এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mridha | 2601:*:*:*:*:*:*:* | ২৯ নভেম্বর ২০২৫ ০৬:০১736267
  • গীতা হচ্ছে সেই ম্যানুয়াল যা মানুষকে একটা ইম্পেরফেক্ট পৃথিবীতে পারফেক্ট জীবন যাপনের পথপ্রদর্শক.....
    ফিয়েটে আমার সঙ্গে প্রোডাকশন লাইনে এক সাধারণ ( ? ) শ্রমিক ছিল শিন্ডে, খুবই সরল মনের একজন মানুষ আর সঙ্গে ছিল তার এক সুগভীর আধ্যাত্বিক মন। তাঁর থেকে পাওয়া প্রত্যহ গীতা পাঠের ব্যাখ্যা আজও আমার সবথেকে কনভিনসিং আমার কাছে। শিন্ডে উবাচঃ, হে পার্থ গীতার উপলব্ধি তখনই পাওয়া যায় যখন সেটা প্রাসঙ্গিক হয়। একই শ্লোক সহস্র বার পড়লেও অনুভবিত হয় না যতক্ষন না যেই পরিস্থিতিতে এটা বর্ণিত তার মধ্যে থেকে ( নিজের জীবন যখন আমাদের সেইরকম পরিস্থিতিতে এসে দাঁড়ায় ) গ্রহীত হয়। সেই স্পিরিট নিয়েই আমি কিভাবে গীতার কর্ম যজ্ঞ সংক্রান্ত কয়েকটা শ্লোক আজ পর্যন্ত যেভাবে বুঝেছি সেটা দুই লাইন লেখার চেষ্টা করছি।

    শ্রীমদ্ভগবৎ গীতা - কর্মযোগী আর নিষ্কাম কর্মএর শিক্ষা

    জীবনে চলার পথে অন্যায় অবিচার যখন আমরা দেখি, কম বেশী সবার মধ্যেই একটা উত্তেজনা তৈরী হয়। আমার কিছু একটা প্রতিবিধানের জন্য ব্যাকুল হয়ে উঠি বা কখনো হয়ে উঠি হতোদ্যম হতাশ। জীবনে অনেক প্রশ্নের মত এর উত্তরও যদি গীতায় খোঁজার চেষ্টা করি......

    সেই অবস্থায় একজন স্থিতপ্রজ্ঞ যোগী রিয়েক্ট করে, এই প্রসঙ্গে বিশ্বরূপ দর্শনের আলোচনা স্মরণ করা যেতে পারে। আমরা ক্রোধ উদ্দীপনার বাইরে উঠে একটু চিন্তা করলেই যেন মানচক্ষে স্পষ্ট দেখতে পাই অধর্মের পথে যারা চলছে যেন স্বাভাবিক ভাবেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ক্রোধের বহিঃপ্রকাশে তাদের হানি করতে উদ্দত হই বা না হই কোন পার্থক্য হয় না তাদের পরিনীতির। যেমন বিশ্বরূপ দর্শনের সময় অর্জুন স্পষ্ট দেখতে পেল সুবিশাল কৌরব সৈন্য এক এক করে শ্রীকৃষ্ণের প্রকাশের আগুনের দিকে এগিয়ে চলেছে। আর অর্জুনকে বলছে তুমি অস্ত্র তোল বা নাই তোলো এদের ধ্বংস পূর্বেই নির্দিষ্ট।

    श्रीभगवानुवाच : कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो। लोकान्समाहर्तुमिह प्रवृत्त: ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे। येऽवस्थिता: प्रत्यनीकेषु योधा॥

    এই পর্যন্ত তো সোজা কিন্তু এর পরবর্তী ব্যাখ্যাটাই গীতাতত্ত্বকে অন্য দর্শনের থেকে আলাদা করে তোলে। তার মানে কি আমার কিছু করা বা না করাটা অর্থহীন। তা হলে তো এই ধরনের কর্মের থেকে দূরে থাকা বা এড়িয়ে চলাই তো যোগীর বহিঃপ্রকাশ হওয়া উচিৎ। কিন্তু গীতায় ভগবানের বিশ্লেষণ হচ্ছে - না, জগতের জন্য নয় আমাদের নিজের জন্যই কর্ম করা উচিৎ, আমাদের অন্তরের ভাগবতের প্রকাশই হচ্ছে কর্ম, তাতে অংশ গ্রহণই ধার্মিক পথ।

    এই প্রসঙ্গে স্থিত প্রজ্ঞা যোগী ব্যাখ্যা বেশ প্রাসঙ্গিক, যোগীর প্রকৃতির ব্যাখ্যা চলার সময় অর্জুন প্রশ্ন করে তা হলে কি দ্রৌপদী বস্ত্রহরণে আমার ক্রোধ অনুচিৎ, কৃষ্ণের উত্তর ক্রোধ আসা তো স্বাভাবিক কিন্তু তোমার কর্মের বীজ যদি সেই ক্রোধ হয় সেটা বর্জন করা উচিৎ। তাই এই যুদ্ধে অংশগ্রহণ যদি সেই ক্রোধের কারণে হয় সেটা নিষ্কাম কর্ম হবে না। প্রকৃত যোগী তা বর্জন করবে। কিন্তু তোমার অস্ত্র ধারণ যদি জগতের কল্যানের কারণে প্রয়োজন হয়, তোমার আক্রোশ তাড়িত না হয় তা থেকে পিছিয়ে আসাও অধার্মিক কাজ, কারণ তাতে না তো নিজের কোন আর্থিক বা পারমার্থিক ভাল হয়, না তো সংসার জগতের, তাই সেটা প্রাকৃত যোগীর সিদ্ধান্ত হতে পারে না।

    তাই তলোয়ার হাতে নিয়ে সব কটার গলা কাটতে বেড়োনো যেমন অধার্মিক আবার গলা কাটার প্রয়োজন কর্ম হয়ে উপস্থিত হয়ে এলে তার থেকে পলায়ন ও যোগী সুলভ নয়। Where it leads to ....
     
    कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥
  • Kishore Ghosal | ২৯ নভেম্বর ২০২৫ ১১:০৪736275
  • একদম সঠিক ব্যাখ্যা বা উপলব্ধি। ভীষণ ভালো লাগল আপনার এই মূল্যবান মন্তব্যটি।
  • Sara Man | ৩০ নভেম্বর ২০২৫ ১৬:০৩736323
  • ইস্কুলে আমাদের এই অধ্যায় মুখস্থ করানো হয়েছিল। তখন একরকম বুঝেছিলাম। আজ আবার নতুন করে অনুভব করলাম। খুব ভালো অনুবাদ হয়েছে।
  • Kishore Ghosal | ৩০ নভেম্বর ২০২৫ ১৭:৩৯736326
  • @ গীতা এমনই এক ক্লাসিক গ্রন্থ যতবার পড়া যায় - নতুন নতুন তাৎপর্য খুঁজে পাওয়া যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন