
৭.--‘রোজ সকালে যদি আপনার একশো গ্রাম পায়খানা না হয়, তবে বুঝবেন সিস্টেম ক্লিয়ার হয়নি। পেটের ভিতরে দুর্গন্ধযুক্ত গ্যাসের সৃষ্টি হয়—ভদ্রসমাজ নাকে রুমাল দেয়। তাই ব্যবহার করুন গন্ধরাজ চুড়ন...!’‘গন্ধরাজ চুড়ন’ এর ক্যানভাসারের চিৎকারে রোজ সকালে ঘুম ভাঙে লাটুর। আর ঘুম ভাঙতেই মুড ডুম হয়ে যায়! যদি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কাউকে একশো গ্রাম পায়খানার ফান্ডা শুনতে হয়, তবে মেজাজের পিন্ডি চটকে যাওয়াই স্বাভাবিক! তার উপর সম্প্রতি তার মেজাজ একটা বিশেষ কারণেই খারাপ হয়ে আছে। মা ফসসা হতে চলেছেন। সেটা দুঃখের কথা ... ...

৯।তোমাকে দোহাই দিই,একটা সাধারন মেয়ের গল্প লেখ তুমি।বড়ো দুঃখ তার।তারও স্বভাবের গভিরেঅসাধারন যদি কিছু তলিয়ে থাকে কোথাওকেমন করে প্রমাণ করবে সে-.............................. আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে।আজ রবিবার। স্কুলে যাওয়ার তাড়া নেই। ঘুম ভেঙে গেলেও তাই বিছানাতেই শুয়ে রইল কিরন। ছুটি আছে বলে কাল রাত্রে অনেক্ষন পড়েছে। রাতের বেলায় পড়তে খুব ভালো লাগে ওর। চারিদিক চুপচাপ; একটু কান পাতলে নিজের বুকের ধুকপুকুনিও শোনা যায় স্পষ্ট।মনঃসংযোগ ক ... ...

(৩)সিগমুণ্ড ফ্রয়েড বলতেন সাপের সঙ্গে পুরুষের যৌনতার নিবিড় সম্পর্ক আছে। সাপ লিঙ্গের চিহ্ন এবং যৌনতার আগ্রহর সঙ্গে সম্পর্কিত। শুধু পুরুষ কেন? সে ভাবনায় যাবার আগে একটা অন্য ঘটনা দিয়ে শুরু করি এই পর্ব। ৬৭ মিলিয়ন বছরের আগের একটি ফসিলের কথা এটি। পাওয়া গিয়েছে গুজরাতের থেকে। একটি সাপের ফসিল যা সদ্য ডিম ফুটে বেরোনো সৌরোপোডার ছানাকে গিলে খাচ্ছে। পূর্ণবয়স্ক সৌরোপোডা পৃথিবীতে ঘুরে বেড়ানো ডায়ানোসরদের মধ্যে সবচাইতে অতিকায়। নীল তিমি কিছুটা একে পাল্লা দিতে পারে। তার ছানা ডিম ফুটে বেরোনো অবস্থাতেও অন্ত ... ...

৩.--‘হ্যালো’?--‘হ্যালো। পুঁটিরাম নার্সারী?’ওপ্রান্ত থেকে এমন একটা অদ্ভুত নাম শুনে ব্যায়ামবীর রাবন, তথা বাবন ঘাবড়ে গেল। পুঁটিরাম নার্সারী! এমন নামের কোনও নার্সারী আছে নাকি! সে আমতা আমতা করে বলে—‘না...এটা তো নার্সারী নয়। আপনার বোধহয় ভুল হচ্ছে’।--‘সে কি!’ ওপ্রান্ত থেকে ব্যথিত স্বর ভেসে আসে—‘এমন বলতে পারলেন আপনি? আমার ভুল হচ্ছে না! আপনারই ভুল হচ্ছে’।তার চোখ প্রায় চড়াৎ করে চাঁদিতে উঠে পড়েছে। অনেকটা চোখওয়ালা নারকোলগুলো যেমন হয়, তেমনই চাঁদি ছুঁয়ে পিট্পিট্ করে তাকিয়ে থেকে সে ক ... ...

সন্ধ্যার আগে বৃষ্টি হয়েছে। এখনো জলের গন্ধ আসছে।মফস্বলের ছোটো একটি শহরের একপ্রান্তে টিনের ঘর। তার বারান্দার বসে আছে মথি উদয় ও হারাধন। এই দুজনকে পণ্ডিত স্যার বিশেষ স্নেহ করেন। একা মানুষ তিনি। স্কুল শেষে তার বাড়িতে এ রকম দুটি-একটি ছেলেকে পড়ান। ... ...

কালী : একটি অনার্য অডিসি তব রূপং মহাকালো জগৎসংসারকারকঃ। মহাসংহারসময়ে কালঃ সর্ব্বং গ্রসিষ্যতি। । ... ...

একজোড়া চোখ!একজোড়া চোখ নিয়ে এখন তল্লাট সরগরম! শুধু চোখ নয়, রীতিমত অসভ্য চোখ!এই তো, কয়েকদিন আগেকার ঘটনা। মিত্তিরবাড়ির মায়াদিদি একেবারে বিদ্যা বালানের মত লাল গামছা পরে উ-লা-লা, উ-লা-লা করে গান গাইতে গাইতে ছান-টান করছিল। আর বেবো—স্টাইলে হেসে হেসে সাবান মাখছিল। এটাই এখনকার নিয়ম। সাবান মেখে ‘কি জিনিস বানিয়েছ গুরু’ হতে হলে সাবান কে সাবান নয়, এক টুকরো হৃত্বিক রোশন ভাবতে হবে! অতঃপর সাবানটাকে নিজের গায়ে না ঘষে সাবানের গায়ে লুটোপুটি খেতে হবে। তবেই ‘ফস্সা’ হওয়া যাবে!যথারীতি মায়াদিদিও সেটাই ক ... ...

৮।জানলা দিয়ে ঠান্ডা হাওয়ার সাথে সাথে সিনেমার গানের কলিও ভেসে আসছে দূরাগত কোনো উৎস থেকে। খুব সম্ভবত রেডিও। রাগ আশ্রয়ী গান। গানের কথা গুলো বোঝবার চেষ্টা করল বিশ্বনাথ। কান খাড়া করে জানলার কাছে গিয়ে দাঁড়ালো পায়ে পায়ে। ভালো করে বোঝবার আগেই হাওয়ার অভিমুখ পাল্টে গেল। বিরক্ত হয়ে ফিরে এসে খাটের ওপর বসল আবার। চাইলে টেবিলের ওপরে রাখা মার্ফির রেডিওটাতে স্টেশনটা ধরতেই পারত, কিন্তু ইচ্ছে হলনা। সন্ধ্যের পরে তেমন কোনো কাজ থাকেনা ওর। সকালটা রেওয়াজ করে কেটে যায়। তারপর দিনের বেলাটা স্নান খাওয়া ইত্যা ... ...

আজ দেখলাম মেঘে ঢাকা তারা। এমনিতে ঋত্বিক নিয়ে আমার কোন পুজোর বালাই নেই। তবু দেখতে গিয়ে খুঁতগুলোর থেকে ভালোদিকগুলোই বেশি করে চোখে পড়লো। আমার বেশ বিশ্বাসযোগ্য লাগলো এই বায়োপিক, যদি একে আদৌ বায়োপিক বলা যায়। শাশ্বতর অভিনয় ভালো লাগলো, কমলেশ্বরের পরিচালনা ও চিত্রনাট্য খুবই ভালো লাগলো, সঙ্গীত পরিচালনা (দেবজ্যোতি মিশ্র) খুব ঠিকঠাক। সবথেকে ভালো লাগলো পরিমিতিবোধ। যা পোর্ট্রেয়াল অফ ট্র্যাজেডিতে খুব দরকার।বাবার কাছে শুনেছি, ঋত্বিক ঘটক নানুবাবুর বাজারে বাংলা খেয়ে পড়ে থাকতেন। সম্ভবত মৃত্যুর আগে আগেই কোন এ ... ...

[গণমাধ্যমে প্রায়ই মজার মজার কিছু সত্যি ঘটনা ঘটে। এ সব কখনো কখনো প্রচলিত হাস্য কৌতুককে হার মানিয়ে দেয়। আবার এসব প্রেস জোকসের নেপথ্যে থাকে কষ্টকর সাংবাদিকতা পেশাটির অনেক অব্যক্ত কথা। এমনই কিছু বাস্তব ঘটনা নিয়ে এই 'প্রেস জোকস' পর্ব। রীতিমত প্রাপ্তমনস্কদের জন্য রচনা।]আমি বাংলার, বাংলা আমার___________________১৯৯৩-৯৪ সালের কথা। দৈনিক বাংলাবাজার পত্রিকার চিত্রশিল্পী সেনবাবু পান-প্রিয়তার জন্য বিখ্যাত। পকেটে ৫০ টাকা থাকলে উনি বাংলা, ৫০০ টাকা থাকলে কেরু আর ৫,০০০ টাকা থাকলে ফরেন লি ... ...

(২)যখন হিমালয় পর্বত গড়ে উঠছিল, সেই টারশিয়ারি সময়ে, মানে আজ থেকে ৫৫ মিলিয়ন বছর আগে ভারত এশিয়াতে ধাক্কা মেরেছিল। ফলস্বরূপ উঠে দাঁড়িয়েছিল হিমালয়। সেই সময়েই ধাপে ধাপে তৈরী হয়েছে বেঙ্গল বেসিনটা। সেই বেসিনে তার কিছু সময় পরে গঙ্গা-ব্রহ্মপুত্রের পলিতে গড়ে উঠেছে সুন্দরবন বেসিন। কেতাবের ভাষায় বললে,"The Bengal Basin got filled up through the Tertiary marine geosynclinal and shelf sedimentation (>16km thick) followed by gradual progradation of the Quaternary Ganga - Brahmaputra delta ... ...

“হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন”মাইকেল মধুসূদন দত্ত ***প্রবাদ কাকে বলে, এ ব্যাপারে সবারই জানা আছে। ব্যাপারটা হলো, কেউ ঠিক এর সংজ্ঞা নির্দেশ করতে চাইবেন না। প্রবাদ বলতে, সাধারণত আমরা যা বুঝি- সেটা এত বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম বিচিত্র ভাষায় প্রকাশ হয়, তাদের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো একটা সাধারণ লক্ষণ খুঁজে পাওয়া বড় মুশকিল। অসংখ্য উৎসমুখ থেকে আসা, ক্ষীণ স্রোত ধারাতে প্রবাহিত হয়ে, যা কিছু একসঙ্গে মিশেছে- তাদের একের সঙ্গে অপরের কোনো মিল বা যোগাযোগ নেই। এগুলোই প্রবা ... ...

বোম্বা্ই মেলে চড়ে বসেছি। গন্তব্য – পুণে শহরের কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। মাথায় নানান চিন্তা; অচেনা জায়গার অস্বস্তি, ঘরে ছেড়ে আসা বৌ–বাচ্চার ভাবনা, চিন্তার কি আর শেষ আছে? হাতের পেপারব্যাকে মন বসছে না। হঠাৎ চোখ গেল কয় জোড়া বিদেশি দম্পতির দিকে – কটা রং, বেড়ালচোখো, নীলচোখো, তামাটেচুলো, কিন্তু সবাই খুব ফরসা। লালচে, ফ্যাটফেটে, হলদেটে–– নানান কিসিমের। আমেরিকান? ইংরেজ? – না, না, রাশিয়ান। সবাই ভিলাই ইস্পাত কারখানার স্টাফ। বর্ষশেষের ছুটিতে চলেছে গোয়ার সমুদ্রতীর, সপরিবারে ... ...

বেশ কিছুদিন আগে খবরে কাগজে পড়লাম কলকাতার কোন এক প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা নাকি রসগোল্লা বানাবার মেশিন আমদানি করেছে বিদেশ থেকে! রসগোল্লা বানাবার মেশিন ! তায় আবার বিদেশ থেকে! খবরটা শুনে যথারীতি নিদারুণ দুঃখিত হলাম। এখানে দেশপ্রেম রিলেট করে একটা মাখো-মাখো বা ভারত এতোদিনে ইঞ্জিনিয়ারিংটাও শিখল না – এই নিয়ে তুল্যমূল্য আলোচনা একটা ফাঁদা যেতেই পারত। সেই দিকটায় এখন আর ঢুকছি না, কারণ এটা মূলত খাবার-দাবার নিয়ে আলোচনা। যদিও আমরা জানি খালি পেটে যেমন বিপ্লব হয় না, খালি পেটে তেমন দেশপ্রেমের আলোচনাও জমে না। স ... ...

বৃষ্টি সে যেন এক গোধূলিরং শাড়ি পরা মেয়ে। চিনি না জানি না হঠাৎ হঠাৎ বাড়ি চলে আসে। আপাতত: আমি হচ্ছি যাকে বলে ঘরণী -গৃহিনী, তিনটি পোষ্য সমেত। অতিথি এলে পাদ্য - অর্ঘ্য না দিই, অন্তত: মুখের একটু মিষ্টি কথা, চোখে একটু আলতো হাসি, এসব তো করতেই হয় ! কিন্তু যাবার সময় সে অচেনা মেয়ে প্রশ্ন করে বসলো, আজকাল চাঁদের সঙ্গে তোমাকে দেখি না তো ?দেখেছ! এত বড় খবরটা ও পায় নি!সতর্কতা জারি হলো মাঝরাতে চাঁদের মৃত্যুতে দু-একটা গুমখুন রোজ-ই হয়, হয়ে যেতে পারে সাধারণভাবে তাই রাতমাখা নিষিদ্ধ হয়েছ ... ...

রাত তখন তিনটে হবে। একটা শীতের কাঁপন শরীরে। তরল আগুণও তার সব সামলাতে পারছে না। একটু সরে এলাম লঞ্চের সামনে। বসেছিলাম সারেঙের সামনের ডেককভারের উপর। নীচে, লঞ্চের খোলে তখন অন্তত ষোলোজন ঘুমোচ্ছে। একমাত্র একটা জেনারেটরের শব্দ আচ্ছন্ন করে রেখেছে চারপাশ। আলোটা জ্বলছিল। বড় ক্লান্ত একটা ফ্যাকাশে সাদাটে আলো। সেই আলোর বৃত্ত থেকে সরে এসে সামনের হালের দিকে যখন দাঁড়ালাম তখন দেখলাম জায়গাটা ভিজে ভিজে। শিশিরের শব্দ শুনতে পাইনি। জেনারেটরের আওয়াজে চাপা পড়ে গিয়েছে। পা-টা খালি ছিল। জোলো একটা ভাব পা দিয়ে উঠে ... ...

৭।ছেলেটার বয়স হবে বছর দশেক,পরের ঘরে মানুষ,যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা-মালির যত্ন নেই,আছে আলোক বাতাস বৃষ্টিপোকামাকড় ধুলো বালি-কখনও ছাগলে দেয় মুড়িয়েকখনও মাড়িয়ে দেয় গরুতে,তবু মরতে চায়না, শক্ত হয়ে ওঠে,ডাঁটা হয় মোটা,পাতা হয় চিকন সবুজ।।ভোরের আলো ভালো করে ফোটেনি। বাড়িতে সবাই ঘুমোচ্ছে। এই সময়টাতেই পড়াশুনা ভালো হয়। ঘন্টা খানেক পর থেকে ধীরে ধীরে জেগে উঠতে থাকে বাড়িটা। বাড়িটার দেওয়ালে দেওয়ালে তখন অনেক অর্থহীন শব্ধ ধাক্ ... ...

আমরা কাঠের বাড়িতে থাকতাম – ফারখান্দা অন্য কাঠের বাড়িতে। আমার মনে হয় ও অন্যরকম ভাবে আমাকে কাছের ভাবত। আর স্বাভাবিক কাছের ভাবত সেই ইতালিয়ান ছেলেটাকে। কেউ কেউ বলে ফারখান্দা নাকি পাখি হতে চেয়েছিল – প্রোফেসর বলতেন ও নাকি নিজেও জানত না – অথচ আমার মনে হত ফারখান্দা কেবল একটি পরিপূর্ণ মেয়ে হতে চেয়েছিল। সে ওড়না ভালোবাসত, মেহেন্দী – মাথার টিপ – আমার দেশে যাবার সময় ফরমাশ – ও স্যামন ভালোবাসত লাইম জুস দিয়ে। বাকি সময়টাতে ইতালিয়ান ছেলেটার সাথে খুনসুটি। ফেসবুকে ক্রিশ্চিয়ানোর ছবি দেখি, কিন্তু একটাতেও ফারখা ... ...

[গণমাধ্যমে প্রায়ই মজার মজার কিছু সত্যি ঘটনা ঘটে। এ সব কখনো কখনো প্রচলিত হাস্য কৌতুককে হার মানিয়ে দেয়। আবার এসব প্রেস জোকসের নেপথ্যে থাকে কষ্টকর সাংবাদিকতা পেশাটির অনেক অব্যক্ত কথা। এমনই কিছু বাস্তব ঘটনা নিয়ে এই 'প্রেস জোকস' পর্ব। রীতিমত প্রাপ্তমনস্কদের জন্য রচনা।]ট্যাক্স ফ্রি_______বিখ্যাত ফটো সাংবাদিক মোহাম্মাদ আলম (কিছুদিন আগে প্রয়াত) ভাইয়ের ঘটনা। ১৯৭২-৭৩ সালে আলম ভাই ছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত আলোকচিত্রী। পানপ্রিয় আলম ভাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সাথে মস্কো সফর শেষে ... ...

কুলদা রায়বাল্যকালে পরীরদের দেখেছি। সামনের রিজিয়া আপুদের বাসায়। ফরিদা আপুর বাসায়। আমেনা আপুদের বাসায়। তারা তিন বোন। আরেকটি বোন হয়েছিল। হামাগুড়ি দিত। জানালা দিয়ে আলোর রেখা দেখলে আবাক হয়ে চেয়ে থাকত। এই আলোর দিকে হাত বাড়িয়ে দিত। বলত, আ আ আ। সবাই বলত রিজিয়াদের এই বোনটি সত্যি সত্যি পরীর মত ছিল। তাকে পরে একদিন তালতলায় পাওয়া গিয়েছিল। সায়েম কবিরাজ বলেছিল—এটা পরীদের কাজ। এই ছোটো শিশুটিকে পরীরা ঘর থেকে নিয়ে গিয়েছে। ফেলে রেখে গিয়েছে আমাদের পুকুর পাড়ের তালগাছটির নিচে। ওই তালগাছটির নিচে তখনো ছায়ার ম ... ...