
"উন্নয়নের' বিরুদ্ধে আমাদের কোনো কিছুই বলার নেই, উন্নয়ন নিয়ে আমাদের কোনো আপত্তিও নেই। আমাদের আপত্তি শুধু এই নীচুতলার মানুষদের প্রতি অবিচারের বিরুদ্ধে। আমাদের আপত্তি ওঁদের কর্মস্থল থেকে অসুবিধাজনক দূরত্বে পাঠানোয়। আমাদের আপত্তি ওঁদের বসবাসের অনুপযুক্ত আবাসন দেওয়ায়। আমাদের আপত্তি ওঁদের স্বাভাবিক জীবনযাত্রার বাধা সৃষ্টি করায়। আমাদের আপত্তি উন্নয়নের নামে গরিব মানুষের সাথে অমানবিক আচরণে। ... ...

আজকাল খুব শুনি যে ওরা বলে "তোমরা এই যে ফ্ল্যাট পাচ্ছো তা আমাদের দয়ায়। আমরা এসে ব্যবস্থা করলাম নাহলে তোমাদের কী হত?' বেশ কথা তো! একেই তো আমাদের আস্তাকুঁড়ে পাঠাচ্ছো, তার জন্য আবার কৃতিত্বও নিচ্ছ? এখানে আমাদের বসিয়ে আগে যা লাভ করার করে নিলে, তারপরে আমাদেরই লাথি মেরে তাড়ালে! ... ...

খালপাড়ের বস্তিতে যাঁরা থাকেন তাঁদের ভোটার আই ডি কার্ড আছে, র্যাশন কার্ড আছে, বাচ্চাদের জন্মের সার্টিফিকেট আছে, এঁদের মধ্যে অনেকের বাড়িতেই ইলেক্ট্রিক আর জল ব্যবহার করার জন্য মিটার আছে, এঁরা রীতিমতো আয়করও দিয়ে থাকেন। যেকোনো মিটিং মিছিলে হাজিরা বাড়ানোর সময় রাজনৈতিক দলের দাদারা এঁদের দ্বারস্থ হন। কিন্তু অন্য সময়ে এঁদের শুধুমাত্র জবরদখলকারী হিসেবে দেখা হয়। ... ...

ঘাতক, একাকিত্ব, মৃত্যু আর অন্ধকার। একের পর এক খালি ঘর পেরিয়ে যেতে যেতে দমকা হাওয়ার মত উপলব্ধি আসে। নীলাভ আলোর ছটা, পাহাড়ের চূড়া থেকে তীক্ষ্ম শব্দে যে প্রহর ঘোষণা করে, সেও একা। ঠাণ্ডায় কুঁচকানো শরীরটা জ্বরের ওম পেয়ে কেঁপে ওঠে। বৃক্ষের শাখা থেকে টুপিয়ে পড়ছে শিশির, রক্তের মত। নি:শ্বাসে বিষ নিয়ে ফুলে ভরে দিচ্ছে এক যুবা। ... ...

এই লেখা মানবিক যৌনতাকে ঘিরে আজকাল যে যে বিতর্কগুলি গড়ে উঠেছে, গজিয়ে উঠেছে তার একটি বিশেষ পরিসরকে নিয়ে। মানুষের বিভিন্নরকম যৌন আচরণ কতটা প্রাকৃতিক (পড়ুন স্বাভাবিক) আর কতটা অ-প্রাকৃতিক, তা নিয়ে। এই লেখায় আমরা মানবিক যৌনতাকে বহুবচন হিসেবে ধরে নিয়েছি, মানুষের যৌন আচরণের বহুত্বকে (সমকামী, বিসমকামী, রূপান্তরকামী ইত্যাদি) সামাজিক বাস্তবতা হিসেবে স্বীকার করে নিয়েছি। ... ...

খালপাড়ের বস্তি উচ্ছেদ আর বস্তিবাসীদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার আগে যা যা করেছেন সবের ক্ষেত্রেই নজির অতি ভয়াবহ। ২০০২ সালে টালি নালা আর বেলেঘাটা খালের ধার থেকে হাজারের ওপর বস্তিবাসীকে স্রেফ মারধোর করে উৎখাত করা হয়েছিলো তো বটেই। এমনকি তাঁদের থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা বা কোন রকম ক্ষতিপূরণও দেওয়ার ব্যবস্থাও বামফ্রন্ট সরকার করেননি। ... ...

প্রশাসনের 'গুঁড়িয়ে দেওয়ার' এই কার্যক্রম শুরু হয়েছে মোটামুটি এ মাসের ১৮ তারিখ থেকে। এপ্রিলের প্রথম সপ্তাহে টাটার সমর্থক গোষ্ঠী গুলি জাজপুরের জেলাশাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রকল্পের সমর্থক বাস্তহারা পরিবার গুলি যাতে তাঁদের ছেড়ে আসা ঘরবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারেন তার জন্য প্রশাসনের সহায়তা দাবী করে। ... ...

ক্রমশ দেখা যায়, সুন্দর ছাড়াও সংগঠনের আরো নানান নেতৃস্থানীয় রাভা কর্মীর বিরুদ্ধে নানান মিথ্যা মামলা করে রাখা হয়েছে। ১১ই নভেম্বর ২০০৮-এ, সুন্দরের উপর হামলার ঠিক আগে কোদাল বস্তি গ্রামসভার পক্ষ থেকে জংঙ্গলে বে-আইনী প্রবেশের অভিযোগে একটি বালি-ভর্তি ট্রাককে(ট্রাক্টির কাছে বনবিভাগের ট্রানসিট পাস বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছিলো না) আটকানো হয়,যার মালিক অনিল কার্জি,যে স্বয়ং পরবর্তী হামলার নেতৃত্ব দেয়। ... ...

একদিকে শার্লক হোমস যখন আঙ্গুলের ক্ষয়ে যাওয়া নখ, জুতোর গোড়ালি, কলারের ভাঙ্গা কোনা থেকে মানুষ সম্পর্কে ""অকাট্য"" ধারণা তৈরী করছেন, তখন একটা মানুষের বলা গল্পের পটভূমি, তার শরীরভাষার মতন, সেইসময়কার যুক্তিকাঠামোর বাইরে থাকা বিষয় কে, গুরুত্ব দিয়ে ভাবা - নি:সন্দেহে সাহসের পরিচয়। ... ...

না, আমি এখন সেক্সচেঞ্জ সার্জারির কথা ভাবিনা। আমাকে সার্জিক্যাল ছুরি দিয়ে কেটে ফেললেও আমি আমার এই গোপন কথা কাউকে বলতে পারবোনা। আমি জানি যে শরীর বদলানো সম্ভব হলে, আমি সত্যি করে একজন ছেলে হলে ভীষণ ভীষণ প্রেমিক, ভীষণ রোম্যান্টিক, ভীষণ সুখী একজন হতাম। কিন্তু, আমি কাউকে একথা জানাতে পারবোনা। হয়তো আমার মধ্যে বোল্ডনেসের অভাব আছে। ... ...

গুরুর পাঠকেরা আমাকে ভুল বুঝবেন না। আমি আদৌ পরীক্ষায় নকল করার পক্ষপাতী নই। বা ব্যাংকে ঘুষ খেয়ে ফাঁক করে দেবে অথচ বহাল তবিয়তে থাকবে এটা মানতে রাজি নই। কিন্তু ওর থেকে দশগুণ করাপ্ট অফিসার উচ্চবর্ণের এবং প্রভাবশালী হওয়ার ফলে ক্ষমতাসীন লবির তদ্বিরে শুধু মাইনর পানিশমেন্ট পেয়ে বেঁচে গেছে তাই নয়, পরে প্রমোশন পেয়েছে, বাড়িগাড়ি করেছে। ছেলেমেয়েকে ভাল জায়গায় পড়িয়েছে। ... ...

শুধু ভূমিকম্প নয়, কাপড়জামা না পরে ভগবানকে উত্তেজিত করলে আরও ভয়ানক শাস্তির বিধান আছে। দেখতে পান না, আফ্রিকায়, ভারতে, পাকিস্তানে, সমুদ্রের দ্বীপগুলিতে, আরবে, রাশিয়ায় জামাকাপড় না পরা বুড়ো লোক, বড়ো লোক, মেয়ে লোক, বচ্চা লোক, কেউ খেতে পাচ্ছে না, যত কাপড় খসে খসে পড়ছে, খাবার তত কমে যাচ্ছে, এমনকি যখন মরে যাচ্ছে, লক্ষ্য করে দেখবেন, গায়ে একটা সুতো অবধি থাকছে না। ... ...

একদিকে শার্লক হোমস যখন আঙ্গুলের ক্ষয়ে যাওয়া নখ, জুতোর গোড়ালি, কলারের ভাঙ্গা কোনা থেকে মানুষ সম্পর্কে "অকাট্য" ধারণা তৈরী করছেন, তখন একটা মানুষের বলা গল্পের পটভূমি, তার শরীরভাষার মতন, সেইসময়কার যুক্তিকাঠামোর বাইরে থাকা বিষয় কে, গুরুত্ব দিয়ে ভাবা - নি:সন্দেহে সাহসের পরিচয়। এর কিছু আগেকার ঘটনা (১৮৩৮) গৌতম ভদ্র তার "জাল রাজার কথা"তে, দেখিয়েছেন মানুষ চেনার ঐ সব লক্ষণগুলিকে, ঔপনিবেশিক বিচারব্যবস্থা কিভাবে অস্বীকার করছে। ... ...

এই লোকগুলো আর কিছু চায়নি, বনজ সম্পদের ওপরে ওদের ন্যায্য অধিকারটুকুর দাবী জানিয়েছিলো মাত্র। শুধু এরই জন্য পুলিশ ওদের জেলে পুরেছে, খোলাখুলি গুলি চালিয়ে কিম্বা পিটিয়ে মেরেছে,বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। গুজরাটে, অসমে, উত্তরপ্রদেশে, ওড়িশায়। মার্চ মাসের একুশে, তিরিশে,ষোলয়, আবার তিরিশে, যথাক্রমে বলতে গেলে। সরকার জানিয়েছেন "এ তো আইনী নিয়ম'। আইনী নিয়ম? পুলিশ বনদপ্তর আর তার বন্ধু কোম্পানীদের ভাড়াটে গুন্ডার কাজ করবে। এটাই কি ঐ নিয়ম? ... ...

দুদিনের জন্য হেডলাইন হওয়া ছাড়া আর কোথায় এর সার্থকতা? খুব কাছের কয়েকজন ছাড়া আর কতজনকে ইনস্পায়ার করতে পারছে এটা? স্রেফ একটা করুণরসের সিরিয়াল হয়ে ওঠা ছাড়া কি অভিষেকদাদের অন্য কোনো পরিণতি নেই? ... ...

তেলে ভাজুন ১ নম্বর পেস্ট,তার সাথে দ্যান মটরশুঁটি। ভালো করে ভেজে দ্যান জল আর হলুদ আর নুন। মটরশুঁটি রান্না হোলো? এবার দ্যান ডিম। রান্না যখন প্রায় হয়ে আসবে তখন পেস্ট নম্বর দুই দ্যান। ভালো করে ঘেঁটে খেয়ে নিন। ... ...

অতএব পয়লা বৈশাখের ভোরবেলায় আমরা দুই মূর্তিমান ধানবাদ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুটি লাল সুতোর বিড়ি ধরালাম। তারপর সমস্বরে বললাম "একলা বৈশাখ' ... ...

- মায়াবতী তা হলে ভালো লোক নয়? কেন? - সে কেমন লোক জানি না বাপু! মোটমাট গান্ধীদাদুর সাথে তার তুলনা চলে না। - কেন? কুইন তো ক্রাউন পরে, সবাইকে নিয়ে নিজের স্ট্যাচু বানায়, কুইনরা তো সবসময়ে ভালো হয়। - কে বলেছে সবসময়ে ভালো হয়? তুমি তো স্লিপিং বিউটির গল্প শুনেছো। স্লিপিং বিউটির সেই কুইনটা কি ভালো ছিল? ... ...

আর,এই নানা রকম খাবার? ও তো আমিই করেছি সব। ঐ যে আহা নববর্ষে মায়ের লাল পাড় শাড়ি, শুক্তো, মোচার ঘন্ট, বাটি চচ্চড়ি, রুই মাছের কালিয়া - এই সব নস্টালজিয়ায় ভিজে চুপচুপে হয়ে যেতে আমার মোটেই ভালো লাগেনা। আমার সব উৎসব, সব আনন্দ, সব সময় আমার মনের মধ্যে থাকে, আমার সঙ্গে যায়, যেখানে যাই আমি। বাংলা নববর্ষতে আনন্দ করার জন্য তাই খাস বাঙালী খাবারই খেতে হবে কেন? ... ...

কলকাতা পুলিশের অ্যান্টি টেররিস্ট বিভাগ আজ সকালে বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ ( MASUM )এর সেক্রেটারী শ্রী কিরীটি রায়কে গ্রেপ্তার করেছে। এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইট্স (ACHR) এই ঘটনার তীব্র নিন্দা করছে। ওঁরা বলেছেন যে এটা প্রতিবাদকে চাপা দেবার একটা মরিয়া প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। ... ...