
রাজার বুঝিতে দেরী হইয়া গেল। দেরীতে হইলেও অন্তত সত্য বুঝিয়া পাইলেন। ভৌগোলিক বিভাজনে জাতি-ধর্ম-ভাষার বিবাদ মিটিল না। রাজার মনে দুঃখ জাগিল। প্রজাদের মধ্যকার ভিন্নতা আর বৈচিত্র্যকে মান্যতার ও শ্রদ্ধার শিক্ষা দিতে হইত। এই কথা কেন পিতৃপুরুষের ভাবনায় বিশেষ স্থান পাইল না? সহনশীলতা আর উদারতা প্রতিষ্ঠা পাইল না। তাই বিভেদ-বিবাদের উৎস বন্ধ হইল না। পরের রাত্রে রাজার ঘরেই- কাঁই মাঁই। চমকাইয়া রাজা তলোয়ার নিয়া উঠিলেন। দেখিলেন পৃথিবী উল্টাইল। চোখের সামনে রাক্ষসীরানি রাজপুত্রকে খাইতে লাগিল। ... ...

দেখছিলাম সেই পাতাদের ওড়উড়ি, বুনোফুলে প্রজাপতিদের খেলা, জলে বাতাসের তোলা হালকা হালকা ঢেউ – যাতে মনে হয় মেঘের ছায়াতে সুড়সুড়ি লাগে। তখনই খুব আস্তে গাড়িটা বলল – এখন অনেকটা সুস্থ লাগছে। ... ...

চোখ খুলে চিত্তর ঘামে ভেজা জবজবে মুখটা দেখেই অনন্তরূপা আবার চোখ বন্ধ করে নিল।চিত্ত তখন তার সমস্ত সত্তা দিয়ে অনন্তরূপার গভীরতা ছুঁতে চাইছে। কিন্তু কিছুতেই যেন সে পারছেনা! বারবার চেষ্টা করেও সেই কাঙ্ক্ষিত তৃপ্তি সে পায় না; আদর দিয়ে শরীর জাগিয়ে তোলা তো দূরের কথা, অনন্তরূপাকে একটি মাংসল জড় পদার্থ ছাড়া আর কিছুই মনে হয় না চিত্তর। ... ...

"ব্যবসা চলে না একেই, নিজের সংসার চালাতে...ছিঁড়তে হয়, আবার টাকা ধার দেবে। তোমরা মেয়ে মানুষ, আর কিছু না হোক শরীর বেচে খেতে পারো। আমরা পুরুষরা কি বেচে খাব?" ... ...


ভূত সম্বন্ধে দু-চার কথা যা আমি জানি। ... ...


সন্ধ্যায় কতগুলো লোক জোর করে বাড়িতে ঢুকলো। কেউ চেনা, কেউ অচেনা। ফ্রিজ থেকে মাংস বের করে লোকগুলো চিৎকার করে বললো, এগুলো গরুর মাংস। রান্নাঘরের দরজার আড়ালে ভয়ে তখন কাঁপছিল আঞ্জুমান। ... ...

রংমিলান্তি রাজ্যে কারা বাস করে জানো? রঙপেন্সিলরা মানে ক্রেয়নরা। বেগনে গাঁয়ে থাকে বেগুনি ক্রেয়নরা, নীল গাঁয়ে নীল, লাল গাঁয়ে লাল... বুঝতেই পারছ ক্রেয়নদের রঙেই তাদের গাঁয়েরও নাম। যখন আকাশের নীল রঙ ফিকে হয়ে আশে তখন রাজামশাই খবর পাঠান নীল গাঁয়ে। লাল গোলাপ ফোটার সময় হলে খবর যায় লাল গাঁয়ে। গাছের পাতা গজায় যখন সবুজ গাঁয়ে দৌড়য় রাজামশাইয়ের পেয়াদা। ... ...

আমাদের আজকের গপ্পো এক বাদামি কাঠবেড়ালির ছানাকে নিয়ে। সে এক ভারি দুষ্টু কাঠবেড়ালি। পাইন গাছের কোটরে থাকে মা বাবার সঙ্গে। দুপুরবেলায় যেই না মা একটু দুই চোখের পাতা এক করেছে ওমনি দুষ্টু কাঠবেড়ালি কোটর থেকে এক লাফে বেরিয়ে ভোঁকাট্টা। কোথায় পালায় কাঠবেড়ালি? কোথায় আবার! এই কাছেপিঠে হেথাহোথা। কখনও যায় এ পাশের কোটরে লুকনো বাদাম খেতে, কখনও ও পাশের গাছের ঢুলঢুলুনি প্যাঁচাকে জ্বালাতন করতে, কখনও আবার গাছের গোড়ার ঝোপে লুকনো খরগোশছানাদের ডেকে ডেকে ঘুম থেকে তোলে। ... ...

তখন ছিল অঘ্রান মাস- ধান কাটার আগের মৌসুম; এ-সময়ে এলাকায় দিনমজুরের কাজ একেবারে থাকে না। উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের গড়গড়িয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে থাকা নদীভাঙা মানুষগুলো নৈরাশ্যের অতলে নিমজ্জিত। বাঁধের এ-অংশকে কে, কবে হঠাৎপাড়া নাম দিয়েছে, তা তাদের অজানা, এটা নিয়ে তাদের কোনো মাথাব্যথাও নেই। এ বাঁধে অনেক নিঃস্ব মানুষ আছে, একসময় যারা ছিল সম্পন্ন গেরস্ত; অনেকে আছে যারা একবার নয়, পাঁচ কি সাতবার নদীভাঙনের শিকার হয়ে এখন নিঃস্ব। জীবন সম্পর্কে তাদের ধারণা তাদের কাছে পরিষ্কার। তারা ভাবে জন্ম-মৃত্যু যেমন আল্লাহর হাতে, তাদের জীবিকাও তাঁরই হাতে। ঈদের আগের দিনগুলোতে যারা শহরে রিকশা চালাতে যায়, তাদের আয়-রোজগার হয় কিছুটা বেশি, যদিও তা দিয়ে বিগত দিনের কর্জ পরিশোধ করে ঈদের দিনের জন্য এক ঠোঙা সেমাই আর একটু চিনি বা গুড় কেনা হয়। ... ...

এক নতুন জগতের কল্পনা। এক অন্য ধরণের পৃথিবী। আগামী কি ভয়াবহ ? ... ...

নৌকা বানিয়েছিল বাবা। ডিঙি একটা। খুদে খুদে নাম লিখেছিল- ল্যাজারাস। বাড়ির সামনে উল্টে রাখা ছিল -বারান্দার থামের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। সাদা রং করে চোখ এঁকেছিল। মা বিড়বিড় করে বলেছিল -'কবে খোঁটা ওপড়ায় কে জানে!' ... ...

আজ সক্কাল সক্কাল উঠতে হয়েছে। টেলিফোন অফিস থেকে লোক আসবে। ভোরটা তরতাজা। কারণ উঠেই নিয়মমত হাফ গ্লাস সবুজ রসের সামনাসামনি হতে হল না আজ। না, রসতত্ত্বের নবীন কোন রস নয়, নির্ভেজাল করলার থকথকে নির্যাস, যা খেলে অন্তরাত্মাও খিঁচড়ে যায় সারাদিনের জন্য। সেটাই পান করি রোজ প্রাতঃকালে। ফলত, ক্লাসে যাই তেতো মুখে, লেকচার দিই তেতো স্বরে, নম্বর বসাই তিতকুটে। প্রেমের কথা যদি বলার হত, তবে বোধহয় তাও বলতাম তিক্ত সুরে। তবে রক্ষে এই যে, আমার এই আধবুড়ো বয়সে অত ঝুঁকি নিতে কেউ সাহস পায় না। ... ...

রাতের বেলা ছেলেরা খেতে বসলে কথাটা ওঠে ফের। অতু, পুতু আর নান্টু। বড় বৌমার কানে কলতলার কথাটা উঠেছে। সে ঝাঁঝিয়ে উঠে বলে, "মায়ের যেমন কান্ড! ছেলেপিলে নিয়ে ঘর, ওই মানুষ মারা গুণ্ডাদের কাছে আবার জানতে গেছেন, কই লইয়া যাও।" অতু-পুতু দুই ছেলেই একটু বিরক্ত মুখে বড় বৌ এর দিকে চায়। মায়ের মুখে মুখে ঝাঁঝানো এ বাড়িতে এখনো চালু হয় নি। বুড়িও একটু লজ্জিত হয়। বিড়বিড় করে বলে, "নারানরে তো জন্মাইতে দ্যখছি, তাই ভাবি নাই আগুপিছু।" ... ...

হ্যাঁ হ্যাঁ বুয়েছি, আপনি বলছেন এ চাপ তো রাবণের মায়ের, ছেলের কোথায়? আরে মশায়, দশ খানা মাথায় ঘুম আসাটা কি চাট্টিখানি কথা? এক মাথা চ্যাঁ ভ্যাঁ করলে পাশের জনের, থুড়ি, পাশের মাথার কানে চলে যাবে, ব্যাস, যেটুকু ঘুম এসেছিল তার বারোটা।... আবার কী বলছেন? রাবণের কান কটা? কেন, কু---- না না, ঠিকই তো বলেছেন। মাথাগুলো তো সবকটাই পাশাপাশি আটকানো, কানের জন্য কোনও অ্যালাউন্স তো নেই। তাহলে বোধহয় দুটোই কান -- ফার ইস্টের একটা আর ফার ওয়েস্টের একটা। এতে অবশ্য একটা সুবিধে -- কান বেশি থাকলে কামমলাও বেশি খেতে হত। ... ...

গল্প। ... ...

“Chocolate can only be made with love.” বলেছিল বেলজিয়ামের চকোলেটিয়ার লুকাস পেটার্স| কোকা বিনের জাদুকর সে| ভেনেজুয়েলা থেকে এসে সেরা কোকা বিন তার হাতের জাদুতে তুলতুলে চকোলেট হয়| বংশপরম্পরায় চকোলেটিয়ার তারা| লুকাসের বাড়ি কম ফ্যাক্টরি দেখার সৌভাগ্য হয়েছিল গতবছর, ব্রাসেলসে| ভালোবাসার নৌকোয় পাড়ি দিয়ে কেমন করে সে পার হলো করোনা-সাগর, আজ তারই গল্প| ... ...

সে সময় পুরুলিয়া মানে কিষেণজি। আমাদের যাওয়ার সপ্তাহ খানেক আগে বাঘমুন্ডির দু'জন স্কুল শিক্ষককে অপহরণ ও হত্যা করা হয়। সে ঘটনায় তখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল। ... ...

বাবা-মা চায় না আমি এইসব গল্প শুনি। কিভাবে তারা সব হারিয়ে এখানে এসে আবার গোড়া থেকে জীবন শুরু করেছে, রিফিউজীর জীবন, সেটা মা-বাবা-ঠাকুমা কেউ বেশী বলতে চায় না। কিন্তু বীণা পিসী আমায় চুপি চুপি তার গল্প বলে, আমি চুপি চুপি শুনি। আমি ভেবে পাই না লোকে কেন বর্ডার দেয়। কেন বর্ডার পার হতে হয়। এমন হয় না, পৃথিবীতে কোথাও কোন বর্ডার থাকবে না? ... ...