এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shourin | ২৮ অক্টোবর ২০১৫ ০৫:২৫69809
  • জাস্ট গ্রেট
  • Tim | ২৮ অক্টোবর ২০১৫ ০৫:৫৪69810
  • দিব্য লাগলো। এরকম না-টপিক পড়িয়ে নেওয়া সোজা ছিলোনা। শেষ লাইনটা দুতিনবার পড়লাম। ঃ-)
  • hu | ২৮ অক্টোবর ২০১৫ ০৬:১৫69811
  • ভালো লাগল লেখাটা
  • .. | ২৮ অক্টোবর ২০১৫ ০৬:১৭69812
  • সেই রিদ্ধির কস্কো মনে পড়ে গেল।
  • social media | ২৮ অক্টোবর ২০১৫ ০৬:৫০69813
  • এটা মুনমুন সেন-এর ফেসবুক পেজ এ শেয়ার করা যায়?
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ০৬:৫৫69814
  • করে দিন
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:০২69815
  • এই মিথে আমরাও বেঁচে নিয়েছি একটা সময়।
  • social media | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:০৫69816
  • স্কুলে একজন বলেছিল সেটার নাম বাটারফ্লাই। পরে জানলাম বাটারফ্লাই অন্য একটি সিনেমা, নুন শো তেই চলত, তবে নর্মাল নুন এর চেয়ে বেটার কোয়ালিটি। হ্যাঁ এই সেই মিথ, যা কেহই দেখেনি কিন্তু সকলেরই কোনো না কোনো পরিচিত দেখেছে।

    কিন্তু এই অক্ষম হোমাজ তো আরো কিছু কিছু টই তে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো বিস্মরি একী ফেসবুকি পাঁচপ্যারা? ওয়াগন ব্রেকিং বন্ধ আছে?
  • অশক দেব | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:০৬69817
  • আকাশ অংশত মেঘলা হল, নস্টালজিয়ার মেঘে।
  • ঈশান | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:২০69818
  • কিন্তু মুনমুনই কেন? কেন মুনমুন? গ্ল্যামগার্লের কমতি পড়েনি। বাপ-ঠাকুদ্দার আমল থেকে চির রহস্যময়ী রেখা ছিলেন। ছিলেন জিনাত, হিন্দিতে আরও কতজন। বাংলায় স্বয়ং মাথা ঘোরানো অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, মালা সিনহা। সাদা-কালোতে কতগুলি পিঠকাটা ব্লাউজ দেখে চোখ ফেরাতে ইচ্ছে হতনা, কীসব নায়িকাদের নাম ভুলেও গেছি ছাই। এদের পাশে মুনমুন নেহাৎই ম্যাড়ম্যাড়ে। বাংলা বলেন আধো আধো। অভিনয়ে বেশ খারাপ। হিট সিনেমা একটাই দেখেছি, বৈদুর্য রহস্য। আরও এক আধটা থাকতেই পারে, কিন্তু মূলত বাংলার ব্যর্থ নায়িকা, যিনি নাকি শরীর দেখিয়ে অভিনয় করতে চলে যান দক্ষিণে। বি গ্রেড ফিল্মে। সেসবও কেউ দেখেছে বলে জানিনা। বরং সব্বাই দেখেছে শর্মিলার ইভনিং ইন প্যারিসের বিকিনি বিভঙ্গ। কিন্তু তার পরেও, শাক্য একদম খাঁটি কথা লিখেছে, রহস্যময়ীর ফার্স্ট প্রাইজ বাঁধা রইল আধো-আধো মুনমুনের জন্য। কেন মুনমুন? মুনমুনই কেন? আমি জানিনা। জানতামও না। শাক্যর লেখা পড়েও জানলাম না। :-)
  • TB | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:২৭69819
  • good question.
    কেউ কি জানে The Vinci Code কেন ২৫০ মিলিয়ান কপি বিক্রি হয়েছে, এরকম অখাদ্য সাহিত্যমূল্য যার?
  • Tim | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:৪৮69820
  • ঈশানদার পোস্ত ইন্ট্রিগিং। উত্তর খুঁজতে গিয়ে অনেক লেয়ার বেরোতে পরে। সময়ের কথাই যদি হয় তো সেটা বেশ ঘাঁটা। ভালো বাংলা না বলতে পারা তো আছেই, এ বাদে কনভেন্ট/ ইংলিশ মিডিয়াম স্কুলিং/ধনগরিমা ও তৎসংক্রান্ত স্নবারির প্রতি মনে মনে ঘৃণাপোষণ করেও আকৃষ্ট হওয়া, বাংলা বয়েজ স্কুলের আবহাওয়া এইসব আসবে মনে হয়। বাঙালী গুডবয়রা চিরকাল প্রেম করতে গিয়ে শরীর না খুঁজে মন খুঁজতে হয় বলে নবেল পড়ে শিখেছে। অন্য নায়িকারা কোন না কোন সময় সেইসব "কাঙ্খিত" প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। মুনমুন সেখানে আলাদা। নিষিদ্ধ মাদকের মত কেস আরকি। শর্মিলা মালা সিনহা ওঁরা অন্যদিকেও আলাদা কারন ওঁরা অভিনয় করতে জানতেন, অনেক ফ্লেভারে অভিনয় করেছেন। মুনমুনের অভিনয় আসেনা, উনি একটা রোলেই অভিনয় করেছেন সেটা ওঁর নিজের চরিত্র। ঃ-)
  • Blank | ২৮ অক্টোবর ২০১৫ ০৮:০০69821
  • মামুর এই পোস্ট থেকেই বোঝা যায় যে মামুর চিরকাল ওয়ান অ্যান্ড অনলি দাড়ি ছিল
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৫ ০৮:১৩69822
  • ওনার গলার স্বর ওরকম কেন? কোনোদিন হাইড্রোফ্লোরিক অ্যাসিড এর ধোঁয়া লেগেছিল?
    উফ্ফ, সেই ডাক!!!! রঙ্গরা-আ-জ!!!!

    ঃ-)
  • TB | ২৮ অক্টোবর ২০১৫ ০৮:৫০69823
  • আচ্ছা শেষ দুটো লাইন কি ঐ গানটা থেকে নেওয়া -

    আকাশ আজি মেঘলা
    যেও নাকো একলা
  • ঈশান | ২৮ অক্টোবর ২০১৫ ০৮:৫৯69824
  • আপনি নিশ্চয়ই নব্বই সালে জন্মেছেন। নইলে লাইনটা অব্যর্থভাবে ঠং করে লাগত মাথার মধ্যে। :-)
  • Tim | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:০০69825
  • ঃ-)
  • | ২৮ অক্টোবর ২০১৫ ১০:০৯69826
  • TB
    আকাশ এত মেঘলা
    যেও নাকো একলাঃ)
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৩৩69802
  • এক্ষুণি জানলাম কোনও কোনো বয়ানে সেই ফিল্মের নায়ক ছিলেন ভিক্টর ব্যানার্জি। ফলে ওটুকু অসংগতি রয়ে গেছে। আরবান লেজেন্ডে যাআ হয়, আখ্যান পালটায় অবিরত
  • নভজিত গাঙ্গুলী | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৩৬69803
  • অসাধারণ একটা লেখা পড়লাম। অনেক পুরনো স্মৃতি মনে পরে গেল। ধন্যবাদ।
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫২69805
  • মুনমুন সেন ও ইমরান খানকে নিয়ে চটি গল্প একটা পড়েছিলাম ফুটপাতের সেই বিখ্যাত পানু বইগুলোর একটায়। লেখক সম্ভবত ছিলেন গ্রেট উমেশ বাগ ;)
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫২69804
  • মুনমুন সেন ও ইমরান খানকে নিয়ে চটি গল্প একটা পড়েছিলাম ফুটপাতের সেই বিখ্যাত পানু বইগুলোর একটায়। লেখক সম্ভবত ছিলেন গ্রেট উমেশ বাগ ;)
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫৭69806
  • ওপরের এই শাক্যজিৎ ভট্টাচার্য্য আমি নই
  • cb | ২৮ অক্টোবর ২০১৫ ১২:৩৩69807
  • শাক্য কি বাই এনি চান্স বালিগন্জ গভঃ?
  • Sakyajit Bhattacharya | ২৮ অক্টোবর ২০১৫ ১২:৪৯69808
  • হ্যাঁ
  • ranjan roy | ২৯ অক্টোবর ২০১৫ ০১:৪১69827
  • টিম কে ক। এর বেশি বলার সাহস নেই।ঃ))
  • sosen | ২৯ অক্টোবর ২০১৫ ০২:০৩69828
  • আকাশ অংশত মেঘলা থাকবে----ইসসস আবার এই উইকডেতে নষ্টলজি চলে এলো। একে ভাস্করের কবিতাসমগ্র ই কপি পেলাম এখনি। তার ওপর এই।

    এইসবি লেখো না, শাক্য।
  • TB | ২৯ অক্টোবর ২০১৫ ০২:১০69829
  • হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন।
    কেমন যেন ধূসর স্মৃতি থেকে - মুনমুন সেনের পানু-কাহিনী, ইন্দ্রানী হালদারের ফ্রিস্কুল স্ট্রীট/পার্ক স্ট্রীটের খবর, আর জীবনে দেড়বার মাত্র শোনা হন্টিং গান 'ছোট্ট নদীটি' - সেরকমভাবে সুরটা আসছিল, অথচ শব্দগুলো মায়ায় রহিয়া যায়।
    ধন্যবাদ।
  • TB | ২৯ অক্টোবর ২০১৫ ০২:১১69830
  • @ম
  • | ২৯ অক্টোবর ২০১৫ ০২:১৪69831
  • মুনমুনের পানু নিয়ে আর্বান লিজেন্ডের আরেকটা লেয়ার ছিল মুনমুনের রেট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন