
সুন্দরবনের বাসিন্দা, বছর চল্লিশের এক ভদ্রমহিলা বুকের ব্যথায় ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের চিকিৎসায় মন্দ ছিলেননা। তার দুশ্চিন্তাগ্রস্ত পরিবারবর্গ তাদের প্রিয় আত্মীয়ার রোগমুক্তির জন্য অর্থ সংগ্রহ করতে বেশ কিছুটা সময় নিলো। মিডিয়া আর বিজ্ঞাপনের দৌলতে, আজকাল চিকিৎসা বিষয় উপদেশ কেবলমাত্র পারিবারিক চিকিৎসকের উপর নির্ভরশীল নয়। এঁরা কলকাতায় এলেন। কাগুজে বিজ্ঞাপনে আর রাস্তার মোড়ের হোর্ডিংয়ে রোগমুক্তির মূল্য দেওয়াই থাকে। বিজ্ঞাপনে এঁরা আরও জানতে পারলেন, দেরী মোটেই করা যাবেনা। নিজেদের এই প্র ... ...

ভারতের আদিবাসীদের ভাষা বা অ-ইন্দো ইউরোপীয় ভারতীয় ভাষা প্রসঙ্গেভারতে প্রচলিত ভাষাগুলি চারটি ভাষাবংশে ছড়ানো। সেগুলি হল - ১) অষ্ট্রিক ২) দ্রাবিড় ৩) ভোট চিনীয় বা সিনো টিবেটান ৪) ইন্দো ইউরোপীয়ান। এই ভাষাবংশগুলির মোট ভাষার সংখ্যা অবশ্য অসংখ্য, যার অধিকাংশই ভারতে প্রচলিত নয়।১) অস্ট্রিক – অস্ট্রিক ভাষাবংশের ভাষাগুলি পৃথিবীর একটি বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে প্রচলিত। এর বেশ কয়েকটি শাখা আছে। ভারতের আদিম অধিবাসী, যাদের আমরা আদিবাসী বলে জানি, তারা এরকম এক শাখার কয়েকটি ভাষায় কথা বলে। স ... ...

অধ্যাপক.....আজ সারাটা দিন প্রায় ফাঁকাই আছে| থার্ড পিরিয়ডে একটা ক্লাস আছে শুধু, তারপর একটি ছাত্রী আসবে| মেজর প্রজেক্টের টপিক নিয়ে কিছু আলোচনা আছে| টপিক ঠিকই করা আছে‚ শুধু কি ভাবে কাজটা এগোবে তার একটা আইডিয়া দিয়ে দিতে হবে মেয়েটিকে| মাস ছয়েক সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ| তাই খুব বেশি স্ক্র্যাচ থেকে কাজ করালে চলবে না| নিজের তৈরি যে প্রোটোকলটা আছে সেটাকেই একটু ইম্প্রোভাইজ করিয়ে দিলেই হবে| ব্যাচেলর লেভেলের কাজ‚ পি এইচ ডি তো নয়‚ ওতেই মোটামুটি চলে যাবে| কিছু স্টাডি মেটিরিয়ালের সাথে প্রোটোকলের ... ...

আজ কোনও বিশেষ তিথি নয়। তবু বিকেল হতে না হতেই চন্ডিকাপুরে রাধামাধবের মন্দিরপ্রাঙ্গণে বহিরাগত মানুষের ঢল। রিসর্টের গ্যারেজ গাড়িতে ভর্তি। কিন্তু কই, তারা তো এল না! কখন আসবে তারা? উত্তেজনা চাপতে না পেরে রাধারাণি স্বপ্নলোক রিয়েলটি এস্টেটমুখো হলেন। প্রত্যয়ী- জয়স্মিতা ওখানকার ফ্ল্যাটেই থাকে। মন্দির কর্তৃপক্ষ যেন আগে থেকেই এত অতিথির আগমনবার্তা জানতেন। তড়িঘড়ি মন্দিরপ্রাঙ্গণ বিশেষভাবে সাজানোর ব্যবস্থা করলেন। মূল সান্ধ্য অনুষ্ঠান ঠাকুরদালান থেকে সরিয়ে না ... ...

সতেরোদিন যুদ্ধের শেষে কর্ণের মৃত্যু হলে, অন্ততঃ সেদিনে, সাময়িক ভাবে হলেও কৌরব সেনানীদের মনোবল ভেঙে পরেছিলো। সেনারা ছুটছিলো, পালাচ্ছিলো। আতংকিত স্ট্যাম্পিডে মারা যাচ্ছিলো মানুষ। হাতীর ধাক্কায় রথ,রথের ধাক্কায় ঘোড়া আর ঘোড়ার ধাক্কায় পদাতি চুর্ন হচ্ছিলো, আঘাত পচ্ছিলো। একা দুর্যোধন, তিনিই কুরুপক্ষের শেষ মানুষ, যিনি তখনো দাঁড়িয়ে ছিলেন। চেষ্টা করছিলেন নিজের সেনানীদের উদ্বুদ্ধ করতে। ... ...

বছর ছয়েক আগে ‘কৌরব’ পত্রিকার পক্ষ থেকে একটি ‘যৌথকবিতা’ সংখ্যা প্রকাশ করা হবে ঠিক করা হয় এবং সেই সংখ্যায় লেখার জন্য আমিও ঘটনাচক্রে আমন্ত্রণ পাই। যৌথ কবিতা অর্থে, এক বা একাধিক কবি মিলে কোন এক কবিতা লেখা। যৌথ-কবিতা ব্যাপারটা খুব যুগান্তকারী কিছু না হলেও, নিদারুণ চর্চিতও নয় বাজারে। বিদেশী তাও কিছু কাজ হয়ে থাকলেও বাংলা কবিতায় আমার জানা মতে খুব একটা বিশাল কিছু চর্চা হয় নি। তো সেই অনুরোধ পেয়ে আমার এক প্রফেসরের কথা মনে পড়ে গেল – কারণ আমি ভাবতাম, প্রফেসরের সেই ব্যাখ্যার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভারতীয় হি ... ...

প্রতিবাদে ঢাকি সর্বাঙ্গ - শর্মিষ্ঠা নাহা রাধামাধবের মন্দিরে বিগ্রহের পায়ে মাথা রেখে বসে আছেন রাধারাণী দেবী। মনটা বড় খারাপ। পরণের কাপড়ে, চাদরে এখনও সেই আহত মেয়েটির রক্ত লেগে আছে।ধর্মস্থানে এত বড় একটা অনাচার ঘটে গেল, কেউ এতটুকু টুঁ শব্দটি করল না। প্রায় সত্তর বছর হল এই চন্ডিকাপুরের বাসিন্দা তিনি। সেই ছোট্টবেলায় অভাবের তাড়নায় বাবা মা এই মন্দিরের চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল ভগবানের ভরসায়। চন্ডিকাপুর তখন গন্ডগ্রাম। মন্দিরের পুরোহিত বিজয় গোস্বামী একাকী পিতা ... ...

"অবান্তর স্মৃতির ভিতর,আছেতোমার মুখ অশ্রু ঝলোমলোলিখিও, উহা ফিরত চাহো কিনা। " সকাল সকাল উঠে পড়তে পারে সে এইটুকুই যা ভালো। রাতের জমাট ভারি ধোঁয়াশা তখনো ঝুলে থাকে গলিগুলোর উপরে। হলুদ ভেপার আলোগুলোর ভিতরে মরা পোকাদের গাদা থেকে চুঁইয়ে আসা আলোর সাথে আকাশটা পরিষ্কার হতে থাকে। গলির পর গলি টপকে দ্রুতপায়ে বাসরাস্তায় উঠে আসতে চায় সে। খোলা ড্রেনের পাশে শুয়ে থাকা ঘুমন্ত কুকুরগুলোকে সাবধানে পেরিয়ে গলির মুখ থেকেই লক্ষ্য করে ধর্মতলা থেকে ছাড়া দিনের প্রথম বাসটি ফিরে চলে গেলো ... ...

সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে দুটি পোস্ট শিহরণ তুলেছে। দুটি স্ক্রিনশট বেসিক্যালি। দুজন ভদ্রমহিলার প্রোফাইল থেকে নেওয়া। দুটির মর্মার্থ মোটামুটি এক। তারা মনে করেন সত্যজিৎ রায় ওভাররেটেড ও বাজে সিনেমা বানান। তাদের মধ্যেই একজন আবার এই ধারণা পোষণ করেন যে অস্কারটা সত্যজিৎ রায়ের না পেয়ে দেবের পাওয়া উচিত ছিলো। কিন্ত কারোর তো মনে হতেই পারে, দেবকে ভালো লাগতেই পারে সত্যজিৎ রায়ের চেয়ে বেশি। তার পূর্ণ অধিকার আছে সেটা শেয়ার করবার নিজের দেওয়ালে। এতে কোনো অন্যায় নেই। হ্যাঁ আপনি অবাক হলেও নেই। এবা ... ...

সত্যজিৎকে নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। আমরা খুবই সামান্য মানুষ। উচ্চাকাঙ্ক্ষা-স্বপ্ন-পরিশ্রম-লক্ষ্য সবই ছোটমাপের করে গড়ে নিই আমরা, তাই চারপাশে কেউ একটা অসাধ্য-সাধন করে বসলে আমরা তাঁর মতো হওয়ার পরিশ্রম না করে পুজো করতে শুরু করে দিই তাঁকে। শর্টকাট। কিন্তু এই পোস্ট সেজন্য নয়, সেই পুজো-সমালোচনার বাইরে কয়েকটা কথা বলতে ইচ্ছে হল। যাদবপুরে শেষ সেমেস্টারে স্পেশাল পেপার ছিল 'গোয়েন্দা-সাহিত্য'। সেই ক্লাসগুলোয় আমরা কিছু আলোচনা করতাম শম্পাদি-কাফিদার সঙ্গে। সেই সময়ের আলোচনা আর নিজস্ব চিন্তা থেকে তুলে আনা কিছু ... ...

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে একটি আপ্তবাক্য স্মরনীয়ঃ- পাঁচটি সাদা বিষ থেকে দূরে থাকুন। (১)প্যাকেটবন্দি পরিশোধিত নুন, (২)চিনি, (৩)দুধ ও দুগ্ধজাত খাবার, (৪) সাদা সরু ও চকচকে পালিশ করা চাল এবং (৫) সাদা আটা,ময়দা ও তার থেকে ঘরে প্রস্তুত করা রুটি অথবা বাণিজ্যিকভাবে প্রস্তুত করা বিস্কুট, পাউরুটি, কেক, কুকিজ ইত্যাদি অসংখ্য বেকিং করা খাবার। দ্বিতীয় পর্বের আলোচনা চিনি নিয়ে। আমি চিনি গো চিনি তোমারে...দুঃখজনকভাবে চিনি আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।আত্মীয়ব ... ...

পাড়ায় তৃণমূলের দেওয়াল হয়েছে কয়েকবছর হল। তেরো বছর টানা প্রবাসে কাটিয়ে পাড়ায় ফিরে পাড়াটাকে কেমন অচেনা এবং অভিমানী লাগছে সৌম্যর। রাস্তাঘাট,দোকানপাটের চরিত্র পাল্টেছে। তবে মানুষজনের চরিত্র যে বিশেষ পাল্টেছে এমন নয়। রণেনজ্যাঠা আগের মতই কাঁটাপুকুরের রকে বসে ফুট কাটেন এবং লোকে আগের মতই তাকে পাত্তা দেয়না। ভদ্রলোকের বয়স বেড়েছে স্বাভাবিক নিয়মে,ফুট কাটার অভ্যেসটা যায়নি। দুনিয়াসুদ্ধু সকলেই ভুল,ঠিকের হদিশটা একমাত্র উনি জানেন-এই ভাবটা আর গেল না। কেউ পূর্বদিকে যেতে চাইলে উনি তাকে দক্ষিণ-পশ্চিমে যেতে উ ... ...

- দোহাই মিস্টার মিটার! হাপনি এরুকম কোরবেন না! হামার নুকসান হোয়ে যাবে, বেওসার খেতি হোয়ে যাবে!- হ্যাঁ, তা তো যাবেই। আপনি জাল ওষুধের কারবার করবেন, বেবিফুডে ভেজাল দেবেন আর আমি আপনাকে ছেড়ে দেব?- শুনেন মিস্টার মিটার! কেতো টাকা চাই হাপনার বোলেন। হামি চেক লিখে দিচ্ছি। আভি!- টাকার লোভ যে আমার নেই সে তো আপনি আগেই দেখেছেন, মগনলালজী। ওসব বলে ফেলু মিত্তিরকে চুপ করানো যায় না।- তো কী চাই বলেন? মেয়েছেলে? কলগার্ল? হামি সোব ইন্তেজাম কোরিয়ে দিব, হোটেল ভি ঠিক কোরিয়ে দিব, হাপনি গিয়ে স্রিফ কাম কোর ... ...

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম রিসার্চে পাওয়া গেল এক বিস্ফোরক তথ্য যা গোটা ভারতে আলোড়ন সৃষ্টি করতে চলেছে বলে খবর। ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল ভারতের ৪২০ জন দলিতের উপর দীর্ঘ দুবছর গবেষণার পর তাদের সবার দুই ধরণের সম্পূর্ণ নতুন প্রাণঘাতী ব্যাকটেরিয়ার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। ব্যাকটেরিয়াগুলোর নাম দেওয়া হয়েছে দলিতোব্যাক্টাস এবং আনটাচেব্যাসিলাস।বিজ্ঞানীদের মতে এই ব্যাকটেরিয়াগুলি দলিতের দেহে জন্মগত ভাবেই থাকে। স্পর্শের মাধ্যমে কোনওভাবে সাধারণ মানুষের দেহে এলে তা প্রাণঘাতী তো ... ...

যোশীর সঙ্গে আলাপ এনাকোন্ডা ক্লাবে। কেঝাং আলাপ করিয়েছিল। করিয়েই বেপাত্তা। আমি আর যোশী পাশাপাশি বসে আছি। দুটো উঁচু বার স্টুল। সোফায় বসতে ভাল্লাগেনা। কেমন যেন অনিচ্ছায় এঁকেবেঁকে যাই। উইকেন্ড এর ভীড়ে ফ্লোর জমজমাট। কিঙ্গা, সোনম এসেছে রিসেন্ট গার্লফ্রেন্ড নিয়ে। ওদিকে নাইন বলস এর বোর্ডে ডাওয়া নর্বু। এদিক ওদিক দেখি। আবার বিয়ার এ চুমুক দি। চুপচাপ সময় চলে যায়। মিলকা এগিয়ে এসে ভরে দেয় দুজনের মাগ দুটো। যততমই হোক না ক্যানো প্রতিবার ঢালা বীয়ারের প্রথম চুমুকটায় আলাদা ঝাঁঝ থাকে। তারিয়ে নি সেই ... ...

ম্যাজিক রিয়ালিজম নিয়ে প্রশ্ন করাতে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ একবার বিরক্ত হয়ে উত্তর দিয়েছিলেন “ম্যাজিক আবার কি? ইউরোপীয়ানদের কাছে যেটা ম্যাজিক রিয়ালিজম আমাদের কাছে সেটাই বাস্তবতা। আমাদের বাস্তবতায় ঝড়ে একটা গোটা সার্কাস উড়ে গিয়ে আমাজন নদীতে পড়া অথবা তিনমাথা ওয়ালা শিশুর জন্ম নেওয়া স্বাভাবিক ঘটনা। আপনারা বুঝবেন না”।কলকাতায় নির্বিচারে গাছ কেটে ফেলা, জলাজমি বুজিয়ে ফেলা, জংগুলে জমি ভরাট করে রিয়েল এস্টেটের অশ্লীল মাথা তোলার প্রতিবাদে যদি আমার মনে হয় প্রকৃতি আস্তে আস্তে দখল নিয়ে নিচ্ছে আমার ... ...

গরম নেহাত কম নয়, ভোট তদুপরি। ভোট থাকা ও না থাকার গুটিকয় অঞ্চল পেরিয়ে আমরা চলেছি এক উৎসবের দিকে। গাড়ি জুড়ে বিয়ারের মাতম চলছে, কাঁচে তাহিতি দ্বীপপুঞ্জ, যে দামামা বাড়ছিল পরে শুনলাম সেটি খাঁটি জামাইকান সঙ্গীত। রাম আর ফেয়ারওয়েলের বাইরে ভাবতে ভাবতে আয়নাপম রাস্তা। ভরা দুপুরে গাড়িঘোড়া নেই। গুশকরা দিয়ে ঢুকে যাব, হ্যাঁ মোড়ে অবশ্য কর্তব্য ঠাণ্ডা বিয়ার রিফিল, অবাক প্রতিবার দোকানগুলি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, যদিও রাস্তা ভুল আমরা করেই থাকি আকছার। বিয়ারের সঙ্গে কিনে নেওয়া হল রাতের মদ, যেহেতু এবার আমরা বোলপুর য ... ...

পরাণপ্রিয়, কেন এলে অবেলায়.... ------------------------------- 'মনে এক রমণীর বসবাস সকল সময়। তাকে ভালোবাসতেই হয়। বাইরের সব ভালোবাসা তাই ভাসা ভাসা। তুমিও যখন এসো ঘরে দেয়ালেই শুধু ছায়া পড়ে ঘরের ভিতরে তুমি নেই। যা বলি তোমাকে, বলি সে-রমণীকেই। ' ( সঞ্জয় ভট্টাচার্য) প্রতিটি রাগের অন্দরমহলেই হয়তো এক রমণীর বসবাস সকল সময়। হয়তো আমার মনে শুধু তার ছায়া পড়ে, ঘরের ভিতর সে আসেনা। তবুও আমার সকল গান..... ... ...

যা কিছু বাড়তিযা কিছু বাড়তি তাই কি আসলে সুখ! আর না পাওয়াগুলো.... সেগুলো তবে কি দুঃখ! ঠিক সন্ধ্যের আগে আগে একটা পেটকাটি ভাসতে ভাসতে এসে ছাদের কিনারায় পড়ল! এবারে অংক করাতে বসে বিকাশদা সবার সামনে কানটা টেনে এনে দু আঙুলের ফাঁকে পেন্সিল ঢুকিয়ে জোরে চেপে দিল.... আর তার পর সবাইকে লুকিয়ে সায়নি যে ব্যাথায় হাত বুলিয়ে দিল সেটা.....? বাড়িশুদ্ধু লোকের জামাকাপড় বয়ে আনতে ইস্ত্রিখানায় গেলে আর ভাইদা একটা কোঁচকান একশ টাকার নোট হাতে দিয়ে বলল এই নে, প্যান্টের পকেটে ছিল!! শালা মূহুর্তে ভাইদার মুখটা কেমন ... ...

ঘটনাটা ঘটবে আজ থেকে ঠিক দেড়শো বছর পরে। ২১৬৬ সালের এপ্রিল মাসে। ঠিক কত তারিখে ঘটবে তা এখন জানা যায় না, তবে ঘটবে অবশ্যই।পৃথিবীর সবচেয়ে সুন্দর আর বিশুদ্ধ শহরগুলোর একটাতে বিশাল লম্বা, বুলেটপ্রুফ গাড়িটার থেকে নেমে লক্ষ লক্ষ কালো মাথাগুলোর দিকে চেয়ে হাত নাড়বেন পৃথিবীপ্রধান। তুমুল হর্ষধ্বনি উঠবে সঙ্গে সঙ্গেই। প্রবল হাততালির শব্দে দায় হবে কান পাতা। টিভি ক্যামেরাগুলো প্যান আর জুম করে করে তুলবে জনতার এই উচ্ছ্বসিত কলরবের দৃশ্য।তারপর পৃথিবীপ্রধান গিয়ে দাঁড়াবেন ডায়াসে। ধীরে ধীরে নিশ্চুপ হবে চারিদিক ... ...