কালীময় ভট্টাচার্য প্রাথমিকভাবে সবকিছু পরীক্ষার পর বললেন, ' জেনারেল প্যারামিটার তো সব ঠিকই আছে মনে হচ্ছে। শুধু ব্লাড প্রেসারটা একটু হাই আছে ... একশ পঞ্চাশ বাই পঁচাশি। সেটা হয়ত টেমপোরারি কোন স্ট্রেস থেকে হতে পারে। ভয় পাবার কিছু নেই। আর স্বপ্ন টপ্নর কথা তো ওনার কিছু মনেও নেই। ও হ্যাঁ .... সাইকিয়াট্রিস্ট গোবিন্দ সেনের সঙ্গে কনট্যাক্ট করেছিলেন ... ...
আজ পনেরই আগস্ট। স্বাধীনতার পর এক যুগ কেটে গেল। অনেক বাড়ির ছাদে বা বারান্দায় ভারতের তিন রঙা পতাকা লাগানো হয়েছে। আজ বেশ রোদ ঝলমলে দিন। সকালবেলায় বেশ ফিরফির করে হাওয়া দিচ্ছে। পাড়ার দুটো ক্লাবের প্রভাতফেরি বেরল সকাল ঠিক ছ'টায়, একটা বিডন স্ট্রিট ধরে সার্কুলার রোডের দিকে, আর একটা হেদুয়া থেকে হাতিবাগানের ... ...
মেরুদন্ডহীন ছাপ্পান্ন ইঞ্চির রাজত্বে সন্দেশখালী কখন কাশ্মীর হয়ে যাবে ধরতে পারবেন না। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর বন্দুকে কনডোম পরানো ছিল।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফুলচোর উপন্যাসে এক মাস্টার মশাই ছিলেন যিনি কিনা কোয়ালিফিকেশন খ্যাপা! টাইপ শেখো, ইলেকট্রিকের কাজ শেখো.. দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু শিখে যাও!এতগুলি বিজাতীয় যোগ্যতা ধুয়ে কী ভাবে জল খাবো সেটি জিজ্ঞেস করেছো তো মরেছো! বাস্তব জীবনে এরকম নানান কিসিমের উৎসাহদাতার সাথে আমরা সকলেই পরিচিত।এক অংক স্যার বিদঘুটে সময়ে অংক করাতে আসতেন, শীতের রাত সাড়ে দশটা ... ...
নিতাইবাবু অঞ্জলিকে বললেন, ‘জমিটা অনেকদিন দেখা হয়নি, চল একদিন দেখে আসি। বর্ষা তো পড়েই গেল। বৃষ্টি বাদলা হলে অবশ্য যাওয়া যাবে না।’ অঞ্জলি বলল, ‘হ্যাঁ হ্যাঁ .... চল চল ... আমাদের পিকনিকটা কিন্তু বেশ ভাল হয়েছিল। দত্তবাবুকেও যেতে বলব ...’ ----- ’হ্যাঁ, তা বললে হয় ... ওদের
ভারতের সবচেয়ে বেশি আয়কর দেয় সরকারি সংস্থাগুলো। এক লাখ সাত হাজার কোটি টাকা। এরপর দ্বিতীয় স্থানে আছে টাটা গোষ্ঠী। মাত্র ৩০ হাজার কোটি টাকা। আম্বানির রিলায়েন্স আছে তিন নম্বরে। ২০,৭৩০ কোটি টাকা। চার নম্বরে সংস্থা অনুযায়ী স্টেট ব্যাংক
সপ্তদশ শতকের মধ্য ভাগে ঔরঙ্গজেব যখন দাক্ষিণাত্যের সুবেদারী হারিয়ে আগ্রায়, জাহানারা যখন পুড়ে যাওয়ার ক্ষত সেরে উঠলেন বলে, সারা মহারাষ্ট্র থেকে, কোণ কোণ থেকে রায়ত-চাষি বের হয়ে আসছে। সারিবদ্ধ মিছিল চলেছে, সন্ত তুকারাম প্রতিষ্ঠিত ভারকারির দল চলেছে, মুখে তাদের বিঠোবার জয় গান। মুখে মুখে তাদের মারাঠি ভাষা। সেই ভাষা দিয়ে তারা প্রতিরোধ তৈরি করেছে। বাঘ ভাল্লুক, সাপ থেকে মুক্তি দিতে ... ...
হেডমাস্টার মশাই কেমন আছেন আমাদের ছেড়ে এই একটা বছর?নিশ্চয়ই ভালো নেই। কি করে ভালো থাকবেন বলুন তো? ওখানে হেডমাস্টার মশাই বলে হাঁকডাক হৈ চৈ করার লোকজন কোথায়? যারা সেখানে আছেন তাঁরা হিমাদ্রী, অথবা মিহির নামেই আপনার খোঁজখবর করছেন। অন্য কিছু লোকজনের মুখে আপনি মিহির দা ডাক শুনছেন বটে যেমন নিশীথ দা, মৃদুল দা, সুকান্ত দা, শঙ্কর দা, অরিন্দম দা কিংবা গৌরী দি, মায়া দি, নিভা দি,সুলেখা দি, স্নিগ্ধা দি যারা আপনার আগেই দিকশূন্যপুরের পথে পা বাড়িয়েছেন বয়সের অনুক্রমের কথা না মেনেই। এখন এরা সবাই মিহির দাকে পেয়ে হয়তো বেজায় খুশি। আপনার দুই সহোদরা- দিদি আর রুবি দি নিশ্চয়ই ভালো মন্দ রেঁধে ... ...
জানুয়ারি একটা ভুলভাল রকমের ভালো মাস! শীত জব্বর, অথচ দুপুরের পর হারিয়ে যাওয়া সোনালী বিকেল আবার ফিরতে থাকে, আসে স্পোর্টস আর বার্ষিক পুরস্কার বিতরণী। প্রাইজ পাওয়া গুটিকতক ব্যক্তিগত আনন্দ ক্যাবলা হেসে নিজেদের সমর্পণ করে তাদের চারপাশ ঘিরে রাখা প্রাইজ না পাওয়াদের উদ্দাম গুষ্টিসুখের দরাজ বুকে। তা, সে বছর কলকাতা
পাহাড়, তুমি দেখতে সুন্দর হলে কেন?পাহাড়, মেঘ তোমার কাছে ছুটে আসে কেন?পাহাড়, নদী কেন তোমার কাছ থেকে জন্মায়?পাহাড়, ঝর্ণা কেন তোমার কাছে থাকে অন্য কোথাও নয়?পাহাড়, তোমায় কে সৃষ্টি করলো?পাহাড়, তুমি পাথর না মাটি দিয়ে তৈরি?পাহাড়, তোমার মাথায় ভগবানের মন্দির কেন গড়ে ওঠে?পাহাড়, তুমি কেন চলাচল করতে পারো না?পাহাড়, তোমার বয়স কত তুমি জানো?পাহাড়, তোমার উচ্চতা কত তুমি জানো?পাহাড়, কোন কোন গাছ তোমার গায়ে জন্মায়?পাহাড়, এমন একটি পাখির নাম বলো যে তোমায় গান শোনায়?পাহাড়, তোমার নাম 'পাহাড়' কে দিল?পাহাড়, তুমি কি দাঁড়িয়ে থাকো না বসে থাকো?পাহাড়, মানুষ যে তোমার বুক চিরে টানেল করে রাস্তা বানায় বা রেলপথ বানায় তোমার কষ্ট ... ...
বিজেপির বাংলা ব্লগ থেকে দেখলাম, এই দল খোলাখুলি নিজেকে ‘একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল’ বলে ঘোষণা করেছে, যে দল ‘সামাজিক রক্ষণশীলতার প্রবক্তা’। ‘সামাজিক রক্ষণশীলতা’ বলতে এই দল ঠিক কী বোঝে তা পরিষ্কার হল আরএসএস-এর ওয়েবসাইটে ‘ভিসন এণ্ড মিশন’ থেকে। সেখানে বলা হয়েছে, ‘বর্ণ, শ্রেণী ও বহু ভাষাভাষী মানুষে বিভক্ত এই সমাজে সমাজ-কর্মীদের মহত্তম কর্তব্য হল এই সামাজিক বুননকে অটুট রাখা’। সংঘ পরিবারের ... ...
প্রতিবিম্ব বসে পড়ল সুমনার পাশে। ----- ' জ্যোতিষ ফোতিস নয় রে বাবা। অনার্সের এক্সট্রা ক্লাস ছিল অমিয় তরফদার স্যারের। মিস করা যেত না। স্যারের ডেলিভারি এক্সট্রাঅর্ডিনারি.... '----- ' তা তোমার ডেলিভারিও তো এক্সট্রাঅর্ডিনারি... '----- ' মানে ? '----- না, মানে ... মাকে সেদিন যেভাবে গুণ করলে .... '----- ও তাই বল ... ওটা তো অলোকেন্দু স্যারের ডেলিভারি। আমি তো শুধু এক্জিকিউট ... ...
অসভ্য মানুষের মানব সভ্যতার বয়স বেড়ে ২০২৪অসভ্যেরা আবার পুরোনো বছরগুলোর মতোই মেতে উঠবে যুদ্ধ যুদ্ধ খেলায়,অশান্তিপ্রিয় অসভ্যের দলেরা আবারো সম্প্রদায়ে সম্প্রদায়ে বিদ্বেষ ছড়াবে, দাঙ্গা লাগাবে। বুড়ো খোকারা আনন্দ সহকারে ঈশ্বর, ভগবান, আল্লার পুতুল আর ঘর-বাড়ি বানিয়ে নতুন করে খুশির জোয়ারে ভাসবে। পরিবেশ, পৃথিবীর বারোটা বাজাবে, পাহাড়-জঙ্গল-নদী-সমুদ্র খুবলে খাবলে যে যার ইচ্ছে ... ...
ইতালিদেশের যেমন তাস্কেনি, যুক্তরাজ্যের যেমন স্কটল্যান্ড, মেদিনীপুরের তেমন ধর্মা (দেশ ও শহরের বিস্তারগত পার্থক্য মাথায় রেখে এখানে আনুপাতিক হিসাবটি কষে না নিলে আতিশয্য দোষ হবে)। যাই হোক,পাতনে নিষ্কাসিত থির বিজুরি অথবা নিপাতনে সিদ্ধ ফেনিল উচ্ছ্বাস---দুই ধরণের মদিরতার আশ্বাস নিয়েই ধর্মা ভ্রু পল্লবে ডাক দেয় রসিকজনকে! সে এক আশ্চর্য এলদোরাদো ! রাতের অন্ধকারে মাঠের মধ্য থেকে আলো ওঠে। আলেয়া বলে ভয় পায়না কেবল তারাই, যারা জানে ... ...
প্রথম ঘটনাটি কয়েক বছর আগের। বিশ্ব কেঁপে উঠেছিল আপাতনিরীহ এক অখ্যাত শিরোনামে। শিরোনাম টি ছিল - 'পৃথিবীর নিঃসঙ্গতম মানুষটি মারা গেছেন'। খবরের ভেতরে ঢুকলে দেখা যায়, উনি ছিলেন ব্রাজিলের তিমারু নামক আদিবাসীদের অঞ্চলের অতি প্রাচীন এক বিচ্ছিন্ন জন গোষ্ঠীর সদস্য। মূল ভূখন্ডের তথাকথিত 'সভ্য' মানুষজন নিজেদের সভ্যতার সম্প্রসারনের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে হত্যাযজ্ঞ ... ...
দুষ্ট লোকের মিষ্টিলেখক :- শংকর হালদার শৈলবালা। দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিতে নাই। দুষ্ট লোকের মিষ্টি কথায় নাহি দিবে কান, আসবে বিপদ কিন্তু যাবে তোমার প্রাণ। মানুষের ভেতরে এক আর বাহিরেরটা অন্য রকম। মানুষকে চেনা ভীষণ ভাবে কষ্টকর। মানুষ তার স্বার্থে বহু রূপ ধারণ করে। বিপদে পড়লে সহজে মানুষ চেনা যায়। কে আপন কে পর বিপদে পড়লে বোঝা যায়। সমাজে কিছু দুষ্ট প্রকৃতির ... ...