আজব সভ্য সমাজে বসবাস ! লেখক :- শংকর হালদার শৈলবালা। দেবর কখনো বৌদির ভাই হতে পারে না, বৌদির দুর্বলতার সুযোগে দেবরের সদ্ব্যবহার। শালী কখনো জামাই বাবুর বোন হতে পারে না, আড়ালে একা পেলে অবৈধ সম্পর্কিত লিপ্ত। প্রেম করলেই স্বামী-স্ত্রী হওয়া যায় না, কেউ একজন মত পরিবর্তন করলেদীর্ঘদিনের স্বপ্নের সম্পর্ক ভেঙে যায়। স্বার্থ ফুরালে জগতের সবকিছুই ফাঁকা। ধর্মের ভাই, বোন, মা-বাবা বলতে ... ...
জন্ম সাল জানার কৌশললেখক :- শংকর হালদার শৈলবালা। ৮৩ থেকে নিজের বয়স বিয়োগ করুন। বিয়োগফলের সাথে ১৯৪১ যোগ করলে, আপনার জন্ম সাল দেখতে পাবেন। ৮৩ সংখ্যা - ৫৬ বছর বয়স = ২৭ বিয়োগফল আবার বিয়োগফলের সাথে ১৯৪১ সংখ্যা যোগ আপনার জন্ম সালের তারিখ জানা
শাহাজাদা দারা শুকোহর রাজনৈতিক প্রকল্প ছিল নিজেকে রামায়ণ – মহাভারতের মতো ইন্ডিক টেক্সটের প্রেক্ষিতে ভাবী আদর্শ বাদশাহ হিসেবে ভাবা। এর জন্য একটা স্বপ্নের গল্প বানালেন তিনি। দারা বলছেন :একদিন বশিষ্ঠ মুনি ও শ্রীরাম স্বপ্নে তাঁকে দেখা দেন। মুনিবরকে দেখেই শাহাজাদা দারা শুকোহ আভূমি প্রণত হলেন। খুশি হয়ে মুনিবর বলেন, ''বৎস রামচন্দ্র, এ হল তোমার একনিষ্ঠ ভক্ত, আলিঙ্গনে ধন্য কর একে।'' এর পর দারা বলছেন - শ্রীরাম আমাকে সস্নেহে আলিঙ্গন ... ...
নিখিলবাবুর বাড়িতে সকাল এগারোটা নাগাদ বাঁকুড়া থেকে এক ভদ্রলোক এলেন। নিখিলবাবুর আজ দেড়টার আগে ক্লাস নেই। নীচে কোচিং ক্লাসের ঘরে এসে বসলেন। ----- ' বল শঙ্করী ... কি খবর ... চাষ আবাদ ভাল চলছে তো ? ' শঙ্করীপ্রসাদ গুঁই ধুতি আর ফুলশার্ট পরে গায়ে একটা
"আমরা একে অন্যকে সাহায্য করতে পারি, কিন্তু নিজের ক্রুশ নিজেকেই বইতে হয়।"সংবেদনশীলতা কি কাউকে আদতে শেখানো যায়? অধুনা আপাত নিউরোডাইভার্স কর্পোরেট সংস্কৃতিতে কথায় কথায় অন্যের জুতোয় পা গলানোর যে প্রবাদ চালু আছে, সেই দুনিয়ায় সম্পূর্ণ অচেনা একজন মানুষের প্রতি সহমর্মী হয়ে ওঠার জন্য কতটা কাজে দিতে পারে আশি বছরের পুরনো টি-গ্রূপ মেথড? এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, ইন্ডিয়ান সোসাইটি অফ এডভান্সড বিহেভিওরাল সায়েন্সের দুই আবাসিক শিবিরে যোগ দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন লেখক। এই পদ্ধতিতে দশজন প্রতিভাগীরা কদিন রোজ আট ঘণ্টা আলাদা ঘরে যেভাবে একে অপরের সঙ্গে যা ব্যবহার করেন, তাই হয়ে ওঠে তাদের নির্জ্ঞান মনের ডেটাবেস। পুরো পদ্ধতি পরিচালনার দায়িত্ত্বে থাকেন কতিপয় ফেসিলিটেটররা। শুরুতেই সবাইকে এক ফর্মে সই করতে হয় এই মর্মে যে এই ... ...
“’অদ্বৈতসিদ্ধি’ গ্রন্থটি সে সমাপ্ত করিয়াছে। ইহার কঠোর যুক্তিজাল সে আজিকালি অধ্যাপনা করে। এইসব অন্ধকার রাত্রির গর্ভের ভিতর বসিয়া সংশয় আসে, কে তাহার গ্রন্থ মনে রাখিবে? শতাব্দী অতিক্রান্ত হইবার পর কেহ ইহা পড়িবে কি? অথবা, ইহা একটা নামমাত্র বাঁচিয়া রহিবে? এত কঠিন বিতর্কবিন্যাস ভাবীকালের মানবকের উপযোগীতাবাদী মস্তিষ্কে প্রবেশ করিতে পারিবে? অথবা, সে শুধু একটা কিংবদন্তী হইয়া বাঁচিয়া রহিবে? ইহার বেশি কিছু ... ...
বাংলা ভাষার শব্দভাণ্ডারের উৎস অন্য যেকোনো ভাষার মতোই বৈচিত্র্যে ভরা। এখনো পর্যন্ত এই ভাষার অধিকাংশ শব্দেরই সঠিক উৎসসূত্র নির্ণয় করা সম্ভব হয়নি। এযাবৎ প্রকাশিত অভিধানগুলিতে শব্দের উৎস বা ব্যুৎপত্তি যেটুকু পাওয়া যায়, তার বেশিরভাগই সংস্কৃত তৎসম বা তদ্ভব, অথবা চেনা-পরিচিত বিদেশি শব্দের সূত্র। কিন্তু তথাকথিত দেশী বা বাংলা প্রয়োগ বলে যে কথ্য শব্দগুলিকে আলাদা করে রাখা ... ...
সিরাজ নিয়ে প্রাথমিক সূত্র নির্ভর বড় কাজের অপেক্ষায় ইতিহাস। আসলে বাংলার নবাবরা হায়দারাবাদের নিজামরা আর মহীশূরের হায়দার - টিপু সুলতান সবাই পার্সিওনেট মোঘল ঐতিহ্যের প্রতীক ও পরবর্তী সমপ্রসারণ।যাঁদের প্রত্যেকের রাজভাষা ফার্সি। রাষ্ট্রীয় মতাদর্শ ছিল ঈশ্বর আশীর্বাদপুষ্টরাজতন্ত্র ও তার মাধ্যমে ন্যায় বিধানের নাসিরুদ্দিন তুসির আখলাক এ নাসিরি প্ৰভাবিত যা আবার এরিস্টটল অনুপ্রাণিত। এই তিন রিয়াসাতে ... ...
আলোকবরণ চৌধুরী বিল্ডিং-এর পনের তলার ছাদে উঠে চারিদিক দেখতে লাগলেন। অনেক দূর পর্যন্ত দেখা যায়। যেন সবুজ রঙের আলোয়ানে জড়ানো তলাটা। সবুজের ফাঁকে ফাঁকে নানারঙা নুড়ি পাথরের মতো উঁকি মারছে ঘরবাড়ি। আলোকবরণের বয়স এখন ছেচল্লিশ। রবসন কেমিক্যালস-এর সি ই ও। তিনদিন আগে জার্মানি থেকে ফিরেছে। এখানে ঝাড়খণ্ডের এই প্রোজেক্টটা সুপারভাইজ করতে আসতে ... ...
বছরের শুরুতে দিল্লিতে জোর মিটিং। অবস্থা অতীব কঠিন, এবার বৈতরণী পার হওয়া যাইবে কী করিয়া? অমিত শাহেনশাহ কহিলেন, হোক রামমন্দির। যেমন কথা তেমন কাজ। ঢাক ঢোল ও টিভি চ্যানেল আনিয়া, ধাঁইধপাধপ ডিজে চালাইয়া উদ্বোধন হইয়া গেল। চারদিকে হই হই কান্ড। শাহেনশাহ ঢেকুর তুলিয়া মিডিয়া ম্যানেজারকে তলব করিলেন। কী সংবাদ হে? সে কাষ্ঠহাসি হাসিয়া কহিল, সংবাদ অতি উত্তম। কেবল বঙ্গাল মুলুকে দুষ্ট বালকেরা ছড়া কাটিতেছেঃজলে ভেজেনা পদ্মপাতা ... ...
বুঝি না... যখন হাওয়া তাঁত বোনে আমাদের শরীরের কলে। তখন অন্ধতাঁতি জানতো না, তাঁর শ্রমের মাপকাঠি। তখন অন্ধকৃষক জানতো না, তার উৎপাদন। ফড়িংও ফুরিয়ে গেছে মাঠে মাঠে। ইন্টারনেট তাও বেজায় লাগে নাজেহাল। ওরে হৃদপিণ্ড, তোর ধমক বুঝি না! তোর শিরা উপশিরার পরিশ্রম বুঝি না। জীবনের কলকাঠি কে নাড়ে তাও বুঝি না। সবজির দোকান রাতে বন্ধ হয়ে গেলে
মাথায় নেই ঘীকরতে গেলাম স্কী!এক্কালে হঠাৎ হঠাৎ আমার মাথায় ভুত চাপত। তখন ভীতুর ডিম আমি দুঃসাহসী হয়ে উঠতাম। ব্যাপারটা খুলে বলি।আমি একটা কনফারেন্সে পেপার পড়ার ডাক পেলাম। থাকা খাওয়া দেবে আর প্লেন ভাড়া। যেখানে যেতে হবে সেটা অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরের কাছে একটা গ্রাম। কলকাতা থেকে যাওয়া অনেক হাঙ্গামা। কনফারেন্স যারা সংগঠন করছে তারা বলে দিল তুমি মিউনিক হয়ে একটা শাটল ট্যাক্সি ধরে ... ...
মশাররফ সাহেবের অফিসে আমি গিয়েছিলাম সেইদিন বিকেলের দিকে। অনেক গোপনে যেতে হয়েছিল। মিডিয়ায় আমার ব্যাপারে নিউজ হয়েছে, পুলিশ খুঁজছে। আমার কাছে মনে হয়েছিল, ওই অবস্থায় আমাকে একমাত্র সাহায্য করতে পারেন সাইকিয়াট্রিস্ট মশাররফ সাহেব। বিশ্ববরেণ্য এই সাইকিয়াট্রিস্ট এর অফিসে আমাকে অপেক্ষা করতে হলো না, গিয়ে দেখলাম অপেক্ষারত অন্য কোন রোগীও নেই। সম্ভবত ঐদিন বিকেল হয়ে গিয়েছিল ... ...
গুরুপদ নষ্করের সম্পত্তি বলতে ছিলো বাপ-ঠাকুরদার আমলের একটা ভাঙ্গাচোরা বাড়ী - নদীর ধার ঘেঁষে। আর ছিলো বাড়ীর লাগোয়া কয়েক বিঘা চাষের জমি। এছাড়াও ছিলো ওর বুকের একটা পাষাণভার -একটা কালো মেয়ে ঢলঢলে দুটি চোখ কিন্তু কপালে শ্বেতীর দাগ জ্বল জ্বল করে। তাই গুরুপদ মেয়েকে পাত্রস্থ করতে পারছে না। ঘটকরা ওকে দেখলে অন্য রাস্তায় হাটে, কারণ গুরুপদ ওর শ্বেতীওয়ালা কালো ... ...
জোরালো অ্যান্টিবায়োটিকের জোরে সুখির ঘা অনেকটা শুকিয়ে এসেছে। এখন হেঁটে হেঁটে এখানে ওখানে যেতে পারে। সেদিন সুভাষ গিরির বাড়ির দাওয়ায় গিয়ে বসল সকালবেলায়। সুভাষবাবু তখন খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন একটা পুরনো কাঠের চেয়ারে বসে। তিনি খবরের কাগজ কোলের ওপর রেখে সুখিকে বললেন, ‘ কিরে সুখি কেমন আছিস ? ‘ সুখি শালকাঠের খুঁটিতে হেলান দিয়ে ... ...
সুভাষবাবু বিকেল বেলায় মুড়ি আর নারকেল খাচ্ছিলেন। সারাদিন রোদ্দুরে অনেক ঘুরেছেন। সেই সকালে বেরিয়েছিলেন পান্তাভাত খেয়ে।গ্রামের ছেলে। গ্রামেই কেটেছে সারাজীবন। পান্তাভাতেই এই শরীর এবং মাথা ঠান্ডা থাকে তার। হৈ হৈ করে ভোটের মেলা এসে পড়েছে। পার্টি এবারেও তাকে টিকিট দিয়েছে। সকলেই জানে সুভাষ গিরির প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক জীবন সম্পূর্ণ কলঙ্কহীন। রাস্তায় ... ...
নয়া সঙ্ঘী তত্ত্ব। ব্রিটিশরা না এলে রেল বিমান বিজ্ঞান প্রযুক্তি ভারতে আসতো না। মূর্খের প্রলাপ। প্রযুক্তিতে এখন দুনিয়া শাসন করছে চীন জাপান জার্মানি। সে-সব দেশ ইংল্যান্ড কখনও শাসন করেনি। তাজমহল অজন্তা ইলোরার প্রযুক্তি কোথা থেকে এলো? ভারত কীভাবে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ ছিল?.২৭% জিডিপি হল কীভাবে?ইউরোপিয় বণিকরা কী করতে আসতেন?বেচতে না কিনতে? ভারত মূলত রপ্তানিকারক দেশ ... ...
বয়স বাড়ে। কমে না। এটা একটা বাস্তব। তবে বয়সের এই স্বাভাবিক বাড়বাড়ন্তকে অনেকেই সহজভাবে নিতে পারে না। অনেকেই যতটা পারে নিজের বয়স ততটা কমায়। বয়সের বাড় চাপা দেওয়ার জন্য তাদের বাড়াবাড়ি কখনোই বাড়ন্ত হয় না। বয়স কমানো নিয়ে কিছু অভিজ্ঞতা এখানে বর্ণনা করব। হয়তো মজার কথা তবে এই সব মারাত্মক চিজের ওপর দয়াও হয়। একটি ছেলে আমার সমবয়সী, তার চারটে দিদি। এক সময় ছেলেটি ... ...
নয়া সঙ্ঘী তত্ত্ব। ব্রিটিশরা না এলে রেল বিমান বিজ্ঞান প্রযুক্তি ভারতে আসতো না। মূর্খের প্রলাপ। প্রযুক্তিতে এখন দুনিয়া শাসন করছে চীন জাপান জার্মানি। সে-সব দেশ ইংল্যান্ড কখনও শাসন করেনি। তাজমহল অজন্তা ইলোরার প্রযুক্তি কোথা থেকে এলো?কোন প্রযুক্তিহীনতায় পৃথিবীর জিডিপির ২৭% ভারতের হয়েছিল? ইংল্যান্ড স্পেন সহ তথাকথিত উন্নত দেশের বণিকরা ভারতে কেন আসতো?রপ্তানি করতে না এখান থেকে পণ্য কিনে নিজের দেশে আমদানি করতে? ... ...
চারিদিকে শুধু জল আর জল। দোতলা বাড়ি জলের তলায়। বাড়ি তেতলা হলে শুধু গলাটুকু বাইরে। দোতলা তেতলা এখানে আর কোথায়। যা দেখা যাচ্ছে তা অনেক দূরে দূরে। ও..ই দূর গঞ্জে। এ তো নিকষ্য গেরাম। কুঁড়েঘরে খড়ের ছাউনি। দু চারটে ইঁটের গাঁথনির কোঠা আছে। মাথায় টিনের বা টালির ছাউনি। সব ডুবে আছে। চারদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ব্রহ্মপুত্রের বাঁধ ভেঙেছে। দুরন্ত বেগে উল্টে পাল্টে ... ...