এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০২:২৪69832
  • কে জানে মুনমুনের কী ছিল। টিম যা বলছে হতেও পারে নাও পারে। সেই একবার একটা সিরিয়াল হল, তার নাম চৌধুরি ফার্মাসিউটিকালস। তাতে সুব্রত মুকুজ্যে (হ্যাঁ, এখনকার মন্ত্রীর কথাই কইছি) আর মুনমুন সেন নাকি সুইমিং পুলে নামবেন। সুব্রত মুকুজ্যের অভিনয় প্রতিভার কথা আর বললাম না, গলাটিও চেরা বাঁশের মতো। যাকে বলে মুনমুনের যোগ্য জুড়িদার। দৃশ্য বলতে এক ঝলকে একবার ঝপ করে পুলে নেমে পড়া। লোকে, সেই দূরদর্শনের যুগেও এর চেয়ে ঢের ঢের বেশি রগরগে দৃশ্য দেখেছে। তবু কী হাইপ বাপরে। টেলিভিশন নামে একটা ম্যাগাজিন বার করেছিল আজকাল, তাতে ওই দৃশ্য নিয়ে কী উথালপাথাল। আমরাও আতাক্যালানের দল সেই এপিসোডটা দেখব বলে মাসখানেক, না তারও বেশি তাক করে বসে রইলাম। এই পাওলি দামের ছত্রাকদৃশ্য দেখার উৎসাহ তার থেকে অনেকগুণ কম ছিল। কী এর ব্যাখ্যা, নিষিদ্ধ ফল? কে জানে।
  • pi | ২৯ অক্টোবর ২০১৫ ০২:২৬69833
  • সত্যি বলতে কী, আমাদের মেয়েদের টিনবেলায় মুনমুনের হারিয়ে যাওয়া পানু ছিল না। এ নিয়ে রহস্যের কথা প্রথম জানতে পারি ক্যালকমে, সেও বোধহয় শাক্যর লেখাতেই ঃ)

    কিন্তু মজা হল, সেই থেকে পড়তে পড়তে আর চারপাশের অনুষঙ্গের সাথে আইডেন্টিফায়েড হতে হতে ওটাও কবে জানি আমাদের টিনকালেরও অংশ হয়ে গেছে। অংশত মেঘলা কিশোরীবেলার অংশ।
  • | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩০69834
  • TB মাত্র দেড়বার!! আমার ছোটবেলায় রেডিওতে এইসব গান ভেসে আসতো। চলতে ফিরতে শুনে শুনে কখন মুখস্থ হয়ে যেত.. এখনো কটা লাইন দিব্যি মনে আছে দেখলামঃ)

    মুনমুনের শুধু না, আমরা একবার অপোন্না দেবীও ব্লু ফিল্মে অভিনয় করেছেন বলে শুনেছিলাম। তখনো পানু শব্দটা চালু হয় নি। কত বয়েস হয়ে গেলো
  • pi | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩১69835
  • তবে মনে পড়ল, চৌধুরী ফার্মাসিউটিকলস সংক্রান্ত ক্রেজটি সত্যিই ছিল বটে। কীক'রে হল ভাবছি। কারণ বান্ধবীদের মধ্যে তো এই নিয়ে তেমন আলোচনা হত না, তবে কি কাগজে বেরোত ?

    ওদিকে এর সাথে সৌমিতের ফ্যাশন টিভি নিয়ে লেখাটা পড়তে পড়তে সত্যিই বেশ নষ্টলজির হদ্দমুদ্দ হচ্ছে। ফ্যাশন টিভির আগমন, টেলিগ্রাফের ফ্যাশন পেজ, এসব কি আরেকটু পরের কথা ?
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩৫69836
  • আকাশ অংশত মেঘলা থাকবে এটা গানের লাইন নাকি!!!
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩৮69837
  • ফ্যাশন টিভি এম টিভি এগুলো মেট্রো চ্যানেলে সেই আধঘন্টা করে দেখাতো। ডিডি-২।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৪২69838
  • ১। না, এটি আবহাওয়ার পূর্বাভাসের অংশ। তর্কাতীতভাবে। :-)

    ২। ফ্যাশান টিভি আরও পরে। তখন মুনমুন সেন হাওয়া। তখন নিত্যনতুন তারকা ম্যানুফ্যাকচার হচ্ছে, ইন্টারনেটও এসে গেল বলে। মুনমুনের দিন গিয়াছে। তবে বললে হবেনা, অঞ্জন দত্তের সিনেমায় মুনমুন ফাটিয়ে অভিনয় করেছেন সে যুগেও। সিনেমায় এবং টেলিফিল্মে। এই মনে পড়ল। সেটা যথার্থ মুনমুন হয়েছিল, এবং একটু পানুপানু ভাব। সেটাই কি তাহলে মুনমুনের জনপ্রিয়তার কারণ? আরেকটু ভেবে বিশদে জানাচ্ছি। সঙ্গে থাকুন। :-)

    ৩। অপোন্না সেন অভিনীত পানুর কথা হাল্কা করে শুনেছিলাম বটে, মনে পড়ল। তবে সে গপ্পের তেমন দম ছিলনা। বন্ধুরা বলেছিল নীলকন্ঠ নামে একটা সিনেমা নাকি করেছেন অপর্ণা, পারলে সেটা দেখতে। বছর দশেক পরে সেই সিনেমাটি দেখার সুযোগ পাই, এবং বলাবাহুল্য যারপরনাই হতাশ হই।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৪৩69839
  • ওহো আমি মেট্রো চ্যানেলের ফ্যাশান টিভি মিন করিনি। দেখাতো তাই জানতাম না।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৫২69840
  • আহা একটু একটু করে পরতে পরতে খুলে যাচ্ছে। সিনেমার নাম বো ব্যারাক। অঞ্জন দত্তের পরিচালনা। সে অবশ্য ২০০০ সালের পরের কথা। তাতে মুনমুন সেন পৃথুলা, সেক্সকাঙ্খী এক অ্যাংলো নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। যৌনতার দৃশ্যটা হুবহু আর মনে নেই, কিন্তু দুটি গোদা পা ছোঁড়া দেখানো হয়েছিল আলবৎ। যদি নাও দেখানো হয়ে থাকে তবুও হয়েছিল, কারণ ঐটাই মুনমুন সেন, ইচ্ছা হয়ে যা ছিল মনের মাঝারে। ও সিনেমায় ওই অবিনয় মুনমুন ছাড়া আর কেউ করতে পারতেন না, কারণ ওটাই মুনমুন। ওই মুনমুনই আর্বান লেজেন্ড। ব্যাপারটা মুনমুনের ভিতরেই কোথাও একটা ছিল। প্রথম থেকেই।
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৫৩69841
  • সেই তো। এর পরেই আসবে "কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা।"
  • | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৫৯69842
  • মুনমুন-ভিক্টর পানুর আর্বান লিজেন্ডের আরেকটা লেয়ার ছিল ব্যবধান সিনেমাটা।
  • pi | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১২69843
  • বো ব্যারাকে মুনমুনকে ভাল মানিয়েছিল।
    আচ্ছা, মুনমুনের দক্ষিণী বি গ্রেড মুভিগুলোই কি পানু রহস্যের পিছনে ?ঐ সব মুভির নানা দৃশ্যেও পানু ছিলো না ?

    অর ডিডি ২ র ফ্যাশন টিভির টাইমলাইনটা কী ছিল ?
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৪69844
  • বিকেলের দিকে আধঘন্টা এম টিভি আধঘন্টা ফ্যাশন টিভি-চারটে বা পাঁচটা
  • pi | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৬69845
  • না না, আমি সালটা জানতে চাইছিলাম।
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৯69846
  • চুরানব্বই -পঁচানব্বই মতো হবে
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:২৪69847
  • তার আগেও হতে পারে কারণ নব্বই -পঁচানব্বই আমাদের বাড়িতে কারেন্ট ও টিভি দুটো-ই ছিলোনা-ফুটবল বিশ্বকাপ ছিলো তো ৯৪ -এ? তখন কারেন্ট আর পুঁচকে ভিডিওকন টিভি এলো।
  • pi | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:২৫69848
  • সুপারহিট মুকাবলা কবে এল? '৯২ ? তার পরে বোধহয়।
  • অনামী | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:৫৮69876
  • নেতাজী যেদিন ফিরবেন, সেইদিন মুনমুন সেনের পানু সঙ্গে নিয়েই ফিরবেন। বাঙালির সেইদিন সকল মনস্কামনা পূর্ণ হবে। ঘরে ঘরে ভোম্বল-পল্টু-মিন্টিরা সেইদিন থেকে অঙ্কের রাইডার সমাধান করতে করতে থিওরি অফ এভরিথিং আবিষ্কার করে বসবে। দেশবিদেশের শ্বেতাঙ্গ-দীর্ঘাঙ্গী ললনারা বাঙালি যুবকদের দেখে পাগল হয়ে উঠবেন। পুষ্পক বিমান আর এটম বোমা যে বেদে আছে প্রমানিত হবে। বাঙালির ঘরে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া আর অন্য কোনো প্রজাতি জন্ম নেবেনা। পৃথিবী বুঝবে নিটশে কোনো মহামানব উবেরমানশদের কথা বলেছিলেন!
  • ঝন্টিপাহাড়ির ঝন্টুরাম | ২৯ অক্টোবর ২০১৫ ০৪:০৫69849
  • অপন্নার কথাটা মনে হয় "মোহনার দিকে" রিলিজ হওয়ার পর চালু হয়েছিলো। কিন্তু সিনিমাটা কখনো দেখা হয়নি। এরকম আরো একখান সিনিমা নিয়ে প্রচুর হইচই হত - টীনবেলায় - দীপার প্রেম।

    আরেকজন অভিনেত্রীর কথাও মনে পড়ছে, যার সম্পর্কে সিমিলার খবর ছিলো - জয়াপ্রদা।
  • . | ২৯ অক্টোবর ২০১৫ ০৪:৫৫69877
  • আসলটাই তো বাদ দিলেন! সেদিন - হ্যাঁ সেদিন - বিপ্লব এসে হাজির হবে। মহান বিপ্লব। সর্বহারা শ্রেনী সেদিন সব পেয়ে যাবে। সাম্রাজ্যবাদী আমেরিকা সেদিন ইরাক থেকে সরে গিয়ে বাংলার মাঠে এসে মুখ থুবড়ে পড়বে। তাদের কালো হাতটা শেষবারের মতো ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সিয়ার চক্রান্তকারীদের শহীদ মিনারের সামনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হবে। শ্রমিক আর কৃষকশ্রেনীর প্রতিনিধিরা তাদের পালা করে গণসঙ্গীত শোনাবে। আর তারপরেই বেরোবে গ্রিড দখল অভিযানে। যাবার পথে কয়েকটা ওলা উবেরকে গাছের ডালে লটকে দিয়ে যাবে। নেতাজী যেদিন ফিরবেন হাতে মুনমুন সেনের পানুর ভিডি ক্যাসেট নিয়ে, সেদিন এই সব হবে।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:০০69878
  • "নেতাজী যেদিন ফিরবেন, সেইদিন মুনমুন সেনের পানু সঙ্গে নিয়েই ফিরবেন।" -- এই লাইনটা হেব্বি হয়েছিল (এটা আমি কোথাও টুকে দেবো, গ্রান্টি)। কিন্তু গরু রচনায় চলে যাবেন্না প্লিজ।
  • TB | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:২৪69850
  • ইসে, ভাস্করের কবিতা আমি পড়ি নাই, এমনকি এতগুলো শীতকাল কাটিয়েও। কি আর করি বলুন, আমি তো বুদ্ধদেব দাশ্গুপ্তর কবিতাও পড়ি নাই, এমন কি গনদেবতা বা রাঘব বন্দ্যো ও পড়া হয় নাই। এমনকি প্রেম নেই পড়েছি খাবলা খাবলা, যেমতি একটা পাতা ছিল যেখানে ছেলের ফুলশয্যার রাতে বাপ-মায়ের কথোপকথন ও নির্মিতি।
    কি জানি, গুল ও মার্তে পারি, যারা পড়েছেন সে বই, তাঁরাই কনফার্ম করতে পারবেন।
  • PM | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:২৭69879
  • আমার ধারনা ছিলো মুনমুনের পানু আমাদের ইস্কুলের ছাত্রদের একচেটিয়া কনসেপ্চুআল অ্যাসেট ছিলো ঃ) কত্ত বড় ভুল ধারনা!!!!

    যাক গে। কিন্তু আপনাদের কারো রেডিও-র বিবিধ ভারতীতে শনি রোববারের ১৫ বা ৩০ মিনিটের ধারাবাহিক নাটকের ব্যাপারে কোনো নস্টালজিয়া নেই? শ্রাবন্তীর ওয়েসিসের "মনের মতো গান আর মনে রাখা কথা" শনিবার দুপুর সারে বারোটা থেকে থেকে ১ টা। শনিবার দুপুর পৌনে দুটোর হাতুরী মার্কা ফিনাইল এক্সের "শনি বারের বারবেলা"। রোববার দুপুরের ১৫ মিনিটের আরব্য রজনী---- এই সব???

    আর নাটকের মোক্ষম সময় বন্ধ করে শ্রাবন্তির ন্যাকা, আদুরে কন্ঠের দাবী "এর পরের টুকু শোনার জন্যে নিশ্চই ছটফট করছেন? তাহলে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়ে রেডিও খুলতে ভুলবেন না কিন্তু" ঃ)

    আর বোরোলিনের সংসার তো ছিলই
  • Bratin | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:৪৫69880
  • পোএম, আজকের ভত পড়ো।ওয়েসিস, হাতুড়ি মার্কা ফিনাইল এক্স সব এসেছে।

    কিন্তু মুনমুন সেনের পানু শুনে তুমি কোথা থেকে ঊদয় হলে বাছা? ঃ))
  • Sakyajit Bhattacharya | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:৪৭69881
  • আমার লেখার লিস্টে অনেকগুলো আছে এরকম। একটা জায়গা কেউ ধরেনি কখনো। পুরনো বাংলা অ্যাড এবং জিঙ্গলস।

    নস্টালজিয়ার ডিহিস্টরিফিকেশন ঘটাতে চাই না। তবু বলি, নব্বই-এর দশক আমার সেরা দশক লাগে। নানাবিধ কারণে
  • | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:১৯69851
  • মোহনার দিকে র সেই বিখ্যাত গান

    "আছে গৌর নেতাই নদীয়া তে.."

    কিন্তু অরি ও পানু দেখতো( বা দেখার চেষ্টা করতো)? গুরু তে আর একটাও ভালো ছেলে রইলো না গো!! ঃ((
  • বোরোলীন | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:২৫69852
  • দেখার কথা কোথা দেখলে? আর এর সাথে ভালো/খারাপের সম্পক্কো কী?

    তবে সইত্যের খাতিরে - ছবি প্রথম দেখেছি বিক্কলেজে, কারো বিছানার নীচে লুকনো ম্যাগাজিনে। আর মুভি ফিনল্যান্ডে। ঐ অল্পই ভালো, তাপ্পর বোরিং।
  • | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:৫৭69853
  • মানে ও ই আর কী.. ঃ)
  • Sakyajit Bhattacharya | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:২০69854
  • মোহনার দিকে তো পানু সিনেমা না !

    আর, ওয়াগন সিরিজটা খুঁজে পাচ্ছি না। পেলে সব লেখাগুলো একসাথে জড়ো করে রেখে দেব।
  • বোরোলীন | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:২৪69855
  • আরে টীনবেলায় অতসব কে জানতো? গুজগুজ ফুসফুস হত এইটুকু মনে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন