
কাল অনেক রাত পর্যন্ত ঘুম আসছিল না। ফেসবুকে ছিলাম অনেকক্ষন।তারপর মোবাইলে এফ এম এ পুরনো দিনের বাঙলা গান শুনছিলাম। একটি গান অনেক অনেকদিন পর শুনলাম। আমার মায়ের খুব প্রিয় গান সেটি। দ্বীপের নাম টিয়ারঙ ছবির গান। " সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যাই / আমি চাঁন্দেরই সাম্পান যদি পাই। শ্যামল মিত্র গেয়েছিলেন। আহা কি সুন্দর গান! কি কন্ঠস্বর ছিল শ্যামল মিত্রের! শুনেছি সবকটি অক্টেভে অনায়াসে বিচরন করতো তার গলা। এক আশ্চর্য মাদকতা ছিল তার কন্ঠে। পাঠক, এই গানটির " যদি পাই" অংশটি বার বার শুনুন।আমি হলফ করে বলতে পারি, ... ...

আবার একটি নৃশংস ধর্ষণ। আবারো একটি ভুল কারণে সংবাদের শিরোনামে রাণাঘাট – নদিয়া – পশ্চিমবঙ্গ – ভারতবর্ষ – আমরা। এবং আরো একবার এই ধর্ষকদের শাস্তির দাবীতে গর্জে উঠলেন বহু মানুষ যা এই আকালেও একটু স্বপ্ন দেখালো। আরো একবার ঘটনার গুরুত্ব অনুধাবন করতে সম্পূর্ণ ব্যর্থ হলেন প্রশাসন অ সরকার – হতাশা বাড়ালো। কিন্তু এই সব ভালো লাগা-খারাপ লাগা, ক্রোধ-হতাশা ও আশার আলোর মাঝে দু-একটা কথা বলে নিতে চাই। ঠিক দুটো কথা। বিতর্কিত কথা। এক, ধর্ষণ বিষয়টাকে আমরা প্রয়োজনের চেয়ে বেশী গুরুত্ব দিচ্ছি। দুই, ধর্ষণ এই মুহুর্তে পশ্চ ... ...

( এই লেখাটি আয়নানগরের বেরিয়েছিল।লেখাটি’র কিছু পরিবর্ধন ঘটেছে।সুতরাং এই পরিবর্ধনের ফলে পড়তে গিয়ে কিছু ছন্দ পতন হতে পারে,তার জন্য আগাম ক্ষমাপ্রার্থী) ‘তারপর একটা বোরখা পরা লোক পুলিশের ভ্যান থেকে নেমে আসে।গ্রামের সমস্ত জোয়ান মদ্দদের তার সামনে প্যারেড করানো হয়।বোরখা পরা লোকটা যার দিকে আঙ্গুল তোলে আর্মি তাকে তুলে নিয়ে যায়।কিসের অপরাধে তা জানা যায় না।কোনো উকিল দলিল থাকেনা।কোনো প্রমাণ থাকেনা।সে আর ফেরত আসেনা।জলজ্যান্ত একটা মানুষ ভ্যানিস হয়ে যায়।সে যে ছিল বাস্তবে তারই কোনো প্রমাণ থাকে ... ...

চিকন গোয়ালিনী কয় “শুন কথার নাল”।মরিচ যতই পাকে তত হয় ঝাল।।সময়ে বয়স যায় নাহি যায় রস। মুখের কথায় মোর ত্রিজগত বশ।।ফান্দ পাতিয়া চানধরি জমীনে থাকিয়া।আমার গুণের কথা জানে যত ভুঞা।। — কমলা/ দ্বিজ ঈশান/ পূর্ব্ববঙ্গ গীতিকাআমাদের বাড়ি থেকে মেজফুফুর বাড়ি― পূবহাটি যেতে যে কবরস্থান পড়ে, তার পাশ দিয়ে বয়ে গেছে সরু এক খাল। তিতাসের খাল। এঁকে-বেঁকে নানান জায়গা ঘুরে ঘুরে মাঝেরহাটির জলেখা বিবির বাড়ির পিছন দিয়ে বয়ে সে গিয়ে মিশেছে পূবহাটির খালে। খালের দক্ ... ...

(একটা ভিন্ন পরিপ্রেক্ষিতে এই লেখাটা আগে লিখেছিলাম। ছাপা হয়েছিল অন্যত্র। তবে আজকের সময়ে ফের বিষয়টা নতুন করে মনে পড়ল। আজকের বাস্তবতা এবং পরিপ্রেক্ষিত অনুযায়ী লেখাটা পরিমার্জন করে এখানে দিচ্ছি।)চারিদিকে বিরাট তর্ক-বিতর্ক। ভারত-বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ নিয়ে। পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে বিভাজন। কেউ কেউ ভাষাগত আত্মপরিচয়ের ভিত্তিতে নির্ধারণ করছেন তাদের অবস্থান এবং সমর্থনের অভিমুখ। আর অন্য বড় অংশের লোকেরা রাষ্ট্রীয় মানচিত্রের নিরিখে নির্ধারণ করছেন তাদের অবস্থান ও সমর্ ... ...

কত লক্ষ জনম ঘুরে ঘুরে আমরা পেয়েছিলাম একজন অভিজিৎ রায়, একজন হুমায়ূন আজাদকে!! এমন মানুষ চলে গেলেন, যার স্থান পূরণ করা আদৌ সম্ভব কিনা আমি সন্দিহান। শুধু এটুকু জানি, তার দেখান পথে 'আমরা সবাই আলো হাতে চলা আঁধারের যাত্রী'। যে যুদ্ধে নেমেছি সেখান থেকে আর ফেরা সম্ভব নয়।২৪ ফেব্রুয়ারি ২০১৫:ফেসবুক বন্ধু আসিফ-আল- আজাদ হাইপেশিয়াকে নিয়ে একটি পোস্ট দেন। সেই স্ট্যাটাসটি পড়তে পড়তে আমার মনে পড়ে অভিজিৎ দার একটি ব্লগ আছে হাইপেশিয়াকে নিয়ে লেখা। তার লেখা এই ব্লগটি আমার খুব প্রিয় একটি ব্লগ। সময় পেল ... ...

জাদুগোড়া জামশেদপুরের পূর্বদিকে একটা ছবির মতো ছোট্টো জনপদ। ট্রেনে গেলে রাখামাইনস টিশনে নেমে রিকশায় চার-পাঁচ কিমি। গপ্পোটা প্রায় তিন দশক হতে চললো। তখন রাস্তা দিয়ে আসতে গেলে হাতা হয়ে আসতে হতো। নরওয়া পাহাড় ফুঁড়ে রাস্তা বা মাইনস কিছুই তখনও তৈরি হয়নি। জাদুগোড়ার দিক দিয়ে আসতে গেলে পাহাড়ের গোড়ায় ভাটিন মাইনস পর্যন্ত রাস্তা ছিলো শুধু। বহু বহুদিন আগে যখন হাইওয়ে নম্বর ৩৩ তৈরি হয়নি, তখন সড়কপথে জামশেদপুর থেকে ঘাটশিলা আসতে গেলে সেই টাটা টিশন ছাড়িয়ে খাসমহল, করনডি, সুন্দরনগর, গিতিলতা,হাতা, পোটকা, কালিকাপুর, রংকি ... ...

সুজেত নামটা আমরা পরে জেনেছিলাম, প্রথম থেকে আমরা চিনতাম সুজান নামে। সেই নামেই ডাকা হত, টেলিফোন করা হত, রেফার করা হত। সুজান ওরফে সুজেতকে খুব বেশি চেনা হয়নি ব্যক্তিগত ভাবে, টুকরো টাকরা কথা ছাড়া। সুজানকে চিনেছি স্ক্রিনের মধ্যে দিয়ে। মোট ৪ থেকে ৫ বার সুজানের ইন্টার্ভিউ এডিট করেছিলাম। দীর্ঘ দীর্ঘ কথন, যার অধিকাংশই সম্প্রচারিত হয়নি, স্পেসের অভাবে, অপ্রয়োজনীয়তায়, বা প্রচারযোগ্য নয় বলে। সুজান আমার কাছে ঘটনা – কারণ তিনি আমার দেখা, মানে, কাছ থেকে দেখা সারভাইভর। ভিকটিম নন। কোন অর্থেই নন। ঘটনার অব্যবহিত পরে ... ...

রূপকথার চার দেশ : কাঝাখস্তান, ইউক্রেন, আর্মেনিয়া, উজবেকিস্তানযশোধরা রায়চৌধুরী১“যখন খুশি হাঁটতে বেরোন, কোন ভয় নেই”উজবেকিস্তানের তাশকেন্ত শহর। আমার দেখা চতুর্থ প্রাক্তন সোভিয়েত শহর। এর আগে দেখেছি আস্তানা। শহরটার নামই আগে কখনো শুনিনি। সে হল কাঝাখস্তানের রাজধানী, সদ্য বছর কুড়ি হল। দেখেছি ইউক্রেনের কীভ শহর, দেখেছি আর্মেনিয়ার ইয়েরেভান। তার পর এই তাশকেন্ত। সোভিয়েতের ঐতিহ্য বহন করা তিন তিনটে শহরের হাল হকিকত দেখেই বোঝা উচিত ছিল চতুর্থ শহরেও মূল ব্যাপারগুলোর ব্যত্যয় হব ... ...

প্রথমেই একটা কথা সগর্বে বলে নেওয়া দরকার যে আমি হচ্ছি সেই অবলুপ্তপ্রায় ছাত্র সমাজের যোগ্য প্রতিনিধি যারা ইসকুল লাইফে মাস্টার মশাইদের নিরন্তর ঠ্যাঙ্গানি খেয়ে বড় হয়েছে এবং মাথা নামিয়ে স্বীকার করি যে সেইসব মাস্টার মশাইরা আমার এবং আমার মতন অনেক গাধার জীবনে না এলে আজ হয়ত এই জায়গায় থাকতুম না।প্রলোভন কি ছিলনা,ছিল সার,দস্তুরমতন ছিল।ইসকুলের মাস্টারমশাইরা যখন বাবা বাছা করে মাথায় হাত বুলিয়ে কড়া কড়া ট্রানস্লেশন কি হোয়াংহো নদী কোথায় গোছের টাস্ক করিয়ে নিয়েছেন,তখনই বুঝেছি যে সাধকের পথে কত বাধা,কত ... ...

৪৫।গরম পড়তে শুরু করেছে। ঘরের পাখাটা না চালালে কিছুক্ষণ পরেই বিজবিজে ঘাম হতে শুরু করে। ওতে অসুবিধে হয়না রতনের। ওদের ক্যাম্পাসের তাপমাত্রা বাকি হাওড়া জেলার তাপমাত্রার চাইতে খানিকটা কম। পাশেই বোট্যানিক্যাল গার্ডেন। অন্য পাশ থেকে আসে গঙ্গার শীতল হাওয়া। তা ছাড়া কযাম্পাসের ভেতরে এত গাছ গাছালী…গরম তেমন অনুভব হয়না।সামনে একটা পরিক্ষা আছে। স্ট্রেঙথ অফ মেটিরিয়াল। টিমোশেঙ্কোর বইটা টেবিলের ওপরে খোলা। এনুয্যাল পরিক্ষার ঢের দেরি এখনও। পরিক্ষা নিয়ে কোনো দিন দুঃশ্চিন্তা না করলেও একটা ... ...

২০০৬ সালের কথা। বাংলা ব্লগের আদিযুগে সামহোয়ার ইনব্লগ ডটনেট-এ লেখা মকশ করার চষ্টো। মৌলবাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রজন্ম ৭১ এর অবিরাম অনলাইন সংগ্রাম। যাত্রা শুরু সচলায়তন ডটকম, আমারব্লগ ডটকম-এর। সচলের বারান্দায় বিজ্ঞানের লেখা পড়তে গিয়ে অভিজিৎ-এর ধারালো লেখার মুখোমুখি। একদিন তিনিই ইনবক্স করেন, মান্যবর, 'কল্পনা চাকমা এখন কোথায়?' আর 'অপারেশন মোনায়েম খাঁ কিলিং' লেখাদুটি মুক্তমনা ডটকম-এর বাংলা সাইটে হুবহু প্রকাশ করতে চাই। আপনার আপত্তি নেই তো? ইত্যাদি।তখন মুক্তমনা দ্বিভাষিক অনলাইন পত্রম ... ...

সেটা ২০০৩ সালের নভেম্বর মাস। নতুন চাকরিসূত্রে ক্যালিফোর্নিয়ায়। তখন স্যোশাল মিডিয়া ব্লগ এসব কিছু শুরু হয় নি। স্যোশাল মিডিয়া মানে ইহাহু গ্রুপ। সেই গ্রুপের একটা পোষ্ট কিভাবে যেন চোখে এল। ভীর বলে এক হিন্দু মৌলবাদি প্রমান করার চেষ্টা করছে, এটমের ধারনা বেদে আছে। বিরুদ্ধে অভিজিত রায় নামে একজন লিখে যাচ্ছে। সব ইংরেজিতে। ইহাহু গ্রুপটার নাম মুক্তমনা। আমি যথারীতি অভিজেতের সাপোর্টে লিখলাম। সেই সূত্রে আমাদের প্রথম পরিচয়। ও জানাল ওর একটা ওয়েব সাইট ও আছে। সেটার নাম মুক্তমনা। ওখানে সবাই ইসলামের বিরুদ্ধে লেখে। ... ...

২০০৬ সালের কথা। বাংলা ব্লগের আদিযুগে সামহোয়ার ইনব্লগ ডটনেট-এ লেখা মকশ করার চষ্টো। মৌলবাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রজন্ম ৭১ এর অবিরাম অনলাইন সংগ্রাম। যাত্রা শুরু সচলায়তন ডটকম, আমারব্লগ ডটকম-এর। সচলের বারান্দায় বিজ্ঞানের লেখা পড়তে গিয়ে অভিজিৎ-এর ধারালো লেখার মুখোমুখি। একদিন তিনিই ইনবক্স করেন, মান্যবর, 'কল্পনা চাকমা এখন কোথায়?' আর 'অপারেশন মোনায়েম খাঁ কিলিং' লেখাদুটি মুক্তমনা ডটকম-এর বাংলা সাইটে হুবহু প্রকাশ করতে চাই। আপনার আপত্তি নেই তো? ইত্যাদি।তখন মুক্তমনা দ্বিভাষিক অনলাইন পত্র ... ...

হুমায়ুন আজাদকে হত্যা করার পর ১১ বছর কেটে গেছে। রাজীব হায়দারকে মারা হয়েছে ২ বছর আছে। অভিজিতের মৃত্যুর পরে তিন দিন কেটে গেছে।সরকার চুপ করে আছে। তারা কিছু বলে মৌলবাদীদের বিরাগভাজন হতে চায় না। বিএনপি কিছু বলবে না। তারা মৌলবাদীদের মিত্রদল। জামায়াত মৌলবাদীদের মূল হোতা। এরশাদ কোনো দলের মধ্যে পড়ে না--স্রেফ পুঁতি দুর্গন্ধময় জীবানু মাত্র। আনু স্যার তেল গ্যাস থাকলে আছেন। তিনি খুব দ্বিধায় থাকেন--কোনটা আবার ভারতের পক্ষে চলে যায়। কোনটা আবার হিন্দুপক্ষের কথা হয়ে পড়ে। কোনটা আবার মুক্তিযুদ্ধের পক্ষে ... ...

গতকাল ঢাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে কাটা হয়েছে চাপাতি দিয়ে, কিছু লেখবার ইচ্ছে হোলো, কিন্তু হাজার একটা জট!কি লিখি? কেন লিখি? কিভাবে লিখি? অভিজিৎ রায়ের মৃত্যু আমাকে বাকরুদ্ধ করেছে। মৃত্যু হয়তো এক চিরন্তন সত্য, কিন্তু সত্যের হাতুড়ি মাথায় পড়লে মাঝে মাঝে বড় লাগে! ভীষণ জোরে।এখন কেলো হোলো, কেন তিনি মারা গেলেন? আমাদের অভিব্যক্তি কি হওয়া উচিৎ? কেন হওয়া উচিৎ? কিভাবে হওয়া উচিৎ।নির্দ্বিধায় বলা যায় তিনি মারা গেছেন ধর্মের কারণে, নিতান্তই ধর্মের কারণে, এমন একটি ধর্ম যে নিজে আভ্যন্তরীন ... ...

যে ব্যক্তি প্রত্যাদেশকে জায়গা করে দেওয়ার জন্য যুক্তিকে সরিয়ে নেয়, সে ঐ দুই বস্তু থেকেই আলো নিভিয়ে ফেলে; এবং এক অদৃশ্য তারকার দূরাগত আলো টেলিস্কোপে গ্রহণ করার নিমিত্তে কোনো মানুষকে তার নিজের চোখ তুলে ফেলতে রাজী করানোর মতো প্রায় একই ধরনের কাজ সে করে।' (জন লক, এসে অন দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, ১৬৯০)ফাল্গুনের পাগল করা বাতাস। নতুন বইয়ের তীব্র সুবাস। আর মানুষ, বইয়ের খোঁজে আসা মানুষ, বইকে ভালবেসে বইয়ের গন্ধ শুঁকে বেড়ায় স্টলে স্টলে, সেইসব মানুষ, যাদের থেকে ঠিকরে ঠিকরে বেরোয় জোনাকির আলো! এ ... ...

ইমতিয়াজ মাহমুদ (১) অভিজিৎ রায়ের মৃত্যুতে আমাদের কী ক্ষতি হয়েছে? এবং আমাদের কী করা উচিৎ। আগে বলে নিই এই আমরা কারা। আমরা হচ্ছি বাংলাদেশের মানুষের সেই অংশ যারা ইহলৌকিক জীবন যাপন করি। অর্থাৎ যারা পারলৌকিক জীবনের বিপরীতে ইহলোককে বেছে নিয়েছি। এই দলে নাস্তিকেরা তো আছেই, নাস্তিক ছাড়া অন্যরাও আছে যারা মনে করে আমাদের প্রতিদিনের জীবনে, সে রাষ্ট্র সমাজ কিংবা একান্ত ব্যক্তিগত জীবন যেটাই হোক, ঈশ্বর এবং ঈশ্বরের নামে প্রচলিত বিধানগুলির ভূমিকা নিয়ামক নয়।অভিজিৎ রায়ের মৃত্যুতে যে ক্ষতিটা আ ... ...

'যে ব্যক্তি প্রত্যাদেশের জায়গা করে দেওয়ার জন্য যুক্তিকে সরিয়ে নেয়, সে ঐ দুই বস্তু থেকেই আলো নিবিয়ে ফেলে; এবং এক অদৃশ্য তারকার দূরাগত আলো টেলিস্কোপে গ্রহণ করা নিমিত্ত কোনো মানুষকে তার নিজের চোখ তুলে ফেলতে রাজী করানোর মতো প্রায় একই ধরনের কাজ সে করে।' (জন লক, এসে অন দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, ১৬৯০) ফাল্গুনের পাগল করা বাতাস। নতুন বইয়ের তীব্র সুবাস। আর মানুষ, বইয়ের খোঁজে আসা মানুষ, বইকে ভালবেসে বইয়ের গন্ধ শুঁকে বেড়ায় স্টলে স্টলে, সেইসব মানুষ, যাদের থেকে ঠিকরে ঠিকরে বেরোয় জোনাকির আলো! এ ... ...

আমি একটু নড়েচড়ে গেছি। অভিজিৎ রায়ের প্রোফাইল এখনও জ্বলজ্বল করছে ফেসবুকে। পাঁচ ঘন্টা আগে শেষ আপডেট। বিডি নিউজের একটা লেখার লিংক। অভিজিতেরই লেখা। সাত্র নাথিংনেস বিজ্ঞান এসব নিয়ে লেখা একটা ছোট্টো প্রবন্ধ।তার প্রথম লাইন "কেন কোনো কিছু না থাকার বদলে কিছু আছে?" আর সেই আপডেটের ঘন্টা পাঁচেক পরে পড়ছি বিডি নিউজেরই আরেকটা লিংক। এটা খবর। "একুশের বইমেলার থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুপিয়ে আহত করা হয়েছে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায় ও ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে। তাদের দুজনকে ঢা ... ...