, প্রাণপণে তারা যেন, না না করাপশনের জন্য ভোট দিয়েচি, বাইরে থাকা ছেলেমেয়েরা ফিরে না আসুক অন্যদের তো চাকরি হবে, আজ না হোক কাল, এরকম যুক্তি খাড়া করছে। যেহেতু এই গোষ্ঠীটির আগ্রহ ডেভেলপমেন্ট আর চাকরির প্রতি অথচ ভোট দিয়েছে কনশলিডেশনের দিকে, অতএব বিজেপি দুদিক ধরেই, যা তাদের দুই প্রধান অ্যাযেন্ডা, এই গোষ্ঠীকে খুশী করতে পারে। নানারকম হিন্দুত্ববাদী নীতি তৈরী করে, রাস্তায় নেমে চড় থাপ্পড় মেরে অথবা কিছু শপিং মল ইত্যাদি খুলে।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৫:০০740602
  • পয়েন্ট হল হিন্দু হোমল্যাণ্ডের ধারণা শুধুই কালচার বা ধর্মকেন্দ্রিক নয়, তার সঙ্গে বর্তমানের 'ডেভেলপমেন্ট' - এর ধারণাও বিনুনির মত পেঁচিয়ে আছে।
  • Upal Mukhopadhyay | 116.*.*.* | ১০ মে ২০২৬ ১৫:৪৩740603
  • @সিএস
    আমি ঐ জন্য দেশ -কাল কথাটা ব্যবহার করেছি এই প্রস্তাবনায়। আলোচনা হোক।
  • q | 2001:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৯:৪০740608
  • বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি পূর্ব বর্ধমান ঝাড়গ্রামের এলিট উচ্চবর্ণের ইসলামোফোবিয়ার কাছে হেরে গেল কসবা বালিগঞ্জের নিম্নবিত্ত দলিতদের প্রতিরোধ। sad
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন