এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | unknown.*** | ২৪ নভেম্বর ২০১৭ ০৫:১৪60051
  • ২৫শে নভেম্বর। শুভ জন্মদিন, কবি।
  • Titi | unknown.*** | ২৪ নভেম্বর ২০১৭ ০৫:২৭60052
  • ভালো লাগল..
  • aranya | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৭ ০৩:৫৩60053
  • কবে যার কার জন্মদিন, কবির জন্মদিন, মনেও থাকে না

    ভাল লাগল খুব, এই লেখা
  • pi | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৭ ০৪:১৯60054
  • এরকম কবির জন্মদিনে কবির এরকম উপহারই মানায়।
  • জারিফা | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৭ ০৬:০৩60055
  • যথাযথ শ্রদ্ধা কবিকে। অসম্ভব ভাল লাগল।
  • Ramiz Ahamed | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৭ ০৭:৩৭60056
  • ভালো লাগলো।
  • শিবাংশু | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৭ ০৮:৪৮60057
  • হেমন্ত এখানে স্থির
    -----------------

    স্থির থাকো কবি
    পুরোনো আসবাব যেমন
    কীটদষ্ট না হয়ে
    বার্নিশ জড়িয়ে সুখে থাকে

    সুখে থাকো
    বিজড়িত শীতঘুমে ঘেরা
    রাতশয্যার লীলাময়
    আসঙ্গবিহীন কুয়োতলা
    নারীরাও ততোটা উষ্ণ নয়
    যেমন প্রত্যাশিত
    যতোটা তোমার ওম

    তাহাদের দেহাতুর
    সাবানের গন্ধ
    তাহাদের মৌন রূপটান
    হেমন্তপ্যাস্টেলে স্থির তপ্ত ত্বক
    তাহাদের বিলোল মলাটমূর্তি
    কটাক্ষে ডেকেছো

    শেষবার সর্ষেখেত
    কবে দেখেছিলে কবি
    কাজের বাড়িতে ভীত শিশু হয়ে
    লুকিয়ে রয়েছো

    এখনও কি দেখো
    চুপচাপ ধানে দুধ এলো
    হেমন্ত অসুখে কেমন কেঁপেছে
    ঝাঁপঘর
  • বিপ্লব রহমান | unknown.*** | ২৬ নভেম্বর ২০১৭ ০১:৪৮60058
  • তুমি কেবলই লণ্ডভণ্ড করে দিয়ে যাও!
  • kumu | unknown.*** | ২৭ নভেম্বর ২০১৭ ০৪:০০60059
  • যিনি অঞ্জলি দিলেন ও যাঁকে দিলেন,এই দুই কবিই আসলে খুব উদাসী বাউল,ছদ্মবেশে থাকেন।
  • কুশান | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৮ ০৩:০০60063
  • দারুণ তর্পণ, ফরিদা।
    এমন কাব্যিকতা।
    শক্তি দেখলে খুশি হতেন।
  • ফরিদা | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৮ ০৬:৪৩60060
  • জন্মদিন।
    কিছুক্ষণ বাইরে থাকুক, উত্তাপ পাক।
  • ন্যাড়া | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৮ ০৬:৪৭60061
  • ভাল লেখা।
  • প্রতিভা | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৮ ১১:২০60062
  • এ রহস্য ভেদ হবার নয়। শুধু মুগ্ধতা !
  • hu | unknown.*** | ২৫ নভেম্বর ২০১৮ ১১:৫৭60064
  • উঁহু, বিবাগী হওয়া, সে তো শুধু দুঃখ থেকে নয়। ভালোবাসা পেয়ে গেলে আর কিই বা চাওয়ার থাকে! পায়সান্নে মোহ কি থাকবে তখনও? ইচ্ছা হবে না সমস্ত দুনিয়াকে লন্ডভন্ড করে দিয়ে সেই প্রচন্ড উল্লাসকে ছড়িয়ে দিতে? ভালোবাসা পাওয়া হয়ে গেলে আর কিসের বাধা চলে যেতে? এর চেয়ে বেশি আর কি পাওয়ার আশা করবে মানুষ? তাই তো "যেতে তার খুশি লাগে খুব"।

    -- আমি এভাবে পড়ি। ফরিদার লেখায় টিপ্পুনি কাটা দুঃসাহস। তাও আবার এত ভালো লেখায়। তবু .. লিখেই ফেললাম আর কি!
  • Kakali Sinha Roy. | unknown.*** | ২৬ নভেম্বর ২০১৮ ০৫:২১60066
  • খুব ভালো লাগল। কবির জন্মদিনে অপূর্ব শ্রদ্ধাঞ্জলি।
  • Tim | unknown.*** | ২৬ নভেম্বর ২০১৮ ০৫:৫৭60065
  • ভালো লাগলো, ফরিদা।
  • ফরিদা | ২৫ নভেম্বর ২০২০ ১২:৪৯100636
  • ২৫ নভেম্বর ২০২০


    আজ কী লিখতে তুমি -

    যখন ঘরের বাইরে পা ফেলতে মুখ ঢাকতে হয়

    হুট বলতে বেরোনর উপায় নেই সহজে,

    আড্ডাতেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হয়?


    মেনে নিতে বিধিনিষেধ গুলি?

    নাকি তুমি যতদিন ছিলে

    এইসব ছোঁয়াছুঁয়ি খেলার অসুখ

    ভয়ে জড়োসড়ো হয়ে লুকিয়েই থাকত,

    মানুষ এত চমৎকার হাসত, মিশত বলে

    অসুখেরা ম্লান হ'ত ভালোবাসার দাপটে?


    আরও মনে হয়, তুমি নেই বলে

    এ পৃথিবীর প্রতি অরণ্য নদী নালা পাহাড়ের

    প্রতিটি জীব যাদের নিজস্ব নামে চিনতে তুমি

    যেন বড় বেশি দূরে চলে যাচ্ছিল অভিমানে

    অসুখ বিসুখেরা সেই পথে এল যখন

    তাদের অত কাছ থেকে কেউ ভালোবাসছিলনা -


    মনে হয় কবি, তুমি আজ থাকলে

    পৃথিবীর এ দিন দেখতে হ'ত না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন