এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • de | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ০৯:২৬68318
  • খুব অদ্ভুত ভাবে আমার আপিসের লোকজন আমাকে আজ জিজ্ঞেস করলো - তুমি নিশ্চয়ই বাংলাদেশকে সাপোর্ট করছো কাল? আমার এতো অবাক লাগলো প্রশ্নটা শুনে যে উত্তরও দিতে পারিনি! তারপরে এই লেখাটা দেখলাম -

    খেলাটা এনজয় করাই তো আসল - সাপোর্টে কি আসে যায়!
  • dc | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ০৯:৩৭68319
  • ঠিক কথা। ক্রিকেট, হকি, ফুটবল যে খেলা দেখতে ইচ্ছে হয় আনন্দ করে দেখুন, যে টিম বা দেশকে সাপোর্ট করছেন তাকে প্রাণভরে সাপোর্ট করুন, অপোনেন্ট টিম বা দেশকে কঠিন কঠিন গালাগাল করুন। খেলা শেষ হয়ে গেলে রোজকার কাজে লেগে পড়ুন। এনজয় করাই আসল, সাপোর্টে কি এসে যায়?
  • সিকি | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ০৯:৪৪68320
  • আচ্ছা এই বিশ্বকাপ খেলাটা কবে শেষ হবে?
  • dc | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ০৯:৫৬68321
  • কোন বিশ্বকাপ? :p আমি ক্রিকেট বিশ্বকাপ আদৌ ফলো করিনা। শুধু এবার ভারতের প্রথম খেলাটা পাকিস্তানের সাথে ছিল, আর সেদিন কোয়েম্বাতুর থেকে বাড়ী ফিরছিলাম বলে ট্রেনে মাঝে মাঝে স্কোর দেখছিলাম। এছাড়া ক্রিকেট খেলা দেখা অনেকদিন হলো ছেড়ে দিয়েছি, ফুটবল আর হকি দেখি মাঝে মধ্যে।
  • dc | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১০:২৮68323
  • হ্যাঁ দেখেছি, দারুন খবর। খেলাটা চলাকালীন যদি দেখতাম তো পোল্যান্ডকে নিশ্চয়ই খুব খারাপ খারাপ কথা শোনাতাম।
  • cb | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১০:৪৯68324
  • ডিসি র মেরে ** ভেংগে দিতাম, পোল্যান্ড আমার অন্যতম ফেভারিট দেশ, পোচুর ব্ন্ধু হ্যাজ :)
  • dc | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১১:০৪68325
  • এহেহে তাহলে তো খেলাটা আপনার সাথেই বসে দেখা উচিত ছিল :d
  • cb | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১১:২৯68326
  • ইয়েস, সে তো ছিলই। তবে সত্যিকারের উত্তেজনা দেখা যেত মোবা ইবের ম্যাচে। দুর্ধর্ষ ব্যাপার, হাতাহাতি হওয়ার মত
  • :-) | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১১:৫৫68327
  • চ্যাম্পিয়ন্স লীগ দেখতে বসলেও হাতাহাতি হয়। ব্রাজিল আর্জেন্টিনা হলেও। ফোরাম গুলোতে খিস্তি তে ভরে যায় :-))
  • dc | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১১:৫৯68328
  • উফ এক্কেবারে মনের কথা বলেছেন। ছোটবেলার সেই ইবে-মোবা ম্যাচ, আর ইন্ডিয়া-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। বড়ো ম্যাচে সবাই মিলে স্টেডিয়ামে যাওয়া আর ক্রিকেট হলে টিভির সামনে বসে দেখা। কতো হাতাহাতি, কতো গালাগাল যে হতো!
  • Bhagidaar | unknown.*** | ১৮ মার্চ ২০১৫ ১২:৩১68314
  • প্রশ্ন হচ্ছে ভারত আগেও বাংলাদেশের বিপরীতে খেলেছে, বিশ্বকাপে না হলেও। এর আগে তো এরম ঝামেলার কথা শুনিনি?
  • Rituparna Bhattacharyya | unknown.*** | ২০ মার্চ ২০১৫ ১১:৩৪68329
  • আমাদের বরির ছেলে কে জোদি বাদ দেয়া হয় তখন বাড়ির লোকের প্রতিবাদ কি রাষ্ত্র বিরোধীত হয়
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন